somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সিফাতুল্লাহ
আশা - আমার সবচেয়ে প্রিয় অপরাধ, হতাশা - সেই অপরাধের শাস্তি।

ব্লগের প্যাঁচালী

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগের প্যাঁচালী

|| প্রথম পর্ব ||

“অর্ডার! অর্ডার! ...”
জজ সাহেব সশব্দে চেঁচালেন। আজ তাকে খুব টেন্সিতো মনে হচ্ছে। তার দীর্ঘ ১০ বছরের ক্যারিয়ারে এমন সমস্যার সম্মুখীন হতে হয় নি। সুপ্রিম কোর্টের জজ দের মধ্যে শেয়াল কোটার খুব দৌরাত্ব্য। সেখানে ভালুক সম্প্রদায়ের হয়ে সুপ্রিমকোর্টে ঢুকে তিনি রীতিমত ইতিহাস রচনা করে ফেলেছেন। তা ও আবার মধুপুর-ভাওয়ালের মত বিশাল জঙ্গলের সুপ্রিম কোর্ট। চারটি খানি কথা না। যদিও আজকের ইস্যু টা আঞ্চলিক তো না ই, জাতিয় বললেও ভুল হবে। এটি একটি আন্তর্জাতিক ইস্যু।

মিডিয়া কর্মিরা উপস্থিত। একের পর এক ছবি তুলছেন ঝিঝি পোকার দল। ফ্ল্যাশে চোখ ধাঁধানো অবস্থা। প্রসিকিউটর মি. বেঙ্গল টাইগার কে আজ বেশ শান্ত দেখাচ্ছে। মনে হচ্ছে চার পাশে কি হচ্ছে তাঁর কোন মাথা ব্যথা নেই। তিনি আজ কি কি বলবেন তা আগে থেকে ঠিক করা আছে। বলেই বাসায় চলে যাবেন। ডিফেন্স লইয়ার শেয়াল পণ্ডিত আছেন গিয়ারে। রিসেন্টলি নিজের একটা ল'ফার্ম খুলেছেন। রমরমা ব্যবসা। দিনকাল বেশ ভাল যাচ্ছে তার। তিন মাস হল নতুন বিয়ে করলেন। এটি তার ৩য় বিয়ে। উনার নতুন ওয়াইফের লেজের সাইজ ও রঙের বেশ সুনাম শুনেছি। একদিন গিয়ে দেখে আসা দরকার।

ডিফেন্স বলে উঠলেন – “ইওর অনার! এখানে কেবল আমার ক্লায়েন্ট মি. কক-কক আর তার ফ্যামিলির মান সম্মান এ নয়, বরং সমগ্র মুরগি জাতির উপর আঙ্গুল তোলা হচ্ছে। কাঁদা ছড়াছড়ির আগে আমাদের কে এই বিষয়টি মাথায় রাখা প্রয়োজন। আমরা এমনি এমনি কোন জাতিকে কলঙ্কিত করতে পারি না। ব্যাপারটি খুবই সহজ। মুরগি ছাড়া আণ্ডা হয় না, মুরগ ছাড়া মুরগি আণ্ডাও দেয় না, আবার আণ্ডা একলা একলাও পয়দা হয় না। সব কিছুর জন্য আগে দরকার একটা মোরগ।...”

কোর্টে কোথাকার পানি কোথায় গিয়ে পরে তা নিজ কানে না শুনলে বিশ্বাস করা মুশকিল। ঘটনার সূত্রপাত হয় মুরগির ডিম থেকে কবুতরের বাচ্চার জন্মের পর থেকে। তা ও আবার জালালী কবুতর। সমাজে যাদের মর্যাদার মিসাল দেয়া হয়। মোরগ মশাই রীতিমত বিব্রত এই ব্যাপারে। তিনি কোন ঝামেলায় যেতে চান নি। ঝামেলা করেছে কাকের দল। দার কাকদের লবিং খুব ভাল। মানসম্মানের পরোয়া খুব বেশি করে না। কাজেই মানি জালালী কবুতরদের সঙ্গে তাদের শত্রুতা অনেকটা বংশানুক্রমিক হয়ে দাঁড়িয়েছে। যেখানেই তাদের চরিত্রে কালিমা মাখানোর সুযোগ, তারা কখনও হাত ছাড়া করতে চায় না।

যাই হোক, মুল প্রশ্ন এখন সেই পুরনো বিষয়। আগে আমাদের জানতে হবে মুরগি আগে না আণ্ডা? তাই আজকে কেস টা জাতিয় গণ্ডি পেরিয়ে অনেকটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গিয়েছে। এই কেসের মাধ্যমে হতে পারে যুগ যুগের রহস্যের সমাধান।...

(চলবে...)

|
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×