আমার প্রিয় পোস্ট
- GRE GMAT IELTS TOEFL যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড সিরিজ +উচ্চ শিক্ষা বিষয়ক পোস্টের কালেকশন - পরিবেশবাদী ঈগলপাখি
- চাউলের কেজি ১০টাকা !! - ওবায়েদ
- টাইপিং মাস্টার : ফুল ভার্সন - কোর আই সেভেন
- পছন্দের কিছু গজল - জগজিৎ সিং - মে ঘ দূ ত
- সুনীল গঙ্গোপাধ্যায়: কেউ কথা রাখে নি - নির্ঝর নৈঃশব্দ্য-২
- জোকস: ১৮-....বুড়োদের পড়া নিষেধ। - বৃষ্টি এবং নীলা
- একটা ডাইনোসর আমলের জোকস
- অরণ্যচারী
- দিগন্ত ছোঁয়া বাঁশরীর সুর - রুবাইয়াত ইসলাম সাদাত
- যে আমাকে প্রেম শেখালো - হা...হা...হা...
- একটি (অপ) মানপত্র(১৮+) - অপরিচিত_আবির
- অনেকদিন পর একটি ১৮+ জোক - শামীম হাদী
- জনের নির্মম প্রতিশোধ!
- হাসান মাহবুব
- জনের বায়োগ্রাফি ১৮+
- হাসান মাহবুব
- ১০টি মজাদার কৌতুক। সাথে একটা ফাও... - ভিন্ন দৃষ্টি
- আরো কিছু সোভিয়েত্স্কি কৌতুকভ।(প্রায় সবই পলিটিক্যাল) - হাসান মাহবুব
- নজরুলের উদ্দেশ্যে তার 'বিদ্রোহী' কবিতা পুরাটা দিলাম - েভােরর স্বপ্ন
- কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে - ১ - পাপী
- সবচেয়ে সস্তায় যা পাওয়া যায় তার নাম উপদেশ। - আশাবাদী মানুষ
- মুভি ডাউনলোড করুন ইচ্ছেমতো - ৬০০ মুভির লিস্ট - মিডিয়াফায়ার - মইন
- ভড়কে যান ভড়কে দিন(নোটপ্যাড এর কারিশমা) - আলামিনস্টাইন
- গণিতের সপ্ত কৌতুক (২) - ম্যাভেরিক
- আমার দশটি পুরানো (৩৬+) কৌতুক - আখসানুল
- খুব সহজেই ফেইসবুকের ভিডিও সংরক্ষন করুন আপনার হার্ডডিস্কে ! - তারেকবিডি
- এরকম আঁকতে পারলেতো হইতোই!
- নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- সিকিম সিনড্রোম? - েমাহাম্মদ িমজানুর রহমান
- হঠাৎ-দেখা (রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রিয় এ কবিতা ) - সহেলী
- তোমার আমার এই যে বিরহ একজনমের নহে - অপ্সরা
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- সবকথা কৌতুক নিয়া!
- তাজুল ইসলাম মুন্না
- তুমি আছো আমি আছি তাই - বরুণা
- বাংলাদেশ ব্যাংক, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড(!), PayPal ও হতভাগা আমরা...
