আমার প্রিয় পোস্ট
- সামহোয়ারইন ব্লগের গানের (মেটাল) ৫০ টি পোস্ট নিয়ে সংকলন পোস্ট পর্ব-১ - উৎসর্গ: সকল মেটাল ফ্রিক ব্লগার স্পেসালি কবি ফাহাদচৌধুরীকে - প্লিওসিন অথবা গ্লসিয়ার
- ফিরিয়ে নিয়ে আসুন ফেসবুকের আগের ইন্টারফেস ( টাইমলাইনের ক্ষেতাপুরি)

- অণুজীব
- একাত্তরের পর যত কিংবদন্তী বাংলাদেশী ছবি (ডাউনলোড লিংকসহ) - লাভলু জাফর সাদিক চৌধুরী
- ~প্রিয় যাযাবরদের ভ্রমন পোস্ট সংকলন~ - রেজোওয়ানা
- ফেসবুক এর জন্য ১০০০ ইমো
- ফারহান আহমেদ
- শিক কাবাবের রেসেপি (ঘরোয়া পদ্ধতি)
- ডোরা রহমান
- সামহয়ারইন ব্লগ সংকলনঃ টপ টেকি পোষ্ট!!
- ইসানুর
- ঈদের উপহার : ফেসবুক বা ব্লগের সিম্বল (হিউজ কালেকশন ) - বাতিল প্রতিভা
- টিউটোরিয়াল - যখন ব্লগে লেখার কিছু খুঁজে পাবেন না (পর্ব ২ - ড্রাফট ১৫-২৩) (খানিকটা ১৮+)
- নাফিস ইফতেখার
- ফেদেরিকো ফেলিনি: খেয়ালি এক ফিল্মমেকার - কাঊসার রুশো
- এক পোষ্টে সকল বাংলাদেশী মাছঃ মাছ নিয়ে ব্যাপক গবেষণা, সবার অবশ্য পাঠ্য!! - হিবিজিবি
- কিছু প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় সফটওয়্যার। - বেশিরভাগই নিজের ব্যবহার করার অভিজ্ঞতা থেকে দেয়া। -২য় পর্ব। - নির্ভয় নির্ঝর
- আজ কাঙাল মামার জন্মদিন । আসেন দেরিতে হইলেও উইশ করি মামারে

- ধূসরধ্রুব
- প্রেম করছেন/করেছেন? প্রেমিকরা মিলিয়ে দেখুন তো ...... - আক্তার হোসেন
- ডাক যোগে FREE ইসলামি বই পেতে হলে - ফারাবী১৯২৪
- স্বর্ণযুগের বাংলাদেশি ছায়াছবির গান; একটি তালিকা যা আপনাকে আজ থেকে ৩০-৪০ বছর আগে নিয়ে যাবে - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- “আপনার মোবাইলেও দেখুন ঝকঝকে বাংলা ব্লগ” - রেজাউল করিম (রকি)
- হিপ্নোটিজম শিখবেন??? পর্ব-৩ - ফ্যাট পান্ডা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- ১০০ রসিকতা । হাসতে হবেনা ঠোট বাঁকালেই চলবে !!.....চামে একটা চরম ১৮+ ফাউ - ছোট মামা
- বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় লাইনগুলো সামুর প্রতিটা ব্লগার এবং পাঠকের যা অবশ্যই পড়া উচিত। - শব্দহীন জোছনা
- AML থেকে AL , অসাম্প্রদায়িকতার কার্টেইন এবং পেছনের কাহিনী - দাসত্ব
- আপসারাপ - কাঙাল মামা
- GRE বিষয়ক যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড আপডেট +নৈতিক দায়িত্ব হিসেবে কিছু টিপস - পরিবেশবাদী ঈগলপাখি
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- Joe Satriani-র সম্পর্কে কিছু কথা (যারা জো সাত্রিয়ানীকে পছন্দ করেন না তাদের জন্য) - লুরমাক
- ফটোশপে পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবি (পাসপোর্ট প্রতি ছবি প্রিন্টের খরচ ১ টাকা ১৬পয়সা এবং স্ট্যাম্প ২৯ পয়সা !!) - রিডার ওয়ান
- এক ক্লিকে ঘুরে আসুন নিজ জেলা থেকে - যাযাবর রাজিব
- মোবাইল ফোনের কাস্টমার কেয়ারে ফ্রী কল করার তরিকা - ইন্ঞ্জিনিয়ার
- মুক্তিযুদ্ধের সেই কিংবদন্তী গুলো : ইয়াহিয়া খানের সেক্স অর্গি , বোরকা পরা গেরিলা আর রাজাকারদের দ্বিচরিত্র - দাসত্ব
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত আমার ভাল লাগার ১০ টি মুভি
ডাউনলোড লিংকসহ - সাহস
- টিনটিন - বাংলা ডাউনলোড লিংকসহ - আরাফাত৫২৯
- আলফ্রেড হিচককঃ দ্য মাস্টার অফ সাসপেন্স। - জয় সরকার
- বন জোভি'র ( Bon Jovi) ''This Romeo is bleeding'' Lyric থেকে অনুবাদ - ঊর্মি খান
- শাকিরার গান ... গোয়া আমার সত্যবাদী - ঠুকেমারি
- বাংলাদেশ সেনাবাহিনীর কোন সদস্যকে দেখেই বুঝে নিন তার পদবি কি। - হা...হা...হা...
- ভালবাসার জন্যে কারন ............... - ইরফান হোসাইন
- পুরানো ঢাকার বিরিয়ানি বাজার - জুল ভার্ন
- বিরিশিরি , মুক্তাগাছা ও ময়মনসিংহ ছবিব্লগ - আসিফ মুভি পাগলা
- WINDOWS পালাবি কোথায়?? উবুন্টু বিষয়ক সব পোস্ট একসাথে - শোভন
- চৌধুরী জাফরউল্লাহ শরাফত সমগ্র - সেরকম কালেকশন! (কপি পোস্ট) - আশরাফুল ইসলাম দূর্জয়
- ছেড়ে দে শয়তান, তোর ঘরে কি মা বোন নেই? :: আসুন বাংলা সিনেমার ডায়লগ গুলা নতুন করে দেখি


- রুদ্রপ্রতাপ
- হলিউড থেকে কপি করা হিন্দি মুভি - দিপ
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- এখন ইয়াহু থেকে কল করবো ফ্রী তে - আবিল (দ্যা লিরিক বয়)
- গুগল নিয়ে ঘাঁটাঘাটি - ফিউশন ফাইভ
- একটি ব্লগীয় জরিপ : আপনারা কে কোন ব্র্যাণ্ডের পারফিউম ব্যবহার করেন? - মুভি পাগল
- নাফাখুম...... বাংলাদেশের নায়েগ্রা! - নীল ভোমরা
- বাংলাদেশের ভিনদেশী বন্ধু - সন্দীপন বসু মুন্না
- ৬টি মাস্ট সী নন হলিউড মুভি - স্নিগ
- ক্যানন এ ৪৯০ ক্যামেরা টা কেমন হবে? - নিশিব্লগারু
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- নোটপ্যাড তুমি এত কামের জিনিস!!!-১(টেক্কি পুস্ট)
- প্রিন্স_হাইয়ান
- " ঢাকার এবং ঢাকার বাইরের অনেক মজাদার খাবারের নাম ও লোকেশন (বাংলার মিনি ফুড ডিকশনারী) " - নাফিজ মুনতাসির
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- গোপন বার্তা পাঠানোর সম্ভাবনাময় দিগন্তঃ স্টেগানোগ্রাফি - মাহমুদহাসান
- বি কে দাস রোড, ফরাশগঞ্জ- অবহেলিত ঐতিহ্য - আহাদিল
- "কাঙাল মামা" আমারে পাগল বানাইল!!! কাহিনী কিছুই বুঝতাছিনা! ইহা কি কোন বাগ নাকি!!! - নাজমুস
- বাংলা rap শুনবেন?? কিছু লিরিক্স দিলাম । কিছু হিস্টোরি দিলাম। গানগুলো শুনে দেখেন .. আশা করি ভালো লাগবে।


- নূর-ই-আল-মামুন
- বঙ্গবন্ধু নভোথিয়েটার : আছে বিস্ময়, আছে রহস্য - সাইফুল্লাহ িজপসী
- উবুন্টু ব্যবহারকারীদের জন্য All In One নেটওয়ার্ক কানেকশন ম্যানেজার!
