খ্রীষ্টাব্দ
৫৭০ – মহানবী হযরত মুহম্মদ (সাঃ) –এর জন্ম, ক্বাবা ধ্বংসের জন্য ইয়েমেনের আবরাহা কর্তৃক মক্কা আক্রমণ।
৫৭৭ – মহানবীর (সাঃ) মায়ের ইন্তেকাল।
৫৭৯ – মহানবী (সাঃ)–এর দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল।
৫৮২ – চাচা আবু তালেবের সাথে মহানবী (সাঃ) –এর সিয়েরা গমণ।
৫৯০ – দুর্গতদের সাহায্যে মহানবী (সাঃ) –এর ‘হিলফুল ফুযুল’ গঠন।
৫৯৪ – মহানবী (সাঃ) বিবি খাদিজা (রাঃ)-এর ব্যবসার দায়িত্ব নেন এবং ব্যবসা করতে সিয়েরা গমন।
৫৯৬ – মহানবী (সাঃ) ও বিবি খাদিজা (রাঃ) –এর বিবাহ।
৬১০ – মহানবী (সাঃ) –এর নবুয়্যত প্রাপ্তি।
৬১৩ – নবুয়্যতের ৩য় বৎসরঃ প্রকাশ্যে ইসলামের দাওয়াত।
৬১৫ – নবুয়্যতের ৫ম বৎসরঃ কিছুসংখ্যক মুসলমানের আবিসিনিয়ায় হিজরত।
৬১৬ – নবুয়্যতের ৬ষ্ঠ বৎসরঃ আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরত।
৬১৭ – নবুয়্যতের ৭ম বৎসরঃ মদিনার অদুরে এক উপত্যকায় অবরুদ্ধ মুসলমানগন।
৬১৯ – নবুয়্যতের ৯ম বৎসরঃ বয়কটের অবসান। আবু তালিব ও বিবি খাদিজা (রাঃ) এর ইন্তেকাল।
৬২০ – নবুয়্যতের ১০ম বৎসরঃ তাঈফ ও মিরাজ গমণ, আল্লাহর প্রথম ফরয হুকুম- নামায।
৬২৩ – নবুয়্যতের ১৩তম বৎসরঃ মহানবী (সাঃ) ও মুসলমানদের ইয়াসরিব (মদিনায়) হিজরত।
৬২৪ – নবুয়্যতের ১৪তম বৎসরঃ বদরের যুদ্ধ (৩১৩ জন মুসলমান)। আযান দেওয়া
শুরু ও রোযা-কে ফরয হিসেবে ঘোষনা । ওয়াজিব হিসাবে সদকায় ফিতর,ঈদ উল-আযহা ও ঈদ-উল-ফিতর পালন। কিবলার দিক পরিবর্তন।
৬২৫ – নবুয়্যতের ১৫তম বৎসরঃ উহুদের যুদ্ধ (৭০০ জন মুসলমান)। বীর এ মাউনাতে ৭০ জন মুসলমানকে হত্যা। যাকাত ফরয হিসেবে
পালন। মদকে হারাম ঘোষণা।
৬২৬ – নবুয়্যতের ১৬তম বৎসরঃ বনু মুস্তালিকের অভিযান।
৬২৭ – নবুয়্যতের ১৭তম বৎসরঃ খন্দকের যুদ্ধ। হজ্জ্বকে ফরয ঘোষণা। পর্দার হুকুম।
৬২৮ – নবুয়্যতের ১৮তম বৎসরঃ হুদায়বিয়ার সন্ধি (১৫০০ জন মুসলমান)। খাইবার অভিযান । বিভিন্ন গোত্র প্রধানদের নিকট মহানবী (সাঃ)-এর চিঠি প্রেরণ।
৬২৯ –নবুয়্যতের ১৯তম বৎসরঃ মক্কায় মহানবী (সাঃ)-এর হজ্জ্ব পালন। মুতার (রোমান) অভিযান (৩০০০ জন মুসলমান)
৬৩০ – নবুয়্যতের ২০তম বৎসরঃ মক্কা বিজয় (১০,০০০ জন মুসলমান)। হুনায়ন, আউরাস এবং তায়েফের যুদ্ধ।
