তোমার চোখের আঙ্গিনায়
এখনো কি তেমনি করে জোছনা ছড়ায় আলো
এখনো কি তারার পানে চেয়ে থাকো আনমনে...
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো?
এখনো কি আকাশে মেঘ দেখে
জানালা খুলে তেমনি থাকো বসে
এখনো কি প্রথম প্রেমের মতো
পরশ বুলায় বৃষ্টিধারা এসে
তোমার দীঘল চুলে এখনো কি ছবি আঁকে মেঘের যত কালো...
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ?
এখনো কি পুরনো চিঠি পড়ে
নয়ন ভেজাও নিরব অভিমানে
এখনো কি বিকেলের রোদ এসে
গল্প বলে তোমার কানে কানে
সন্ধ্যা নেমে এলে এখনো কি তেমনি করে সাঁঝের প্রদীপ জ্বালো...
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ?
তথ্য--->
ব্যান্ডের নাম : স্টিলার (চট্টগ্রামের ব্যান্ড। বেনসন এন্ড হেজেস স্টার সার্চ উইনার)
লিরিসিস্ট : লিটন (ব্যান্ড মেম্বার)
এলবামের নাম : মা
উৎসর্গ--->
দুষ্টু পাখি (লাবু), যে আমাকে খুব সুন্দর এই গানটার সাথে পরিচয় করিয়ে দিয়েছে...
আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন। মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি, সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে। এক পাড়ে মানুষের কোলাহল, হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান, অন্য পাড়ে কেবল শূন্যতা, যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন