আমার প্রিয় পোস্ট

আমাদের ব্রেনওয়াশ যেভাবে করা হয়

২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:১৭

শেয়ারঃ
0 2 0



১.এক্স খুব ভালো ব্যবহার করে আমার সাথে, এত মিষ্টি করে সালাম দেয় ভালো না লেগে উপায় নেই

২.এক্স খুব স্মার্ট এবং ফিটফাট থাকে-তার মাথার চুল আচড়ানো, মুখের দাড়ি গোছানো-পোশাক ধবধবে পরিষ্কার

৩.এক্সকে কখনও কোন খারাপ কথা বলতে শুনিনা, সিগারেট খেতে দেখি না

৪.এক্স নামাজ পড়ে ৫ ওয়াক্ত মসজিদে গিয়ে

৫.এক্স এর বন্ধুরাও সবাই খুব ভালো- ঠিক এক্সের মত

৬.এক্স আমাকে সুন্দর সুন্দর পত্রিকা-গল্পের বই উপহার দেয়, ওগুলো এত মজার যে পাওয়ামাত্র পড়ে শেষ করে ফেলি ।

৭.এক্স ও তার বন্ধুরা কুইজ প্রতিযোগীতা, রচনা প্রতিযোগীতা এসবের আয়োজন করে । আমি তাতে খুব আগ্রহ নিয়ে অংশ নেই । রচনা প্রতিযোগিতায় ফাষ্র্ট হয়ে যাই কোনোবার।

৮.এক্সদের পিকনিকে ও যেতে হয় এরপর আমার । উফ, সে কি পিকনিক, হুলস্থুল কান্ড । গাড়িতে যাই আমরা । কি মিষ্টি মিস্টি গান শোনায় ওদের শিল্পীরা- কত কৌতুক বলে-অভিনয় করে, আমরা হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে ফেলি । সবকিছু হয় খুব সাজানো গোছানো, কোন অনিয়ম নেই

৯.এক্সকে একদিন গালাগালি করে পাড়ার কিছু ছেলে । ওদের কে সবাই বখাটে ছেলে বলে । ওরা একদিন দেখি এক্সকে থাপ্পর মারলো, আমার এত কষ্ট হলো সেদিন ।

১০.আমার সেবার জ্বর হল । এক্স ও তার বন্ধুরা আমাকে যে কতবার দেখতে এসেছে তার ইয়াত্তা নেই । আমার আব্বু-আম্মু কখনও এক্সদের দেখতে পারে না । এরপর থেকে তারাও এক্সদের পছন্দ করতে শুরু করলো । এমনকি আম্মু দেখি বলছে, ছেলেটা কি সুন্দর করে সালাম দিয়ে খালাম্মা বলে ডাকলো !

ধীরে ধীরে এক্সরা আমাকে নিয়ে আসে আলোকিত এক ভুবনে । যে ভুবনের বাসিন্দারা কখনও কোন খারাপ কাজ করেনা , কাউকে অনর্থক কষ্ট দেয়না, সবাইকে ভালোবাসে আপনজনের মত ।যে ভুবনের বাসিন্দারা প্রত্যেকে জীবনের একমাত্র উদ্দেশ্য হিসেবে বেছে নিয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাকে । যে ভুবনের বাসিন্দাদের প্রত্যেকের মনে গেঁথে গেছে সোনালী যুগের সাহাবী-জীবন যাপনের বাসনা ।

এক্সদের ভালোকাজের পরিমান এত বেশি-এতবেশি চোখ ধাধানো যে তার তোড়ে ভেসে যায় বখাটেদের গালিগালাজ আর এক্সদের বিরুদ্ধে তুলে ধরা যাবতীয় অপবাদ ।আমি হয়ে যাই পুরোপুরি ব্রেনওয়াশড !!!

 

সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:২৪
ত্রিভুজ বলেছেন:

ব্যতিক্রমী পোস্ট.... অনেকদিন আগে এই টাইপের একটি পোস্ট দিয়েছিলেন সাদিক মোহাম্মদ আলম।

+
২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ত্রিভুজ, সাদিক মোহাম্মদ আলমের পোষ্টের লিঙ্ক পেলে দেখে আসতে পারতাম ।

২. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৪০
সালিশদার বলেছেন: হ ত্রিভুজ ভাই অ ন্ধকারের জীব আলোকিত হবার দরকার আচে
২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৪৩

লেখক বলেছেন: মানে ?

৩. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৪৬
ভালো বলেছেন: রামন মিথ্যাবাদী, তার কমেন্ট এখানে থাকার যোগ্য না
৪. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:০১
ত্রিভুজ বলেছেন:

পোস্টটা খুঁজতে হবে.. পেলে জানাব...
৫. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:২২
নাজিম উদদীন বলেছেন: এক্স করে কি? আরও কি করে....

