আমার প্রিয় পোস্ট
- GRE GMAT IELTS TOEFL যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড সিরিজ +উচ্চ শিক্ষা বিষয়ক পোস্টের কালেকশন - পরিবেশবাদী ঈগলপাখি
- চাউলের কেজি ১০টাকা !! - ওবায়েদ
- টাইপিং মাস্টার : ফুল ভার্সন - কোর আই সেভেন
- পছন্দের কিছু গজল - জগজিৎ সিং - মে ঘ দূ ত
- সুনীল গঙ্গোপাধ্যায়: কেউ কথা রাখে নি - নির্ঝর নৈঃশব্দ্য-২
- জোকস: ১৮-....বুড়োদের পড়া নিষেধ। - বৃষ্টি এবং নীলা
- একটা ডাইনোসর আমলের জোকস
- অরণ্যচারী
- দিগন্ত ছোঁয়া বাঁশরীর সুর - রুবাইয়াত ইসলাম সাদাত
- যে আমাকে প্রেম শেখালো - হা...হা...হা...
- একটি (অপ) মানপত্র(১৮+) - অপরিচিত_আবির
- অনেকদিন পর একটি ১৮+ জোক - শামীম হাদী
- জনের নির্মম প্রতিশোধ!
- হাসান মাহবুব
- জনের বায়োগ্রাফি ১৮+
- হাসান মাহবুব
- ১০টি মজাদার কৌতুক। সাথে একটা ফাও... - ভিন্ন দৃষ্টি
- আরো কিছু সোভিয়েত্স্কি কৌতুকভ।(প্রায় সবই পলিটিক্যাল) - হাসান মাহবুব
- নজরুলের উদ্দেশ্যে তার 'বিদ্রোহী' কবিতা পুরাটা দিলাম - েভােরর স্বপ্ন
- কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে - ১ - পাপী
- সবচেয়ে সস্তায় যা পাওয়া যায় তার নাম উপদেশ। - আশাবাদী মানুষ
- মুভি ডাউনলোড করুন ইচ্ছেমতো - ৬০০ মুভির লিস্ট - মিডিয়াফায়ার - মইন
- ভড়কে যান ভড়কে দিন(নোটপ্যাড এর কারিশমা) - আলামিনস্টাইন
- গণিতের সপ্ত কৌতুক (২) - ম্যাভেরিক
- আমার দশটি পুরানো (৩৬+) কৌতুক - আখসানুল
- খুব সহজেই ফেইসবুকের ভিডিও সংরক্ষন করুন আপনার হার্ডডিস্কে ! - তারেকবিডি
- এরকম আঁকতে পারলেতো হইতোই!
- নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- সিকিম সিনড্রোম? - েমাহাম্মদ িমজানুর রহমান
- হঠাৎ-দেখা (রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রিয় এ কবিতা ) - সহেলী
- তোমার আমার এই যে বিরহ একজনমের নহে - অপ্সরা
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- সবকথা কৌতুক নিয়া!
- তাজুল ইসলাম মুন্না
- তুমি আছো আমি আছি তাই - বরুণা
- বাংলাদেশ ব্যাংক, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড(!), PayPal ও হতভাগা আমরা...
- আদনান™
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- হলিউড ফিল্ম(রেটিং কৃত) - আজম
- ১৮+ পোস্ট.... - উজ্বল নক্ষত্র
- মাছে ভাতে বাঙ্গালী, দুর্বল দেহ, দুর্বল মন,ঘাড়ে চাপে স্বদেশী বিদেশী দু:শাসন - পাললিক মন
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
বাঙ্গালীর আবেগ প্রবণতা - বিজ্ঞানের চোখে দেখা
১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
একটা কথা প্রায়ই শুনা যায় - আমরা আবেগ প্রবন জাতি। মিডিয়াতে যারা কথাটা বলেন, কিছুটা গর্ব করেই কথাটা বলেন। আমরা আবেগ প্রবন এবং তা নিয়ে আমরা গর্ব করি এ দুটা কথাই বোধকরি সত্যি। তাহলে কি আমাদের আবেগ অন্য জাতির চেয়ে বেশী? মানব সভ্যতার ইভলুসনে আমরা কি কিছুটা উন্নত ধরনের আবেগ অর্জন করেছি, যেখানে অন্যান্য জাতি এখনো কিছুটা আমাদের চেয়ে পিছিয়ে আছে? এ আলোচোনায় একটা উত্তর বের করার চেষ্টা করবো।
