আমার প্রিয় পোস্ট

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই

ফায়ারফক্সের কিছু জসিলা এডন B-)

১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৪

শেয়ারঃ
0 32 2

ফায়ারফক্স ব্যাবহার না করলে জানতামও না একটা সফটওয়ারকে এমন ভাবে মনের মত রং দিয়া রাঙানো যায়! আসেন, ফায়ার ফক্সের কিছু দরকারী এডন গুলা চেখে দেখি।

প্রথমেই নামায় নেই ফায়ার ফক্স ৩.৫ যেটা ৩.০ এর চেয়ে বেশী স্পিডি (ওদের কথায় বলি নাই, আমার নিজের অভিজ্ঞতা)
Click This Link


এডব্লক প্লাস

এই এডনটা দিয়ে আপনি বিভিন্ন সাইটের বিজ্ঞাপন গুলো হাইড করে ফেলতে পারেন। ফলে আপনার মূল্যবান ব্যান্ডউইথ বেচে যাবে। অযথা "এনলার্জ ইউর পেনিস" টাইপের বিজ্ঞাপন দেখা লাগবে না। ও, হ্যা, ভালো কথা...সামহোয়ারের লাল একটেলও কিন্তু একটা বিজ্ঞাপন ;)
Click This Link


কুলআইরিস

এইটা দিয়া আপনি ওয়েবপেজের ছবি ও ভিডিওগুলার প্রিভিউ একটু থ্রিডি স্টাইলে দেখতে পারবেন। ফেসবুক, গুগোল সার্চ রেজাল্ট, পিকাসা, ফ্লিকারের ফটুক দেখতে এর জুড়ি নাই। এমনকি নেক্সট পেজে যাওয়ার আগেই কুলআইরিস আপনার পরের পেজের ফটুকগুলা লোড করে ফেলবে।শুধু ওয়েবপেজ না, এইটা দিয়া আপনার হার্ডডিস্কের ফটুকও দেখতে পারবেন। বিভিন্ন স্টাইলে ফটুক দেখার পাশাপাশি ব্যাপক মজাও পাবেন।


Click This Link


ডাউনলোড স্ট্যাটাসবার

ফায়ারফক্সে ডাউনলোড করার সময় আরেকটা ছোটো উইনডো ওপেন হয়।ঐখানে ডাউনলোড স্পিড, টাইম রিমেইনিং ইত্যাদি জিনিসপাতি দেখায়।কিন্তু শুধু শুধু আরেকটা উইন্ডো কেনো? ডাউনলোড স্ট্যাটাসবার দিয়ে আপনি ফায়ারফক্সের নিচেই আপনার যাবতীয় ডাউনলোড কর্মকান্ড দেখতে পারেন।



Click This Link

ফক্সট্যাব

১০/১২টা ট্যাব খুইলা বইসা আছেন। একটু পর পর মাউস ক্লিক কইরা একটা থেকে আরেকটায় যাইতেছেন বা কন্ট্রোল+পেজ আপ/ডাউন দিয়া একটার পর একটায় যাইতাছেন। কস্ট তো লাগবই। ফক্সট্যাব দিয়া একটু থ্রিডি স্টাইলে এক পেজে সবগুলা ট্যাব একসাথে দেখতে পারেন।এরপর যেই পেজে যাইতে চান সেইটা ক্লিক করবেন।



Click This Link


গুগোল প্রিভিউ

গুগলে সার্চ মারলে এত্তগুলা ওয়েব পেজ আসে। সবগুলায় ঢুইকা দেখা অনেকসময় বেসম্ভব, সময়েরও ব্যাপার। যদি সার্চের পাশেই ঐ পেজটার প্রিভিউ হিসাবে থাম্বনেইল ভিউ দেখা যায়? ওকে, তাইলে এইটা ইন্সটল করেন।
চিত্র দেখলে আরো কিলিয়ার হইবেক।

Click This Link


স্কিপস্ক্রিন

রেপিডশেয়ার, মেগাআপলোড, ডিপোজিট ফাইলস সহ আরো সাইট আছে যেখানে ডাউনলোড করতে আপনাকে ৪৫ সেকেন্ড থেকে ২/৩ মিনিট পর্যন্ত দাড়ায় থাকতে হয়।এই এডনটা দিয়া এপনি সেই কাউন্টডাউনগুলা স্কিপ করতে পারবেন। ফলে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই ডাউনলোড শুরু হবে। যেই সাউটগুলা এরা সাপোর্ট করে -
* Rapidshare.com
* zShare.net
* MediaFire.com
* Megaupload.com
* Sharebee.com
* Depositfiles.com
* Sendspace.com
* Divshare.com
* Linkbucks.com
* Uploaded.to
*Link protector
*Digg
*LimeLinx

Click This Link


টুইটার বার

আপনি টুইটার ব্যাবহার করে থাকলে আপনাকে হয়তো প্রতিদিনই টুইটারে ঢুকে স্ট্যাটাস আপডেট করতে হয়। কিন্তু যদি এমন হয় যে আপনি এড্রেসবারে কিছু একটা লিখে টুইটার আইকনে ক্লিক করবেন আর সেটাই টুইটারে স্ট্যাটাস হিসাবে লেখা হয়ে থাকবে?