- আমড়া কাঠের ঢেকি
- হুমায়ুন আজাদের কয়েকটি প্রবচন, যেগুলো আমার ভাল লাগে

- মুরাদ-ইচছামানুষ
- বড়ই ... সুন্দর ... বান্দরবান!!! - িটিটিটএস
- পদ্মা রিসোর্ট, লৌহজং, মুন্সিগঞ্জ - আনিসুজ্জামান রাসেল
- জেনারেল থেকে পুনরায় সেইফ হবার নিমিত্তে গনভোজন, দলে দলে যোগ দিয়ে পেটকে খুশী করুন


- স্পাইডারওয়েব
- হাতে পেলাম নতুন মেশিন রিডেবল পাসপোর্ট। দেখুন এর চেহারা। - শোভন এক্স
- অল ইজ ওয়েল (ইডিয়ট মার্কা লিরিক)
- সায়েম মুন
- ইহুদী, খৃষ্ট ও ইসলাম ধর্মের তুলনামূলক বিচার: প্রসঙ্গ অবৈধ যৌনাচার - শয়তান হন্তারক
- পুরোনো কিছু বিজ্ঞাপন - সংবাদপত্রে প্রকাশিত ( ২য় পর্ব ) - বল্টু মিয়া
- এবার ক্লাস করুন সেরা ভার্সিটির সেরা লেকচারারদের - আলামিনস্টাইন
- এক্সট্রিম মেটাল পার্ট ১: মাথা যাগো খারাপের পিকে আছে আর যাগো আরো বেশী হ্যাড বেঙ্গিং দরকার তাগো লিগা! - উদাসী স্বপ্ন
- বাবাকে নিয়ে অসাধারণ এক মুভি My Father and My Son : অন্য দূরবীনে বাবা আর সন্তানের গল্প - স্নিগ
- IELTS (অফিসিয়াল গাইড-টরেন্ট ভার্শন) ডাউনলোড এর কারখানা : যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৬ - পরিবেশবাদী ঈগলপাখি
- শৈল্পিক সৌন্দর্যের কিছু ছবি...
- শ্রীমান
- মেশিন রিডেবল পাসপোর্ট নেওয়ার আনঅফিসিয়াল নিয়ম কানুন - মনিহার
- আসুন ছবি দেখে আম চেনার চেষ্টা করি ( ছবি ব্লগ ) ১ম পর্ব - জুয়েল ফুজি
- যদি দেশকে ভালবাসেন তাহলে পড়বেন, না হলে দয়া করে ঢুকবেন না এখানে। (রি:পোস্ট. ব্লগ থেকে নেয়া) বাংলাদেশ - সবুজ-ভাই
- বগালেক, রুমা, বান্দরবন - আনিসুজ্জামান রাসেল
- Another Brick in the Wall--Pink Floyd - রাশেদ
- কে কে মনিটর কিনতে চান? - জর্জিস
- চিল্ড্রেন অফ বোডম – দ্যা গড অফ মেটাল - জন রাসেল
- আমার বুকমার্ক - ক্লান্ত পথিক ০০০
- ডিজিটাল ক্যামেরা ও ফটোগ্রাফি বিষয়ক পোস্টগুলোর সংকলন - টি. জাহান চৌধুরী
- গত কাল বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ নিয়ে ধাপ্পাবাজির প্রলাপ বকে গেলেন। - আমি মদন
- চৌধুরী জাফরউল্লাহ শরাফত সমগ্র - শুভ্র নামের ছেলে
- যেভাবে হাজারো মূল্যবান বই একদম ফ্রীতে ডাউনলোড করবেন (আপডেটেড) - স্স্পরসের বাহিরে
- “ঢাকার মজার কিছু খাবার দোকান এবং ঠিকানা” - নাফিজ মুনতাসির
- গৃহযুদ্ধ, স্নায়ুযুদ্ধ ও জাতিগত সংঘাত নিয়ে ২০টি ভালো ছবি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- আমার প্রিয় কিছু নন হলিউডি ম্যুভি-লিঙ্ক সহ (তৃতীয় পর্ব) - নুভান
- স্যার ওয়েস্টার্ণ মিলন [এ মিনি রিসার্চ] - নিস্সঙ্গ যোদ্ধা
- ফটোশপ শিখুন বাংলায় - মহসিন০৮
- দিনাজপুর ভ্রমন : কান্তজী মন্দরি, রাজ বাড়ি, রাম সাগর এবং ... (শেষ পর্ব) - ঝড়ো হাওয়া
- আসুন শিখে নেই হরেক রকম জুতার ফিতার বাধন - কুঁড়ের বাদশা
- উইন্ডোজ লাইভ মেসেঞ্জার ২০০৯ - অফলাইন ইনষ্টলার।

- নিঃসঙ্গ নির্ঝর
- দুনিয়া কাঁপানো ৩০ মিনিট ও লন্ড-ভন্ড শহীদ মিনার - টিংকু ট্রাভেলার
- কক্সবাজারের বেস্ট সি ভিউ পাবেন যে রুম থেকে... (কক্সবাজার হিমছড়ির ছবিব্লগ) - জুহো.
- অতি সহজে সামু ব্রাউজ করার পদ্ধতি : যারা আগে ব্যবহার করেন নি তাদের জন্য। - কোর আই সেভেন
- C ড্রাইভ বা যেকোন ড্রাইভের স্পেস বাড়াতে/কমাতে চান??? (giveaway)না পড়লে আজ না হয় কালকে পস্তাইবেন(গ্যারেন্টেড
) - টেকি মামুন
- শহরবন্দি মেঘদল - সলিল
- ছবিতে শেখ মুজিব - তালহা তিতুমির
- "থানায় জিডি করা যাবে অনলাইনেই'' - মাসউদ জাজিরা
- আমার দেখা কিছু সেরা ছবি - ৭ - মুম রহমান
- ইন্টারেষ্টিং কিছু ওয়েবসাইট..... শেয়ার করতেই হলো - কে.এম. মাহ্বুব শরীফ (রাতুল)
- Call Recording without Beeps - এমটিএ৫৬৭
- মেইল বা মেসেজ পাঠাতে to,cc,bcc,reply,reply to all এর ব্যবহার - মানচুমাহারা
- আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা - ২ - মে ঘ দূ ত
- ঢাবিতে ছাত্রদলের অ্যাকশন সমগ্র । (ছবি ব্লগ) - অবিশ্বাসী
- ছবি কি কথা বলে? - এহেছান লেনিন
- ইন্জিনিয়ারস:: সামহোয়্যার ইন ব্লগ - নিরব হাসি
- মুভি : ২০১২ : সম্পূর্ণ কাহিনী - আমিনুল ইসলাম
- ইউ টরেন্ট/মিউ টরেন্ট এ ডাউনলোড স্পিড বাড়ানোর উপায় - পুশকিন
- নীলাঞ্জনা! ওই নীল নীল চোখে চেয়ে দেখনা......... - বিডি আইডল
- Avatar এর কাহিনী। - হাশেম
- প্রিয়তে রাখেন-কামে লাগব তারিখ জানার লাগি


- অভিজিত রায় অভি
- সাজেক ট্যুর! কিছু ছবি, কিছু তথ্য! - নীল ভোমরা
- প্রিয় ডিরেক্টরের প্রিয় ছবি : ফ্র্যাংক ক্যাপ্রা - অপরিচিত_আবির
- মুভি বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- অবশেষে কিনেই ফেললাম একখান ক্যামেরা... - জর্জিস
- মুভি পাগলেরা সহায়তা করেন...World War II এর উপর নির্মিত মুভি'র নাম জানতে চাই - লুথা
- মাইক্রসফ্টের প্রোডাক্ট (আসল) ফ্রি তে পেতে চান?
