somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাসে একদিনঃ মাহবুব আলীর ডেস্টিনি অভিজ্ঞতা /:)/:):((:(( (রম্য)

২৯ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদা এক জরুরী কাজে মাহবুব আলী ঢাকা রওয়ানা দিল। উদ্দেশ্য একদিনের ভেতর কাজ সারিয়া পুনরায় কর্মস্থলে ফিরিবে। মাঝখানে একদিন শুধু শুক্রবার।

হাসপাতাল হইতে বাহির হইয়া সে সোজা বাস স্ট্যান্ড এর উদ্দেশ্যে রওয়ানা দিল।যথাসময়ে বাস ছাড়িলে মাহবুব আলী কানে এয়ার ফোন গুজিতে যাইবে ঠিক তখনই এক ভদ্রলোক আসিয়া পাশের সিটে বসিল। মাহবুব আলী তৎক্ষণাৎ কানে এয়ার ফোন লাগানো শিষ্টাচার মনে করিল না।:):):)

কথা প্রসঙ্গে জানিতে পারিল পাশের ভদ্রলোক একজন ডাক্তার। স্বজাতি পাইয়া মাহবুব আলী উৎফুল্ল হইয়া উঠিল। তাহাদের আলাপ জমিতে কালবিলম্ব ঘটিল না।:D:D:D:D:D

পথিমধ্যে হঠাৎ বাস থামিয়া গেল। কারন অনুসন্ধানে জানা গেল, পুলিশ চেক করিবে বাস। পুলিশ চেক করিয়া কিছু না পাইলেও সলিড এক খানা মাল বাসে তুলিয়া দিয়া গেল। :-/:-/:-/:-/:-/

ভদ্রলোকের নাম সামথিং মোল্লা।মোল্লার পুরবের অংশ মাহবুব আলীর মনে নাই। /:)/:)/:) সুট টাই পরিহিত ভদ্রলোক মাহবুব আলীর ডান পাশের সিটে বসিল।

পথে হোটেল আল আমিনে যাত্রা বিরতি দিলে, সবাই নামিয়া প্রাকৃতিক কাজ কর্ম সারিয়া যখন বাস এর নিকট দাঁড়াইয়া অপেক্ষা করিতেছিল ঠিক তখনই মোল্লা সাহেব মাহবুব আলীর নিকট হাজিরB-)B-)B-)

হ্যালো ইয়ং ম্যান??:):) হাত বাড়াইয়া দিল।
মাহবুব আলীর হাঁতে ধরিয়া বলিল,
আমি মোল্লা:):)----(বন্ড):D:D
মাই নেম ইজ সামথিং মোল্লা:D:D:D(জেমস বন্ড):D:D
অ্যান্ড ইউ ইয়ং ম্যান??

জি, আমি মাহবুব
ডাঃ মাহবুব আলী:-*:-*:-*:-*:-*

পাশে দাড়ানো আমার সহযাত্রীর দিকে মোল্লা সাহেব তাকাইলেন,
তাকানোর ভঙ্গি দেখিয়া ডাক্তার সাহেব সাথে সাথে বলিয়া দিলেন উনার নাম পরিচয়।বাড়ীর ঠিকানাও হয়ত বলিতেন কিন্তু তাহার পুরবেই মোল্লা সাহেব চালু হইয়া গেলেন----- :):):):)

"লুক জেন্তল ম্যান, আমি ইঙ্কাম ট্যাক্স কর্মকর্তা।জীবনে কখনো বাসে চড়িনি। এই ছেলে এই"-- বলিয়া জিসানের (অপর ডাক্তার) গায়ে হাত দিলেন।
"দেখত আমাকে দেখে কি তোমার মনে হয় এই মোল্লা কোনদিন বাসে চড়েছে।"
জিসান ভয়ে ভয়ে বলিল," জি না।"/:)/:)/:)
"আমার এক ছেলে অস্ট্রেলিয়া থাকে তার বেতন পাঁচ লাখ টাকা, এই ছেলে বলত, কোন ছেলেটা বাংলাদেশে পাঁচ লাখ টাকা বেতন পায়??"
মাহবুব আলী বিরক্ত হয়X((X(( মনে মনে ভাবিল "কি যন্ত্রণা?" কিন্তু মুখে হাসি নিয়া মোল্লা সাহেবের দিকে তাকাইয়া রহিল।জিসান পুরান ঢাকার বান্দা, পরিস্থিতি সামলাইয়া মজা নিতে লাগিল:D:D:D:D:D

ইতোমধ্যে বাস ছাড়িয়া দিয়াছে। মোল্লা সাহেব সিট বদলাইয়া কন্ডাক্টরের সিটে, মানে মাহবুব আলীর অপজিটে আসিয়া আসন গ্রহণ করিলেন।/:)/:)/:) পক্ককেশী জিসান বলিল, "আঙ্কেল প্লিজ আপনি আমার সিটে বসুন" :D:D:D বলামাত্র মোল্লা সাহেব মাহবুব আলীর পাশের সিটে বসিলেন।

মোল্লা সাহেব তাহার পরিবার এর সকলের সাফল্য গাথা বয়ান করিতে লাগিলেন। সব শেষে বলিলেন, তাহার কনিষ্ঠ পুত্র নাকি সদ্য অনুষ্ঠিত ক্রিকেট বিশ্ব কাপের থিম সং এর সুরকার ------ শুনিয়া মাহবুব আলী ভিম্রি খাওয়ার উপক্রম/:)/:)/:)/:)

