আজকাল খবরের কাজের যেসব ব্রেকিং ব্রেকিং নিউজ পাচ্ছি তাতে পেপার পরার মন মানসিকতাই উঠে যাচ্ছে। ছোটবেলায় আজকের কাগজ নামের পত্রিকা দিয়ে পত্রিকা পড়া শুরু করি যদিও সে পত্রিকা আজকে আর পাওয়া যায় না। পরে জঘন্যকন্ঠ (জনকন্ঠ) নেয়া শুরু করে আব্বা, সেটাউ ভাল লাগতে লাগলো, তবে বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারলাম পেপারের সম্পাদকের কোনো একটা চোখ টেরা

। পরে সেটা চেঞ্জ করে আলো আমার আলো (প্রথম আলো) নেয়া শুরু করলাম, বদলে যাও,বদলে দাও এই স্লোগান প্রতিদিন দেখতে দেখতে আমি এমন ই বদলে গেলাম যে ৬ মাসের মাঝে পেপার বদল করতে বাধ্য হলাম

, ক্যানো সেটা ভাল করেই বুঝতে পারছেন

। কালের বিবর্তনে নেয়া শুরু করলাম কালের কন্ঠ, কিন্তু এবারের বিবর্তন এতো তারাতারি ঘটবে আশা করি নাই

। ১ বছর পরার পর বুঝলাম এটা আংশিক নয়, পুরোপুরি মিথ্যা

। পেপার খুল্লেই প্রতিদিন হাস আর মোরগের লড়াই দেখতে হয়। মতি লেগে আসে আলমের পিছে, আলম লেগে আছে মতির পিছে। কই যে যাই

।
এখন আপনারাই ভরসা, সাম্নের মাস থেকে আমাকে আবারো বিবর্তনে সারা দিতে হবে।
না মানে কি পেপার নেয়া যায় বলেন তো