ছেলেটি : ‘হ্যালো অপর পাশের অচেনা তুমি’
মেয়েটি কিছুটা অবাক! ‘কে!’
ছেলেটি সহজ করেই, ‘আমি আদর’।
মেয়েটি : স্টুপিড।
ছেলেটি খুব সুন্দর করে বলতে শুরু করলো
কেন তার নাম আদর রাখা হয়েছিলো।
মেয়েটি লাইন কেটে দিলো।
এমনটাই স্বাভাবিক, তবু ছেলেটির মন খারাপ হলো।
মনে মনে বল্লো, নিজেকে তোমার কাছে ভালো লাগাবোই!
এরপর দিলো ছো্ট্ট এসএমএস,
চাও আর না চাও এক সপ্তাহ পাশে থাকবোই
এর বেশীও না, কমও না।
ফিরতি কল আসলো, ছেলেটি ধরলো না,
কেটে দিয়ে ব্যাক করলো।
সাফ সাফ মেয়েটি বল্লো, কি চান!?
ছেলেটি বল্লো, নিজেও জানিনা! তবে
সাত দিন পর যে থাকবোনা এ জানি।
মেয়েটির কন্ঠ এবার কিছুটা অন্যরকাম
‘সাত দিন পর যে চলে যাবে তার সাথে কথা কেন?’।
ছেলেটি বল্লো জানিনা।
এমন করে কথা হলো, সাত দিন পর
ছেলেটি ডুব দিলো, ইচ্ছা করেও না, আবার
ইচ্ছার বিরুদ্ধেও না!
ছেলেটির ইচ্ছে ছিলো মেয়েটি তাকে মিস করবে,
মেয়েটির ইচ্ছে ছিলো, ছেলেটি ফোন করবে।
মেয়েটির মিস করা হয়নি, ছেলেটিরও
আর কল করা হয়নি। ছেলেটির খুব
ইচ্ছে ছিলো নিজেকে ভালো লাগাবার।
আমি জানিনা সে সফল হয়েছিলো কিনা।
শুধু জানি, অপারেটরদের অনেক লোভনিয় অফার আসে, তবু মেয়েটি তার
০১৫৫২৩০৩৬৯* নামাবর টি বন্ধ করে না।
২১/০১/০৮, ইটিভি, কাওরান বাজার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

