somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Melody of Death (Fairy tale)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Melody of death (Fairy tale) Chapter- 1

Chapter- 2

গল্পের শুর হোক Princess Carolina'কে নিয়ে। কেননা Blue Mountain`এ তার হাতেই রচিত হয়েছিল Melody of death. এ প্রজন্মের Blue Mountain`র মানুষের কাছে অনেক বড় আক্ষেপের নামান্তর। রাজা এডওয়ার্ড অসুস্থ হবার পর থেকে শাসনভার carolina'কে নিতে হয়েছে। Carolina খুব সুন্দরী ছিল, তার চেহারায় এমন মায়াবী ভাব ছিল যে মাঝে মাঝে মনে হত তার নাম মায়াবতী বা মায়াবিনী হলেই ভাল হত। সব-সময় তার মুখে স্নিগ্ধ হাসি থাকত। তাকে দেখলে একজন মনমরা মানুষও প্রানবন্ত হয়ে যেত। মানুষকে মন্ত্র-মুগ্ধ করার মত ক্ষমতা Carolina'র ছিল। তার হৃদয় ছিল আকাশের চেয়েও বড়, তার ধৈর্য ছিল পাহাড়ের সমান। মানুষের প্রতি তার ভালবাসার জন্য সে Blue mountain`র মানুষের মনে অনন্য হয়ে থাকবে চিরকাল। প্রজাদের সুখশান্তি নিশ্চিত করতে সে রাত-দিন নিজে সব কিছু তদারকি করত। প্রতি সন্ধ্যায় সে রাস্তায় নেমে যেত মানুষ দেখতে। কেমন আছে তারা? তাদের মুখে হাসি আছে তো? মোট কথা সব কিছুর বিনিময়ে হলেও সে মানুষের মুখে হাসি এনে দিতে চাইত। আর সত্যি বলতে কি এমন স্নেহময়ি রাজকন্যাকে পেয়ে Blue Mountain'র মানুষ দিব্যি সুখেই ছিল।

একদিন রাজকন্যা বের হয়েছে। সূর্য ডুবে গেলেও আকাশে লালের আভা তখনও যায় নি। মৃদু বাতাস ছিল, তার মধ্যেই রাজকন্যার বাদামী ছুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। রাজকন্যা যখন চঞ্চলা হাওয়ার দুষ্ট খেলার মধ্যে নিজের চুলগুলো ঠিক করছিল ঠিক তখনই সে বাতাসে ভেসে আসা ভায়োলিনের করুন সুর শুনতে পেল। এই সুরের মধ্যে কোন আনন্দ নেই, আছে শুধু বিষাদ। এই সুর চোখ থেকে জল ঝরাবে। রাজকন্যা বিস্মিত হয়ে গেল, কিছুটা অস্থির। কে বাজায় এমন করুন সুর? কিছুটা পথ হেটে দেখতে পেল carrington নদির সাথে লাগানো সেতুর উপরে একটা ছেলে। মাথায় ছেঁড়া, বিবর্ণ হয়ে পড়া টুপি। পরনের জামা-কাপর গুলো ময়লা, অনেক পুরান। সে আপন মনে চোখ বন্ধ করে ভায়োলিন বাজাচ্ছে। কি এমন দুঃখ ছেলেটার মনে? তার রাজ্যে তো কারও কোন অভাব নেই! অনেক আগ্রহ নিয়ে রাজকন্যা তার সামনে দাঁড়ালো। ছেলেটার সুর তখনও থামে নি। রাজকন্যা খেয়াল করল ছেলেটা গরিব হলেও তার চেহারা অভিজাত, অনেক শান্ত আর সুরের ভেতর সে ভালবাসার বিচ্ছেদি আবহ টের পাচ্ছে! নিঃসন্দেহে সে অনেক বড় শিল্পী। কিন্তু রাজকন্যা অস্থির হয়ে পড়ছে ক্রমশ! তার কষ্ট কোথায়? তাকে জানতেই হবে।

ছেলেটা বাজানো থামাল। চোখ খুলে দেখল তার সামনে দাঁড়ানো অপূর্ব এক মেয়ে। মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে, সে অনুভব করছে এক জীবনে একমনে তার দিকে তাকিয়ে থাকলেও তাকে দেখা শেষ হবে না। ভাবনার মধ্যে হারিয়ে গেল ছেলেটা।

- আমি Carolina, Blue mountain`র princess. আপনি?

ছেলেটার কানে যেন কোন কথা প্রবেশ করছে না। সে শুধু দেখেই যাচ্ছে রাজকন্যাকে একমনে। মনের ভিতর থেকে অনুভব করছে Blue mountain'এ এসে সে কোন ভুল করে নি। সে তার সারাটা জীবন এখানে থেকে যেতে পারবে। ছায়ার মত রাজকন্যার পাশে থেকে তাকে সুরক্ষিত করতে পারবে, সে পারবে তার সাম্রাজ্যকেও সুরক্ষিত করতে। তার জন্য জীবনও দিয়ে দেয়া যায়!
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×