শুরুতে দেখা যাক আবেগ কি। আবেগ হছ্ছে মানুষসহ অন্যান্য প্রানীর কর্ম সম্পাদনের অনুঘটক। মানুষের ক্ষেত্রে আবেগের অবস্হান মস্তিষ্কের আবেগ কেন্দ্র বা Amygdala. আবেগই কর্ম সম্পাদনের জন্য শরিরের অঙ্গ প্রত্যঙ্গকে নির্দেষ প্রদান করে। আবেগ ছাড়া কোন কাজ করা যায় না। একটা প্রানী যখন আক্রমন করে তখন তা রাগ জনিত আবেগের ফলে আক্রমন করে। আনন্দ জনিত আবেগের ফলে আমাদের মুখে হাসি ফুটে ওঠে। আবেগ কেন্দ্রে পারসেপশান সঙ্ক্রন্ত স্মৃতি জমা থাকে, কিছু স্মৃতি থাকে আমাদের অতিত অভিজ্ঞতা থেকে আর কিছু স্মৃতি আমরা পাই জন্ম সূত্রে, জিন গত ভাবে। সেনসরি অরগান (চোখ, কান ইত্যাদি) থেকে তথ্য যখন মস্তিষ্কের আবেগ কেন্দ্রে আসে, তখন স্মৃতির সাথে তুলনা করে amygdala ঘটনা সম্পর্কে একটা পারসেপসন ঠিক করে। যেমন সাপের মতো (ধরা যাক খেলনা সাপ) কিছু দেখলে ভিতি জনিত আবেগ তৈরী হয় এবং আমরা লফিয়ে পিছিয়ে যাই। সেনসরি অরগান থেকে তথ্যের একটা ছোট অংশ দ্রুত আবেগ কেন্দ্রে যায়, শুধু পারসেপসান তৈরীতে খুব বেশী তথ্য প্রয়োজন হয় না। আবেগ কেন্দ্র বুদ্ধিবৃত্তিক এনালাইসিস করে না।
মানুষের মস্তিষ্কের নিওকর্টেক্স (neocortex) বুদ্ধি বৃত্তিক এনালাইসিস করে। সেনসরি অর্গান থেকে পরিপুর্ন তথ্য কিছুটা ধীরে Thalamus ঘুরে নিওকর্টক্সে আসে (আবেগ কেন্দ্রের চেয়ে সাধারনত দিগুন সময় লাগে)। এখানে ঘটনা সম্পর্কে বিস্তারিত এনালাইসিস হয়। তাই আমরা লাফিয়ে পিছিয়ে যাবার পর বুঝতে পারি সাপটি একটা খেলনা সাপ। prefrontal lobe তখন আবেগকে নিয়ন্ত্রন করে, অর্থাৎ ভয় কমে যায়।
আবেগ কেন্দ্র দ্রুত action এ যায়, কারন এটা আমাদের নিরাপত্তার জন্য কর্যকরী, যদি খেলনা সাপ না হয়ে সত্যি সাপ হয়, আবেগ কেন্দ্রের দ্রুত কাজের জন্য হয়তো আমাদের জীবন বাচতে পারে। নিওকর্টেক্সে বিস্তারিত এনালাইসিস হতে কিছুটা বেশী সময় লাগে, তাই এই জরুরী ব্যবস্থা। পরবর্তিতে অপ্রয়োজনীয় আবেগ prefrontal lobe প্রসমিত করতে পারে।
আবেগ কেন্দ্র মানুষসহ অনেক প্রানীর মস্তিষ্কেই আছে। মানব শিশু জন্মের সময় মস্তিষ্কে প্রায় গঠিত আবেগ কেন্দ্র নিয়ে জন্ম নেয়। তাই শিশুর আনন্দ বেদনার অনুভুতি সহজাত। নিওকর্টেক্স গঠিত হতে কিছুটা সময় নেয়। এটাই বুদ্ধি বৃত্তির জন্ম দেয়। বিবেচনার মধ্যমে আবেগকে নিয়ন্ত্রন করতে শেখায়। মানুষের neocortex অন্যন্য প্রানীর চেয়ে অনেক বেশি সুগঠিত। তাই মানুষ উন্নত প্রানী।
(আমি নিউরো বিজ্ঞানী নই, তাই কিছুটা ধার করা কথা লিখলাম, সূত্র: Emotional Intelligence, Daniel Goleman)
সুতরাং দেখা যাছ্ছে আবেগ প্রবনতা আমাদের বিশেষ কোন অতিরিক্ত গুন নয়। সকল মানুষ এবং অনেক প্রানীতেই আবেগ আছে। তবে আবেগ নিয়ন্ত্রন করার ক্ষমতা সবার সমান নয়। বুদ্ধি বিবেচনার মাধ্যমে আবেগ নিয়ন্ত্রন করার ক্ষমতা যাদের কম তাদেরকেই বেশি আবেগ প্রবন মনে হয়। সুতরাং আমরা আবেগ প্রবন এ সত্য কথা গর্ব করে বলার উপাই নাই।
ভালো আবেগ যেমন আছে তেমনি আছে ক্ষতিকর আবেগ। যে মানুষ আনন্দে আপ্লুত হয় খুব সহজে সে সম্ভবত খুব সহজেই দু:খ পায়, রেগে যায় বা হতাস হয়। যুক্তি দিয়ে দেখলে হয়তো দেখা যাবে রেগে যাবার কোন কারন নেই এমন ঘটনার প্রেক্ষিতেও আমরা রাগ করছি। ঘটনার একটা ছোট অংশ আমাদের মেমরীর কোন একটা পারসেপসান এর সাথে মিলে যাচ্ছে এবং রাগ তৈরী করছে। এটা স্বাভাবিক, কিন্তু এই রাগকে পরে নিয়ন্ত্রন করা প্রয়োজন।
