আমার প্রিয় পোস্ট
- ভাইরে, আপুদের কিভাবে সুখী রাখবেন? ডিসকো বান্দরের গবেষণা ও অভিগ্গতা লব্ধ পোস্ট। সর্ব্বোচ বাজেট ১,০০০ টাকা (একটুও আদি রসাত্মক নয়!
) - ডিসকো বান্দর
- ই-মেইল ব্যবহার করেনতো? তাহলে এই পোস্ট নিশ্চিত আপনার কাজে আসবে!

- হাসান জোবায়ের
- কিছু মজার মনুষের মজার ঘটনা - আরিফ চৌধুরী ২০১১
- আমি আরো বেশি রেপিস্ট চাই - অন্য কেউ
- তেল-গ্যাস : এইসব কমিশনখোরের অতীত ভালো নয়, শুনুন আলোচিত সেইসব অডিও টেপ - ফিউশন ফাইভ
- এক পোস্টেই সব কিছুর সমাধান - মারভিন
- যশোর রোড গানটির ইতিহাস সম্পর্কে জানুন(সংগৃহীত) - রাহুল বিশ্বাস
- ঠাকুরের বেটার ছিন্নপত্র ও ইন্দিরা দেবীঃ একটি ছবি ব্লগ - সেলিম তাহের
- মার্কসবাদী সাহিত্যের চিরায়ত পাঠাগার - বাপ্পী
- আবৃত্তি: ভুলে যাওয়া ঠিকানা - স্বদেশ হাসনাইন
- রোমন্থন - স্বদেশ হাসনাইন
- বেড়ালের কান্না - আকাশ অম্বর
- সুর্যের কাছে সুর্য চেয়ে অনেক করেছি দেনা - স্বদেশ হাসনাইন
- কর্নেল তাহেরের শেষ চিঠি - শেখ আমিনুল ইসলাম
- হৃদয় নদীর আগুন জলে - বীনা
- রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে লেখা তসলিমা নাসরিনের চিঠি - আপেল মাহমুদ তপু
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে ব্লগার আরিফুর রহমানের সাথে আলোচনা। - হ্যারি সেলডন
- আবদুল মান্নান সৈয়দ-এর কবিতা - পদ্যপালক
- ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডার থেকে আপনার কাঙ্খিত তথ্যটি খুঁজে পাওয়ার কয়েকটি সহজ এবং ইউসফুল ট্রিক্স। - হোরাস্
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- অবাস্তব পরাবাস্তববাদ (প্রথম পর্ব) - আকাশ অম্বর
- তোমাকে অভিবাদন প্রিয়তমা--শহীদ কাদরী - জামীর রাসেল
- সামুর জন্য ইমেইজ আপলোডার - কমেন্টে ছবি আপলোড!
[আপডেট ১.৫] - আমড়া কাঠের ঢেকি
- যেভাবে জ্বলেছে বাঘাইহাট : একজন জুনিয়র অফিসারের ব্যক্তিগত মতামত - ক্ষতিগ্রস্থ
- পাহাড়ে সমতলীর বসবাসের অধিকার ও CHT কমিশনের মতলব - পি মুন্সী
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- বয়স্কদের সরিয়ে দিয়ে যুবতী এবং সুন্দরীদের সবার সামনে ধর্ষন করে । আমার আপন চাচীকেও ওরা ধর্ষন করে ............ - ব্লগেস্ট তৌহিদ
- কিভাবে পোষ্টে কিংবা কমেন্টে বিভিন্ন ছবি, ইউটিউবের ভিডিও এবং ইমোটিকন দিতে হয়?? (একটি সাহায্যমূলক ছোটখাট টেকি পোষ্ট) - নির্ভয় নির্ঝর
- ফায়ারফক্সের গতি বাড়ানোর উত্তম এক পদ্ধতি
- আদনান শওকত
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- প্রেতাত্মারোধে হব সন্ত্রাসী আজ (আবুবকর সিদ্দিকের তরে) - পাপতাড়ুয়া
- "তাহারা এবং তদ্ সংক্রান্ত সুপ্রবচন": ইহা একটি সম্পূর্ণ রাজনৈতিক ছড়া, পঠন কালে নর্তন বাঞ্ছনীয় - মতিউর রহমান সাগর
- মোরগ পোলাও - আমার মত করে - ভূলু
- আল বিরুনীঃ বিজ্ঞান যাঁর কাছ হতে পেয়েছিল গণিত ব্যবহারের হাতিয়ার - তায়েফ আহমাদ
- আরজ আলী মাতুব্বর এর ‘অনুমান’ - পারভেজ আলম
- ড. মুহম্মদ জাফর ইকবাল- আমার কিছু একান্ত কথা! - তায়েফ আহমাদ
‘বিষণ্ন রবিবার’, যে সুর শুনে আত্মহত্যা করেছিলো এক ঝাঁক প্রাণ।
২১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৭
একটা পোষ্ট দিয়েছিলাম কাচ্চি খাওয়ার রেসিপি চেয়ে।কাচ্চির বদলে কিছু গালাগালি আর মাইনাস জুটেছে কপালে।তবে সহানুভূতিও ও সহযোগীতাও পেয়েছি।যারা আমার অবস্থানটা বুঝতে পেরেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আর যারা গাল দিয়েছেন তাদের জন্য একটি বিনোদন মূলক চলচ্চিত্র পোষ্ট।![]()
![]()
হাঙ্গেরী, সময়টা ১৯৩৩ সাল।হাঙ্গেরীয়ান কবি লাজলো জাভোর এর একটি কবিতাকে উপজীব্য করে পিয়ানিস্ট রেজসো সেরেস সৃষ্টি করলেন একটি মোহনীয় সুর ‘গ্লুমি সান্ ডে’ বা ‘বিষণ্ন রবিবার’।এরপর সেরেসের সেই সুরের বিষন্নতায় ঘটে গেলো একে একে ১৭টি আত্মহত্যা।হাঙ্গেরীয়ান সরকার বাধ্য হলো সুরটিকে নিষিদ্ধ ঘোষণা করতে !! কিন্ত আইন কানুন এর বালাই উপেক্ষা করে সে সুরের জাল ছড়িয়ে পড়লো হাঙ্গেরীর বাইরে।ইউরোপ, আমেরিকা মিলিয়ে প্রায় ২০০ আত্মাহুতির সঙ্গে এই সুরের সম্পর্ক রয়েছে বলে অনুমান করা হয়।এক পর্যায়ে সেরেস নিজেকে দায়ী করতে শুরু করলেন এতগুলি প্রাণের আত্মাহুতির জন্য।ফল স্বরূপ তিনি নিজে্ও আত্মহত্যা করেন জানালা থেকে লাফিয়ে। কি আছে এই সুরে? আমার কাছে মেলডিয়াস মেলান্কলিক একটা এটমোষ্ফেয়ার এর জন্য সুরটিকে বেশ মনে হয়েছে, কিন্তু আমি এখনও বহাল তবিয়তে বেঁচে আছি এবং আত্ম হননের বিন্দু মাত্র ইচ্ছাও আমার মনে জাগ্রত হয়নি ![]()
।মজার ব্যাপার সুরটি এই ২০০২ সাল পর্যন্তও বিবিসি ইংল্যান্ডে নিষিদ্ধ ছিলো!!
এই সত্য ঘটনাটির সঙ্গে হাঙ্গেরীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর নাজিদের অত্যাচার, আর একটি ত্রিভূজ প্রেম এই তিনটি ব্যাপারের সমন্বয় ঘটিয়ে পরিচালক রলফ সুবেল এর তৈরী মুভি ‘গ্লুমি সান ডে’।মুভিটিকে বলতে পারেন ফিক্শন এবং ইতিহাসের সমন্বয়।ফিকশন বলছি এই কারনে যে ইতিহাসের কিছু পরিবর্তন পরিচালক স্বেচ্ছায় পরিবর্তন করেছেন।যেমন সেরেস এর আত্মহত্যাটা দেখানো হয় পিস্তল এর মাধ্যমে (তিনি জানালা থেকে লাফ দিয়েছিলেন)।এরকম আরও কিছু ইতিহাস এর ব্যত্য় আছে সেগুলিতে যাচ্ছিনা, আপাতত মূল কাহিনীতে যাই।
![]()
![]()
![]()
মূল কাহিনীটা লাজলো নামের এক ইহুদি ব্যবসায়ীর (লক্ষ্য করুন, নামটি কিন্তু সুরটি যে কবিতাটিকে উপজীব্য করে সৃষ্টি তার কবির নাম)।লাজলোর রেষ্টুরেন্টে পিয়ানিষ্ট হিসেবে কাজ নেয় আন্দ্রাজ (সেরেসের চরিত্রটি)।লাজলো আর তার বান্ধবী ইলোনা দু’জনে মিলে রেষ্টুরেন্টটি পরিচালনা করে।পুরো ছবিটিতে লাজলোকে বলতে পারেন সিম্বল অব প্রো-সেমিটিসিম।অর্থ্যাৎ,সমগ্র পৃথিবীতে সে সময় নাজিরা ইহুদী নিধনের যে মেসেজটি ছড়িয়েছিলো, লাজলোর সহজ সরল সাধারণ চরিত্রটি তার নীরব প্রতিবাদ (ইহুদী মাত্রই কি খারাপ?)।আর তাই আন্দ্রাজের প্রতি ইলোনার আসক্তিতে আক্রোশের পরিবর্তে লাজলোর প্রতিক্রিয়াটা শুনুন ‘কোন ইলোনা ছাড়া বেচেঁ থাকার চেয়ে আমি অর্ধেক ইলোনা নিয়েই বাঁচতে চাই’।ত্রিভূজ সম্পর্কের সহাবস্থানের যে উদাহরণ পরিচালক দেখালেন এটাকে ওই সময়কার রাজনীতিতে ক্রিশ্চিয়ানিটি এবং সেমিটিসম এর সহাবস্থানের প্রতীক বললে খুব একটা ভুল হবেনা (আন্দ্রাজ এর চরিত্রটি ক্রিশ্চিয়ান)। এরপর আন্দ্রাজের সেই বিখ্যাত সুর সৃষ্টি, লাজলোর সহায়তায় তার বিখ্যাত হয়ে যাওয়া এবং একটার পর একটা আত্মহত্যা এগুলি গতানুগতিক সিনেমাটিক্যাল হাইপ।কিন্তু এর মধ্যেও সংলাপের গভীরতায়্ বিশ্ব রাজনীতিতে মানবতার সংকট আপনাকে ছুয়েঁ যাবে।যেমন এক পর্যায়ে লাজলোর উপর এক ইহুদী জেনারেলের আক্রমণ এর ফলে ইলোনার কাছে লাজলোর সহজ সরল কৌতুহলী প্রশ্ন ‘আমার মা-বাবা ইহুদী, তাই আমিও ইহুদী, তারা অন্য ধর্মের হলে আমিও অন্য ধর্মের হতাম। যা আমি আমার জন্ম সূত্রে পেয়েছি, যার জন্য আমি দায়ী নই, তার জন্য কেনো আমাকে মরতে হবে?”…অবশ্যম্ভাবী ভাবেই ইলোনার কাছে এই উত্তর নেই কারন প্রশ্নটি অডিয়েন্সকে করা।পরিচালকের অ্যান্টি নাৎসিজম্ পুরো ছবিটিতে বেশ স্পষ্ট। যেমন হ্যান্স চরিত্রটির দ্বারা পরিচালক বোধ হয় বোঝালেন, নাজিরা আর যাই হোক বন্ধুত্ব তাদের দ্বারা হবেনা।এরপর লাজলোর মৃত্যু এবং ইলোনার একা হয়ে যাওয়া এবং পরবর্তীতে সেই রেষ্টুরেন্ট পরিচালনার মাধ্যমে আবার প্রায় ষাট বছর পরে হ্যান্সকে হত্যার মাধ্যমে লাজলো ও আন্দ্রাজ এর হত্যার প্রতিশোধ নেয়ার মধ্যে শেষ হয় ছবিটি।মজার ব্যাপার একদম শেষ দৃশ্যে সিন্কে থালাবাসন ধোয়ার দৃশ্যটি ভালো করে না দেখলে আপনি বুঝবেনইনা যে হ্যান্সের মৃত্যুটি স্বাভাবিক নয়, ইলোনাই তাকে হত্যা করেছে।
ছবিটির মেকিং এবং স্ক্রিপ্ট খুব সুন্দর।স্ক্রিপ্টে গভীরতা আছে।প্রত্যেকের অভিনয় অসাধারণ।ইলোনার পোশাকে নীল রং এর প্রাধান্যটা চোখে পড়ার মতো (হয়তো বিষণ্ণতার বার্তা)।আর ইলোনার রূপ, আহা ওটা আপনারাই বিচার করুন।
পোষ্টটি বোধ হয় বেশী বড় হয়ে গেলো।মাফ করবেন।আজকেই মাত্র সেইফ হয়েছি মডুরা না আবার আমার ডিমোশন দিয়ে দেয়।ধন্যবাদ।
যারা ছবিটি ডাউনলোড করতে চান, এইখানে টরেন্ট লিন্ক: এই খানে খোঁচা হবে।
সাবটাইটেলএর জন্য এইখান থেকে *.এসআরটি ফাইলটি নামিয়ে নিন: এই খানে গুঁতা হবে।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
এমডি লাভ বলেছেন:
ভাল লেগেছে
লেখক বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হলাম ভাই।ধন্যবাদ ।
লেখক বলেছেন: মূল পিয়ানো ভার্সানটি এখানে পাবেন।তবে মূভিটি দেখলে ব্যাপারটি আরও ধরতে পারবেন।তবে আর যাই করেন আত্মহত্যা কইরেননা ভাই দোহাই লাগে। Click This Link
স্তব্ধতা' বলেছেন:
কি ভাই ভালো আছেনতো? না কেউ গালি দেয়নি, ওটা ছাপার অক্ষরে উহ্য ছিলো।যাই হোক ওটা কোন বিষয় না।এই পোষ্টটি যে ভালো লেগেছে এতেই আমি ধন্য।ধন্যবাদ।
লেখক বলেছেন: ভাগ্যিস হ্যাপি 'ব্লকিং' বলেননি।অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।
হাসান মাহবুব বলেছেন:
গানটার লিংক দেন সম্ভব হলে। পোস্টে প্লাস।আর আগের পোস্টে কি হয়েছে না হয়েছে তা এখানে না তোলাটাই সমিচীন ছিলো। আপনি তো দেখি মহা সেন্টিমেন্টাল লোক!
লেখক বলেছেন: উঁহু মাহবুব ভাই, ভুল বুঝলেন।সেন্টিমেন্টের কোন ব্যাপার নেই এখানে (কিন্তু আমি স্বীকার করছি আমি সেন্টিমেন্টাল তবে তা মহা নয়, মাত্রাসহনীয়তার পর্যায়েই পড়ে বলে আমি মনে করি)।পূর্বসুত্রীতার উল্লেখ করা হয়েছে কেনো বোঝেননি? ওনাদের মন ভালো করার জন্য।লিখা আছে পোষ্টের ভূমিকাতেই।গানটার মূল পিয়ানো ভার্সনটার একটা ইউটিউব লিন্ক দিয়েছি উপরে একটা কমেন্টে, একটু কষ্ট করে স্ক্রল করবেন কি? আর কই আমাকেতো জানালেন না আমার কাচ্চির দাওয়াত নিলেন কি না? ভালো থাকবেন।
সরল মানুষ বলেছেন:
আর কিছু বলব না। .............................+++
লেখক বলেছেন: আহা সরল মানুষ, ''অনেক কথা যাও যে বলে কোন কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি ''। ধন্যবাদ।
সলিল বলেছেন:
অসম্ভব সুন্দর এবং প্রিয় একটা ম্যুভি। ডিভিডিটা আমার এক বন্ধু নিছিলো, কয়েক মাস পরে ফেরত দেওনের পর দেখি অসংখ্য স্ক্র্যাচের স্বাক্ষর নিয়া ডিস্ক বেচারা মারা গেছে গানটা শুইনা আমার অবশ্য আত্মহত্যার ইচ্ছা করে নাই, হয়তো বিশেষ মানসিক অবস্থায় শুনলে করতে পারে।
লেখক বলেছেন: আমারও করেনাই।তবে হ্যাঁ, সুরটার আসলেই ভীষণ বিষণ্ণ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, সাজি।শুভ কামনা রইলো, আর ছবিটি দেখতে ভুলবেননা।আমার রিভিউতো যা তা।
লেখক বলেছেন: বাবুনি নামটা শুনলেই কেমন পুঁচকে পুঁচকে মনে হয়।আপনি তাই নাকি? তাহলে এ ছবি আপনার জন্য নয়।গানটা কেমন লাগছে?
লেখক বলেছেন: ব্যাপারটা কি দাদা বলুনতো।আমি পোষ্টানোর সময়তো গ্রুপ সিলেক্ট করে দিলাম।সেই গ্রুপে পোষ্টায়নাই না কি? বুজুম কেমতে কনতো যে সঠিক গ্রুপে পোষ্টান হইলো কি না? ভালো থাইকেন ।
লেখক বলেছেন: কই কেউ নাতো...ওটা এমনি বলেছি।একদম উপরে একজনের কমেন্ট আছে পড়েছেন?আর ক্যাঁচাল না করাই ভালো বোধ হয়।ভালো থাকবেন।এই যা, পোষ্টটা কেমন লাগলো বললেননাতো? নাকি খালি ঝগড়াই করবেন?
লেখক বলেছেন: হাহাহাহা...তোমাকে জবাব দিয়েছি ভাইয়া, তোমার ব্লগে গিয়ে দেখো।
এখান থেকে গান গুলো নিয়ে শুনলাম! অনেক অনেক ভাল লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে !
লেখক বলেছেন: এই যে পুঁচকে বাবুনি সুপ্তি, ভালো লেগেছে গানটা? আমি কিন্তু মূল পিয়ানো ভার্সনটা খুব পছন্দ করি।ফিল্মটা দেখবেন, ওটাও ভালো লাগবে।
মেঘ রোদ্দুর বলেছেন:
+++++ অনেক ভালো লাগছে
লেখক বলেছেন: মেঘ রোদ্দুর না ছায়া আবছায়া ? আমারও খুব ভালো লাগতেছে এই জন্য যে আপনার খুব ভালো লাগছে।ধন্যবাদ।
আমার কাছে Billie Holiday এর version টাই বেশি ডিপ্রেসিং লাগে । বিবিসি তে ব্যান ছিল
এই গানটাই ।
লিংক দিলাম ,শুনে দেখতে পারেন । লিরিক টাও খুব বিষণ্ণ করা ।
Billie Holiday - Gloomy Sunday .mp3
Billie Holiday - Gloomy Sunday .mp3
Gloomy is sunday,
With shadows I spend it all
My heart and I
Have decided to end it all
......... .............. ...........
Gloomy Sunday Lyrics
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।বিলিরটা ইউটিউবে শুনেছি।তবে আমার কাছে লিরিক ছাড়া শুধু পিয়ানোটা (একদম উপরে কোন একটা কমেন্টে লিন্ক আছে) বেশী আবেদনময়ী মনে হয়।শুধু পিয়ানোটা শুনলে মনে হয় ভীষণ অবদমিত একটা কষ্টের মধ্যে দিয়ে বলতে না পারা কিছু প্রকাশের একটা আপ্রান ব্যর্থ প্রচেষ্টা চলছে।শুধু চাপা একটা কষ্টের অতৃপ্ত বহি:প্রকাশই যার পরিণতি।বিলির গানটার আবেদনটা যেন শব্দের বহি:প্রকাশের মধ্যে দিয়েই একটা পরিণত তৃপ্তির রূপ পেয়ে যায়।কিন্তু শুধু সুরটাতে একটা অতৃপ্তি রয়ে যায়।ধূর ছাই কি সব লিখছি।ভালো থাকবেন।
লেখক বলেছেন: হাহাহাহাহা....বাবুনি সুপ্তি, আপনি করেছেনটা কি? আপনি প্রমান করে ছাড়লেন আপনি আসলেই পুঁচকি।কোনটারইতো জবাব দেয়ার দরকার আছে বলে মনে হচ্ছেনা।ও একটি বোধ হয় দরকার আছে।ছবি বলতে এই মুভিটার কথা বলেছি যে আপনি যদি সত্যিই পুঁচকি হোন তবে এই ফিল্ম আপনার জন্য নয়।কিন্তু ওটা বলেছি ফান করে, কারন 'গ্লুমি সানডে' গান যার ভালো লাগবে, ফিল্মটাও তার জন্য প্রযোজ্য হবে এতে কোন সন্দেহ নেই।ধন্যবাদ।
লেখক বলেছেন: ভালো, মাঝে মধ্যে ভুতের মাথায় চাপা ভালো!!
অলস ছেলে বলেছেন:
পড়তে হবে আবার। আপনি লিখেছেন সুন্দর, সত্যিই, কোন বদলাবদলির ব্যাপার্না আবার আফসুস টরেন্ট ব্যাবহার করা হচ্ছে না কিছুদিন। আপাতত সুরটা শুনে দেখি।
লেখক বলেছেন: এই যা, আপনি এখনও কি করছেন? আপনারনা প্রেজেন্টেশন আছে? ঘুম পেয়েছেনা? ঘুমুতে যান।আমার লেখা আপনার কাছে কিসসুনা।ভালো থাকুন।
লেখক বলেছেন: কি ব্যাপার বলুনতো? মন খারাপ? মা বকেছে?
লেখক বলেছেন: ও আত্মহত্যা করতে ইচ্ছে করছেনা এ জন্য মন খারাপ? সমস্যা নেই, ইচ্ছে না করলে করার দরকার নেই
আর মুভি দেখতে ইচ্ছে করলে দেখে ফেলুন।দেরী করবেন না।
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
নাহ, এই মুভি তো মনে হচ্ছে এখনি না দেখলে ভাত হজম হবে না!
স্তব্ধতা' বলেছেন:
তাহলে দ্রুত দেখে ফেলুন, ভাত হজম না হওয়া কোন ভালো কথা না, ধরনী এমনিতেই কম্পমান !!!!
হিমাংশু বলেছেন:
চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ। আপাতত প্লাস দিলাম,
মুভিটা দেখি আগে তারপর ভেবে দেখবো মাইনাস দেওয়া যায় কিনা।
শুভেচ্ছা....
লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা, তবে মুভিটাতে প্লাস দিতে না চাইলে, ডিরেক্টরকে একটা মাইনাস দিয়েন।
রাগ ইমন বলেছেন:
বাহ বাহ ! সুন্দর পোস্ট । মিউজিক শুনলাম । এখনো মরার ইচ্ছা হয় নাই । আমার প্রথম দিককার রান্না গুলা খাইলে মাঝে মাঝে হইত ।
লেখক বলেছেন: এই রে সেরেছে, আপনি এখানে কি করছেন? ধন্যবাদ আমার অতিথি হবার জন্য।কি খাবেন? চা? সাথে কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে মাখানো চানাচুর আর মুড়ি মাখাচ্ছি।চলবেতো? একটু অপেক্ষা করুন।আমি আসছি....
![]()
আপনার সিরিজটি সত্যিই অসাধারণ হয়েছে।ওখানে আর মন্তব্য করিনি পরে কারন দেখলাম মন্তব্যের চাপে আপনি ইতিমধ্যেই বিধ্বস্ত আর সময়ও পাচ্ছিলামনা।অনেক গঠনমূলক আলোচনাও উঠে এসেছে।তবে একটা ব্যাপার বেশ ভালো লেগেছে।অনেকে তাদের ভুল বুঝতে পেরেছে।একজনের মনেও যদি নাড়া দিতে পারেন সেটাওতো বিশাল প্রাপ্তি, তাই না? এবং আপনার প্রচেষ্টা সফল হয়েছে এটা আমার কাছে মনে হয়েছে।অনেক ধন্যবাদ।
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন:
লালসালু ব্লগিং ছেড়ে দিয়েছেন !!!!??Click This Link
আপনার মন্তব্য আশা করছি। ধন্যবাদ।
লেখক বলেছেন: মন্তব্য করেছি।আপনাকেও ধন্যবাদ।
আশরাফ মাহমুদ বলেছেন:
গানটা মনস্পর্শী। চলচিত্র নামানো শুরু করছি। সবকিছুর জন্য ধন্যবাদ জানাই।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।সুরটা আসলেই বিষণ্ন।আর মুভিটা ভালো লাগবে কি না জানিনা।আমার ভালো লেগেছে।
রাহা বলেছেন:
ভালো পোস্ট +
লেখক বলেছেন: ধন্যবাদ রাহা।
রাগ ইমন বলেছেন:
কি খাবেন? চা? সাথে কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে মাখানো চানাচুর আর মুড়ি মাখাচ্ছি।চলবেতো? একটু অপেক্ষা করুন।আমি আসছি.... -----------------
মানুষ আসলে এই রকমই হয় । কত কিছু প্রমিস করে , তারপর আমাকে ছোট মানুষ পেয়ে চা, চানাচুর , মুড়ি বাদ দিয়ে খালি বকা খাওয়ায় !
