ক্লাউন বেশে আর কতোকাল বইবো বলো
মিথ্যে অহঙ্কার ,
হায় সংসার ,
আর কতোকাল মনের মাঝে চোখের ঠারে বলবো সখা চলো।
চোখের পাতা বন্ধ করে খোলার আগেই শীতের প্রকোপ
চারা গাছের পাতা শুকোয়।
কাঠ কিংবা লাকড়িও নয় ।
আন্তঃনগর ট্রেনের মতো বয়ে বেড়াই হাজার কথন
যাত্রীরা সব ডেরায় ফেরে আমিই কেবল পুরান ষ্টেশন।
ধোঁয়ায় ধোঁয়ায় চোখ জ্বলে যায়
বুকটা জ্বলে কিসের থাবায়?
বাড়ার আগেই শীতের প্রকোপ
চারা গাছের কুঁড়ি শুকায়!!!!
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



