কে তুমি ভাই সুখ? প্রশ্ন থাকে মোর ।
মিটমিটিয়ে সুখ হেসে কয়, আমি দু:খ চোর ।
কে তুমি ভাই দু:খ ? আমি তারে সুধাই ।
দু:খ বলে আমি হলাম সুখ জবাইয়ের কসাই ।
কে তুমি ভাই কান্না ? প্রশ্ন করি সকাশ ।
কান্না বলে আমি হলাম দু:খ সুখের প্রকাশ ।
কে তুমি ভাই কষ্ট ? খুব জানতে ইচ্ছে করে ।
কষ্ট বলে আমি থাকি সকল সুখের পরে ।
কে তুমি ভাই হাসি ? সুধুই থাকো হেসে ।
হাসি বলে, দু:খ সুখ ছলচাতুরির প্রকাশ আমি,
তাইতো সবাই ঠোঁটে ঝুলায় সুধুই ভালোবেসে ।
সুখ দু:খ হাসি কান্না আর কষ্ট মিলে,
মানব মনের অনুভুতির নিত্য প্রকাশ চলে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