- আদনান™
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- হলিউড ফিল্ম(রেটিং কৃত) - আজম
- ১৮+ পোস্ট.... - উজ্বল নক্ষত্র
- মাছে ভাতে বাঙ্গালী, দুর্বল দেহ, দুর্বল মন,ঘাড়ে চাপে স্বদেশী বিদেশী দু:শাসন - পাললিক মন
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
ভিওআইপি'র টুকিটাকি
১২ ই মে, ২০০৯ বিকাল ৫:৪৫
ব্লগে বিচরনের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি ভিওআপি নিয়ে বাংলাদেশের মানুষের এবং ব্লগারদের মধ্যে যথেষ্ট আগ্রহ আছে। তাই বিষয়ের উপর আমার যে ধারনা রয়েছে তা সেয়ার করার চেষ্টা করবো এই পোষ্ট এর মাধ্যমে।
ভিওআইপি কি:
ভিওআইপি হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ইয়াহু, গুগলটক বা স্কাইপ এর মাধ্যমে দেশে বিদেশে আমরা যে কথা বলি তা হচ্ছে ভিওআইপির উদাহরন। কম্পিউটারের মাধ্যমে কথা বলার চেয়েও ভিওআইপি আমাদের দেশে বেশি পরিচিত যে কারনে তা হলো মোবাইলে বিদেশ থেকে কল রিসিভ করার জন্য। মোবাইলে বিদেশ থেকে যখন একটা কল রিসিভ করি এবং দেখি একটা দেশি মোবাইল থেকে কল এসেছে বা কলার আইডির জায়গায় প্রাইভেট নাম্বার লিখা তখন আমরা বুঝি যে এই কলটা ভিওআইপির মাধ্যমে এসেছে। তবে টেকনিক্যাল ডিটেইল সম্পর্কে অনেকের ধারনা থাকলেও সবার তা থাকার কথা নয়। একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা তাই সহজ করে বলার চেষ্টা করবো।
ধরা যাক আমেরিকায় আপনার এক বন্ধু আছে এবং বাংলাদেশে বসে ইয়াহুর মাধ্যমে আপনি তার সাথে কথা বলছেন। আপনার প্রধান যে সমস্যা তা হলো কম্পিউটারের সামনে বসে কথা বলতে হচ্ছে এবং আপনি কলটা আপনার মোবাইলে ট্রানস্ফার করে নিয়ে কথা বলতে বলতে বাইরে যেতে পারছেন না। (ধরে নিছ্ছি আপনার মোবাইলে স্কাইপ ব্যবহারের সুবিধা নাই)। আপনার যদি দুইটা মোবাইল থাকে তবে আপনি একটা সমাধান চিন্তা করতে পারেন। কম্পিউটারের হেডফোন খুলে একটা মাইক্রোফোন এবং একটা স্পিকার লাগালেন। একটা মোবাইলকে কম্পিউটারের কাছে রেখে তার লাউড স্পিকার অন করলেন। এবার এই মোবাইল থেকে অন্য একটা মোবাইলে ফোন করলেন। এখন অন্য মোবাইলটা নিয়ে কথা বলতে বলতে বাইরে গেলেন। যদিও ভয়েস কোয়ালিটি খুব একটা ভালো হবে না তবুও আপনি এভাবে আমেরিকার বন্ধুর সাথে মোবাইল থেকে যোগাযোগ করতে পারবেন। তবে পুরাপুরি বিনা পয়সায় হবে না, আপনাকে মোবাইলের বিল দিতে হবে।
আপনি সেট আপটাকে আর একটু উন্নত করতে পারেন। কম্পিউটারের স্পিকার আর মাইক্রোফোন খুলে তার দিয়ে সাউন্ডকার্ড আর প্রথম মোবাইলের স্পিকার আর মাইক্রোফোন জোড়া দিয়ে দিতে পারেন। এতে সাউন্ড কোয়ালিটি কিছুটা ভালো হবে। তবে কম্পিউটার থেকে কলটা মোবাইলে ট্রনস্ফার করার জন্য একজন অপারেটর লাগবে। আপনার বন্ধু আমেরিকা থেকে সরাসরি আপনার মোবাইলে কল করতে পারবেন না।
আপনার যদি টেকনিক্যাল জ্ঞাণ খুব বেশি ভালো হয়, হয়তো আপনি অপারেটরের কাজটাও অটোমেটিক করতে পারবেন। আপনি একটা সফটওয়ার তৈরী করলেন যা ইয়াহু আর আপনার প্রথম মোবাইলের অপারেটিং সিসটেম এর সাথে যোগাযোগ করতে পারে। (নকিয়া পিসি সুটকে ইয়াহুর সাথে ইনটিগ্রেট করার মতো) এর পর আপনার বন্ধু আমেরিকার কম্পিউটার থেকে আপনার মোবাইলেই সরাসরি কল করতে পারবেন।