আমার অবজারভেসন হছ্ছে অনুন্নত দেশের মানুষ কিছুটা বেশী আবেগ প্রবন, কারন এটাই তাদের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা। আফ্রিকার অনেক জাতি আমাদের চেয়ে অনেক বেশি আবেগ প্রবন এবং তারা আমাদের চেয়ে অনেক বেশী অদক্ষ। আবেগ প্রবনতা সমষ্টিগত সফল্যের ক্ষেত্রে বিরাট অন্তরায়, কারন বিশৃঙ্খল আবেগের কিছু মানুষ দলবদ্ধ ভাবে কাজ করতে পারে না বা দলবদ্ধ ভাবে কাজের ক্ষেত্রে দক্ষতা দেখাতে পারে না। জাতীয় উন্নতির জন্য দলবদ্ধ ভাবে দক্ষতার সাথে কাজ করতে পারা খুবই প্রয়োজন।
এরিস্টোটলের একটা কথা এখানে যোগ করতে ইচ্ছা হছ্ছে, তা হলো - "রেগে যাওয়া খুব সহজ কাজ, যে কেউ তা করতে পারে। কিন্তু সঠিক মানুষের প্রতি, সঠিক পরিমানে, সঠিক সময়ে, সঠিক কারনে এবং সঠিক উপায়ে রাগ করা সহজ কাজ নয়।"
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আবেগ না থাকলে তো কোনো কাজ করতে পারবেন না। দরকার বুদ্ধিমত্তা দিয়ে আবেগকে পরিচালনা করা।
রাসেল ( ........) বলেছেন:
ও
কঁাকন বলেছেন:
"রেগে যাওয়া খুব সহজ কাজ, যে কেউ তা করতে পারে। কিন্তু সঠিক মানুষের প্রতি, সঠিক পরিমানে, সঠিক সময়ে, সঠিক কারনে এবং সঠিক উপায়ে রাগ করা সহজ কাজ নয়।" লেখক বলেছেন: কথাটা আমার মনে ধরেছে, আপনি কি বলেন?
লেখক বলেছেন: খুবই সত্যি কথা। ধন্যবাদ।
সেতূ বলেছেন:
@রিয়াজুল ইসলাম বলেছেন: রেগে গেলেন তো হেরে গেলেন.................. আর আমি বলি....
হাসলেন আর ফাইফা গেলেন .....
so control........
বাঙ্গালীর অত আবেগ প্রবণ হওয়া চলবে না...
লেখক বলেছেন: একমত, control........
আবার কখনো কখনো লোক দেখনো আবেগেরও দরকার আছে।
অদ্রোহ বলেছেন:
বিজ্ঞান দিয়েছে বেগ,কেড়ে নিয়েছে আবেগ!
লেখক বলেছেন: না রে ভাই, আবেগ কেরে নিতে বলছি না। কখনো চাই আবেগ নিয়ন্ত্রন, কখনো বা কৃত্রিম আবেগ সৃষ্টি। তবে হতে হবে তা বুদ্ধিমত্তার প্রয়োগের সাথে।
পড়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আবেগই শক্তি, অনিয়ন্ত্রিত শক্তি ধ্বংশ ডেকে আনতে পারে। তাই প্রয়োজন বুদ্ধিমত্তার সাথে এর প্রয়োগ।
ধন্যবাদ।
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
লিখাটা ভালো, কিন্তু বাঙ্গালীর আবেগে যে খুঁজে পেলাম না।
লেখক বলেছেন: বাঙ্গালী যে আবেগ প্রবন এ কথাটা ধরে নিয়েই, বাকিটুকু লিখেছি।
তবে এ বিষয়ে কিছুটা লিখলে বোধ হয় আরও ভালো হতো।
ধন্যবাদ।
মে ঘ দূ ত বলেছেন:
+++
লেখক বলেছেন: ধন্যবাদ মেঘদূত
হাল্ক বলেছেন:
এতবড় ব্লগ পইড়াই ত একটা আবেগ জাইগ্যা উঠে... থাক সেইটা বললাম না, বুঝে নে।
লেখক বলেছেন: আপনি কি আবেগ নিয়ন্ত্রনের চেষ্ঠা করলেন?
তাহলে বলবো, দক্ষতা অর্জনের জন্য নিয়মিত প্রাকটিস করার বিকল্প নাই।
![]()
যাযাবর শফিক বলেছেন:
রেগে যাওয়া খুব সহজ কাজ, যে কেউ তা করতে পারে। কিন্তু সঠিক মানুষের প্রতি, সঠিক পরিমানে, সঠিক সময়ে, সঠিক কারনে এবং সঠিক উপায়ে রাগ করা সহজ কাজ নয়।খাসা কখা.........
লেখক বলেছেন: ধন্যবাদ যাযাবর ![]()
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















