সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা সতর্ক করে বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনও সহজেই হ্যাক করা সম্ভব এবং তাতে ভোটের ফল উল্টে দেয়া সম্ভব। ভোটিং মেশিনের কাছে না গিয়েও দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়া যায় এবং ভোটারের ভোট দেয়ার পর সেটি পাল্টেও দেয়া যায়। খবর সিনেট-এর।
যুক্তরাষ্ট্রে ২০১২ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার নিয়ে এ গবেষণা করেছেন দেশটির জ্বালানি মন্ত্রাণালয়ের অধীনে পরিচালিত ওরাগন ল্যাবরেটরির গবেষকরা।
গবেষকরা জানিয়েছেন, ডায়বোল্ড টাচ স্ক্রিন প্রযুক্তির ভোটিং মেশিনগুলো হ্যাকাররা দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে। গবেষকরা বলছেন, কেউ ইচ্ছে করলে খুব সহজেই ভোটিং মেশিন হ্যাক করে একজনের দেয়া ভোটের মার্কা পাল্টে দিতে পারে।
গবেষকরা জানিয়েছেন, যখন ভোট দেবার জন্য ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিনের বাটনে চাপ দেয়া হয়, তখন হ্যাকার দূর থেকেই তার নির্দিষ্ট প্রতীকে দেয়া ভোট পাল্টে দিয়ে পছন্দের প্রার্থীর জন্য ভোটটি বসিয়ে দিতে পারে।
গবেষকরা ২০০৯ সালে সিকোয়াইয়া ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতেও এ সমস্যা ধরতে পেরেছিলেন।
গবেষকরা দাবী করছেন, সব ধরনের ইলেকট্রনিক ভোটিং মেশিনেই এ দুর্বলতা রয়েছে।
গবেষক জনস্টন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সাধারণ জ্ঞানসম্পন্ন কম্পিউটার ব্যবহারকারী ২৫ ডলারের ইলেকট্রনিক পার্টস ব্যবহার করেই ইলেকট্রনিক ভোটিং মেশিন হ্যাক করতে পারে। আর এ ক্ষেত্রে, হ্যকারকে শনাক্ত করাও খুব কঠিন হয়ে দাঁড়ায়।
তবে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারে নিরাপত্তা এবং সমস্যা দূর করতে আরো গবেষণা প্রয়োজন বলেই জানিয়েছেন গবেষকরা।
ব্রাডব্লগ নামের একটি প্রযুক্তি ব্লগ সাইট এবং ইউটিউবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে হ্যাকিং করার বিষয়টির ভিডিও প্রকাশ করা হয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমএইচ/এইচবি/এইচআর/সেপ্টেম্বর ২৯/১১
Direct Link
আলোচিত ব্লগ
ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।