৮/১০ KB/s দিয়ে ডাউনলোড দিতাম। ফেসবুক এর হোম পেজ আসতো ৫ সেকেন্ডে। নিজেকে মনে হত বিল গেটস
হায়রে বাংলাদেশ! আমারে এমনে মুলা দেখাইলি? একমাস হইছে SMILE ইউজ করি। গত ১৫ দিন ধরে গুগলের হোম পেজ আসতে ৭/৮ সেকেন্ড লাগায়। ডাউনলোড স্পিড দেখায় ১/২ KB/s।
ফোন দিছিলাম। যখনই ফোন দেই, বলে সার্ভার আপডেট হচ্ছে।আপডেট আপডেট আর আপডেট....
এত আপডেটের ফল কি? কিছুখন পর পর লাইন কেটে যায়।গুগলে "angelina jolie" লিখে সার্চ বাটনে টিপি দেই...ওকি!!!...কোথায় angelina-র রংচংগে ফটুক আইবো তা না, আসে এরর পেজ!
মন মেজাজ খারাপ হইয়া আছে। এমনে হইলে কেমনে বলগামু? তারচেয়ে তো ডায়াল আপ ভালা ছিলো।
তারপরও...মাঝে মাঝে বিল গেটস হইতে মন চায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