৬৩১ – নবুয়্যতের ২১তম বৎসরঃ তাবুক অভিযান (৩০,০০০ জন মুসলমান)।
৬৩২ – নবুয়্যতের ২২তম বৎসরঃ মক্কায় বিদায়ী হজ্জ্ব (১,২৪,০০০ জন মুসলমান)।
৬৩২ – নবুয়্যতের ২২তম বৎসরঃ মহানবী (সাঃ)-এর ইন্তেকাল। হযরত আবু বকর (রাঃ) খলিফা নির্বাচন। মিথ্যাবাদী মুসাইলিমার বিরুদ্ধে যুদ্ধ।
৬৩৩ – বসরা, ওমান, ইয়েমেন, হাজরামাউত এ অভিযান।
৬৩৪ – বসরা, দামাস্কাস এবং আজনাদিন –এর যুদ্ধ। হযরত আবু বকরের ইন্তেকাল, হযরত উমর ফারুক (রাঃ) খলিফা নিযুক্ত।
৬৩৫ – সেতুর যুদ্ধ। দামাস্কাস বিজয়।
৬৩৬ – ইয়ারমুকের যুদ্ধ, কাদিসিয়িয়ার যুদ্ধ। মাদাঈন বিজয়।
৬৩৭ – সিরিয়া বিজয়। জেরুজালেমের পতন।
৬৩৯ – মিশর অভিযান।
৬৪০ – পারস্য বিজয়।
৬৪১ – মিশরের আলেক্সজান্দ্রিয়া বিজয়।
৬৪২ – মিশর বিজয়।
৬৪৩ – আজারবাইজান এবং তাবারিস্তান (রাশিয়া) বিজয়।
৬৪৪ – হযরত ওমর (রাঃ) –এর শাহাদাত বরণ। হযরত ওসমান (রাঃ) খলিফা নিযুক্ত।
৬৪৬ – খুরাসান, আরমেইন এবং এশিয়া মাইনরে ইসলামের বিস্তৃতি।
৬৪৭ – ঊত্তর আফ্রিকায় ইসলামের বিস্তৃতি। সাইপ্রাস বিজয়।
৬৪৮ – বাইজ্যান্টাইন অভিমুখে যাত্রা।
৬৫৬ – হযরত ওসমান (রাঃ) –এর শাহাদাত বরণ। হযরত আলী (রাঃ) খলিফা নিযুক্ত। উটের যুদ্ধ।
৬৫৭ – হযরত আলী (রাঃ) কর্তৃক মদিনা থেকে কুফাকে রাজধানী স্থানান্তর। সিফফিনের যুদ্ধ।
৬৬০ – হযরত আলী (রাঃ) কর্ত্তৃক হিজায এবং ইয়েমেন পুনুরুদ্ধার। মুয়াবিয়া ( রাঃ) এর নিজেকে খলিফা ঘোষনা।
৬৬১ – হযরত আলী (রাঃ) এর শাহাদত। হযরত হাসান (রাঃ) এর শাসনভার গ্রহনের দাবী ছেড়ে দেন।
৬৭০ –উত্তর আফ্রিকা অভিমুখে অগ্রসর। কাবুল বিজয়।
৬৭২ – খোরাসান অভিমুখে যাত্রা।
৬৭৭ – সমরখন্দ এবং তিরমিজ হস্তগত।
৬৮০ – মুয়াবিয়া ( রাঃ) এর ইন্তেকাল। ইয়াজীদ এর ক্ষমতা দখল। কারবালার মর্মান্তিক ঘটনা এবং হযরত হাসান (রাঃ) শাহাদত বরন।
৬৮২ – উত্তর আফ্রিকায় উকবা বিন নাফের আটলান্টিক অভিমুখে যাত্রা পথিমধ্যে নিহত।
৬৮৩ – ইয়াজীদের মৃত্যুবরন।
৬৮৪ – আব্দুল্লাহ বিন জুবায়ের এর খলিফা হিসাবে ঘোষনা।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১১ দুপুর ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



