হলোনা আপন সে, না হলো পর
জানি আমি, আমি জানি
সে আপনের আপন গো আমার
পর থেকে বেশী পর।
ঘুরি আমি ঘুরেই যাই উপগ্রহের মত
না আছে কাছের, না আছে দূরে যাবার পথ।।
বাহির আমার বাহির না বন্ধু, ঘর না আমার ঘর।
সে আমার আপনও নয়, সে নয় পর।
ঘুড়ির সূতায় চিঠির মত আটকে আছি পথে
আমার একার ইচ্ছায় কিছু হয়নি কোনমতে।।
লোকে লোকে লোকারণ্য, তবু শূন্য এ শহর।
২-১২-২০১১, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