- স্বপ্নকথক
- বলুন তো জায়গাটি কোথায়? - স্পেলবাইন্ডার
- ঢাকায় কোথায় কোন উল্যেখযোগ্য লাইব্রেরীঃ - জুল ভার্ন
- আপুদের সহায়তায় কয়েক মিনিটে ঢাকা ভ্রমণ - পুরাতন
- ফিরে দেখা ২০০৯ : বিশাল বিনিয়োগ নিয়েও আমারব্লগের ত্রাহিদশা, সাইবার অপরাধের অভিযোগ - ফিউশন ফাইভ
- ২০০৯ সালের সেরা দশ মুভি - দারাশিকো
- সাবধান ১৮ বছরের নিচে আর ৫০ বছরের উপরে যারা তাগোর প্রবেশ নিষেধ




- হেমায়েতপুরী
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি -১ [ এমন কিছু ডেস্ক , বিশ্ব পরিবর্তনে যাদের বিশেষ অবদান রয়েছে ] - কুঁড়ের বাদশা
- চাঁদ-তারা কি ইসলামের প্রতীক? - ভিন্ন চিন্তা
- RAMMSTEIN এর তিনটি গান - এই পোস্ট টি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য -- আন্ডা-বাচ্চারা দূরে থাকবেন এখান থেকে! - আনোয়ারুল আলম
- আমার গান শোনা - অপরিচিত_আবির
- ২০০৯ এর সুরগুলোঃ এলবাম কালেকশন ০১ (মেটাল ও রক) - প্রিয়তমেষু
- বাংলার বিখ্যাত নাটকগুলোর সেই বিখ্যাত ডায়ালগঃ ব্লগাররা একটু মনে করিয়ে দিন, লিস্টি বানাই --- - লাল সাগর
- ফটোগ্রাফির অষ্টম পাঠ - ফয়সাল আকরাম
- যেভাবে রাখবেন আপনার টুইটারের ব্যাকআপ - আরিফ বল্গ
- ফায়ারফক্সের অ্যাড বিষয়ক কিছু সমস্যার সমাধান, সাথে বোনাস কিছু অ্যাডঅন (ইন্জ্ঞিনিয়ারস চয়েস ) - ইন্ঞ্জিনিয়ার
- ওয়েসিস অফ দি সিজ : বিশ্বের বৃহত্তম প্রমোদতরী (ছবিসহ বিস্তারিত) - পথে-প্রান্তরে
- 3rd পারসন সিঙ্গুলার নাম্বার- ভিতর-বাহির যেখানে বিন্দু হারিয়ে লুকিয়ে থাকে অদৃশ্য বিন্দুতে... - হিমালয়৭৭৭
- দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়...(লিংক সহ আপডেট) - এ. এস. এম. রাহাত খান
- ঈদের ছুটিতে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজারে ..... - পর্ব - ২ - রাজিব শাহরিয়ার
- শিন্ডলার্স লিস্ট মুভিটি যারা দেখেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি - জ্যোতিরিঙ্গ
- অবশেষে দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে বিদায় জানালাম উবুন্টু ৯.১০ কে; কত আর সহ্য করা যায়! - ইন্ঞ্জিনিয়ার
- আপনার পোস্ট অটো ব্যাকাপ রাখুন, নিশ্চিন্ত থাকুন!!! - ইন্ঞ্জিনিয়ার
- ছবিপোষ্ট -- কদম ফুল - আবদুল্লাহ আল মনসুর
- নীলগিরিতে সূর্যোদয় (ছবিব্লগ) - পরশমনি
- প্রসঙ্গ ব্যাক্তিগত লাম্পট্য; ফেসবুকে উদ্দেশ্যমূলক প্রেমের ছড়া বা সহিত্যচর্চা - ইশতিয়াক অাহমেদ
- ঈদের ছুটিতে চলুন উবুন্তুপুরে যাই (Setup Ubuntu in Virtual Box) - ত্রিভুজ
- উবুন্তু ৯.১০ : কারমিকে আপগ্রেড করায় সৃষ্ট সমস্যা এবং প্রতিকার - 'লেনিন'
- কোরাবানী কোনভাবেই নিষ্ঠুরতা নয়ঃদেখুন বিজ্ঞান,যুক্তিশাস্ত্র আর ধর্ম কি বলে - এ. এস. এম. রাহাত খান
- ✓ বাংলা নাটক, গান ডাওনলোডের ভাল সাইটগুলো ♪♠☺ - হাশেম
- ইংলিশ মুভির সাবটাইটেল সমস্যার অসাধারণ সমাধান(পড়বেন অবশ্যই) - টেকি মামুন
- 210.4.78.74, এই আইপি টির সাথে কেউ কি পরিচিত? - অরূপ
- ফটোগ্রাফির শখ থাকলে আগে এই ফটোগুলান দেখেন... মজা পাইতেও পারেন (৫+ মানের পোস্ট) - হেমায়েতপুরী
- অবশেষে ইন্সটল করলাম উবুন্টু কারমিক কোয়ালা: ছোট মুখে বড় কথা টাইপ রিভিউ
- ইন্ঞ্জিনিয়ার
- Software ছাড়াই ইমেজ এডিট করা ২০ টি সাইট - ফাহিম রেজা
- ইত্যাদির বাংলিশ কালেকশনগুলান একসাথে দেখি আর ব্যাপক মজাক লুইটা নেই
- সীমানা ছাড়িয়ে
- বিজ্ঞাপনের রকমফের.........আজিব সব আইডিয়া - সারওয়ার ইবনে কায়সার
- বিবর্তনবাদ তত্ত্ব নিয়ে আলোচনা-সমালোচনা – ৮ - এস. এম. রায়হান
- উইন্ডোজ এর কিছু মজার এরর মেসেজ!! - নিরব হাসি
- অ্যাম্বিগ্রামের মজার জগৎ....ঘুরে এসে নিজের নামেরই একটা অ্যাম্বিগ্রাম বানিয়ে নেন - সারওয়ার ইবনে কায়সার
- আসুন ঘুরে আসি খুলনা শহরের একমাত্র তিন তারকা বিশিষ্ট হোটেল ''ক্যাসল সালাম'' থেকে - ভূতুম প্যাঁচা
- টেকি হেল্পঃ উবুন্টু/লিনাক্স প্রেমিরা সাহায্য করুন

- ইসানুর
- আসুন জেনে রাখি-২: কিভাবে পাসপোর্ট তৈরি করবেন - নিরব হাসি
- গত দেড়মাসে যে সমস্ত মুভি নামাইলাম...