Click This Link


WOB

এটার মানে ওয়েব অফ ট্রাস্ট। সাইটগুলার ট্রাস্টওরদিনেস, ভেন্ডর রিলিয়ব্যালিটি, চাইল্ড সেফটি আর প্রাইভেসি কেমন সেগুলা একটা সবুজ, কমলা ও লাল আইকন দিয়ে দেখায় দিবে। লাল গুলা বিপদজনক।উপরে গুগল প্রিভিউ এর ছবিতে সামহোয়ারের সবগুলা লিংক সবুজ দেখাইতেছে, কিন্তু নিচের ছবিতে কয়েকটা সাইটে লাল/কমলা দেখাইতেছে।


Click This Link


ভিডিও ডাউনলোড হেল্পার

ইউটিউব সহ এর মত হাজারটা সাইট থেকে ইয়েব বেসজ ভিডিও নামান, কনভার্ট করুন।

Click This Link


এনি কালার

ফায়ারফক্সকে আরো স্টাইলিশ করতে বিভিন্ন কালার ব্যাবহার করুন।


Click This Link


অটো পেজার

আপনি একটা ওয়েব পেজের শেষে চলে গেলেন, এরপর নেক্সটে ক্লিক করবেন, পরের পেজ লোড হবে, এরপর আপনি পরের পেজ দেখবেন। কিন্তু যদি এমন হয় যে আপনি পেজের শেষে চলে গেলেন আর আপনার পরের পেজ অটো লোড হয়ে গেলো? তাহলে তো আপনাকে পরের পেজ লোড হবার জন্য ওয়েট করতে হবে না এবং আপনার সময় তো কিছু হলেও বাচবে, নাকি?

Click This Link


রিড ইট লেটার

একটা পেজ আপনার পড়তে ইচ্ছা করতেছে, আবার বুকমার্ক করতেও মন চাইতেছে না। ওয়ানটাইম ব্যাপার স্যাপার। এখানে আপনি সেই পেজগুলা সেভ করে রাখতে পারবেন।
Click This Link


টুইটারফক্স

বন্ধু বান্ধবের টুইটার আপডেট ফায়ারফক্সের ডানকোনায় দেখতে পারবেন।

Click This Link


স্ক্রীনগ্রাব

সম্পূর্ন ওয়েব পেজ, বা আপনার দেখিয়ে দেয়া নির্দিস্ট অংশ খুব সহজেই ইমেজ আকারে সেভ করতে পারেন এই এডন দিয়ে।
Click This Link


কুল প্রিভিউস

কোনো থাম্বনেইল ছবি বা লিংকে না গিয়ে, বরং শুধু ঐ লিংকের উপর মাউস রেখে আপনি ঐ লিংক/ছবির প্রিভিউ দেখে ফেলতে পারেন। এমনকি আপনাকে আপনার ট্যাব বা বর্তমান ওয়েব পেজ ছেড়ে যেতে হবে না, আলাদা একটা ছোট উইন্ডোতে ঐ পেজের উপরই সব দেখতে পারবেন।

Click This Link


এড টু সার্চবার

উপরে ডানদিকের কোনায় একটা সার্চবার থাকে।ঐখান থেকে আপনি গুগোল, এমাজন, ইয়াহু, উইকিপিডিয়াতে সার্চ করতে পারেন।আমরা প্রতিদিন গুগলের হোমপেজে না ঢুকে এটা ব্যাবহার করেগুগলে সার্চ করি।ঠিক একই ভাবে এই এডন দিয়ে আপনি যেকোনো সাইটের সার্চ ঐ সাইটে না গিয়ে শুধুমাত্র ফায়ারফক্সের সার্চবার ব্যাবহার করে সার্চ করতে পারেন। ধরেন আপনি সামহোয়ারে বাম পাশে যে একটা সার্চটুল আছে সেটা এখানে নিতে চান।এখন ঐ টুলের উপর রাইট ক্লিক করে "এড টু সার্চবার" দিলেই সেটা আপনার সার্চবারে এসে পড়বে।সামহোয়ারে ঢুকে সার্চ করার কোনো দরকার নাই।

Click This Link


কালারফুল ট্যাবস

অনেকগুলো ট্যাব খোলা থাকলে সেগুলোকে সাইট অনুযায়ী কালার করুন।তাহলে ট্যাব খুজে পেতে সোজা হবে। কালার অটোমেটিক হবে, আপনাকে করতে হবে না।

