প্রতি শুক্রবার রাত ১২ টায় রেডিও ফুর্তিতে ভুতএফএম অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ভুতের তথা অলৌকিক কিছু ঘটনার বর্ণনা দেন। তেমন একটি ঘটনার বর্ণনা নিম্নরূপঃ
আমাদের গ্রামের বাড়ী ফেনী জেলার এক অজ পাঁড়াগাঁয়। একটা বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে আত্নীয়স্বজন (চাচা, জেঠা, ফুফু, মামা) সবাই এসেছি। হঠাৎ করে আমার খুব সুন্দরী ১৫/১৬ বছর বয়সের এক কাজিন মারা গেল। বাড়ীর সবাই শোকে পাথর, যাই হোক তাকে আমাদের বাড়ী থেকে কোয়ার্টার কিলোমিটার দূরে গোরস্থানে দাফন করা হলো। সন্ধ্যার পর বাড়ীর উঠোনে মুরুব্বীরা বসে ঘটনা নিয়ে এবং পরবর্তী করণীয় বিষয় নিয়ে আলোচনা করছিল আর আমরা কজন বারান্দায় বসেছিলাম। এমন সময় উঠোনের দিকে তাকাতেই দেখি "আমার সেই বোনটা (যাকে কয়েক ঘন্টা আগে দাফন করা হয়েছে) কাফন পড়ে উঠোনের এক পার্শ্বে দাঁড়িয়ে আছে, বাতাসে খোলা চুল উড়ছে। একে একে সবাই দেখলো, ভোর হবার আগ পর্যন্ত ওখানেই দাঁড়িয়ে থাকলো এবং পিছু হঠতে হঠতে গোরস্থানের দিকে চলে গেল। ঐদিন পাঁড়ার অন্য কাউকে ব্যাপারটা না বলে পরদিন সন্ধ্যায় ঘটনার পুনরাবৃত্তি হয় কিনা তা দেখার জন্য সবাই অপেক্ষা করলাম। ঠিক একই সময়ে লাশটি এসে হাজির হলো এবং একইভাবে ভোর হবার আগ পর্যন্ত ওখানেই দাঁড়িয়ে থাকলো। তৃতীয় রাতে একই ঘটনা ঘটলো। এবার মুরুব্বীরা ঘটনাটা মসজিদের ইমাম সাহেবকে জানালেন। ইমাম সাহেব কিছুক্ষন চিন্তা করে সন্ধ্যার আগেই ২/৩ জন মুসুল্লী নিয়ে গোরস্থানে যাবার সিদ্ধান্ত নিলেন। গোরস্থানে গিয়ে তারা ঘাপটি মেরে বসে কি ঘটে তা দেখার জন্য অপেক্ষা করলেন। তারা যা দেখলেন তা বর্ণনামতে এরকমঃ "অদৃশ্য একটা ছায়া মেয়েটার মাথার চুলের মুঠি ধরে কবর থেকে টেনে তুলে দাঁড় করালো এবং মেয়েটি অদৃশ্য হয়ে গেল"। তারা আমাদের বাড়ীতে ফিরলেন এবং লাশটিকে আগের মত দাঁড়িয়ে থাকতে দেখলেন যা আমরা কিছুক্ষন আগে থেকেই দেখছিলাম। পরের দিন ইমাম সাহেব লাশ তুলে যথাযথভাবে গোসল করায়ে পুনরায় দাফন করার পরামর্শ দিলেন। লাশ পঁচে দূর্গন্ধ বের হচ্ছিল, যারা গোসল করাচ্ছিলেন তারা দেখলেন মেয়েটির পায়ের নখে নেইল পালিশের দাগ। ঘষে ওগুলো তোলা হলো এবং উত্তমরূপে গোসল করায়ে আবার দাফন করা হলো। তারপর আর এই ঘটনা আর ঘটে নাই। ব্ণনাকারী বলেছেন এ ঘটনা তার এলাকার অনেকেই জানে।
এখন আমার প্রশ্ন হলো ঘটনাটা সন্পর্কে আপনাদের ব্যাখ্যা কি? আর ঘটনা যদি বানোয়াট হয়, তবে উনার এভাবে ভুতএফএম, রেডিও ফুর্তিতে এসে বর্ণনা করার কারন কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