- জর্জিস
- ফায়ারফক্স এর আকর্ষণীয় কিছু ট্রিকস...... - মানচুমাহারা
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ৪) - মাহমুদ সিএসই
- Rapidshare থেকে ডাউন লোড করার অতি সহজ পদ্ধতি। - হা...হা...হা...
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ২ - ইন্ঞ্জিনিয়ার
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১ - ইন্ঞ্জিনিয়ার
- ওয়ার্ল্ডপ্রেস ফটো অভ দ্য ইয়ার ১৯৭৫-১৯৯১ - ম্যাক্স পেইন
- ওয়ার্ল্ডপ্রেস ফটো অভ দ্য ইয়ার ১৯৫৫-১৯৭৪ - ম্যাক্স পেইন
- মেগাআপলোডের প্রিমিয়াম ইউজার হয়ে যান নিমিষেই! - বিডি আইডল
- রক ব্যান্ড ইগলসের উত্থান-পতন এরপর রিইউনিয়ন - চাচামিঞা
- পুরনোদিনের বাংলা রোমাণ্টিক ছায়াছবিঃ- সপ্তপদী - দীপান্বিতা
- When the Cashier has nothing to do - রানা
- ব্যাগ ভর্তি স্ট্যানলি কুবরিকঃ মুভি কালেকশন - বিডি আইডল
- মাসুদ রানাকে নিয়ে করা চলচ্চিত্রঃ মাসুদ রানা (১৯৭৪) - বিডি আইডল
- মুভি ব্লগ: হিচকক, অন্তহীন, কখনো আসেনি আর...... - শওকত হোসেন মাসুম
- বিদেশী ভাষায় রবীন্দ্রসংগীত (শেষ পর্ব) - সুফিয়ান ডট কম
- চলে এল উবুন্টু ৯.১০ আসুন দেখি নতুন কি কি এল - ইন্ঞ্জিনিয়ার
- বিশ্বের ১০ টি বিস্ময়কর ব্রিজ (প্রথম পর্ব) - মুভি পাগল
- যে কোন সাইটে বাংলা লেখার প্লাগইন-গুগল চাচার উপহার - সোনালীডানা
- যুদ্ধ এবং সাইন্স ফিকশন বিষয়ে দুটো মুভির সংক্ষিপ্ত গল্প - মুভি পাগল
- হ্যাপি ডাউনলোডিং.....


- জর্জিস
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- 100% কাজের রেপিডশেয়ার মেগাআপলোড প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর সাইট লিষ্ট - স্স্পরসের বাহিরে
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা -- আবেদন প্রক্রিয়ার কিছু তথ্য - রাগিব
- এক্সপি তে ডমিনিট্রেটিভ ক্ষমতা সম্পন্ন একাউন্ট খুলুন লিমিটেড ইউজার হয়েও - ডট কম ০০৯
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- বিদায় কাশফুল - অন্যমনস্ক শরৎ
- আসছে উবুন্টু ৯.১০ (কারমিক কোয়ালা)..... আর মাত্র ৮ দিন বাকি। - মাহমুদ সিএসই
- হলিউডী কিছু ছবির লিষ্ট দিন না................ - এস বাসার
- বঙ্গবন্ধু জুমার নামাজের খুতবায়ও নাজিল হতে যাচ্ছেন !!! - নিরপেক্ষ চিন্তা
- নিজেই বানান ফেসবুক অ্যাপ্লিকেশন - 'লেনিন'
- বোর লাগছে? চলুন কম্পিটার নিয়ে কিছু মজা করি!!! - পৃথীবি
- Google এর রসিকতা !! - রানা
- ফটো ব্লগ - ২৪ ( কাশ ফুলের দেশে ) - সাদা মনের মানুষ
- শুভ সকাল - আবদুল্লাহ আল মনসুর
- বারকোড তৈরি করুন আপনার নিজের নামে !!!
- তারেকবিডি
- ওয়েডিং রিং কেন অনামিকায় পরানো হয়! - নীল ভোমরা
- জীবন্ত কিংবদন্তী মার্ক নফ্লার এবংতার ব্যান্ড ডায়ার স্ট্রেইটস - চাচামিঞা
- আসুন হাইজ্যাক করি ফেসবুকের গ্রুপ - ন হন্যাতে
- সামহোয়ারইন-প্রোফাইলস! সামহোয়্যারইনের ব্লগারদের মজার এবং অন্যান্য যত ব্যানার আর প্রোফাইল লেখা...
- সত্যাশ্রয়ী
- ২টি অতি খাঁটি প্রিমিয়াম লিংক জেনারেটর - একটি দ্বিমুখী এবং অপরটি বহুমুখী!!
- নির্ভয় নির্ঝর
- কুয়াকাটা ভ্রমন : স্বপ্নপূরন এবং স্বপ্নভঙ্গের গল্প - দারাশিকো
- হগলের লেইগ্যা পেন ড্রাইভ - অজানা এক পথিক
- মেটাল গানের ব্যবচ্ছেদের চেষ্টা - ১ - আরিফুল হোসেন তুহিন
- এত ছোট দেশে এত গুলো অনলাইন রেডিও চ্যানেল আছে? - সোহান বাশার
- লিওনার্দো দা ভিঞ্চি - নাহিদ মাহমুদ
- ইতিহাসের প্রথম বিজ্ঞানী! - ম্যাভেরিক
- আসুন দেখি পিচ্চিদের কিছু ছবি । আহারে ,কত সুইট এন্ড নিস্পাপ ওরা ! দেখলেই মন ভালো হয়ে যায় - পথে-প্রান্তরে
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- সেভেন ইয়ার্স ইন টিবেট। - সৌম্য
- Wish you were here-'RICK' (1943-2008) - ফয়সালরকস
- কাঙাল মামার শোকেসে যেসব পোস্ট ছিলো - কাঙাল মামা
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যের জন্য সামু ব্লগারদের জন্য সামান্য আয়োজন (ভোরের দিকে নেট লাইন না থাকায় দেরি হলো..দুঃখিত) - জেনন
- Rang-e khoda (1999)/The Color of Paradise(1999) ছবিটি দেখে ভালো লাগলো........... - জেনন
- ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় - খলিল মাহ্মুদ
অপারেশন জ্যাকপট
০৮ ই জুন, ২০১০ রাত ১০:০৪
২ দিন আগে সহ ব্লগার তাসবিরের কাছ থেকে অপারেশন জ্যাকপট নিয়ে প্রথমবার শুনি। ওর দেয়া উইকিপিডিয়া লিংক ঘুরে পেয়ে যাই আরো অবিশ্বাস্য সব তথ্য। গর্বে বুক ফুলে যাওয়ার মত ব্যাপার। হালের Inglourious Basterds বা Saving Private Ryan, Pearl Harbor , Black Hawk Down বা Valkyrie আমাদের মহান মুক্তিযুদ্ধের এই অপারেশনের কাছে নস্যি! আমার মত হয়তো অনেকেই জানেন না বিষয়টা, তাই ব্লগে তুলে দিলাম..
