আজকের New Age পেপারে পড়লাম খবরটা। পরীক্ষা শেষ করে মেয়েটা বাসার দিকেই রওনা দিতেছিলো, এমন সময় এক বন্ধুর ডাক, "তোকে ওমুক স্যার ডাকতেছে"। মেয়েটা সিদ্ধান্ত নিলো স্যারের কাছে যাবে। কে জানতো এই সিদ্ধান্ত তাকে জীবনের বাকিটা সময় ভূগাবে?
ছেলেটার সাথে রিলেশন ছিলো, কিন্তু বনিবনা হইতেছিলো না, অনেক বেশি ঝগড়া। এই জন্যই হয়তো ছেলেটা তার বন্ধুকে দিয়ে মেয়েটাকে উপরতালায় ডেকে নিয়ে এসেছিলো। গ্যাং রেপ চিনেন তো? সেটাই.....
মনটা তিতিয়ে আছে। এমনিতেই কিছু হাতেগোনা আবালদের জন্য মানুষ গনহারে প্রাইভেট উইনিভার্সিটি আর তার স্টুডেন্টদের গালি দেয়। এখন সেটা আরো বাড়লো।
কর্তৃপক্ষ নোটিশ দিয়েছিলো decent dress পড়ে সবাইকে ভার্সিটি আসতে। এই নোটিশের ঠিক কয়েকদিন পরেই নভেম্বরের প্রথম সপ্তাহে এইটা ঘটে গেলো। বাড্ডা থানায় কোনো মামলা হয় নাই, এনএসইউ কর্তৃপক্ষ আর মেয়েপক্ষ সব ঘটনা ধামাচাপা দিতে আপ্রান চেষ্টা করতেছে।
যারা এখন চিন্তা করতেছেন, পাবলিক-প্রাইভেট নিয়া একচোট কমেন্ট লিখবেন, তাদের বলি, ঢাকা ইউনিভার্সিটিতে এক মেয়ের এডমিশন ফর্মে ভেজাল হইছে। মেয়ে গেছে সাইন্স ফ্যাকাল্টির এসিস্টেন্ট রেজিস্টারের কাছে.....এরপর যা হবার তাই হইছে। এটা এনএসইউ-র কয়েক সপ্তাহ আগের ঘটনা।
ইংরেজী খবরটা পাবেন এখানে
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


