বহুদিনের সখ একটা android ফোন ব্যবহার করা । বসুন্ধরা সিটিতে ঘুরতে ঘুরতে বাজেটের মধ্যে বেশ কিছু সেটও পেয়ে গেলাম
1. samsung galaxy mini s5570
2. samsung galaxy i5500
2. sony ericsson xperia x10 mini
3.sony ericsson xperia x10 mini pro
4. sony ericsson xperia x8
প্রতিটা সেটই 3g , কিন্তু সমস্যা হলো একটারও সামনে ক্যামেরা নাই , এখন প্রশ্ন হলো যেদিন বাংলাদেশে 3g নেটওয়ার্ক আসবে তখন কি ঐ সেট দিয়ে ভিডিও কল করা যাবে ? যদি যায় তাহলে কিভাবে?
এর মধ্যে শুধু galaxy mini এর দামই মোটামুটি ফিক্সড । বাকি সবগুলোর দাম অনেক এদিক ওদিক করে (দোকান ভেদে)
galaxy i550 এর দাম এক দোকানে চাইলো ১০০০০, এক দোকানে ৯৮০০, আরেক দোকানে ১২৫০০ । (কোনটার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নাই ,শুধু দোকান থেকে ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেবে বলছে)
আবার সনি এরিকসনের সেটগুলোর মধ্যে যদি সনি এরিকসনের শোরুম থেকে কিনি তাহলে xperia 10 mini pro এর দাম চায় ১৬০০০ , আরেক দোকানে ১২০০০ আরেকদোকানে ১৪০০০ ,বাকিগুলোর অবস্থাও একই রকম । তবে শুধু শোরুম থেকে কিনলে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ,বাকি কোন সব ক্ষেত্রে সার্ভিস ওয়ারেন্টি ।
এখন ভাই প্রশ্ন শুধু সার্ভিস ওয়ারেন্টি আলা সেট কেনা কি ঠিক হবে ?
আপনারা প্লীজ আপনাদের অভিজ্ঞতা থেকে মতামত জানিয়ে সাহায্য করুন
ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



