(একদিন সরাব খানায় ঢুকে যদি সরাবী দেখে তার প্রিয় সাকী মরে গেছে! সামনেই তার মৃত দেহ!! কি করবে সে?)
ভাঙ্গে না ঘুম, না ভাঙ্গে না, চুম দিলে ঘুম ভাঙ্গবে নাকি?
সবায় ঘুমায় আর জাগেনা, তুমি জেগে দেখাও সাকি।।
আমার কাতর চোখে কে তাকাবে মায়া ভরা নয়ন মেলে
গাম ভুলতে জাম বাটিতে কে দেবে শিরিন সরাব ঢেলে??
আর ঘুমায়ো না, না ঘুমায়ো না, আকুল পরাণে ডাকি।ঐ
শুড়িখানার শিউলি কাঁদে, কাঁদে গো মৃদু প্রদীপখানি
বেদম কাঁদে হার সরাবী, নাই তুমি সরাব রাণী।।
সরাবে রেখেছি এক বেদনা, এই বেদনা কিসে রাখি? ঐ
৩০-০৯-০৮, ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



