হ্যাঁ ছাদের এইখানে, না না আর একটু এদিকে
হ্যাঁ ঠিক আছে, এই খানে দাড়াও।
কি দেখছো? নীচে অনেক অনেক মানুষ, তাইনা?
কেউবা হেটে যাচ্ছে, কেউবা দাড়িয়ে আছে, কেউবা...।
ভেব দেখো, এরা সবাই কোন না কোন দিক দিয়ে স্পেশাল কেউ।
ঐযে ঐ লোকটাকেই ধরো, লুঙ্গি পড়ে মা'মুলি ভাবে হেটে যাচ্ছে।
এই পৃথিবীর তুলনায় বিন্দুবৎ একটা দেহ, তাইনা?
অথচ খোঁজ নিয়ে দেখো, সেও হয়ত কারো না কারো কাছে একটা মস্ত পৃথিবী!
ঐ লোকটাকে দেখো, ঐতো ঐযে, দশটা পাঁচটা অফিস করে ব্যাস্ত হয়ে ছুটছে।
হয়ত কোথাও কোন একজন বুক ভরা মায়া নিয়ে
অপেক্ষা করে আছে তার জন্য, হয়ত ঘরে, হয়ত অন্যকোথাও।
এদের মধ্যে সবাই কারো কাছে কেউ না কেউ
কারো না কারো কাছে একটা পৃথিবী।
হ্যাঁ একটু অপেক্ষা করো।
এবার আমি নীচে যাচ্ছি
আমি এবার হেটে যাবো নীচের এই রাস্তা ধরে।
আমাকে যখন হেটে যেতে দেখবে তখন একই ভুল চিন্তু করোনা।
কেননা, ব্যাস্ত হয়ে যাওয়ার মত আমার কোন যায়গা নেই
আমার জন্য কেউ অপেক্ষা করে থাকেনা
আমি কারো কাছেই একটা পৃথিবীতো দূরের কথা
ছোট্ট একটা গ্রাম কিংবা শহরও নই।
হয়তো কারো কাছে একটা বিন্দুও নই!
আমি কারো কাছে কেউ না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