মগবাজার হতে রীতিমত মাসোয়ারা পায়।

সিগারেট খায় না পান করে।

বগলের লোম টেনে ছিঁড়ে, কারণ তা সুন্নত।


২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৮

লেখক বলেছেন: নাজিম, আপনি তো এটিমের নাস্তিক, তাই না ?
শোনেন, সেই অজগ্রামের গরীব এক্স ৩ টা টিউশনী করতেন,১৫০০ টাকার মত মনে হয় রোজগার ছিলো তার । প্রতিমাসে ১০০ টাকা বাইতুল মাল নামক ফান্ডে জমা দিতেন, মগবাজার থেকে টাকা পাওয়ার তো প্রশ্নই আসেনা । তাদের সম্পর্ক পল্টনের সাথে, মগবাজারের সাথে না ।

এক্সদের সংগঠনের নিয়ম হলো টাকা নিচ থেকে উপরে যায়, যা আপনারা ভাবতেও পারেন না । আপনারা পেইড হয়েই আসছেন সবসময়, এই বিপরীত স্রোতকে কিভাবে বিশ্বাস করবেন !

৬. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৪৫
গণ্ডার বলেছেন:
এক্স চান্স পাইলে গেলমান লাগাই এই পয়েন্টা বাদ পরসে
২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৯

লেখক বলেছেন: ৯.এক্সকে একদিন গালাগালি করে পাড়ার কিছু ছেলে । ওদের কে সবাই বখাটে ছেলে বলে >

গন্ডার এ ব্লগের সিলমারা বখাটে , জানেনা এমন কেউ নেই !!

৭. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৫০
পুতুল বলেছেন: পৃথিবীতে শিবেরে চেয়ে "ভালো" আর কিছু আছে? নাই।
বিশ্ববাসীকে জিগান হেরা ক্যান এত ভালো হইতে চায় না!
বুশরে শিবির বানান, তাইলে অনেক ঝামেলা কইম্মা যায়!
না হেও শিবির!
তাইলে তালিবানগো মারে ক্যা?
বুঝাইয়া কন। হেয় বুঝব, বুঝের মানুষ না অইলে আমেরিকার জনগন ভোট দিছে! নাকি কতা মিছা কইলাম?
২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:০৭

লেখক বলেছেন: আপনার কথা আমার "ব্রেন" :) ক্যাচ করতে পারে নি আপু । আরেকটু সহজ করে বলবেন কি ?

৮. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:০৭
বুড়া শাহরীয়ার বলেছেন: পোস্ট সুন্দর এবং ব্যতিক্রোমধর্মি
+
২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১২

লেখক বলেছেন: ধন্যবাদ প্লাসের জন্য, ৬ টা প্লাস >> হুমম খারাপ না :)

৯. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২০
বহুরূপী মহাজন বলেছেন: এক্সদের ব্রেন ওয়াশ সম্ভব হয় কারন তাদের ব্রেন ইন্দুরের ব্রেন।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৫

লেখক বলেছেন: হাসালেন বহুরুপী, আমি পোষ্টে যা লিখেছি সেটাই বাস্তবতা । এই কাজগুলি করলে মানুষ মুগ্ধ হতে বাধ্য। সে যতই ব্রেনওয়ালা হোক না কেন ?

আপনার কথিত ইন্দুরের ব্রেনওয়ালা এক্সেরা আজ সারা দেশে এমন কি পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে বড় ও আলোড়ন সৃস্টিকারী একটি সুশৃঙ্খল সংগঠন প্রতিষ্ঠিত করে ফেলেছে ।

এটার মুল শক্তি কিন্তু এই চারিত্রিক শক্তি ।

১০. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২১
একে ৪৭ বলেছেন: খারাপ কি? তুমার তো দেহী বিড়ালের বেরেন বহুরূপী মহাজন;
নীজেরে খুব উছু ভাব নাকি?
২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৭

লেখক বলেছেন: মানুষ তো কত কিছুই ভাবতে পারে ? মানুষের সামনে আসল সত্য টা তুলে ধরুন । ধন্যবাদ ।

২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩১

লেখক বলেছেন: বলার কিছু পাচ্ছেন না :)

১২. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১০
গণ্ডার বলেছেন:

মাইনাস দিতে ভুইলা গেসিলাম একন দিলাম
২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: ভালো করছেন । আপনার জন্য যা স্বাভাবিক, তাই করেছেন ।

