somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কেনো তোমায় শুধু দেখতে ইচ্ছা হয়?

০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মন খারাপ। আজকে না.......

দাড়াও দাড়াও , তার আগে বলো যে তুমি মন খারাপ করবে না? অবশ্য মন খারাপের কিছুই নাই। শুনে হয়তো তোমার ভালো লাগতেই পারে যে আমি তোমার কথা ভুলতে শিখতেছি।

আজকে সারাদিন আমি একটা মেয়ের হাত ধরে রিকশা দিয়ে ঢাকা শহর ঘুরছি।

মনে আছে তোমাকে বলছিলাম যে একটি ছেলে সবসময় তোমাকে ভালোবাসতো এবং ভালোবাসবে? সাথে এও বলেছিলাম যে ছেলেটি সারাজীবন তোমার অপেক্ষায় থাকবে?

জানি না কেনো আমি এরকম করছি। কেনো আজকে আরেকজনের কোমরে হাত দিয়ে ঘুরি, কেনো আরেকজনের চোখের দিকে তাকিয়ে কতো সহজে ভালোবাসি বলে ফেলি। জানি না কেনো।

খুব অবাক হয়ে ভাবি কেনো আমি এরকম করতেছি? আমি তো এরকম না।আমি তো একটি মেয়ের কাছে প্রতিগ্গা করেছিলাম!!!

আজো হাজারটা মুখের ভিড়ে আমি তোমাকে খুজে বেড়াই।

সেই কবে তোমাকে দেখেছিলাম। এরপর অনেকগুলো বছর কেটে গেছে। কত মানুষের সাথে লেকের পাড়ে বসে ছিলাম, কতো মানুষের মুখে খাবার তুলে দিছি। অনেক চোখে চোখ রেখে অবলীলায় ভালোবাসি বলতে পেরেছি। একটি বারো আমার চোখ কাপেনি। কাপেনি আমার দু ঠোট। কতজনের ভালোবাসা পেয়ে আবেগে আপ্লুত হয়েছি........

অথচ ধরা হয়নি তোমার হাত। একটি বারের জন্যও বুঝাতে পারি নাই কতটা ভালোবাসি তোমাকে। একটি বারে জন্যও তোমার সামনে দাড়িয়ে কম্পিত ঠোটে বলা হয় নাই কতটা ভালোবাসা আমি দিতে পারবো তোমাকে। জানি না আর হয়তো তোমাকে বলা হবে কিনা!

এসব প্রলাপ বকে আর কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি আমাকে ভুলে গেছো। "কিশোর এক বালকের তিন দিনের মোহ" বলে সব উড়ায় দিছো। কিন্তু কিশোর ঐ বালকটি যে তিন দিনকে তিন বছর করছে তার হিসাব কে রাখে?

এসবের কোনো শেষ নাই। কত কিছু বলতেই তো মন চায়। কিছু কথা নিজের জন্যই থাক।

এরপর আর কোন মুখে বলব আমি তোমার জন্য অপেক্ষা করে আছি? আমার যে বলতে লজ্জা হয়! শুধু এটুকুই বলবো তুমি একদিন ফোন করবে বলে আমি আজও সেই আগের নাম্বারেই আছি।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৩ রাত ১০:৩২
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

×