লেখক বলেছেন: আপনি কেন এই খানে আবার আসছেন এইটা আমি বুঝছি।অন্তত আমার চা আর কাঁচালঙ্কা মাখানো মুড়ি যে খাইতে আসেননাই সে সম্পর্কে নিশ্চিত।যাই হোক, আপনাকে নির্ভার করিতে চাই এই বলে যে ওই পি মুন্সীর পোষ্টে আপনার ওই শব্দের ব্যবহারটাতে আমি কিছু মনে করি নাই, স্বীকার করতে দ্বিধা নেই ওটা কাঙ্খিত ছিলোনা আমার কাছে, কিন্তু একদিকে ভালোই হয়েছে নিজেকে উঠিয়ে নিলাম আলোচনা থেকে।মনজুরুল হকের সাথে বিতন্ডায় যেতে ইচ্ছে করেনা, ওনাকে আমি শ্রদ্ধাও করি আবার বিষয়টাতে ওনার ঝাপসা দৃষ্টিভঙ্গী সমর্থন করতে পারছিলামনা, উনি পরিষ্কার করেও কিছু বলছেননা।তার উপর অভিযোগ দিলেন আপনার বক্তব্য আমি কপি করেছি।সব মিলিয়ে মনে হলো, ওই পোষ্টে থাকলে ওনাকে কাউন্টার করা ছাড়া আমার উপায় নেই, এবং সেটা আলোচনাটাকে পোষ্টের বিষয় বস্তুর থেকে ডেভিয়েট করবে।তাই সব মিলিয়ে পোষ্টের সুবিধার্তে নিজেকে উইথড্র করে নিলাম।ভালো থাকবেন।
পাপী বলেছেন:
++
লেখক বলেছেন: আপনাকেও ++++ পাপী।আরেকজন নিক আছে এই ব্লগে আমার বন্ধু পাপী০০৭।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, জনারন্যে নি:সংঙগ পথিক।
শায়মা বলেছেন:
প্রিয়তে আর হাজার হাজার প্লাস++++++++++++++++
লেখক বলেছেন: আপনাকে হাজার হাজার কেজির ধইন্যাপাতা
![]()
শায়মা বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা।
সায়েম মুন বলেছেন:
রিভিউ চমৎকার হয়েছে। ছবিটি দেখার ইচ্ছে রইল।
লেখক বলেছেন: দেখে ফেলুন, অসাধারণ ছবি।আর রিভিউটা দিয়ে ছবিটাকে বিচার করা যাবেনা।বাস্তবিক অর্থে রিভিউটা পঁচা হয়েছে ছবির তুলনায়।আপনার ভালো লেগেছে জন্য প্রীত হলাম।ভালো থাকুন।
মুভি পাগল বলেছেন:
বাপরে
লেখক বলেছেন: ভয় পাইলেন কেন? অসাধারণ ছবি।দেখে ফেলুন।স্বাগতম।
দরজার ওপাশে বলেছেন:
'ভালো লেগেছে'র সংখ্যাটা বাড়িয়ে দিয়ে গেলাম...
লেখক বলেছেন: আমিও হাত বাড়িয়ে দরজার ওপাশে'র থেকে ভালো লাগাটা সাদরে গ্রহণ করে নিলাম।শুভাগমন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















