আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস।
১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদেরও অমন একটা দিন ছিল
বান ডাকানো প্রাণ ছিলো-
পাখির ডানায় গান ছিল-
আমাদের সময়গুলো মেহগনি অথবা শিরিষ কাঠালের পাতায় পাতায় উড়ে যেত। আমাদের তাই সময়জ্ঞান ছিল না। দু পায়ে সারা ক্যাম্পাস। দুপুর হলে কড়া চা, রাত হলে আমরা বিছানা ছেড়ে উঠে আসতাম। অথবা ভোর হতে শুরু করলে আমরা বিছানায় যেতাম। প্রথম প্রথম, ঠিক মনে আছে আমাদের কলা ভবনের লেকে ঢোঁড়া সাপগুলো এসে, মাছ খেতো। ক্লাস ফেলে আমরা তা-ই দেখতাম। আর অপেক্ষা করতাম কখন বসন্ত আসবে, জ্বলে উঠবে রুদ্র পলাশ।
আমাদের পায়ে চলা পথের দৃশ্য এবং আমরা সবাই আমরা বন্ধু ছিলাম। মাষ্টারদের কোয়ার্টারের পেয়ারা চুরি করতাম। ধরা খেলে হাসি অথবা চোখ রাঙিয়ে দিয়ে আসতাম। আমাদের রাঙানো চোখ অনেক লাল হতো বোধহয়। কারণ এই চোখ ভয় জাগাতো। এই চোখে ইতিহাস ছিল।
আমাদের যূথচারী প্রেম ছিল। আমরা স্বপ্রেমে অথবা পরপ্রেমে সমান আগ্রহী ছিলাম। আমাদের দিন আর রাত ছিল না। আমাদের মনে হতো আমরা হয়তো কোন অসময়ে বাস করছি।
আমাদের খালি আড্ডা হতো জারুল আর কৃষ্ণচূড়ায়।
আমাদের খালি মন ঘুরতো আল জলের বিভূরতায়।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন