আইন মন্ত্রীর আবোল তাবোল কথা শুনে একটা গল্প মনে পড়ে গেল।
একবার মিশরে খরা শুরু হল ।কোথাও বৃষ্টি নাই।চারদিকে পানির জন্য হাহাকার।তখন ফেরাউন নিজেকে খোদা ঘোষনা করেছে।তাই প্রজারা সবাই এসে তাকে বলল আপনি আমাদের খোদা এই খরা আর সহ্য হয়না তাড়াতাড়ি কিছু একটা করুন।ফেরাউন তাড়াতাড়ি ইবলিস শয়তানকে ডাকল
ঃইবলিস তোর বুদ্ধীতেত নিজেকে খোদা ঘোষনা করেছি এখনত ইজ্জত যায় তাড়াতাড়ি কিছু একটা কর।
ইবলিস বলল
ঃ তুমি একটু ও চিন্তা করনা আজ রাতেই বৃষ্টি হবে।
ইবলিসের কথা শুনে ফেরাউন ঘোষনা করে দিল আজ রাতে বৃষ্টি হবে তাই কেউ রাতে যেন ঘর থেকে বের না হয়।
এদিকে ইবলিস রাতে তার বংশের যত শয়তান আছে সবাইকে মিশরে হাজির করল। তারপর বলল
ঃমিশরে আজ বহুদিন যাবৎ খরা চলছে বৃষ্টির দরকার তাই তোদের ডেকেছি।
শয়তানরা অবাক মনে মনে ভাবল বৃষ্টি আমরা কি করে আনব?
ইবলিস ঃবলল আজ রাতে সবাই মিশরের উপর প্রস্রাব করবি।
যেই কথা সেই কাজ।ইবলিসের কোটি কোটি বংশধর মনের সুখে সারারাত মিশরের উপড় প্রস্রাব করল।মিশরবাসী সারারাত কান ভরে শুনল সেই বৃষ্টি পড়ার মধুর আওয়াজ।যাই হোক সকালে মিশরবাসী ঘুম থেকে উঠে বের হওয়ার জন্য দরজা খুলতেই গন্ধের ধাক্কা খেয়ে আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল ।কি ব্যাপার!!!?।প্রস্রাবের গন্ধে সারা মিসর দুর্গন্ধে ভরে গেছে। দম নেওয়ার জন্য বিশুদ্ধ বাতাস পর্যন্ত নাই।ফেরাউনেরও একই অবস্থা।সে ইবলিসকে ডাকল কিরে এইটা কি বৃষ্টি দিলি?
ইবলিস বললঃফেরাউন তুই যেমন খোদা তেমন তোর বৃষ্টি।
যেমন আইন মন্ত্রী তেমন তার বক্তব্য।ঘোড়ার কাজ গাধা দিয়ে হলে কেউ আর ঘোড়া কিনত না।
(বিঃদ্রঃ-গল্পটি আমার মায়ের কাছ থেকে শোনা।আজ থেকে প্রায় পাচ বছর আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন উনার জন্য দোয়া করবেন।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

