somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ফন্ট নিয়ে জটিলতার শেষ কোথায়?

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯২ সালে যখন প্রথম কম্পিউটারে হাতেখড়ি হয়, তখন থেকেই বাংলা ফন্ট নিয়ে সমস্যায় আছি। সমস্যা শুধু আমার হলে তবু মেনে নেওয়া যেত। একটা universal font এর অভাবে বাংলা ভাষা ৮ম স্থান অধিকার করা সত্ত্বেও কম্পিউটার জগতে বিশেষত ইন্টারনেটে এর অবস্থান খুবই নাজুক। লেখার সীমাবদ্ধতা, দেখার সীমাবদ্ধতা, keyboard মনে রাখার সীমাবদ্ধতা....
মনে আছে সেই ১৯৯১ সালে যখন একটা কম্পিউটার হাতে আসে, তখনো windows এর জমানা আসেনি। DOS based program ই ছিল ভরসা। সেই সময় আমাদেরই সহপাঠী অংক আর সোহেল 'বর্ন' নামে একটা বাংলা software বের করে। সেটাও ছিল খুব smart। অনেকটা phonetic স্টাইল। T দিলে ট shift T দিলে ঠ, alt T দিয়ে ত , ctl T দিয়ে থ, আনেকটা এরকম। আবার D দিয়ে ড,ঢ,দ,ধ এই চারটা বর্ন পাওয়া যেত। windows based না হওয়াতে বর্নে alt/ctl এর আর কোন ব্যবহার ছিল না।
যাই হোক এরপর ওরাও বোধহয় আমেরিকা চলে যায়, windows আসাতে বর্নও বিলুপ্ত হয়ে যায়। জায়গা দখল করে বাচ্চা কোলে নিয়ে মোস্তফা জব্বার সাহেবের 'বিজয়' । বাধ্য হয়ে আগের keyboard ভূলে, নতুন layout রপ্ত করি। এরপরও কত কত ইন্টারফেইস আসতে থাকে ( লেখনী,....আরো কি কি যেন )! ওদিকে ওপার বাংলায় ও চলতে থাকে ওদের স্টাইল।
মাঝে মাঝে শুধু লেখালেখি পড়তাম একটা unified keyboard layout এর প্রয়োজনীয়তার কথা। ASCII সংক্রান্ত সেই জটিলতা আজো শেষ হ্য়নি। এখনো, google, wikipedia য় বাংলা লেখা সহজবোধ্য নয়। mobile দিয়ে হিন্দী, আরবী অন্যান্য অনেক ভাষা পড়া গেলেও, বাংলা ফন্টের ক্ষেত্রেই যত বিড়ম্বনা।
তবু somewhere in এ এই ফোনেটিক ফন্টের applicability দেখে আশান্বিত হয়েছিলাম এই ভেবে যে, এবার বোধহয় সুদিন এসেছে। সার্বজনীন একটা ফন্ট উদ্ভাবিত হয়েছে। কিন্তু সা.ইন এর এই বাংলা লেখা তো শুধুমাত্র ওয়েবপেজ ওপেন করা থাকলেই লেখা যায়। সুতরাং জটিলতা পুরোপুরি কাটল না। সরকারী ওয়েবপেজের কিছু জায়গায় বাংলা লেখার জন্য 'অভ্র' নামের একটা software use করতে বলাতে ওটাও download করলাম। ভাবলাম এবার আর নতুন keyboard মুখস্থ করতে হবে না। এখানেও তো phonetic keyboard । হায় আল্লাহ ! কিসের কি ? বুঝলাম বাঙালীর কষ্টের এখনো পরিসমাপ্তি হয় নাই, যখন দেখলাম avro phonetic এ similarities থাকলেও difference ও কম নয়।
এখন প্রশ্ন হোল এই মারপ্যাচের শেষ কোথায়? এইসব জটিলতায় শুধু নিজের ই যে বিড়ম্বনা পোহাতে হচ্ছে তাই তো নয়, বরং google, wikipedia তেও এ সমস্ত উদ্ভট বাংলা হজম করতে হচ্ছে। যে জাতি ভাষার জন্যও যুদ্ধ করে, যে ভাষায় বিশ্বের কোটি কোটি লোক কথা বলে, যে দেশের হাজার হাজার ছেলে IT sector এ বিশ্বে দাপটের সাথে বিচরন করছে তাদের এই দুরবস্থা কেন ?
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১১ দুপুর ১:৫০
২৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি আছ

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৮ ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩৯




এই পৃথিবীতে তুমি কোথায় আছ প্রজাপতির মত ?
হৃদয়ে কি দু:খ জাগে উত্তাল ঢেউয়ের মত কত
দেখ মধু মঞ্জুরী লতায় ফুল ফুটেছে তোমার আশায়
তুমি কি ছুঁয়ে দিবেনা তারে তব ভালোবাসায়।

এই পৃথিবীতে... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি মানবে ইসরায়েল

লিখেছেন লিংকন বাবু০০৭, ০৮ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

অনিচ্ছা নিয়েই যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি মানবে ইসরায়েল: সিএনএন।

রাতভর উৎকণ্ঠার পর অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই খবরে বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।
যুদ্ধবিরতির... ...বাকিটুকু পড়ুন

=সবাই যে যার মত নিঃসঙ্গ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৮



নিস্তব্ধ রাত অথবা দিনের দুপুর
যখন একাকি আনমন
নিঃসঙ্গতা এসে চোখে দাঁড়ায়, কোথাও কেউ নেই;
হতে হয় নিমেষই নিঃসঙ্গতার কাছে নমন।

কেউ আসে না মনের ঘরে
খোঁজ নিতে দেয় না কেউ উঁকি;
স্মৃতিঘরে ফিরে যেতেও চাই... ...বাকিটুকু পড়ুন

নেপাল সিরিজ ১ঃ শিক্ষায় নুতন চেষ্টা

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৬

আসেন নেপালের নুতন সরকার এসে ১০০ দিনের যে পয়েন্ট গুলো ঘোষনা দিয়েছে তার মধ্যে শিক্ষা ব্যবস্থা এই কয়েক দিনে কি করলো, জানি! অন্যান্ন পয়েন্ট নিয়েও লিখবো, আজকে শুধু শিক্ষা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধবিরতি ও ইসরায়েলের "ঘাস কাটা" এবং "মাটির স্তর সরিয়ে ফেলা" কৌশল

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:৩৩


পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিছুদিন আগেই ট্রাম্পের নাম নোবেল পুরস্কারের জন্য প্রস্তাব করেছিলেন। ট্রাম্পের এই ভৃত্যসুলভ মিত্র মধ্যস্থতা করে আমেরিকা-ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে - এই খবর শুনে মনে সংশয় তৈরি... ...বাকিটুকু পড়ুন

×