অপারেশন জ্যাকপট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। এটি ছিল একটি আত্মঘাতী অপারেশন। এ অপারেশন ১৯৭১ এর ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ আগস্ট প্রথম প্রহরে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং দেশের অভ্যন্তরে আরো কয়েকটি নদী বন্দরে একই সময়ে পরিচালিত হয়[১]। ১০নং সেক্টরের অধীনে ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডো যোদ্ধাদের অসীম সাহসিকতার নিদর্শন এই অপারেশন জ্যাকপট। এই গেরিলা অপারেশনে পাকিস্তানি বাহিনীর অনেকগুলো অস্ত্র ও রসদবাহী জাহাজ ধ্বংসপ্রাপ্ত ও বড় রকমের ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত জাহাজগুলোর মধ্যে পাকিস্তানি বাহিনীকে সাহায্যকারী অনেকগুলো বিদেশি জাহাজও থাকায় এই অপারেশন বাংলাদেশের যুদ্ধ এবং যোদ্ধাদেরকে সারা বিশ্বে পরিচিতি পাইয়ে দেয়।
নৌ-কমান্ডো সেক্টর
বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সময় যে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল তার মধ্য দেশের অভ্যন্তরীন সকল নৌ চলাচল, বন্দর এবং উপকূলীয় এলাকা নিয়ে গঠিত হয়েছিল ১০নং সেক্টর বা নৌ সেক্টর। এ সেক্টরের কোন নির্দিষ্ট সেক্টর কমান্ডার ছিল না। যখন যে সেক্টরে অপারেশন চলত তখন সেই সেক্টরের কমান্ডারদের সহযোগীতায় নৌ-গেরিলাদের কাজ করতে হত। তারা সরাসরি মুজিবনগর হেডকোয়ার্টারের অধীনে কাজ করতেন।
পেছনের কথা
মার্চের শুরুর দিকে পাকিস্তানি সাবমেরিন পি এন এস ম্যাংরো ফ্রান্সের তুলন সাবমেরিন ডকইয়ার্ডে যায় পাকিস্তানি সাবমেরিনারদের প্রশিক্ষন দেয়ার জন্য। সেই ৪১ জন সাবমেরিনারদের মধ্যে ১৩ জন ছিলেন বাঙালি অফিসার। তারা আন্তর্জাতিক প্রচার মাধ্যমে ২৫ মার্চের গণহত্যার কথা শুনে পালিয়ে বাংলাদেশে চলে আসার সিদ্ধান্ত নেন। এর মধ্যে ৮ জন ৩০ মার্চ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। ৯ এপ্রিল ১৯৭১ তারা দিল্লিতে এসে পৌছান[২]। এখানে তাদের নাম উল্লেখ করা হলোঃ-[৩]
১. মোঃ রহমতউল্লাহ।
২. মোঃ সৈয়দ মোশাররফ হোসেন।
৩. মোঃ শেখ আমানউল্লাহ।
৪. মোঃ আবদুল ওয়াহেদ চৌধুরী।
৫. মোঃ আহসানউল্লাহ।
৬. মোঃ আবদুর রকিব মিয়া।
৭. মো আবদুর রহমান আবেদ।
৮. মোঃ বদিউল আলম।
তারপর উক্ত ৮জনের সাথে আরো কয়েকজনকে একত্র করে ২০ জনের একটি গেরিলা দল গঠন করে তাদের ভারতে বিশেষ ট্রেনিং দেয়া হয়। তারপর তারা দেশে আসলে তাদের সাথে কর্নেল ওসমানীর দেখা করানো হয়। তখন ওসমানী নৌ-কমান্ডো বাহিনী গঠনের সিদ্ধান্ত নেন।
গেরিলা ট্রেনিং পর্ব
ওসমানীর সিদ্ধান্তে নৌ-কমান্ডো সেক্টর খোলার পর বাছাইকৃত গেরিলাদের ট্রেনিং দেয়ার উদ্দেশ্যে ঐতিহাসিক পলাশীর স্মৃতিসৌধের পাশে ভাগীরথী নদীর তীরে ২৩ মে ১৯৭১ তারিখে একটি গোপন ট্রেনিং ক্যাম্প খোলা হয়। এই ট্রেনিং ক্যাম্পের সাংকেতিক নাম দেয়া হয় সি-২ পি (C-2 P)। এখানে ট্রেনিং দেয়ার উদ্দেশ্যে অন্যান্য সেক্টরসমূহের বিভিন্ন শিবির থেকে জুন মাসের শুরুর দিকে প্রায় ৩০০ জন বাছাইকৃত যোদ্ধা সংগ্রহ করা হয়[৪]। ট্রেনিং ক্যাম্পে এদের কি ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে সে বিষয়টি এতই গোপনীয় ছিল যে, সেক্টর কমান্ডারদের মধ্যেও শুধুমাত্র যার এলাকায় অপারেশন চালানো হবে তিনি ব্যাতিত আর কেউ এই সম্পর্কে জানতেন না[৫]।
ট্রেনিং শুরু হবার আগেই বাছাইকৃত যোদ্ধাদের বলে দেয়া হয় যে এটি একটি সুইসাইডাল অপারেশন বা আত্মঘাতী যুদ্ধ হবে। তাই অপারেশনের সময় যেকোন মূল্যে অপারেশন সফল করারা উদ্দেশ্যে প্রয়োজনে তাদের প্রাণ দিতে হতে পারে। তাই প্রশিক্ষণের শুরুতেই প্রত্যেক প্রশিক্ষণার্থীদের ছবি সহ একটি সম্মতিসূচক ফর্মে স্বাক্ষর নেয়া হতো।ফর্মে লেখা থাকতো যে, আমি দেশের স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দিতে সম্মত হয়েই এই প্রশিক্ষণ গ্রহণ করছি, আর যুদ্ধে আমার মৃত্যু ঘটলে কেউ দায়ী থাকবে না।[৬]
নৌ-কমান্ডোদের ঐ প্রশিক্ষণ ক্যাম্পের দায়িত্বে ছিলেন ভারতীয় নেভাল অফিসার লেঃ কমান্ডার জি এম মার্টিস। প্রশিক্ষকদের মধ্যে ফ্রান্স থেকে পালিয়ে আসা ৮ জন সাব-মেরিনার ছাড়াও আরো ছিলেন মিঃ গুপ্ত, পি কে ভট্টাচার্য, কে সিং, এল সিং, মারাঠি নানা বুজ এবং সমীর কুমার দাশসহ আরো কয়েকজন[৩]।
ট্রেনিং এর দুটো অংশ ছিল। সবাইকে প্রয়োজনীয় স্থলযুদ্ধ যেমনঃ- গ্রেনেড নিক্ষেপ, এক্সপ্লোসিভের ব্যবহার, স্টেনগান রিভলবার চালানো, আন-আর্মড কমব্যাট(খালি হাতে যুদ্ধ) ইত্যাদি শিখতে হতো। আর জলযুদ্ধের ট্রেনিঙের মধ্যে ছিল বিভিন্ন ধরনের সাতার যেমনঃ- বুকে ৫-৬কেজি ওজনের পাথর বেধে সাতার, চিৎ সাতার, কোন মতে পানির উপরে নাক ভাসিয়ে একটানা অনেক্ষন সাতার, পানিতে সাতরিয়ে এবং ডুব সাতার দিয়ে লিমপেট মাইন ব্যবহার, স্রোতের প্রতিকূলে সাতার, জাহাজের কেবল ভাঙা ইত্যাদি কঠিন সব প্রশিক্ষণ দেয়া হত তীব্র খরস্রোতা ভাগীরথী নদীতে। শীত-বর্ষায় একটানা ৪৮ ঘন্টা পানিতে থাকার অভ্যাস করতে হয় সব যোদ্ধাকে[৭]।
