বৃষ্টি, অঝর বৃষ্টি দোহাই তোমার থেমে যাও
মাঝি, ও মাঝি আর বাইয়ো না তোমার নাও।।
চাঁদ, ঝলসানো চাঁদ থামাও মায়াবী হাসি খানা
পাখী, ও মাঝ রাতের পাখী ঝাপটায়োনা ডানা।।
ময়ূর পেখম খানা তোমার চিরতরে গুটাও। ঐ
সুন্দর, আহারে সুন্দর ভর করোনা আমার চোখে
কষ্ট, ও কষ্ট অনেক কষ্ট গেছে জমে এই বুকে।।
মায়াহীন ভালোবাসাহীন ব্যাস্ত পৃথিবী আমায় দাও।ঐ
৬-১০-০৮, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