১৩. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২১
বহুরূপী মহাজন বলেছেন: ইন্দুরের মত ব্রেন না হইলে মুনাফেকদের কথায় ভুলে কেউ তাদের মত হয়ে যায় না!
২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: বাহ, আপনি গ্রেট বুদ্ধিমান ! করে দেখান না পারলে এক্সদের মত ভালো কাজ । যা দেখে চোখ ধাধিয়ে যাবে । যা আপনাদের সকল গালাগালি, অশ্লীলতা আর নোংরামীকে ভুলিয়ে দেবে ।

পারবেন কিছু ভালো কাজ করতে ?
পারবেন ভালো ভাষার ব্যবহার করতে ?
পারবেন বিদ্বেষ আর মিথ্যা অহমিকা থেকে মুক্ত হতে ?

যেদিন পারবেন, সেদিন বলবেন, কম ব্রেনের আমরা চমকিত হয়ে আপনার পথ ধরবো ।

১৪. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৪
গণ্ডার বলেছেন:
একজন মানুষের এতগুলা নিক লাগে কেন ব্লগিং করতে, একটা নিকে ব্লগিং করলে হয়না!
২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪১

লেখক বলেছেন: একটা নিকেই ব্লগিং করা যায় ।কিন্তু আপনি পারবেন না । যে হারে ব্যান খান :)

১৫. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৮
অনামিকা বলেছেন: আমাদের ব্রেনওয়াশ যেভাবে করা হয়: আমার সহমত। ১৯৮১-১৯৮২ তে আমিও এদের ধান্ধায় পড়ছিলাম (তখন অরাজনৈতিক ছিল); বাসায় জানার পর আব্বার খুব পেদানি খাইলাম। খোজখবর নেওয়া শুরু করলাম - এরা কারা, এরা কাদের দারা পরিচালিত।

আব্বার কথাই ঠিক পেলাম - ধর্মের নাম দিয়ে রাজাকার'রাই চালাচ্চে এই সংঘটন। আর ফিরে যাইনি - যখন স্বাধীনতা আর রাজাকারী নিয়ে ওদের নিজস্ব তর্জমা পেলাম।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: অদ্ভুত ! এটা তো ছেলেদের সংগঠন,
যাহোক, ওদের চেয়ে ভালো কাউকে নিশ্চয় ই পেয়েছেন ? তো তাদের কিছু চারিত্রিক সার্টিফিকেট দেন তো আপা ।

১৬. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৬
অনামিকা বলেছেন: ধীরে, আমার পুরো নাম 'অনিম অনামিকা'। লাষ্ট নেইম নিক হিসাবে নিয়েছি।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫১

লেখক বলেছেন: জিবে কামড় দিয়ে চামহাসি B-) বুঝতেছি না , লজ্জাটা কি আমার পাওয়া উচিত ?

যাহোক, যে প্রশ্ন ছিলো ইচ্ছা হলে তার উত্তরটা দিতে পারেন ।

ওদের চেয়ে ভালো কাউকে নিশ্চয় ই পেয়েছেন ? তাদের কিছু >

২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫২

লেখক বলেছেন: ব্রেনওয়াশের পদ্ধতিটা ? :)

১৮. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৯
অনামিকা বলেছেন: ওদের চেয়ে ভালো কাউকে নিশ্চয় ই পেয়েছেন ? ওরা কারা?

@ ভালো
২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৪

লেখক বলেছেন: যাদেরকে আপনি আপনার আব্বার প্যাদানী খেয়ে ছেড়ে দিলেন = যারা আমাদের ব্রেন ওয়াশড করে ফেলেছে = এক্সরা

ওরা যে কাজ করে তা পোষ্টে বলেছি । এরচেয়ে ভালো কাজ কারা করে ?

১৯. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৮
অনামিকা বলেছেন: জিবে কামড় দিয়ে চামহাসি বুঝতেছি না , লজ্জাটা কি আমার পাওয়া উচিত ? @ ভালো


বাবার নাম নিতে পারলে, মায়ের নাম, লাষ্ট নেইম এ নেওয়া যাবে না কেন?

===========
ওদের চেয়ে ভালো কাউকে নিশ্চয় ই পেয়েছেন ? তাদের কিছু > @ ভালো

অনেক কে পেয়েছি তাঁদের মধ্যে আমার সব চেয়ে প্রিয় অনুকরনীয় হল - বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী প্রয়াত তাজুদ্দিন আহমেদ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪৫

লেখক বলেছেন: ভালো যুক্তি দিয়েছেন তো ! তবে মেয়ে নিকটা বিভ্রান্ত করেছে আমাকে , সেটা তো ঠিক । যাহোক তাজুদ্দিন আহমেদকে অনুকরন করছেন ?

