somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরেএএ!!! কত অজানারে!!!! B-)

০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই দেশের এক নামকরা গায়ক ক্লাস টু তে থাকতে তার ক্লাসমেট এক মেয়েকে চিঠি দিয়ে প্রেমের অফার করে। মেয়ে তো ঝাড়ির উপর ঝাড়ি আর চিঠি নিয়ে সোজা স্যারের কাছে। ২ বছর পর ঐ রোমিও গায়ক আবার প্রোপোজ করে। এবার মেয়ে রাজি হয়। ১৬ বছর বয়সে তারা ডেটিং শুরু করে এবং একসময় তারা বিয়ে করে এবং এদের বিয়ে এখনও টিকে আছে!!

এরা কারা জানেন? অর্নব আর শাহানা। :)

** প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: একটা তথ্য ভুল। অর্ণব-শাহানা'র ছাড়াছাড়ি হয়ে গেছে বেশ কয়েক মাস হলো। অর্ণব রিসেন্টলি ও-লেভেল পাশ করা একটা বাচ্চা মেয়ের সাথে প্রেম করছে। তিন দিন আগে শুনেছি রিসেন্টলি নাকি বিয়েও হয়ে গেছে তাদের।

অর্নবের কাকা গায়ক তপন চৌধুরী।

কৃষ্ণকলির এ্যালবাম "সূর্যে বাধি বাসা" এর কভার পেজ ডিজাইন করেছে তার ৬ বছরের মেয়ে অমৃতান্জলী। কভার -


আজকাল আরমান মুসার গান শুনে থাকতে পারেন। আরমান মুসা নামকরা গায়ক নাশিদ কামালের বড় মেয়ে। নাশিদ কামাল,বিচারপতি মুস্তফা কামাল আব্বাসীর মেয়ে, এবং মোস্তফা জামান আব্বাসী আর ফেরদৌসি রহমানের ভাগ্নে। এরা সবাই বাংলা গানের লিজেন্ড আব্বাস উদ্দিনের পরিবার।

তবলা বাদক হিসাবে বাপ্পা মজুমদারের ক্যারিয়ার শুরু হয়।

ওয়ারফেজের বাবনা ভাই, আর ওয়ারফেজের এক্স মেমবার বালাম - এরা কাজিন। ১৯৯১ সালে বের হওয়া "ওয়ারফেজ" এলবামের একটা গান বালাম সুর করে দিছিলো, বালামের বয়স তখন ৯/১০!!

এলিটা, ব্লাক ব্যান্ডের সাথে কয়েকটা গানে ভয়েস দিছিলো, রাগা নামের একটা ব্যান্ডের ভোকাল। সুমনের "মেঘের দেশে" এলবামে ডুয়েট করছিলো। এলিটারা ৩ ভাই-বোন। ব্ল্যাকের ভোকাল জন, স্টেনটোরিয়ান ব্যান্ডের লিড গিটারিস্ট (নামটা মনে আসতেছে না, তিনকোনা গিটার বাজায়, যাত্রী ব্যান্ডের তপুর সাথে বাজায়), আর এলিটা।

২৮ বছর বয়সে মারা যাওয়া হ্যাপি আকন্দ, মানাম আসার আগ পর্যন্ত মাইলসের কিবোর্ডিস্ট ছিলো। উনি লাকি আকন্দের ছোট ভাই। "কে বাশি বাজায় রে" "আবার এলো যে সন্ধা, শুধুই দুজনে" "আমায় ডেকোনা, ফেরানো যাবে না" - এইগুলা তার সৃষ্টি।

ফুয়াদ শুনলে পুনমের গান শুনে থাকবেন। "নবীনা", "খুব চেনা চেনা লাগছে তোমাকে" গানের পুনম চারটা ভাষায় কথা বলতে পারে। বাংলা, ইংরেজী, স্প্যানিশ, আরবী।

ফুয়াদের গার্লফ্রেন্ড লামিয়া। লামিয়া চিত্রনায়িকা দিতির মেয়ে। কয়েকটা কনসার্টে তাদেরকে একসাথে দেখার সৌভাগ্য হইছে আমার। সত্য বলতে ভালোই মানাইছে!! এইটা লামিয়ার ফটুক।


এইটা লামিয়ার ছোটবেলার ফটুক


এইটা লামিয়া ও আরাফাত কাজী।


এইটা ফুয়াদ ও আরাফাত কাজী।


পুনম লামিয়া ছোটোবেলার সখা-সখি! ফুয়াদের ফটোশপের কাজ দেখলে মাথা নস্ট হয়ে যাবে। আমি কয়েকটা দেখেছিলাম। একটা হইলো-


ব্লাকের ড্রামার টনি, আর্টসেলের লিড গিটারিস্ট এরশাদ দুইজনে মিলে একটা মিউজিক স্কুল খুলছে, "ব্ল্যাক আর্টস"।

আর্টসেলের প্রথম এলবাম রিলিজের দিনই ২০,০০০+ কপি বিক্রি হইছিলো যেইটা সাউথ এশিয়ায় একটা রেকর্ড!

ওয়াকার চৌধুরি এর কথা মনে আছে? একসময় ঢাকার রাস্তায় রাস্তায় এই গায়কের বিলবোর্ড চোখে পড়তো। ২০০৩ এ উনার এলবাম প্রোমোট করতে বিলবোর্ড এডভারটাইজ করা হইছিলো। উনার এলবাম প্রোমট করতে প্রায় ৪ লাখ টাকা খরচ করছে যেটা এদেশের কেউ স্পনসর ছাড়া করার কথা চিন্তাই করে না। শেরাটন বলরুমে উদ্ভোদন হইছিলো এবং উনি উপস্থিত সাংবাদিকদের পোরটেবল ডিস্কম্যান "উপহার" দিয়েছিলেন।পয়সা থাকলে মানুষ কি না করে!!

মাইলসের প্রথম এলবাম ইংলিশ ছিলো। নাম "মাইলস" (১৯৮২)। দ্বিতীয় এলবামও ইংলিশ। নাম "এ স্টেপ ফারদার"। তারা ইংল্যান্ডে মিজিক করতো। হামিন আহমেদ ১৯৮৬ সালে বাংলাদেশের হয়ে ইংল্যান্ডে আইসিসি ট্রফিতে খেলছিলো।যদিও প্রথম রাউন্ড থেকেই বাংলাদেশ বিদায় নিছিলো। তারপরেও উনি আর উনার ভাই শাফিন আহমেদ ভালো ক্রিকেট খেলতো।

ফারুক মাহফুজ আনাম - এইটা গুরু ওরফে নগর বাউল জেমসের আসল নাম।


আরো আছে, কিন্তু আজকে আর না। ক্লান্তি লাগতাছে :(...একটু পর গোসল কইরা খামু :)

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৫:২৫
৫১টি মন্তব্য ৪৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×