আমি যখন স্কুলে পড়তাম তখন থেকেই আমি এই ছেলেটাকে চিনতাম। একসাথে জীবনের অনেকটুকু সময় পার করেছি আমরা। অদ্ভূত এই ছেলেটাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হইছে। এই ছেলেটা একটা জিনিস বটে! নামাজও পড়ে আবার গিটারও বাজায়। সারা বিকাল ফুটবল খেলে তো সারা রাত পড়াশোনা করে।
আজকেও তার সাথে আমি সন্ধায় কিছু সময় কাটাইছি। অনেকখন ধরে তার কিছু কথা শুনলাম..অনেক কিছুই বুঝলাম। শুধু বুঝলাম না ভালোবাসা কেনো এরকম হয়।
শুরুটা ১৩ ই ফেব্রুয়ারি থেকে। আর শেষটা তারাই ভালো বলতে পারবে।
লেখাটা ভাঙা চাঁদের....
..............................................................................................
নিলার জন্য লেখা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৮
..............................................................................................
আমার এই লেখাটকে যে কেউ গালি দিতে পারেন কোন সমস্যা নাই। লেখা পইরা অনেকে আমাকে লোল পুরুষ দের দলে ফালাইয়া দিতে পারেন কিন্তু আমার মনের কথা আমাকে বলতেই হবে। এবং এটা এখানেই।
আমি নিলাকে অনেক ভালোবেসে ফেলেছি। ওর সাথে আমার পরিচয় হাই৫ এ মেঘ বালিকা নামে। ওর প্রোফাইল টা পরে আমার খুব ভালো লেগে যায়। এটা যে কেমন ভালোলাগা বলে বোঝানো যাবে না। ওর প্রোফাইলে অন্য কারো কমেনটস দেখলে আমার মেজাজ চরম খারাপ হয়ে যেত। ঐ দিন কোন কাজেই মন বসাতে পারতাম না। সব কিছু ভেজাল লেগে যেত, খামাখাই মানুষের সাথে বাজে ব্যাবহার করতাম। তারপর একসময় আর সহ্য করতে না পেরে ওকে দিলাম ব্লক করে আমার প্রো তে কারণ ও আমার কমেনটস এর রিপ্লাই দিতে দেরী করত।
ধুর কি আজব কথা বার্তা বলতাছি। আমার মাথা পুরাই নষ্ট হয়া যাইতাছে।
আমি জানি আমি যা করতাছি এইটা পুরাই একটা পাগলামি কিনতু এখন এইটা ছাড়া আমার আর কিছুই করার নাই কারণ পাগলের কাজই পাগলামি করা।
যাই হোক আমি জানি এখন কি কি হবে।
নিলা তার ব্লগে আমাকে মনে হয় ব্লক করে দিবে। তারপর তার ব্লগ থেকে আমার লিন্ক টা ডিলিট করে দিবে।আমাকে একটা ফাতড়া পোলা ভাববে। যা খুশী ভাবুক আমার কিছু বলার নাই। আমি শুধু তাকে আমার যা বলার ছিল বললাম।
সর্বশেষ কথা:
আমি জানি আমি যা বলছি এইটা সম্ভব না। তাই আমি কখনো বলি নাই যে নিলাকে আমার পেতে হবে।আমি জানি পাওয়ার মধ্যে যে সুখ আছে না পাওয়ার বেদনার মধ্যে এর চেয়ে হাজার গুণ বেশী আনন্দ আছে। আমি আমার বুকে সেই আনন্দটুকুই ধারণ করতে চাই।
তো নিলা কিছু মনে কইর না, কারণ পাগলে কি না বলে/
আর আমার কথা গুলা ইচ্ছা করলে সিরিয়াসলি নিতে পার আবার পাগলের প্রলাপ বলেও উড়িয়ে দিতে পার.....
তবে আমি আজ এই ভালবাসার দিনে তোমাকে এগুলা একটু সরিয়াসলিই নিতে বলব......
..............................................................................................
আমি আর কি বলব? যা বুঝলাম, যা দেখলাম তাই লিখলাম। একটা ছেলের গভীর ভালোবাসার কথাই বললাম।
তবে বন্ধুকে বলব রাগ করে সে যেনো চলে না যায়। ব্লগটা জীবন নয়, জীবনের একটা অংশ। জীবনের একটা অংশকে ছেড়ে যেতে পারো কিন্তু জীবনকে নয়। নিলারা যাবে আসবে; আমরা, যারা তোমার সত্যিকারের বন্ধু, তারা ঠিকই রয়ে যাবো।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