প্রায় টানা দু'মাস ট্রেনিঙের পর আগস্টের প্রথম সাপ্তাহে তাদের ট্রেনিং শেষ হয়।
অপারশনের বর্ণনা
যোদ্ধাদের প্রশিক্ষণের শেষদিকে এসে আক্রমনের পরিকল্পনা সাজানো হতে থাকে। একই সাথে একই সময়ে দুই সমুদ্র বন্দর ও দুই নদী বন্দরে আক্রমন চালানোর জন্য চার সেক্টরের পরিকল্পনার সমন্বয় ঘটানো হয়। প্রশিক্ষণপ্রাপ্ত প্রথম ব্যাচকে চার স্থানে আক্রমনের উদ্দেশ্যে মোট চারটি দলে ভাগ করা হয়েছিল। ৬০ জনের ২টি দল এবং ২০ জনের আরো ২টি দল। চারটি দলের চারজন লিডার ঠিক করে দেয়া হয়েছিল। টিম লিডারদের অপারেশন পরিচালনার জন্য শিখিয়ে দেয়া হয়েছিল বিশেষ গোপনীয় পদ্ধতি যা টিমের অন্যান্য সদস্যদের কাছে গোপন রাখা হয়েছিল[৩]। টিম লিডারদের বলা হয়েছিল যে, দুটি পুরোনো দিনের বাংলা গানকে সতর্ক সঙ্কেত হিসেবে ব্যবহার করা হবে। গান দুটি প্রচার করা হবে কলকাতা আকাশবানীর আলাদা দুটি ফ্রিকোয়েন্সি থেকে,যেই ফ্রিকোয়েন্সি শুধু টিমের টিম লিডাররাই জানতো[৫]। গানদুটি ও তাদের সঙ্কেত হলোঃ-
১. আমি তোমায় যত শুনিয়েছিলাম গান,তার বদলে চাইনি প্রতিদান......। এটি হবে প্রথম সঙ্কেত, এর অর্থ হবে ২৪ ঘন্টার মধ্যে ২য় গান প্রচার হবে। এর মধ্যে আক্রমনের সকল প্রস্তুতি সম্পন্ন কর।
২. আমার পুতুল আজকে প্রথম যাবে শশুড় বাড়ি......। এটি ২য় এবং চূড়ান্ত সঙ্কেত, অর্থাৎ সুস্পষ্ট নির্দেশ যে নির্ধারিত সময়ে যে ভাবেই হোক আক্রমণ করতে হবে।[৫] [৮]
দলগুলোর গ্রুপ লিডারদের নাম ও তাদের গন্তব্যগুলো হলঃ-
* গ্রুপ ১- গ্রুপ লিডারঃ সাবমেরিনার আবদুল ওয়াহেদ চৌধুরী। সদস্য সংখ্যাঃ ৬০ । গন্তব্যঃ চট্টগ্রাম সমুদ্র বন্দর ।
* গ্রুপ ২- গ্রুপ লিডারঃ সাবমেরিনার আমান উল্লাহ শেখ। সদস্য সংখ্যাঃ ৬০ । গন্তব্যঃ মংলা সমুদ্র বন্দর ।
* গ্রুপ ৩- গ্রুপ লিডারঃ সাবমেরিনার বদিউল আলম। সদস্য সংখ্যাঃ ২০ । গন্তব্যঃ চাঁদপুর নদী বন্দর ।
* গ্রুপ ৪- গ্রুপ লিডারঃ সাবমেরিনার আবদুর রহমান। সদস্য সংখ্যাঃ ২০ । গন্তব্যঃ নারায়ণগঞ্জ নদী বন্দর ।[৩]
যাত্রা শুরু হয়েছিল পলাশির হরিনা ক্যাম্প থেকে। পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, তারা একযোগে পৌছে যাবেন স্ব স্ব এলাকা চট্টগ্রাম,খুলনা, চাঁদপুর ও নারায়ণগঞ্জ।তারা যাত্রা করার সময় তাদেরকে প্রয়োজনীয় অস্ত্র দিয়ে দেয়া হয়। প্রত্যেক নৌ-কমান্ডোকে একটি করে লিমপেট মাইন,ছুরি,একজোড়া সাঁতারের ফিন আর কিছু শুকনো খাবার দেয়া হয়। প্রতি তিন জনের জন্য একটি করে স্টেনগান এবং গ্রুপ লিডারদের দেয়া হয় একটি করে ট্রানজিস্টার। অপারেশনের দিন ধার্য করা হয়েছিল ১৪ আগস্ট অর্থাৎ পাকিস্তানের স্বাধীনতা দিবস। তবে সূদূর পলাশী থেকে গন্তব্যস্থলে পৌছাতে বা পথের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠার সমস্যার কারণে এসব অভিযান দু'এক দিন বিলম্ব হয়।
চট্টগ্রাম বন্দরে অপারেশন পরিচালিত হয় ১৫ আগস্ট মধ্যরাতে অর্থাৎ ১৬ আগস্ট প্রথম প্রহরে। এ সফল অপারেশনে তিনটি বড় অস্ত্রবাহী জাহাজ এবং একটি সোমালি জাহাজসহ আরো অনেকগুলো জাহাজ ধ্বংস্প্রাপ্ত হয়। বড় জাহাজ গুলো হলোঃ
১. এম ভি হরমুজ। এটি ১৪ আগস্ট চট্টগ্রাম বন্দরে আসে। ৯৯১০ টন অস্ত্রসম্ভারবাহী এই জাহাজটি ১৩ নং জেটিতে নোঙর করা ছিল।
২. এম ভি আল-আব্বাস। এটি ১০৪১৮ টন সামরিক সরঞ্জাম নিয়ে ৯ আগস্ট ১২ নং জেটিতে অবস্থান নেয়।
৩. ওরিয়েন্ট বার্জ নং ৬ । এটি ৬২৭৬ টন অস্ত্র,গোলাবারুদ নিয়ে ফিস হারবার জেটির সামনে অবস্থান করছিল[৫]।
১৬ আগস্ট একই সাথে মংলা বন্দরেও অপারেশন হয়। এ অপারেশনে ৬০ জন অংশ নেন। তারা বন্দরে অবস্থানরত ২টি মারাঠি, ২টি চীনা, ১টি জাপানী ও ১টি পাকিস্তানি অর্থাৎ মোট ৬টি জাহাজ এবং আরো কিছু নৌযান ডুবিয়ে দিতে সক্ষম হন[৫]।
ক্ষয়ক্ষতির পরিমান
১৫ আগস্টের ঐ অপারেশন গুলোতেই প্রায় ২৬টি জাহাজ ধ্বংসপ্রাপ্ত হয় এবং আরো অনেক নৌযান ক্ষতিগ্রস্থ হয়[৮]।
আগস্ট মাসের এসব অপারেশন ছাড়াও আগস্ট-নভেম্বর মাসব্যাপী আরো অনেকগুলো নৌ-কমান্ডো অপারেশন পরিচালনা করা হয়। এসব অপারেশনে পাকিস্তানি বাহিনীর আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান হলঃ
1. প্রায় সর্বমোট ৫০৮০০ টন জাহাজ ধ্বংসপ্রাপ্ত ও নিমজ্জিত।
2. ৬৬০৪০ টন জাহাজ ক্ষতিগ্রস্ত।
3. এবং বেশ কিছু সংখ্যক পাকিস্তানি নৌযান বাংলাদেশী নৌ-কমান্ডোদের হস্তগত।[৯]
তথ্যসূত্র
১. মুক্তিযুদ্ধের ইতিহাস, মুহম্মদ জাফর ইকবাল(পৃ ১১)।
২. সাখাওয়াত হোসেন মজনু। রণাঙ্গনে সূর্য সৈনিক। বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র,চট্টগ্রাম প্রকাশিত।
৩. ৩.০, ৩.১, ৩.২, ৩.৩, ৩.৪, ৩.৫ শামসুল হুদা চৌধুরী। একাত্তরের রণাঙ্গন (আহমদ পাবলিশিং)
