যৌবনের উত্তাপে কি গলে প্রনয় ঘি
পাইনা আমি তার উৎস, গতিবিধি।
প্রেম তবেকি অচেনা , অযাচিত জনে?
মনে যদি উদয় হয় ঠাই হয়না মনে।
কার জন্য জাগে প্রেম হয়না জানা,
কখনো পরিচেত, কখনো থাকেনা সীমানা।
খুঁড়েই গেল প্রেম, আছড়ে পড়লোই তটে
সঙ্গী না থাকুক সই, তবু প্রেমিক আমি বটে।
০৯-১১-১১, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