এখন আপনার কম্পিউটার টা পুরাপুরি একটা ভিওআইপি গেটওয়ে হয়ে গেছে। আপনি এখন আমেরিকায় লোকজনকে বাংলাদেশে কল করার জন্য আপনার সাথে যোগাযোগ করতে বলতে পারেন। তবে আপনার খরচ (মোবাইল বিল, ইন্টারনেট, কম্পিউটার আর লাভ) তোলার জন্য অবশ্যই যারা বাংলাদেশে কথা বলতে চাইবেন তাদের কাছ থেকে আপনি টাকা নিবেন। এটাই হচ্ছে ভিওআইপির ব্যবসা।
কল টারমিনেট করা কথাটা খুব প্রচলিত এ ক্ষত্রে। আমেরিকা থেকে একটা কল ইন্টারনেটের মাধ্যমে এসে আপনার কম্পিউটারে যে ল্যান্ড করলো এই ঘটনাটাকে বলা হয় কল টারমিনের করা। কল টারমিনেট করার জন্য ভিওআইপি অপারেটরেরা টাকা পায়। কারন পরবর্তিতে তারা কলটা মোবাইলে অরিজিনেট করে মোবাইল ব্যবহার কারীর কাছে পৌছে দেয়। আমেরিকাতে যে কলটা অরিজিনেট করেছে তার জন্য আমেরিকার কোন ফোন কোম্পানি কলারের কাছ থেকে বিল নিবে, এই বিলের কিছু একটা অংশ বাংলাদেশের ভিওআইপি অপারেটর আমেরিকার সেই ফোন কোম্পানীর কাছ থেকে পাবে।
ভিওআইপি কেন অবৈধ:
এখানে মনে হতে পারে যেহেতু বিদেশ থেকে বাংলাদেশে টাকা আসছে তাই ভিওআইপি অবৈধ হওয়াটা অযৌক্তিক। কিন্তু আসলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই এই টাকাটা বাংলাদেশে আসে না। উপরের উদাহরণ থেকে যদি ধরা হয় আপনার বন্ধু আমেরিকাতে ফোনের ব্যবসা করেন এবং বাংলাদেশে কল পাঠানোর জন্য তার দেশে একটা ভিওআইপি সেট আপ আছে। এ ক্ষেত্রে তাকে দেশে সেইটুকু টাকাই পাঠাতে হবে যেটুকু তার খরচ হয়, যেমন মোবাইল বিল, ইন্টারনেট বিল আর বাড়ি ভাড়া। সরকার চায় কল টার্মিনেশানের ব্যবসাটা বিটিটিবি করুক। এতে সরকারের আয় হয়। অবৈধ ভিওআইপি ব্যবসার কারনে অনেকটাকাই সরকারের কাছে আসে না। সরকারের কল টার্মিনেশানের রেট এখন মিনিট প্রতি ৪ সেন্ট। কিন্তু আমি ইটালী থেকে মিনিট প্রতি ২.৫ সেন্ট দিয়ে বাংলাদেশে কথা বলতাম। বুঝাই যায় এই কলটা অবৈধ উপায়ে দেশে যেত।
সরকারী প্রচেষ্টা ও ফলাফল:
কারা দেশে ভিওআইপির ব্যবসা করতো বা করে সে বিষয়ে আমার তেমন কিছু ধারনা নাই। প্রচলিত কথা হচ্ছে অনেক রাজনৈতিক নেতাই নাকি এ ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা আয় করেছেন। এ বিষয়ে তেমন কোন তদন্ত হয়েছে বলে জানিনা। বিগত বছর গুলোতে মোবাইল কোম্পানীগুলোকে জরিমানা করার বিষয়টি বেশ প্রসংশিত হয়েছে। ভিওআইপি থেকে মোবাইল কোম্পানীগুলোর যে আয় তা হছ্ছে ভিওআইপি অপারেটরেরা যে সিম ব্যবহার করে তা থেকে মোবাইল কোম্পানীগুলো প্রচুর বিল পায়। জেনেশুনে অবৈধ ব্যবসায়ীদের কাছে সিম বিক্রি করার দায়ে মোবাইল কোম্পানীগুলোর কাছ থেকে কয়েক শ কোটি টাকা জরিমানাও আদায় করা হয়েছে। তবে এতে করে ভিওআইপি বন্ধ হয়নি।
কারন এই অবৈধ ব্যবসা যারা করেছেন তাদের বিরুদ্ধে কোন সরকারই তেমন কোন ব্যবস্থা নেয়নি। কি কাজে সিম ব্যবহার করা হবে সে বিষয়ে মিথ্যা তথ্য দিয়েও বাংলাদেশে সিম সংগ্রহ করা কোন কঠিন কাজ নয়। তাই এখনো এ ব্যবসা চলছেই।
সূধিজনের মতামত হচ্ছে সরকারের উচিৎ ছিল ভিওআইপিকে বৈধতাদেয়া এবং এ সব ব্যবসায়ীদের কাছ থেকে ট্যাক্স নেয়া। আবশেষে সরকার ভিওআইপি কে বৈধতা দানের জন্য কিছু গেটওয়ে অপারেটর স্থাপন করেছে। কিন্তু এদের টারমিনেশান চার্য বেশি হওয়ার কারনে অধিকাংশ কলই অবৈধ পথেই যাচ্ছে এখনো।
আমার কথা:
আমার এবং আমার স্ত্রীর মোবাইলে স্কাইপ ইনস্টল করা আছে। তাই আমি দেশে যখন আমার স্ত্রীর সাথে কথা বলি তখন ভিওআইপির মাধ্যমেই মোবাইলে কথা বলি। কিন্তু কোন ভিওআইপি অপারেটরকে টাকা দেই না। সরকারও আমার কাছথেকে টাকা পায় না। জানি না এভাবে কথা বলা অবৈধ কিনা। তবে জানি দেশে যখন মোবাইল ইন্টারনেট আরও বেশি সহজলভ্য হবে (৩জি, ওয়াই ম্যাক্স আসার পর) তখন সবাই আমার মতোই কথা বলবে, তখন সরকার কোনো ভাবেই তা বন্ধ করতে পারবে না।