Click This Link

ফক্সি টিউনস

গান শুনতে শুনতে নেট সার্ফ করেন? একটু পর পর গান চেন্জ বা ভলিউম বাড়ান বা কমান? তাহলে তো আপনাকে ফায়ারফক্স ছেড়ে একটু পরপর মিডিয়া প্লেয়ার ধরা লাগে।এই এডন দিয়ে আপনি ফায়ারফক্সের চিপায় চাপায় বেশিরভাগ মিডিয়া প্লেয়ার ইন্টিগ্রেট করতে পারেন।ফলে যেকোনো মিডিয়া প্লেয়ার ফায়ারফক্স থেকেই কন্ট্রোল করতে পারবেন।চাইলে ঐ গানের লিরিকস, আর্টিস্টের বায়োগ্রাফি বা ঐ গানটার ভিডিও নামাতে পারেন।



Click This Link


ফিবি

এতক্ষন ধইরা তো ব্যাপকহারে এডন নামাইলেন, কিন্তু যদি আবার এক্সপি ইনস্টল করা লাগে? তাইলে তো বুকমার্ক সহ সবডি এডন উধাও হইয়া যাইবো। এখানে উপায় হইলো এই এডনগুলার একটা ব্যাকাপ নিয়ে নেওয়া।ফিবি দিয়া ব্যাকাপ নিবেন।এরা আপনার থিম, এক্সটেনশন, বুকমার্ক, ব্রাউজার হিস্ট্রি, কুকি, সার্চ প্লাগিনস, ইউজারনেম-পাসওয়ার্ড ব্যাকাপ নিয়ে নিবে। আপনার কাজ হবে শুধু সিলেক্ট করা কি কি ব্যাকাপ নেয়া লাগবে এবং কোন ড্রাইভে ব্যাকাপ নিতে হবে(অবশ্যই সি ড্রাইভ ছাড়া)। এইটা অটমেটিক ব্যাকাপ সাপোর্ট করে।আপনি ব্যাকাপ নিতে ভুইলা গেলে আপনাকে মনে করায় দিবে।
Click This Link


*এখানে সামান্য বিবরন আছে।আরো ডিটেইলস জানার জন্য সবশেষের লিংকগুলায় ক্লিক করুন।ঐ একই লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।ঐ পেজে গিয়ে "এড টু ফায়ারফক্স" দিলেই এডন ইনস্টল হয়ে যাবে।এরপর আপনাকে ব্রাউজার রিস্টার্ট দিতে বলবে। ব্রাউজার রিস্টার্ট দিয়ে এডন মনমত কনফিগার করবেন। ** মজিলার সাইটে গিয়ে আপনি আরো এডন ব্রাউজ করে দেখতে পারেন। https://addons.mozilla.org/en-US/firefox/ ***আপনার কোনো এডন ভালো লেগে থাকলে সেটা সাজেস্ট করতে পারেন।


|||||||||||||||||||||||||||||||||||||||||||আপডেট|||||||||||||||||||||||||||||||||||||||||||||||

ব্লগারদের কমেন্ট থেকে যেসব এডনের কথা উঠে এসেছে সেগুলো লিংক সহ দেয়া হলো।

সাব ষ্ট্যান্ডার্ড বলেছেন: জিমেইল নোটিফায়ার--- এটা একদম ইমেইল ক্লায়েন্টের মতই কাজ করে।

ইন্জিনিয়ার বলেছেন: Flagfox দিয়া ওয়েব সাইটের সার্ভার কোন দেশে সেটাও অ্যাড্রেসবারে দেখা যায়।

শয়তান বলেছেন:
PDF Download
Boost for Facebook
WebMail Notifier
WebMail Ad Blocker
Fission, অপেরার মত পেজ কতটুকু লোড হলো তা এড্রেসবারে দেখা যায়
Greasemonkey

অজানা এক পথিক বলেছেন:
image zoom: ডাউনলোড ছাড়া ইমেজ জুম করা যায়
morning coffee: প্রতিদিন যেই পেজগুলাতে ভিজিট করেন, সেগুলা সেভ করে পরে এক ক্লিকে ওপেন করতে পারবেন
UrlBarExt: url কপি, ছোটো করা সহ আরো অনেক কিছু করা যায় এক ক্লিকে
FireFtp: এক্সপ্লোরার স্টাইলে এফটিপি ব্রাউজ করা যায়।
Colt: পেজের হাইপারলিংকগুলা সহজে কপি করা যায়
FireUploader: ফেসবুক, ইউটিউব বিভিন্ন সাইটে ফাইল আপলোড করা যায় খুব সহজে।
Last Pass: নাম দেখেই বুঝতে পারছেন পাসওয়ার্ড ম্যানেজার। অটো ফিল, পাসওয়ার্ড জেনেরেটর সহ ভাল ফিচার আছে।

ডট কম ০০৯ বলেছেন:
ফক্সি প্রক্সি ব্যবহার করে আপনি আপনার আই পি এড্রেস পরিবর্তন করে আপনি ইচ্ছা মত যে কোন সাইট ভিজিট করতে পারবেন যদিও তা আপনার নেটওয়ার্ক সার্ভিস প্রভাইডার বন্ধ করে রাখে।

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৭
মানুষ বলেছেন: পোষ্টে প্লাস। এই এড অনস গুলোর কারণেই আমি মোজিলার প্রেমে মজে গেছি। অন্য কোন ব্রাউজার আর ভাল্লাগে না।
১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: হ্যারে ভাই। ব্রাউজার যে এভাবে এডন দিয়ে মডিফাই করা যায়!! অবিশ্বাস্য!! আমারও আর কিছু ভালো লাগে না।

২. ১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৯
আট আনা বলেছেন: জিমেইল নোটিফায়ার --- এটা একদম ইমেইল ক্লায়েন্টের মতই কাজ করে।
১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: হুমম। এটার কথা লিখবো ভাবছিলাম। কিন্তু পোস্ট বড় হয়ে যাওয়ায় আর দেই নাই। ভালো জিনিস।

৩. ১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪১
জটিল বলেছেন: কাজে লাগবে আশা করা যায় ;)
১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: আশার উপর কিছু নাইরে.....আশা করতে থাকেন....বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারাবেই :|

১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: টের পাই নাই :(

৫. ১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৬
এস মাহবুব বলেছেন: খুব কাজের পোস্ট। আপাতত প্রিয়তে। প্রয়োজনে কাজে লাগাবো।
ধন্যবাদ।
১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৬. ১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৯
স্বপ্নকর বলেছেন: ওরে মাম্মাআআআ . . . জট্টিলস . . . জট্টিলস . . .

বহুত কামের জিনিস।
১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: মাম্মাডা কেমন জানি আম্মা আম্মা শুনাইলো!! :-/

১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনারাও কিছু এডন সাজেস্ট করেন আমাদের জন্য। :)

৮. ১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫২
আশিক হাসান বলেছেন: পোস্ট ভাল হয়েছে । অনেক কিছু জানা গেল ।
১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: জানাতে পেরে আনন্দিত :)

৯. ১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ফিবির লিঙ্কটা ঠিক নাই। এইটারেই কামের মনে হইসে। এডব্লক আর স্ক্রিনগ্রাব আগে থেকেই ইউজ করি। বাকিগুলা ফ্যান্সিটাইপ মনে হইলো, আমার লাগে না/:)


ফায়ারফক্সের সমস্যা হইলো অনেম মেমরি ইউজ করে, তাই যত কম এডওন ইউজ করা যায় ততোই ভালা।
১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: একটু ভুল হয়ে গেছিলো মামা, লিংকের শেষে একটা ডিজিট বাদ পড়ছিলো। পোস্টে এখন ঠিক আছে।

শুধু আপনার জন্য আরেকবার ফিবি লিংক ;)
Click This Link

১০. ১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৬
নীল বাউল বলেছেন: মামা আসলেই জসিলা। সরাসরি প্রিয়তে। :D :)
১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: উলা লা লাআআ আআআ :D

১১. ১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৮
নাজিরুল হক বলেছেন: হুম কাজের জিনিষ বটে।
১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: হুমম। ধন্যবাদ :)

১২. ১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৮
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: জটিল!!! +++

Flagfox দিয়া ওয়েব সাইটের সার্ভার কোন দেশে সেটাও অ্যাড্রেসবারে দেখা যায়। সামু যে ইউএসএতে সার্ভার বসাইয়া রাখছে জনতাম না, আজ দেখলাম।
১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ। ফ্লাগফক্স কাজে লাগবে। :)

১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: ওকিলা!! :)

১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:২২

লেখক বলেছেন: হুমম, এইটা ভালা আছে। অপেরা স্টাইল।

http://firefox.exxile.net/aios/index.php

১৫. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:১২
শয়তান বলেছেন: আমি আরও যে কয়টা ইউজ করিঃ

PDF Download

Boost for Facebook

WebMail Notifier

WebMail Ad Blocker

Fission

এবং অতি অবশ্যই

Greasemonkey
১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৫

লেখক বলেছেন: ফেসবুকের কোন এক কাজে গ্রিসমাংকি এড করছিলাম। বাট এটার কাজটা এখনো বুঝি না।

ফিশন ভালো জিনিস। পেজ কতটুকু লোড হইলো জানা যায়। বাকিগুলা টেস্ট করতেছি।

আপনাকে ধন্যবাদ :)

১৬. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আমি একটা ইউজ করতাম, পরে কাজে লাগে না দেইখা বাদ দিসি। ঐটা দিয়া সার্ভারের লোকেশন, কার নামে রেজিস্টারড সব বাইর করতো।
১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: তাহলে এই সাইটটা একটু দেখেন। আপনার ভালো লাগবে ;)
http://www.who.is/
** সামহোয়ারের এড্রেসটা লিখেন। আরিলের ফোন নাম্বার পর্যন্ত পেয়ে যাবেন :-/

