বাংলা ভাষায় ব্যাকরন মেনে র্যাপ যারা শুরু করে এদের মধ্যে stoic bliss অন্যতম। আমার বহু আগের একটা পোস্টে এদের খুব জনপ্রিয় একটা গান "আবার জিগায়" এর লিরিক্স পোস্ট করছিলাম।
হিপহপ নিয়া আমার জ্ঞান ঐ পর্যন্তই। এরপরে অনেক ব্যান্ডের নাম শুনছি। Blazin Annex, CDL, Disclples, Deshi MC's, Uptown Lokoz, Hip Hop Jaat, Thugz of Dhaka। কিন্তু এদের গান শুনি নাই!!
সম্প্রতি ফেসবুকে দেখলাম, এসব ব্যান্ড প্রায়ই কনসার্ট করে। এমনকি এসব কনসার্টে অনেক মানুষও আসে! ক্রমেই রক-মেটালের পাশাপাশি এরা নিজেদের একটা অবস্থান করে নিতেছে। সব লিরিক্স যে ভালো, তা নয়। এই যেমন স্টয়িক ব্লিসের গানটায় পুরান ঢাকার অনেক কিছু হাইলাইট করা হইছে। মাঝে একটা দলের গান শুনছিলাম - বাংলাদেশ, ৭১ এসব নিয়ে র্যাপ। এগুলা যারা শুনে তারা এযুগের অন্য টাইপের ছেলে-মেয়ে। তাদের হয়তো আমরা মোলায়েম ভাষায় ৭১ নিয়ে বুঝাতে পারতাম না, কিন্তু র্যাপের ছন্দে সেটা ওরা জেনে যাচ্ছে। এটা একটা পজিটিভ পয়েন্ট।
শেষ! আমি আর কোনো পজিটিভ পয়েন্ট পাইনা এসব র্যাপের। গানের জেনারে র্যাপ আমার কাছে পুরাই ফালতু মনে হয়। তবে এগুলা যারা লিখে, সুর করে - জিনিয়াস, স্বীকার করেই এরকম একটা হিপহপ কনসার্তের কিছু ছবি ফেসবুক থেকে কপি পেস্ট করলাম।
































ডিসক্লেইমার: কোনো হিপহপ ব্যান্ডকে প্রোমোট করতে এই পোস্ট লেখা হয় নাই। পোস্টের উদ্দেশ্য এটা বুঝানো যে ব্লগের যারা এদের নিয়ে হাসি তামাশা করে, তাদের চোখে আংগুল দিয়ে দেখানো - এরা অনেক র্যাপিড আকার ধারন করছে। এদের সংখ্যা বাড়তেছে। সুতরাং আপনি যদি এন্টি-র্যাপ হন, তাইলে মেটাল/রক সং প্রোমোট করেন। আপনার ছেলেমেয়ে ভাইবোনদের মেটাল/ক্লাসিক গান শুনান। র্যাপ হলো শয়তানের চ্যালার গান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