মানুষকে শুবিধা দেয়ার জন্যই নতুন নতুন টেকনোলজির আবিষ্কার। সরকারের উচিৎ নয় এ শুবিধা থেকে মানুষকে বন্চিত করা।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৯ রাত ৮:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নিম গাছ বলেছেন:
আমার এবং আমার স্ত্রীর মোবাইলে স্কাইপ ইনস্টল করা আছে, ভাই দয়া করে আরেকটি পোষ্টে কিভাবে এটা করতে হয় বিস্তারিত জানাবেন আশা করি। তথ্য বহুল পোষ্টের জন্য ধন্যবাদ দিচ্ছি।
লেখক বলেছেন: একটু সময় পেলেই লিখবো। পড়ার জন্য ধন্যবাদ।
বেকার বলেছেন:
আহারে কত্তো কামের সুযোগ.... কিন্তুক আমার তো কোন কাম নাই....
লেখক বলেছেন: আমার মতো কিছু কাজ জোগার করে নেন।
এমদাদ হোসেন জাবেদ বলেছেন:
সীমন্ত ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে। স্কাইপ ইনষ্টল এর ব্যাপারে বিস্তারিত লিখলে উপকৃত হবো।ভালো থাকবেন -
লেখক বলেছেন: দুই এক দিনের মধ্যেই লিখার ইচ্ছা আছে। পড়ার জন্য ধন্যবাদ।
রোহান বলেছেন:
Chomotkar likha.. Projukti je atke rakhar kichu noy borong unmukto korar bishoy ei bodhodoy sorkar er je kobe hobe...
লেখক বলেছেন: এ সমস্যা শুধু আমাদের দেশে নয় অনেক দেশেই আছে। তবে এতে লাভ হয় না। বিদেশী ভিওআইপি কোম্পানীগুলো (যেমন মিগ৩৩) মাঝখান থেকে ব্যবসা করে যাচ্ছে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
নাজমুল আহমেদ বলেছেন:
এখন মধ্যেপ্রাচ্যসহ সারা বিশ্বেই অনেক বাঙ্গালীর আয়ের উৎসহ হল ভিওআইপি
লেখক বলেছেন: ঠিক।
রাজামশাই বলেছেন:
চাপাচাপি কইরা প্রযুক্তিরে আটকাইয়া রাখন যায়? এক্কেবারে বন্ধ কইরা দিলেও পাশের দেশ থাইক্যা টারমিনেশন হইবো।
সোজা কতা ছাইরা দেও যে যা পারে ব্যাবসা করুক।
ট্যাক্স যদি খাইতেই হয় তাইলে - bandwidth er উপর বসাও।
লেখক বলেছেন: রাজামশাইকে ধন্যবাদ পদধুলি দেয়ার জন্য।
সরকারের টেকনোলোজী সম্পর্কে ভালো ধারনা নাই। তাই এই রকম আজেবাজে পলিসি।
ইন্টারনেট এর একমাত্র গেটওয়ে তো বিটিটিবি, তারা তো ইন্টারনেট এর উপর ব্যবসা করছেই, পাবলিকও ট্যাক্স দিচ্ছে। আর বিটিটিবিকে না জানিয়ে কারও সাধ্য নাই ভিওআইপির ব্যবসা করে, অন্তত: তাই হওয়া উচিৎ।
লেখক বলেছেন: পরবর্তিতে ছবি যোগ করার চেষ্টা করবো।
তবে খুব বেশি টেকনিক্যাল লিখার ইচ্ছা নাই। কারন যারা খুব বেশি টেকনিক্যাল কথা বুঝতে পারবেন তারা ইন্টারনেট ঘেটেই অনেক কিছু জানতে পারবেন।
আমার লিখাটা নিতান্তই ভাসা ভাসা, মোটামুটি একটু ধারনা পাওয়ার জন্য
ধন্যবাদ
শয়তান বলেছেন:
সরকারের কল টার্মিনেশানের রেট এখন মিনিট প্রতি ৪ সেন্ট। -------- তথ্যটা পুরোপুরি সঠিক না ।
লেখক বলেছেন: সপ্তাহ দুই এক আগে পত্রিকায় এরকম দেখাছিলাম। টেলিযোগাযোগ মন্ত্রিকে উদ্ধৃতি দিয়ে প্রথম আলো লিখেছিল। তবে এর মধ্যে কিছু পরিবর্তন হতে পারে।
আপনার তথ্যের জন্য ধন্যবাদ।
বিপ্লব কান্তি বলেছেন:
ইন্টারনেট এর একমাত্র গেটওয়ে তো বিটিটিবি, তারা তো ইন্টারনেট এর উপর ব্যবসা করছেই, পাবলিকও ট্যাক্স দিচ্ছে। আর বিটিটিবিকে না জানিয়ে কারও সাধ্য নাই ভিওআইপির ব্যবসা করে।==========================================
ভাইয়া আপনি কেমনে জানলেন বিটিটিবিকে না জানিয়ে কারও সাধ্য নাই ভিওআইপির ব্যবসা করার ?