কৃতজ্ঞতা : নাফিস ইফতেখার।

১৭. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৭
একরামুল হক শামীম বলেছেন: প্রিয় পোস্টের তালিকায় রেখে দিলাম :)
১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৬

লেখক বলেছেন: এই নিয়া ২টা পোস্ট গেলো আপনার শোকসে :)

১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: লইয়া যান :(

১৯. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৭
রাতমজুর বলেছেন:
মামু ফাডাইন্যা পোষ্ট দেছে রে!!!
১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:৪৪

লেখক বলেছেন: আপনার মত যদি গল্প লিখতে পারতাম!! তাইলে আর এডি পোস্টাইতাম না :(

২০. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:৫১
রাতমজুর বলেছেন:
আমি গল্প লেখি!!!
মামু, পাবনা এক্সপ্রেসের টিকেট কাডুম নাকি?
১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:৫৮

লেখক বলেছেন: ঐ যে, শেষে দিয়া যে কইয়া দেন, এডি কাল্পনিক, ব্লা ব্লা....তাই গল্প লেবেল লাগাইলাম আর কি!!!

১১ ই জুলাই, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: আপনার স্ক্রিনশটের পোস্টটা ভালো লাগছে।

আপনাকেও ধন্যবাদ :)

১১ ই জুলাই, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: হোকে :)

২৩. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১:০২
শয়তান বলেছেন: Greasemonkey র জন্য স্কৃপ্ট সংগ্রহ করতে হয় নিজের প্রয়োজন অনুযায়ী। আর এই স্কৃপ্ট সংগ্রহ করবেন http://userscripts.org/scripts থেকে ।
১২ ই জুলাই, ২০০৯ রাত ২:০০

লেখক বলেছেন: হুমম। বুঝলাম :)

২৪. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১:০৯
অজানা এক পথিক বলেছেন: image zoom: image zoom kora jai download kora chara

morning coffee: everyday jei page visit koren shegula save kore rakhte paren. 1 click e open korte parben

UrlBarExt: url copy, shorten shoho onek kisu kora jai 1 click e

FireFtp: explorer style e ftp browse kora jai

Colt: page er hyperlink gula copy kora jai easily

ekta suggestion beshi add on use na korai bhalo. browser slow hoye jai


sorry for writing in english
১২ ই জুলাই, ২০০৯ রাত ২:০২

লেখক বলেছেন: কি স্লো হয়ে যায়? ব্রাউজার মেমোরি নাকি নেট স্পিড?

ধন্যবাদ। ইন্টারস্টিং এডন মনে হচ্ছে। দেখতে হবে:)

১২ ই জুলাই, ২০০৯ রাত ২:১৩

লেখক বলেছেন: হো হো হো

২৬. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১:৩০
শয়তান হন্তারক বলেছেন: ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না! ভাল থাকুন।
১২ ই জুলাই, ২০০৯ রাত ২:১৬

লেখক বলেছেন: ছোট না হইতে পারলে বড় হমু কেমবায়?ছোট হইতে সমস্যা নাই। ধন্যবাদ দিয়া যান :)

১২ ই জুলাই, ২০০৯ রাত ২:২৬

লেখক বলেছেন: আরে কাছিম মিয়া গ্রেট কইছে!! তাইলে আর কি লাগে? :)

২৮. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১:৫৩
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ঐ এডওনটা এই কামই করতো। এরকম তিন চারটা সাইট ইউজ করতো। ফোন লম্বর, বাসার ঠিকনা সব পাওয়া যাইতো। কিন্তুক এইগুলা কামের না, হুদা স্লো করিয়া লাভ নাই পিসি।/:)
১২ ই জুলাই, ২০০৯ রাত ২:২৭

লেখক বলেছেন: তাও ঠিক....এডি দিয়া আমরা কিরতাম? /:)

২৯. ১১ ই জুলাই, ২০০৯ রাত ২:০৪
শেকড় বাকড় বলেছেন: আমার প্রিয় লিষ্টে প্রথম পোষ্ট এইটা। অনেক ধন্যবাদ দরকারী একটা পোষ্টের জন্য।
১২ ই জুলাই, ২০০৯ রাত ২:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩০. ১১ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৩৭
ঘাসফুল বলেছেন: খুব দর্কারি পোষ্ট... প্রিয়তে নিলাম... মাইনাচ্ (+)
১২ ই জুলাই, ২০০৯ রাত ২:২৯

লেখক বলেছেন: মাইনাচ হিসাবে একটা পিলাচ বুঝিয়া পাইলাম ;)

১২ ই জুলাই, ২০০৯ রাত ২:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৩২. ১১ ই জুলাই, ২০০৯ সকাল ৯:২১
পানকৌড়ি বলেছেন: Priyo te nile ki teka deoa lagbe? Na lagle priyote nilam koilam.
১২ ই জুলাই, ২০০৯ রাত ২:৩৪

লেখক বলেছেন: ফিরিতে প্রিয়তে যাতে নিতে পারেন সেইভাবে পোস্ট দিছি ;)

১২ ই জুলাই, ২০০৯ রাত ২:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১২ ই জুলাই, ২০০৯ রাত ২:৪০

লেখক বলেছেন: কি যে বলেন!!!

৩৫. ১২ ই জুলাই, ২০০৯ রাত ১২:১১
নহর বলেছেন: প্রিয়তে আগেই নিয়েছিলাম আজ কাজে লাগাম ,,,,,,,,,,,,,,ধন্যবাদ শেয়ার করার জন্য।
১২ ই জুলাই, ২০০৯ রাত ২:৪৪

লেখক বলেছেন: হাহাহাহা। ঠিক আছে :)

১২ ই জুলাই, ২০০৯ রাত ২:৪৬

লেখক বলেছেন: welcome mama :)

৩৭. ১২ ই জুলাই, ২০০৯ রাত ২:৩৪
নহর বলেছেন: কা.মা. একটু ফেবার করেন, আইডিএম আগের মতো কাজ করছে না ফায়ারফক্সে......।
১২ ই জুলাই, ২০০৯ রাত ২:৩৮

লেখক বলেছেন: ফায়ারফক্স ৩.৫? আগে কি ২/ ৩.০ ছিলো? আগে কাজ করতো? নতুনটা আপডেট করার পর আর করতেছে না?

৩৮. ১২ ই জুলাই, ২০০৯ রাত ২:৫১
নহর বলেছেন: আগে ৩ ছিল এখন ৩.৫ ।আগে কাজ করত এখন করছে না।
৩৯. ১২ ই জুলাই, ২০০৯ রাত ২:৫৩
নহর বলেছেন: বিষয়টা এরকম ্যে আগে ্যেকোন ভিডিও ফাইল প্লে করলে সাথে সাথে আইডিএমের আইকন আসতো ্যা থেকে স হজেই ডাওনলোড করতে পারতাম। কিন্তু এখন এমনটা হচ্ছে না
১২ ই জুলাই, ২০০৯ রাত ৩:০৩

লেখক বলেছেন: ami bujhte parsi...same somossa amaro hoitese.ami age 3 use kortam..3.5 install korar porei somossa hoitese. kono karone idm er version ta firefox er sathe khap khawate partese na...apatoto kisu bolte partesi na, kono solution pele apnar post e giye janabo.

৪০. ১২ ই জুলাই, ২০০৯ রাত ৩:০৯
নহর বলেছেন: ঠিক আছে অপেক্ষা করি । নাকি কি আর করা। তবে ৩.৫ আমার কাছে ভালো লাগছে। আর এড অন গুলাতো জটিল সব কাজকারবার। আবারও ধণ্যবাদ নিবেন।
৪১. ১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:১৯
আহাসান বলেছেন: prio te nia ki kortam, sob to use koirai felsi. ejonno ki dhoinna deya lagibe ?
১৪ ই জুলাই, ২০০৯ রাত ৮:০১

লেখক বলেছেন: ধইন্নার বেইল নাইরে.....পারলে আরো কিছু জসিলা এডনের নাম কন...

৪২. ১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৯
মৃদুভাষী বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাইজান, আমি এসব বিষয়ে একবারেই মুর্খ।
এডঅন কি ? কাকে বলে ? বিস্তারিত বলবেন প্লিজ ? তাহলে একটা মুল্যবান বিষয়ে জানতে পারতাম।

১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ২:০৪

লেখক বলেছেন: মজিলা ব্যাবহার করলে এডন নিয়ে ধারনা পাবেন। এডন হলো, ঐ মজিলা ব্রাউজারের ভিতরে আরো কিছু বিল্টইন সফ্টওয়ার যা দিয়ে নেট ব্রাউজিং এর সময় আরো সব কাজের কাজ করা যায়!

শুধু মাত্র একটা ব্রাউজার দিয়ে আপনি নেট ব্রাউজ করতে পারবেন, কিন্তু ঐ ব্রাউজারে স্ক্রিনগ্রাব এডন টা ইন্সটল করা থাকলে আপনি যে কোনো ওয়েব পেজকে ইমেজ হিসাবে সেভ করতে পারবেন।

সবশেষের লিংকগুলায় ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।ঐ পেজে গিয়ে "এড টু ফায়ারফক্স" দিলেই এডন ইনস্টল হয়ে যাবে।এরপর আপনাকে ব্রাউজার রিস্টার্ট দিতে বলবে। ব্রাউজার রিস্টার্ট দিয়ে এডন মনমত কনফিগার করবেন। এডনের আইকন গুলা ব্রাউজারের উপরে নিচে কোনায় থাকবে, বা টুলস মেনু থেকে ওগুলার নাম পাবেন।