মাহবুব আলী জিজ্ঞাসিল ,' আঙ্কেল , আপনার এত কিছু থাকতে আপনি বাসে কেন??'
মোল্লা সাহেব বলিলেন,"আমার একটা জরুরী কাজে ঢাকা যাওয়া দরকার, একটা লোকাল বাসে উঠলাম। বাস থেকে শালারা আমাকে পকেট মার বলে নামায় দিসে ।"X(X(X(X(
বলে পকেট থেকে ই সিরিজের এক খানা নকিয়া সেট বাহির করিলেন। :|:|
বলিলেন,"দেখত যে লোকের কাছে এই সেট আছে সে কি পকেট মার হতে পারে??
তারপর জিসানের হাঁতে মোবাইল খানা দিয়া তাহার নাম্বার এবং মাহবুব আলীর নাম্বার সেভ করিয়া দিতে বলিলেন।

মাহবুব আলীর মাথায় চিন্তার ঝড় বহিয়া যাইতে লাগিল। এই লোকটা কি হোমো?? নাকি অজ্ঞান পার্টি?? নাকি আসলেই পকেটমার??

যখন মাহবুব আলী এই রূপ চিন্তায় মগ্ন, তখন মোল্লা সাহেব থুতু ছিটাইতে ছিটাইতে তাহার মন্ত্রিদের সহিত হৃদ্যতার কথা বয়ান করিতে লাগিলেন। অমুক নেতা থাকে জামাই ডাকে, তমুক মন্ত্রী তাহাকে দুলাভাই ডাকে। অর্থমন্ত্রীর চাকরি খাওয়ার কথাও বলিলেন। :|:|:|

অবশেষে তিনি তাহার পরমা সুন্দরী স্ত্রীর কথা বলিলেন। বলিলেন যে ধানমণ্ডি তে নাকি উনারা রাজ্জাক ববিতা বলিয়া পরিচিত।B-)B-)B-

আল্লাহ আল্লাহ করিয়া মাহবুব আলীর বাস যখন ঢাকায় আসিয়া পৌঁছাইল, কাল বিলম্ব না করিয়া মাহবুব আলী পলায়ন করিতে লাগিল। ঠিক তখনই মাহবুব আলী টের পাইল কে যেন তাহার কলার টানিয়া ধরিয়াছে। :-/:-/:-/

মোল্লা সাহেব বিনয়ে বিগলিত হইয়া বলিল , "আমার রাজ প্রাসাদ খানা দেখে আমার সহিত ২ টা ডাল ভাত খেয়ে আসবা। চল।"
মাহবুব আলী চি চি করিয়া আপত্তি জানাইতে জানাইতে নিজেকে এক খানা সি এন জির ভেতর আবিষ্কার করিল। সাথে জিশান ও।/:)/:)/:)

তখন আঙ্কেল এক কেজি আম ক্রয় করিয়া সি আন জির ভেতর বসিয়া সাবাড় করিলেন এবং আসল কথা পাড়িলেন-----

আমার এই ব্যাপক সাফল্য এবং টাকা পয়সা কীভাবে হইসে জান??
না বোধক মাথা নাড়িলে মোল্লা সাহেব নাটকীয় ভঙ্গীতে বলিলেন

"ডেস্টিনি" B-)B-)B-)

তোমরা আজি মেম্বার হবা। আমি গ্যারান্টি দিলাম কাল থেকে তোমরা আমার মতো লাক্সারিয়াস জীবন যাপন করবা।

জিশান কে মনে মনে অভিশাপ দিয়া কানে কানে মাহবুব আলী বলিল, " সামনের সিগ্নালে নেমে দৌড় দিবি শালা। তোর বাল পাকনামির জন্য আজ এই দশা।"X((X((X((
সদ্য পরিচিত বন্ধুর নিকট এই ধরনের কমেন্ট পাইয়া জিশান ঘটনার গুরুত্ব অনুধাবন করিল এবং(জায়গাটা সম্ভবত কাঁটাবন) পরের সিগ্নালে সি এন জির দরজা খুলিয়া দে দৌড়------------------------

পেছনে মোল্লা সাহেবের ডাকাডাকি সুনিতে পাইল বটে তবে তাহাতে না থামিয়া আরও জোরে ছুটিল মাহবুব আলী/:)/:)/:)
মার্কেটের ভেতর গিয়া থামিল এবং বিদায় বলিয়া যার যার পথে রওয়ানা দিল।

বি দ্রঃ
ডেস্টিনির লোক জন ডায়বেটিস রোগীদের সাথে প্রতারনা করছে। হাঁটার বিকল্প মেশিন বিক্রি করছে বিশাল দাম।এই মেশিন দিনে ২০ মিন ব্যাবহার করলে নাকি হাঁটা লাগে না।এটা একটা জঘন্য প্রতারনা। হাঁটা বা ব্যায়ামের কাজ কখনো ওই মেশিনে হবে না।
আমার ডায়বেটিস আক্রান্ত ভাই বোনেরা , প্লিজ ডেস্টিনির ফাদে পা দিয়ে তাদের ভুয়া ব্যায়ামের মেশিন কিনবেন না।





সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:৩০
২৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×