সমুদ্রকে দিলাম দু'ফোটা নোনা জল
দিলাম আকাশকে শুন্যতা একবুক।
বৃষ্টি বল্লো, আমাকে কি দিলে?
দিয়ে দিলাম মন খারাপ এক মুঠো।
"আমি" আমারে সুধায়
নিজে কি পেলে?
আমি কে আমি বলি
পেলাম অন্ধকার, কেবলই আমার করে।
আর কারে কি দিলে?
সুখীমানুষ হবার ছিলো আজন্ম সাধ
সেই সাধ দিয়েছি বেঁধে জোনাকীর পিঠে
নিভেও নিভেনা জ্বলে জ্বলে ওঠে।
সুখীমানুষ হবার সাধ
আমার আজন্ম তিয়াসী সাধ।
২১-মে-০৯, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