৪. Siddiq Salik। Witness to surrender। The University Press Limited প্রকাশিত।
৫. ৫.০, ৫.১, ৫.২, ৫.৩, ৫.৪, ৫.৫ রফিকুল ইসলাম বীর উত্তম। লক্ষ প্রাণের বিনিময়ে (অনন্যা প্রকাশনী)
৬. লে কর্নেল(অবঃ) আবু ওসমান চৌধুরী। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নাজমহল প্রকাশিত। পৃষ্ঠা ২৩১-২৩৭।
৭. ডাঃ মাহফুজুর রহমান। বাঙালির জাতীয়তাবাদী সংগ্রাম মুক্তিযুদ্ধে চট্টগ্রাম। বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র,চট্টগ্রাম প্রকাশিত।
৮. ৮.০, ৮.১ খলিলুর রহমান (২০০৭)। মুক্তিযুদ্ধে নৌ-অভিযান।
(সাহিত্য প্রকাশ)।
৯. মঈদুল হাসান। মূলধারা '৭১। দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড প্রকাশিত।

আরো জানতে পড়ুন
* Sezan Mahmud। Operation Jackpot। বাংলা প্রকাশ প্রকাশিত।
* শামসুল হুদা চৌধুরী। একাত্তরের রণাঙ্গন। আহমদ পাবলিশিং প্রকাশিত।
* রফিকুল ইসলাম বীর উত্তম। লক্ষ প্রাণের বিনিময়ে। অনন্যা প্রকাশনী প্রকাশিত।
* খলিলুর রহমান (২০০৭)। মুক্তিযুদ্ধে নৌ-অভিযান। সাহিত্য প্রকাশ প্রকাশিত।
* মোঃ মুমিনূর রহমান (ফেব্রুয়ারি ২০০২)। মুক্তিযুদ্ধে ফ্রগম্যান। সময় প্রকাশন প্রকাশিত।

//বাংলা উইকিপিডিয়া থেকে কপিপেস্ট পোস্ট।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ![]()
যুধিষ্ঠির বলেছেন:
দারুন
লেখক বলেছেন: জ্বী। ![]()
ধ্রুবমেঘ বলেছেন:
প্রথম আলোর "ছুটির দিনে" অপারেশন জ্যাকপট নিয়ে লিখা একটি প্রতিবেদন পড়েছিলাম। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
শ্রদ্ধা সেই সব বীর যোদ্ধাদেরকে।
লেখক বলেছেন: শ্রদ্ধা সেই সব বীর যোদ্ধাদেরকে..
দুখী মানব বলেছেন:
শ্রদ্ধা জানাই তাদের
লেখক বলেছেন: ![]()
রাহাত ইমাম বলেছেন:
সেই বীরদের জানাই সালাম যারা আমাদের মত কাপুরুষদের স্বাধীনতা দেবার জন্য নিজেদের জীবন বাজী রেখেছিলেন
লেখক বলেছেন: ঠিক বলছেন...
নাজমুল_০৯ বলেছেন:
শ্রদ্ধা সব বীর যোদ্ধাদেরকে
লেখক বলেছেন: ![]()
স্বপ্নকর বলেছেন:
আমিও তাসবিরের কাছ থেকে অপারেশন জ্যাকপট নিয়ে প্রথমবার শুনেছিলাম. শহীদদের প্রতি জানাই শ্রদ্ধা.
লেখক বলেছেন: হুমম...
তাসবির বলেছেন:
অউফফ কঠিন পোস্ট মামা ! অপারেশন জ্যাকপট নিয়ে মুভি বানাতে পারলে সেরকম হতো !! টিভিতে একবার অপারেশন জ্যাকপটে অংশগ্রহনকারী একজন টিম লিডারের সাক্ষাতকার দেখেছিলাম । ইউটিউবে থাকলে ভালো হত । সেইসব বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানাই
লেখক বলেছেন: হ্যা, মুভি বানানো দরকার। কিন্তু কে বানাবে!!
ইউটুব ঘাটলে জ্যাকপট নামক কি একটা সাদাকালো ছিনেমার গান বাজনা দেখায়, এবং এটা দিয়েই ইউটুব ভর্তি...
আহমেদ রাকিব বলেছেন:
অসাধারন পোষ্ট। ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ![]()
জনৈক আরাফাত বলেছেন:
শ্রদ্ধা
লেখক বলেছেন: হুমম।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ![]()
জেরী বলেছেন:
শ্রদ্ধা সেইসব বীরদের..........।
লেখক বলেছেন: হুমম...
মেঘবন্ধু বলেছেন:
মামা, সপ্নকর যে 3D গ্লাস বানানের পদ্ধতি কইছিল তুমি কি সেইরম কিছু বানাইছিলা? আমিতো সেলোপেন পেপার খুইজ্জা পাইনাই। তারাতারি জানাও।
লেখক বলেছেন: নারে মামা, আমি এডি আর বানাই নাই। তুমি স্বপ্নকরকে জিগ্গাসা করো না কেন এডি কই পাওয়া যায়? ও নাকি বানাইছে কইলো...
মেঘবন্ধু বলেছেন:
মামারে, ওরে জিগাইতে জিগাইতে আমি শেষ, কিন্তু কোন উত্তর দেয় না। আমি এলিফ্যান্ট রোডের ১৫/১৬ টা দোকানে খুজছি কিন্তু লাল-নীল রং এর কোন সেলো পেপার পাই-নাই। অন্য রং এর ছিল।
লেখক বলেছেন: ওকি মামা, আমি ওরে জিগাইয়া আপনার ব্লগে রিপ্লাই পোস্ট কইরা আসুম। চিন্তা কইরেন না। ২ দিন লাগবো।
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
এ তো বড় অদ্ভুত পোস্ট ছোটমামা! পড়তে পড়তে শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছিলো। খুব ভালো করেছো এটা নিয়ে লিখেছো... হ্যাটস অফ টু ইউ! প্রিয়তে রেখে দিলাম। সাব্বাশ! গ্রেট জব ডিয়ার। টু থাম্বস আপ!
লেখক বলেছেন: ধন্যবাদ ছোটাপু ![]()
মেঘবন্ধু বলেছেন:
এই না হইলে মামা...। আমার আদর নিও তুমি... মামা..........।
লেখক বলেছেন: হেহেহে!!! ঠিকাচে...
রিফাত হোসেন বলেছেন:
পড়লাম তবে পার্ল হারবারে আক্রমন পৃথিবীর সেরা আক্রমন গুলোর অন্যতম তাই পার্ল হারবার এর হতাহতের ইতিহাস বাংলাদেশের থেকে কম কোন কালেই নয় ।++++++
তবে বাংলাদেশের উচিত একে চলচ্চিত্রে উপস্থাপন করা কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ ।
বাংলাদেশ এত প্রযুক্তি গত উন্নত নয় ।
লেখক বলেছেন: অনেকটা একমত। আমি ভূলে গেছি পার্ল হার্বারে কি জেনেশুনে সুইসাইড মিশনে গেছিলো? নাকি তেল শেষ হয়ে যাবার পর ধরা খাইছিলো?