লেখক বলেছেন: জানতে চাইলে বিটিটিবির পক্ষে জানা সম্ভব। ধরে নিচ্ছি সব ভিওআইপি কলই বিটিটিবির সাবমেরিন কেবল দিয়েই যায় এবং তাই হওয়া উচিৎ।
আর যদি ভিস্যাট এর মাধ্যমে এই ভিওআইপি করা হয়ে থাকে তবে বলবো কি কারনে কেউ ভিস্যাট ব্যবহার করছে তা সরকারের পক্ষে মনিটরিং করা কঠিন কিছু হওয়ার কথা নয়।
শয়তান বলেছেন:
ভিপিএন বুঝেন ?
লেখক বলেছেন: এইটা আবার কি হলো?
ভিপিএন বুঝতে চান না বুঝাইতে চান, একটু খুলাশা করে বলেন।
সরকার সাময়িক লাভের কথা চিন্তা করে অদূরদর্শী ডিসিশন নিয়েছে।
কেন তার উদাহরন তো আপনিই দিলেন ।
এই ব্যাপারে কারো কোনো তর্ক বিতর্ক করতে দেখি না ।
লেখাটা ভালো লাগলো ++
লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
রোহান বলেছেন:
প্রথম আলোর ৭ই মে সংখ্যায় সম্পাদকীয় পাতায় এই নিয়ে জাকারিয়া স্বপনের একটা ভালো লেখা আছে। লিংক দিতে পারছিনা বলে দু:খিত। পারলে কষ্ট করে পড়ে নিয়েন.. আর বিটিটিবির পাশাপাশি এখন ভি-স্যাট এর ব্যবহার প্রচুর বলে শোনা যায়।
কোন এক কাজে বিটিআরসি যেতে হয়েছিলো গত মাসে। সিনিয়র লেভেলে যারা আছেন তাদের যথেষ্ট হেল্পফুল মনে হলো। কিন্তু জুনিয়র লেভেলে যারা টেকনিকাল সেকশনে আছে তাদের অবস্থা করুন মনে হলো
লেখক বলেছেন: ধন্যবাদ
জাকারিয়া স্বপনের লিখাটা পড়ার ইচ্ছা রইল।
ইসানুর বলেছেন:
এমদাদ হোসেন জাবেদ বলেছেন: সীমন্ত ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে। স্কাইপ ইনষ্টল এর ব্যাপারে বিস্তারিত লিখলে উপকৃত হবো।ভালো থাকবেন
লেখক বলেছেন: আশাকরি নিচের লিংকে প্রয়োজনীয় তথ্য পাবেন:
Click This Link
ধন্যবাদ
অমাবশ্যার চাঁদ বলেছেন:
@ রাজামশাই আপনার ভিওআইপি ব্যবসা কেমন চলছে? বিপ্লব কান্তি বলেছেন: ভিওআইপি কি ? পুরো বুঝলাম না ?
@ বিপ্লব কান্তি আপনি ভিওআইপি বুঝেন না। দারুন কৌতুক করলেন।
লেখক বলেছেন: আপনি একটা পোষ্ট দিয়া দেন। আমি খুব বেশি জ্ঞানী মানুষ না।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ফারহান আহমেদ বলেছেন:
লেখাটা ভালো লাগলো ++
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














