কূল ভাঙ্গা ঢেউ আকুল করে হৃদয় গভীরে
আছড়ে পড়ার তীর খুঁজে বেড়ায় অধীরে।
মিলেনা, হায় মিলেনারে কূল তবু
আছড়ে পড়ার সখ যে মিটেনা কভু।
যে চাঁদের টানে জোয়ারের ঢেউ বাধা না মানে
সেই চাঁদ কোথায় কে বা জানে, কেইবা জানে।
দোলে হৃদয়, ফোলে ফোলে কাঁদে তীরের তরে
তীর হয়ে কে লইবে এ হৃদয়ের ঢেউ হৃদয়ে ভরে?
৩১-মার্চ-০৯, ঢাকা।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৯ রাত ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