আমি বলবো, মহানবী মুহাম্মদ সাঃ এর জীবনি পড়েন , তাকে অনুসরন করার চেস্টা করতে দোষ কি ? আল্লাহ তো কেবলমাত্র একজন মানুষকেই বানিয়েছেন যাকে অনুসরন করা যায় ।

আপনাকে মুসলিম ভেবে কথাগুলো বললাম । ভুল করলে ক্ষমা করে দিবেন ।

২০. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:২০
মুতয বলেছেন:
মাইনাচ দাগাইচি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪৭

লেখক বলেছেন: ভালো কাজ করেন নাই । প্লাস দাগানো উচিত ছিলো ।
:)

২১. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৫
ফেলুদা বলেছেন: আপনের প্রোপোগান্ডাটা পইড়া আমার ফুলকুড়ি আসরের কথা মনে আসলো। আসলেই ভুদাই পোলাপানের ব্রেইন ওয়াশ কইরা শিবির মাশাল্লাহ ভালো একটা মোনাফেক সংগঠন দাড় করাইতেছে
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫১

লেখক বলেছেন: ভাই, মোনাফেক বলে মনে হয়না আমার । আমি তো একেবারে ভেতর থেকে দেখেছি । আপনি দেখেছেন বাইরে থেকে ।

আর ভুদাই পোলাপান বলছেন ? আমার সময়ে দেখেছি সবকটা ক্লাশের ১-৫ রোল নাম্বারের অধিকাংশ ছেলেগুলোই এক্সদের খপ্পরে পড়েছে । এবং তারা সবাই খুব পরিচ্ছন্ন জীবন যাপন করছে এখন পর্যন্ত । এর বাইরের অধিকাংশ ছেলেরাই ঝরে পড়েছে বা নষ্ট হয়ে গেছে ।

২২. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৩
আরিফুর রহমান বলেছেন: বহুরূপী মহাজন বলেছেন: এক্সদের ব্রেন ওয়াশ সম্ভব হয় কারন তাদের ব্রেন ইন্দুরের ব্রেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫২

লেখক বলেছেন: উনি ভুল বলেছিলেন । আপনি নিজে থেকে কিছু বলতে পারছেন না কেন ? আপনার নিজের বড় ব্রেন টা একটু খাটান ।

২৩. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
সিন-লাম-মীম বলেছেন:
সালাম।
ভালো পোষ্ট; উদ্দেশ্য খারাপ।

মাইনাস।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫৪

লেখক বলেছেন: উদ্দেশ্য খারাপ বলছেন কেন ? একটা বিভ্রান্তির অবসান করতে চাইলাম !

২৪. ১৩ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫২
কুয়াশা বলেছেন: সুন্দর পোষ্ট।

লেখার স্টাইলটি আরও সুন্দর।

+
২০ শে জুলাই, ২০০৯ সকাল ৮:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ

২৫. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩৪
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: অসাধারন পোস্ট..........আপনি ফুলকুড়ি করতেন?????
আপনারে জেনারেল বানিয়ে দিবে............ব্যাড লাক।

আমারেও ২ বার বানাইসে.......ছুটছি.......আবারও খাইতে পারি.......
আপনি যাসব পয়েন্ট দিয়েছেন..........আবার পোস্ট টা দেন..........।

অনেকগুলা প্লাস.........
২০ শে জুলাই, ২০০৯ সকাল ৮:২১

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ ।

২৬. ২৩ শে জুন, ২০০৯ বিকাল ৪:১০
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: অনেক দিন পর মনে হলো আমি আমার সোনালী অতীতে ফিরে গেলাম।

ধন্যবাদ ভাই আপনাকে।
২০ শে জুলাই, ২০০৯ সকাল ৮:২১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

৩০. ২৮ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
পাপতাড়ুয়া বলেছেন: লেখক বলেছেন: ভালো যুক্তি দিয়েছেন তো ! তবে মেয়ে নিকটা বিভ্রান্ত করেছে আমাকে , সেটা তো ঠিক । যাহোক তাজুদ্দিন আহমেদকে অনুকরন করছেন ?

আমি বলবো, মহানবী মুহাম্মদ সাঃ এর জীবনি পড়েন , তাকে অনুসরন করার চেস্টা করতে দোষ কি ? আল্লাহ তো কেবলমাত্র একজন মানুষকেই বানিয়েছেন যাকে অনুসরন করা যায় ।





এভাবে আর কত কাল ধর্ম ব্যবসা করবি???
৩১. ২৪ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩৭
০পন্ডিতমশাই বলেছেন: কম ভাল হয়নি তবে মতলবটা কি?

 

মোট সময় লেগেছে ০.৯৭৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই