আমার প্রিয় পোস্ট

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ৯৩ (যে আগুন পুড়ায়, তার স্ফুলিংগে সৌন্দর্য্যও থাকে)

২৬ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭

শেয়ারঃ
0 0 0

সংক্ষিপ্ত সংলাপ - ৯২ (সরে এলাম, নিজের ব্যাক্তিত্ব ক্ষয়ে যাওয়ার আগে)
সবকয়টি সংক্ষিপ্ত সংলাপ PDF আকারে নামিয়ে নিন

: হ্যালো, অনু
: সপ্তী! এত রাতে!!
: দুঃস্বপ্ন :(
: ধেৎ, স্বপ্নতো স্বপ্নই হয়
: যে স্বপ্নে তুই পাশে নেই?
: (চুপ)
: কেন দেখলাম?
: খুশি ছিলি?
: অপরিচিত কেউ, পাশে আমি বউ
: (চুপ)
: হাসছি খেলছি, কেন!
: যে আগুন পুড়ায়, তার স্ফুলিংগে সৌন্দর্য্যও থাকে
: মানে কি?
: তোর সুখেই খুঁজবো স্ফুলিংগের মত সুখ
: অনু!
: হুমম
: তুই তো এমন না!
: তবে?
: জোর করবিনা? কেন যেতে দিবি? বাঁচবো তাহলে?
২৬-১১-০৮, ঢাকা।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
বিপ্লব কান্তি বলেছেন: আবার একটি দারুন সুন্দর সংলাপ ।

++++++++++++++++++++++++++
২৬ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: দাদা আপনাকে ভালা পাই :)। ধন্যবাদ।

২. ২৬ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: সিগারেটটার পরে আর মজা পাইতাছি না...জ্বালাময়ী কিছু একটা দেন
২৬ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: জ্বালাময়ী লেখাগুলোকে কোনভাবেই ১৮- রাখতে পারি না :(, তাই কন্ট্রোল চলতেছে ;) হে হে হে । দেখি জ্বালাময়ী কিন্তু সার্বজনীন কিছু মাথায় আসে কি না ;)

৩. ২৬ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
নাজনীন খলিল বলেছেন:

কেমন আছো অরুন? শুভেচ্ছা রইল।
২৬ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: আপু অনেক দিন পর, ভালো আছেন?
জ্বি আপু সুখীমানুষকে আল্লাহ সুখে রেখেছেন :)

৪. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:২১
চোখেরবালি বলেছেন: সময়টা এমন যে, সবাই নিজেকে দুঃখী হিসেবে পরিচয় দিতে ভালবাসে। আপনিই একটু ব্যতিক্রম। যাই হোক হাসতে পারিনা দীর্ঘদিস যাবৎ। খুব ইচ্ছে করছে হাসতে। সবচেয়ে ভালো লাগলো আপনার হাসিটা। কিভাবে হাসেন এত সুন্দর করে?
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৪

লেখক বলেছেন: হাসির রহস্যটা আপনাকে বলেই ফেলি তালহে ;), শ্স্স্স্স্স্... কাউ কে বলবেন না.......................................

"আপনাদের ভালোবাসা পেয়ে, আপনাদেরকে ভালোবাসতে পেরে"।

২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ভাই। (আপনি কিন্তু হেভী জনপ্রিয় ব্যাক্তি, তা্,ব্র.ী এইরকম কত পাবলিক যে আপনারে ভালো জানে ;)

৬. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২০
মমমম১২ বলেছেন: যাক অবশেষে ভাবনার গতি বদলালো।

এটা ভালো হয়েছে।বেশ লাগছে।
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)
সমস্যা হলো, ৯৪ তম টা পড়ে তো আবার তাহলে ক্ষেপবেন ;) হে হে হে। সর্বদা আপনাদের ক্ষমাপ্রর্থী।

৭. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৯
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: এটা খুবই ভালো লাগলো কেন জানি! :)
বড়ো কোমল কঠোর প্রেম!
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২০

লেখক বলেছেন: vaiya, "যে আগুন পুড়ায়, তার স্ফুলিংগে সৌন্দর্য্যও থাকে" এই লাইনটা আগে মাথায় এসেছিলো। ঘটনা হলো, গত বছর শীতের শুরুতে গিয়েছিলাম দেশের বাড়ী। আগুন লেগে বাজারে একটানা ১৫/২০ টা দোকান পুড়ে ছাই হয়ে গেল :(। মাঝ রাতে আমিও গিয়েছিলাম আগুন দেখতে, আগুনের লেলেহান শিখা, আমাদের পাশে দাড়িয়ে নিঃশ্ব দোকান-মালিকরা। কিযে কষ্টের প্রতিটি সেকেন্ড...কি যে কষ্টের! হুট করেই দেখলাম যে আসলে এই কষ্টের মাঝেও আগুনের লেলিহান শিখাটাকে আমরা উপভোগ করছি!

৮. ২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৬
জেসন বলেছেন: অরুন ভাই, মাইনসে মাথাতো নষ্ট কইরা দিতাছেন এই সব জটিল জটিল পুষ্টাইয়া। প্লাসাইলাম।
২৮ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন: জেসন ভাই, আপনারে ভালা পাই ;)

 

মোট সময় লেগেছে ০.৯৭৩৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ২০০৬ এ গ্রাজুএশন করে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ শুরু করলাম সিএসবি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