ধন্যবাদ মন্তব্যের জন্য।
কালীদাস বলেছেন:
অসাধারণ পোস্ট! প্রিয়তে গেল।আর ইয়ে, পার্ল হারবারে আমি যতদূর জানি সুইসাইড মিশনই ছিল। যার ফল ছিল হিরোশিমা নাগাসাকি! (ভুল হতেও পারে, তবে বেশিরভাগ জায়গায় এটাই পড়েছি।)
লেখক বলেছেন: হুমম, ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
কাঊসার রুশো বলেছেন:
অনেক দেরিতে পোস্টটা পড়লাম। জানিনা আপনার পোস্টটা স্টিকি করা হয়েছিলো কিনা....অপারেশন জ্যাকপট সম্পর্কে শুনেছিলাম । আপনার পোস্ট থেকে ডিটেইল জানলাম। এত বড় একটা আপারেশন জীবনে কখনও টিভি বা পত্রিকায় হাইলাইট হতে দেখলাম না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ।+ ও প্রিয়তে।
লেখক বলেছেন: পোস্টটা স্টিকি করা হয় নি। আপনাকে ধন্যবাদ ![]()
স্বদেশ হাসনাইন বলেছেন:
পড়ে আগেই প্লাস দিয়েছিলাম। মন্তব্য করা হয়নি। মন্তব্য করার মত ভাষাও নেই। উঠে আসুক এমন বীরত্বগাঁথা, আত্মত্যাগ আর স্বাধীনতা উত্তর কালে নিজেদের অক্ষমতা।
লেখক বলেছেন: ধন্যবাদ।
জটিল বলেছেন:
আচ্ছা পরবর্তি প্রজন্মের জন্যে আমরা কি রেখে যাচ্ছি ! আমাদের আগের প্রজন্ম জীবন দিয়ে দেশ বানায় দিয়ে গেল , আর আমরা এখনো সেই দেশটা ঠিকমত গুছাতেই পারলাম না ...
লেখক বলেছেন: ভালো বলছেন ![]()
সা-কি-ব বলেছেন:
++++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
ঘটলা বলেছেন:
রাহাত ইমাম বলেছেন: সেই বীরদের জানাই সালাম যারা আমাদের মত কাপুরুষদের স্বাধীনতা দেবার জন্য নিজেদের জীবন বাজী রেখেছিলেন
লেখক বলেছেন: ধন্যবাদ।
বালক বন্ধু বলেছেন:
ভাষা খুজে পাচ্ছিনা সেই বীরদের শ্রদ্ধা জানানোর জন্য। মনে হচ্ছে আমি অনেক ছোট তাদের শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে।
লেখক বলেছেন: আসলেই....আমরা কি করলাম এই জীবনে...?
লেখক বলেছেন: ধন্যবাদ।
নীরব দর্শক বলেছেন:
ধন্যবাদ শেয়ার করার জন্য। নেভির এক কর্মকর্তার কাছে এ কাহিনী শুনেছিলাম।এই অপারেশনে কয়েকজন শহিদ হয়েছিলেন যাদের কোন চিণ্হও পাওয়া যায়নি। তাদের ভাগ্যে কি ঘটেছিলো তার কোন রেকর্ডও নেই। তাদের সবার প্রতি শ্রদ্ধা।
লেখক বলেছেন: সবার প্রতি শ্রদ্ধা।
বিদ্রোহী ভৃগু বলেছেন:
সুন্দর। কিন্তু ভাই একটা খটকা !! মিলাতে পারছি না...
ছাতকে এক প্রজেক্টে যার বাস্তবায়ন করছিল ভারতীয় এক কোম্পানী..তাদের প্রজেক্ট কোড শুনে চমকে উঠেছিলমা..ওজেসিও১৯৭১!!!!!
অপারেশন জ্যাকপট ক্যালকাটা ১৯৭১!!!!!
কাজটা হচ্ছিল ২০০১-০৩-০৪ সালে!!!!
লেখক বলেছেন: জানি না তো । ![]()
গ্যাম্বলার বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ।
সত্যি, আমরা জানিনা কত ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা।
কস্ট হয়, রাজাকার নামের শুয়োর গুলোর দম্ভ দেখে।
শ্রদ্ধা সেই সব বীর যোদ্ধাদের।
লেখক বলেছেন: হুমম, ঠিক বলেছেন।
আগডুম বাগডুম বলেছেন:
অপারেশন জ্যাকপটে কয়েকজন শহীদও হন। তাদের একজনকে ধরার পর পাকিরা অত্যন্ত নিষ্ঠুর অত্যাচার চালিয়ে তাকে হত্যা করে। বর্ণনা দিতে পারবো না, কিন্তু এটা বলি যে আমি এধরণের নিষ্ঠুরতার কথা কখনো শুনি নাই।
লেখক বলেছেন: পাকিদের মন থেকে ঘৃণা করা ছাড়া আর কিছু করার পাই না।
হাসান খা বলেছেন:
গর্বে বুকটা ভরে গেল। আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। আবারো ধন্যবাদ।
লেখক বলেছেন: আমি আর কি করলাম...উইকি থেকে কপি পেস্ট করলাম।
বিদ্রোহী-৪৬২ বলেছেন:
চমৎকার একটি পোস্টের জন্য প্লাস এবং তারাআর যে ছাগু এই পোস্টে মাইনাস দেয় তাকে মাইনাস
লেখক বলেছেন: ছাগুরা মাইনাস দিবেই, ব্যাপার না।
আপনাকে ধন্যবাদ। "প্লাস এবং তারা" টার্মটা পছন্দ হইছে ![]()
অ নু বলেছেন:
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
লেখক বলেছেন: আপনাকে জানাতে পেরে আমি ভাগ্যবান! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ। অনেক কিছু জানলাম।
সবাইকে এই লিংকটা দেখার জন্য অনুরোধ করছি
ইয়েন বলেছেন:
কোন ২ জনের ভাল লাগল না বুঝলাম না...... আমি আগে অপারেশন জ্যাকপট নিয়ে কিছুটা জানতাম আজকে আরও জানলাম.....আপনাকে ধন্যবাদ
লেখক বলেছেন: ছাগুরা মাইনাস দিবেই, ব্যাপার না।
আপনাকে ধন্যবাদ।
নীল ত্রিস্তান বলেছেন:
আপনাকে ধন্যবাদ...[আপনার নাম কি জানতে পারি??আপনি মনে হয় আমার সহপাঠী]
নীল ত্রিস্তান বলেছেন:
আপনাকে ধন্যবাদ...[আপনার নাম কি জানতে পারি??আপনি মনে হয় আমার সহপাঠী]
নীল ত্রিস্তান বলেছেন:
আপনাকে ধন্যবাদ...[আপনার নাম কি জানতে পারি??আপনি মনে হয় আমার সহপাঠী]
লেখক বলেছেন: আমি শুভ। কোথাকার সহপাঠী? স্কুল-কলেজ-ভার্সিটি?
মুনতা বলেছেন:
++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ
""শ্রাবণী"" বলেছেন:
অপারেশন জ্যাকপট মুক্তিযুদ্ধের অন্যতম একটি অপারেশন ছিলো। সকল মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা রইলো...
লেখক বলেছেন: সকল মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা রইলো...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