কোনো সমস্যা হলে জানাবেন :)

৪৩. ১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ১:০৩
নির্বাসন বলেছেন: সত্যি ই অসাধারণ...
ধন্যবাদ
১৪ ই জুলাই, ২০০৯ রাত ৮:০৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

১৪ ই জুলাই, ২০০৯ রাত ৮:০৬

লেখক বলেছেন: এখানেই জানায় দিবেন :)

৪৫. ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:১৬
সাগর ঢাকা বলেছেন: মেলা মেলা থাঙ্কস :)
তারাতারি শোকেসে এ নিলাম !
১৫ ই জুলাই, ২০০৯ রাত ১০:৩১

লেখক বলেছেন: খেক খেক!! :P

৪৬. ১৫ ই জুলাই, ২০০৯ রাত ১০:৪০
তানভীর আহমেদ সজীব বলেছেন: দারুন কাজের একটি পোষ্ট...অসংখ্য ধন্যবাদ আপনাকে....

আর হ্যা...পোষ্টে অবশ্যই প্লাস....
১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

১৬ ই জুলাই, ২০০৯ রাত ১:৪৮

লেখক বলেছেন: হই হই :)

৪৮. ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১০:১৩
সাগর ঢাকা বলেছেন: IDM এর বিকপ্ল একটা Download মানেজার ,

Click This Link
আমি অনেক বেশি গতিতে করতে পারসি .... আপনারা চেষ্টা করে দেখুন ..কাজে লাগলে ধন্যবাদ চাই ... :)
১৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: ডাউনলোডাইছি। ব্যাবহার করে দেখি। এরপর ধন্যবাদ। আর জসিলা মনে হলে পোস্টে জোড়া দিয়া দিমু :)

২১ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: এইটা কেমন জানি। অনেকক্ষন থেমে থাকে, দেন ২০০কেবিতে নামে, আবার ডাউনলোড অফ হয়ে থাকে, আবার ১৫০!! এরকম। আর প্রায় সময়েই লিংক নস্ট হয়ে যায় :(

৪৯. ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১০:১৮
সাগর ঢাকা বলেছেন: এটা মজিলা ব্রাউজারের একটি আড অন, আলাদা কোন সফটওয়ার নয় :)
১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: ইন্সটলতো করলাম, কিন্তু এটা দিয়ে কাজ করাবো কিভাবে? নাকি এটা অটো কাজ করবে?

১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: ওয়েলকাম :)

৫১. ১৯ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১৭
অজানা এক পথিক বলেছেন: এ্যাড অন বেশি থাকলে মেমরি বেশি লাগে এবং ব্রাউজার এর রেসপন্স টাইম বেড়ে যায়।

FireUploader: Facebook, Youtube বিভিন্ন সাইটে ফাইল আপলোড করা যায় খুব সহজে।

Last Pass: নাম দেখেই বুঝতে পারছেন password manager। auto fill, password generator সহ ভাল feature আছে।
২১ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: এডন ২টা পোস্টে এড করে দিবো, ধন্যবাদ :)

৫২. ২১ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৫৩
নামহীনা বলেছেন: স্কিপস্ক্রিন আগে ইউজ করা হয় নাই, দেখি তো।
২১ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০০

লেখক বলেছেন: দেখেন..........:)

৫৩. ২১ শে জুলাই, ২০০৯ রাত ৯:৫০
অলস ছেলে বলেছেন: জ্জটিল জ্জটিল। ধন্যব্দ :)
২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: হোক্কে :)

৫৪. ২৬ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০২
ডট কম ০০৯ বলেছেন: মামা আমারটা এড করেন নাই ক্যা ।

Click This Link
২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০০

লেখক বলেছেন: মামা, কারোটাই পোস্টে এড করি নাইরে....হাল্কা বিজি আছি পড়াশোনা নিয়া। এই সপ্তাহের মধ্যেই লাগায় দিমু :)

৫৫. ২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০৬
আমড়া কাঠের ঢেকি বলেছেন: তাড়াতাড়ি শোকেসে নিয়া গেলাম :#)
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: ঠিকাচে :)

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২০

লেখক বলেছেন: থান্কু মাংকু :)

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২১

লেখক বলেছেন: ওকি পকি :)

৫৮. ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৩:২৯
মাসুদুল হক বলেছেন: অনেক কাজের পোষ্ট, ধন্যবাদ,সরাসরি প্রিয়তে !
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪২

লেখক বলেছেন: ঠিকাচে :)

৫৯. ২৪ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৯
মাহিন আহমেদ বলেছেন: অনেক কাজের পোস্ট। প্রিয়তে আগে থেকেই ছিলো। :P +++++++
২৫ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: এতদিন পর কমেন্ট করলেন কি মনে করে? :P

৬০. ২৫ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:০৩
ছায়ার আলো বলেছেন: ধন্যবাদ। কয়েকটা অ্যাড অন এর ব্যাপারে জানা ছিলনা...
আমি Fire gesture, fast dial, xmarks (foxmarks), textlink, flashgot, ABP, download helper আর session manager ব্যবহার করি।
৬১. ২৫ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:০৯
জামাল ঊদ্দিন বলেছেন: জসিলা হইসে, শোকেসে নেয়া ছাড়া আর উপায় রইল না
৬২. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৫
সেতু আমিন বলেছেন: split window ছাড়া আমি ফায়ারফক্স কল্পনাো করতে পারি না।
৬৩. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
নীড় ~ বলেছেন: পোস্ট ভাল হয়েছে । অনেক কিছু জানা গেল ।
৬৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১২
সুপ্রকাশ বলেছেন: এমন একটি কাজের পোস্ট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ !!!!
৬৫. ২৫ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩১
গোধুলী রঙ বলেছেন: ফক্সট্যাব ইন্সটল করতে চাইছিলাম। কিন্তু
বলে যে ৩.৬ এইটা সাপোর্ট করে না।
আবার add ons এর site এ বলে-
২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২০

লেখক বলেছেন: নতুন ভার্শনে অনেক এডন কাজ করে না, এডন গুলাকে পরে আপডেট রা হয় নতুন ভার্শনে যাতে খাপ খাওয়াইতে পারে...

৬৬. ২৫ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫৩
হিমাংশু বলেছেন: কাজের পোস্ট।

দুয়েকটা অ্যাডঅনস যুক্ত করে নিলাম, বাকিগুলো আস্তেধীরে দেখা যাবে।

আপনাকে ধন্যবাদ।
প্রিয়তে...
৬৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৬
শেষ বিকেলের...ফয়সাল বলেছেন: Facebook এর ছবি একসাথে কি ভাবে Download করতে পারি?
Facepad এ ১ Folder এন ২০ টার বেশী হয় না
৬৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৬
শেষ বিকেলের...ফয়সাল বলেছেন: Facebook এর ছবি একসাথে কি ভাবে Download করতে পারি?
Facepad এ ১ Folder এর ২০ টার বেশী হয় না
৭২. ১৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৪৫
S. M. Sabbih Hossain বলেছেন: ওই add on গুলো কে কি সেভে করে রাখার কোন উপায় আছে? মানে, পিসি সেট আপ এর পর FIREFOX install করলে তো এই গুলা আর থাকবে না, কন কি উপায় নাই জ এক বার download করে রেখে দিব আর করা লাগবেনা, পরে সুধু install করলেই হবে? Kindly, এ একটা মেইল দিবেন। যে বড় এই পেইজ টা হয়েছে ... ১gb user, বোখেন ই তো ...
২০ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৩১

লেখক বলেছেন: আপনার ব্লগে রিপলাই দিছি

৭৩. ১৮ ই মে, ২০১০ রাত ১১:৩৮
জবরুল আলম সুমন বলেছেন: বেশ কামের একটা পোষ্ট... প্রিয়তে রাখলাম সঙ্গে প্লাস একদম ফ্রি.........
৭৪. ১৯ শে মে, ২০১০ রাত ১:৪৯
বালক বন্ধু বলেছেন: বেশিরভাগই আমি আগেথেকেই ব্যবহার করি। তার পরও ধন্যবাদ
৭৫. ০১ লা জুন, ২০১০ রাত ১:২৯
আর.এইচ.সুমন বলেছেন: english to bengla translation add-ons deben 1ta
zeta diye english likha banglai tarnsilation kore fela jai...
০২ রা জুন, ২০১০ রাত ১০:২৮

লেখক বলেছেন: হাহাহাহা, এরকম এডন নাইরে মামা...এডা নিয়ে ব্যাপক কাজ চলতেছে। দেখেন না, গুগল ট্রান্সলেটরেও ইংলিশ টু বাংলা সাপোর্ট করে না?

৭৭. ১২ ই জুলাই, ২০১০ দুপুর ১২:২২
অন্ধ আগন্তুক বলেছেন: সেইরকম জসিলা ! প্লাস +
৭৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪৬
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++

Bangladesh travel information
৮৩. ২৬ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৪
অবলা পুরুষ বলেছেন: ভাই জটিল একটা পোষ্ট.............
ব্যফক মজা পাইলাম।
৮৪. ২৯ শে জুন, ২০১১ বিকাল ৩:৫৯
দ্বিখণ্ডিত মগজ বলেছেন: লিঙ্কে ক্লিক করলে সাদা পেজ আসে। firefox -এর ওয়েব সাইটে গিএ add-on এ ক্লিক করলে আবার একি ঘটনা ঘটে। সমাধান কি কেউ জানেন?

 

মোট সময় লেগেছে ১.১১১০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
....:: রাজাকার মুক্ত ব্লগ চাই :::....

আমি খুব সাধারন এক মানুষ। ৩ বছর ধরে Electronics And Electrical Engineering এ গ্রাজুয়েশন করার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