আমার প্রিয় পোস্ট

ক খ গ ঘ ঙ

আবারও ইতালী - এবারের শহর ফ্লোরেন্স এবং পিসা। কিছু ছবি ১৮+

১৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৩

শেয়ারঃ
0 4 0


দন্তে, পেত্রার্চ, লিওনার্দো-দা-ভিঞ্চি, মাইকেলেঞ্জেলো বা ফ্লোরেন্স নাইটেঙ্গেলের মতো এতো বেশি সংখ্যক বিখ্যাত মানুষের জন্ম যে শহরে তা হলো ফ্লোরেন্স বা ইটালীয়ান ভাষায় ফিরেনজে। আরনো নদীর তীরে অবস্থিত ইতালীয়ান রেনেসাঁর জন্মদাত্রী এ শহরটি মধ্য যুগের এথেন্স নামে খ্যাত ছিল। ফ্লোরেন্সের মেডিসি পরিবারটিই সম্ভবতঃ পৃথিবীর ইতিহাসে সবচাইতে প্রভাবশালী পরিবার। মেডিসিরা শুধু ফ্লোরেন্সেই ৩০০ বছর রাজত্ব করেনি, এই পরিবারেই জন্মনিয়েছে ফ্রান্সের রানী ক্যাথেরিন ডি মেডিসি, স্কটিস রানী মেরী ডি মেডিসি সহ ৩ জন পোপ। স্পেনের রাজা ফিলিপ ২ ছিলেন এই পরিবারেরই জামাতা। তাই স্পেন, ফ্রান্স বা স্কটল্যান্ডের রাজাদের সাথে এই পরিবারের ছিল রক্তের সম্পর্ক। এই সেই ফ্লোরেন্স - যা না দেখলে ইতালীর অনেক কিছুই দেখা বাকি থেকে যায়।

রোম থেকে ইউরোষ্টারে ১ ঘন্টা ২১ মিনিটের পথ। তাই ভোর বেলা রওয়ানা দিয়ে সকাল সকাল পৌঁছে যাওয়া যায়। পরিকল্পনা হলো সারাদিন ফ্লোরেন্স দেখে রাতটাও ওখানেই কাটানো, পরদিন কাছের শহর পিসা দেখে রোমে ফেরা। সবকিছুই পরিকল্পনা মাফিক হলেও পরে বুঝলাম মাত্র একদিন ফ্লোরেন্স দেখার জন্য একেবারেই অকিঞ্চিৎকর। আমার মনে হয়, ইউরোপের মধ্যে সবচেয়ে রোমানটিক শহর এটি। অনাবিল সৌন্দর্যের মাঝে মৌনতাকে শান্তিই বলা যায় - হাজারো পর্যটকের ভীড়ে সে শান্তি বোধকরি কখনো ম্লান হয় না।

এখানে আছে ৮০টির বেশি যাদুঘর, আগেথেকে বুকিং দেয়া না থাকলে এর কোন বিখ্যাত একটাতে ঢুকতেই দিন পার হয়ে যায়। তবে খোলা শহরের এখানে সেখানে স্থাপত্য আর ভাস্কর্যের যে ঐশ্বর্য ছড়িয়ে আছে তাতে পুরো শহরটাকেই একটা মিউজিয়াম বলে মনে হবে আপনার।

রাতের ফ্লোরেন্সঃ ***



পিয়েৎসা মাইকেলেঞ্জেলো থেকে ফ্লোরেন্সঃ





অরনো নদী, ফ্লোরেন্সঃ ***



পন্টে ভিচ্চিও, অরনো নদীর উপর প্রায় ৮০০ বছরের পুরাতন ব্রীজ। এই ব্রীজটি এখন ঐতিহ্যবাহী অভিজাত স্বর্নালঙ্কারের বাজার হিসাবে ব্যবহৃত হয়ঃ



সান্তা মারিয়া নভেল্লা ক্যাথেড্রালঃ



ডুমো ক্যাথেড্রাল ও ব্যাপটিস্ট্রীঃ ***



হারকিউলিসের মূর্তিঃ



হাইড্রার মূর্তিঃ (যে ডেভিলকে হারকিউলিস ধ্বংশ করেছিল)



নেপচুন ফাউন্টেনঃ



সাবিনা'স এবডাকসানঃ ( রোমে নারীদের সংখ্যা আনুপাতিক হারে কমে গেলে সাবিনা গোত্রের নারীদেরকে তারা অপহরণ করে এনেছিলো, তারই স্মৃতিতে কিছু ভাষ্কর্য)





মাইকেলেঞ্জেলোর মূর্তিঃ



দন্তের মূর্তিঃ



লিওনার্দো দা ভিঞ্চির মূর্তিঃ



ষ্টার কাবাব, ফ্লোরেন্সঃ (ঢাকা নয়)



ফ্লোরেন্সের কাছেই অরনো নদীর তীরে গ্যালিলিওর জন্মভূমি পিসা। পিসার খ্যাতি মূলতঃ হেলানো টাওয়ারের জন্য। শ্বেত পাথরের ক্যথেড্রাল, ব্যাপটিস্ট্রি আর হেলানো বেল টাওয়ার কলোসিয়ামের পর ইতালীর দ্বিতীয় বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা। ১১৭৩ সালে টাওয়ারের নির্মন কাজ শুরু হলেও শেষ হয় ১৩১৯ সালে। নির্মান কালীন সময়েই বেকে যেতে থাকে টাওয়ারটি, তবে এখন পর্যন্ত তা দাঁড়িয়েই আছে ৫ ডিগ্রী হেলানো অবস্থায়। দুটি ভিন্ন ভরের ভারী বস্তু উপর থেকে ফেলে দিলে যে একই সাথে মাটিতে পরে তা গ্যালিলিও প্রমান করেছিলেন পিসা টাওয়ারের উপর থেকে পরীক্ষা করে।





অরনো নদী, পিসাঃ
***




পুরাতন পোষ্টঃ

পম্পেই থেকে ভিসুভিয়াস - কিছু ছবি, কিছু স্মৃতি Click This Link

ঐতিহাসিক শহর রোম - অল্প কয়েকটা দিনে যেমনটা দেখেছি। সাথে কিছু ছবি থাকছে বোনাস হিসাবে। Click This Link

মন ভালো করা কিছু ছবি - ক্যামেরার চোখে কায়রো Click This Link

মজার ছবি - জিব্রাল্টার এয়ার পোর্ট(???) Click This Link

ছবিতে প্যারিস Click This Link


***এই চিহ্নযুক্ত ছবিগুলো আমার নিজের তোলা নয়।


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছবি ;
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৮
শান্তির দেবদূত বলেছেন: চমৎকার , আপানার সাথে আমারও এক চোট ফটোভ্রমন হয়ে গেলো ......
+++++
১৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: স্বাগতম শান্তির দেবদূত। খুশী হলাম।

২. ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৯
গোয়েবলস বলেছেন: বরাবরের মত ভাল লাগল। শুধু ভাল লাগল তা নয়, অনেক কিছু জানাও গেল_____+++++
১৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: অনেক খুশী হলাম গোয়েবলস

১৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:২০

লেখক বলেছেন: স্বাগতম চামচিকা মশাই। আপনার ভালো লাগলো জেনে আমারও অনেক ভালো লাগলো।

৪. ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৯
বড় বিলাই বলেছেন: আমাদেরও ভ্রমণ করিয়ে দেয়ার জন্য প্লাস।
১৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৭

লেখক বলেছেন: বড় বিলাই যে!!!

এতো দিন পর আমার ব্লগে আপনাকে দেখে খুবই খুশী হলাম।

৫. ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫২
আহেমদ কায়সার নাসির বলেছেন: অনেক দূর্লভ ছবি উপহার আমাদের জন্য। অনেক ধন্যবাদ...অবশ্যই +
১৭ ই জুলাই, ২০০৯ রাত ১:৪০

লেখক বলেছেন: স্বাগতম আহেমদ কায়সার নাসির।

১৭ ই জুলাই, ২০০৯ রাত ১:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ মো মুজাহিদ আলম

৭. ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৩
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: একটা শহরকে নদী কত সুন্দর করতে পারে তার প্রমান কিছু ছবি| ঢাকা শহরে নদীর পাশে গেলে দুর্গন্ধে.....



( পোস্টে প্লাস হাজার টা)
১৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৪২

লেখক বলেছেন: কায়রোর নীল, প্যারিসের সিন, ফ্লোরেন্স এর অরনো আর ঢাকার বুড়িগঙ্গা - কতো পার্থক্য!!!!!



হায় হায়, এতোগুলো প্লাস রাখি কই? :) :) :)

৮. ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৮
সেলটিক সাগর বলেছেন: প্রিয় পোস্ট। ইস কবে যে যেতে পারব ঐ দেশে!
১৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: স্বাগতম সেলটিক সাগর। ভালো লাগলো জেনে খুশী হলাম।

১৭ ই জুলাই, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়সখা

১০. ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:৪১
রণদীপম বসু বলেছেন: দারুণ !

প্রিয়তে নিলাম। এবং ধন্যবাদ +++
১৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: স্বাগতম রণদীপম বসু। খুশী হলাম।

২২ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৪

লেখক বলেছেন: স্বাগতম সৈয়দ সাইফুল আলম শোভন। খুব খুশী হলাম।

১২. ১৭ ই জুলাই, ২০০৯ রাত ৩:২৮
তায়েফ আহমাদ বলেছেন: এই পদ্ধতিতে ভ্রমন - পছন্দ হৈছে!
২২ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৫

লেখক বলেছেন: :) :) :)

১৩. ১৭ ই জুলাই, ২০০৯ ভোর ৫:২৩
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: ছবি গুলা সেক্সি ,আবার অন্য কিছু মনে কইরেন না
২২ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৬

লেখক বলেছেন: :) :) :)

২২ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৫. ১৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৩
ফ্রুলিংক্স বলেছেন: এই মাসে ভেনিস যাচ্ছি। সময় পেলে অন্যান্য শহরগুলো ঘুরে দেখার ইচ্ছে আছে। তবে আমি মিউজিয়ামে যেতে ভয় পাই।

ছবিগুলো বেশ সুন্দর
২২ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৯

লেখক বলেছেন: আপনার কাছে ভেনিস এর ছবি দেখার অপেক্ষায় রইলাম। :)

২২ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩০

লেখক বলেছেন: :) :) :)

১৭. ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:১১
সোহানা মাহবুব বলেছেন: আবারো প্রিয়তে।ইতালিতে দেখি একবার যেতেই হয়!
অসাধারণ পোস্ট।
+++
২২ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

আপনার তো ঘরের কাছেই, ঘুরতে গেলে ভালো লাগবে বলেই মনে হয়।

তবে ভাববেন না আমি কিন্তু ইতালীর টুরিজমের এডভার্টাইজ করছি :) :) :)

১৮. ১৯ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০৩
সুবিদ্ বলেছেন: আপনাকে উপলক্ষ্য করে বেড়িয়ে এলাম মনে হলো......ধন্যবাদ.......
২২ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৪৯

লেখক বলেছেন: স্বাগতম সুবিদ্ :)

২২ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৫০

লেখক বলেছেন: ধন্যবাদসসসসস

২২ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: খুশী হলাম। :) :) :)

২১. ১৯ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৩
যীশূ বলেছেন: অসাধারণ ছবিগুলো!
২২ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

২২. ১৯ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৬
শূন্য আরণ্যক বলেছেন: আপনার সাথে বেশ ভালো ভ্রমণ হচ্ছে ।

++++
২২ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: ভালো লিখা মাথায় আসছে না। তাই ছবিগুলো দিয়েই আপনাদের সাথে সম্পর্কটাকে টিকিয়ে রাখছি।


:) :) :)

২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০১

লেখক বলেছেন: মাঝ খানে বেশ কয়েকটা দিন ব্লগে আসতে পারিনি। তাই উত্তর দিতে দেরি হলো।


এত্তো গুলো প্লাস দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২৪. ২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০৩
সীমন্ত ইসলাম বলেছেন: সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
২৭ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩৬

লেখক বলেছেন: স্বাগতম আহাসান :) :) :)

২৬. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:২৮
পানকৌড়ি বলেছেন: ডিজিটাল ঢাকার ২০২১ সালের ছবি নাকি এইগুলা ? বড়ই সৌন্দর্য........
২৭ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩৮

লেখক বলেছেন: হে হে হে :) :) :)

লন, আমরা সকলেই স্বপ্ন দেখি!!!!!

২৭. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ২:৪৫
তাসনীম বলেছেন: নিজের চোখে দেখে ও যে অপূর্ণতা টূকূ ছিল, পুষিয়ে গেল। আসাধারণ লেখা এবং ছবি।

২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ তাসনীম।

২৮. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ২:৪৮
ইউনুস খান বলেছেন: পিলাচ++++++++++++

ধন্যবাদ।
২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন: :) :) :)

২৯. ২৬ শে জুলাই, ২০০৯ ভোর ৬:২৫
এন এইচ আর বলেছেন: এতো কাছে থেকেও ্যাওয়া হয়না। ্যাক আপনার ছবি দেখে ্যাওয়ার ইচ্ছা অনেক বেড়ে গেল।

আর পিসার একটা মজার কথা বলি ওখান কার বাসিন্দার মুখে শোনা। ্যে বাধটা দেখছেন বৃষ্টির পানিতে টুব টুব হয়ে ্যায় ্যেমন গ্লাস পানিতে ভরে গেলে। কিন্তু পানি বাইরে আসে না।
২৭ শে জুলাই, ২০০৯ রাত ১১:১১

লেখক বলেছেন: আমি নিশ্চিৎ যে আপনার ভালো লাগবে।

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ মোহেব্বুর ভাই। মাঝখানে দেশে গিয়েছিলাম হঠাৎ করেই। তারপর একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন। এখন আশা করি আবার দেখা হবে।

৩১. ২৫ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৬
রিয়াজ উল বলেছেন: গত বছর গিয়েছিলাম ফ্লোরেন্সে......আপনার ছবি গুলো ভালো লাগলো..
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ রিয়াজ

৩২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩
গোয়েবলস বলেছেন: কেমন আছেন ভাইয়া?
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ গোয়েবলস। আশা করি আপনি ভালো আছেন। আমিও আছি ভালোই।

অনেক দিন হলো আপনাদের মিস করছিলাম, মানে ব্লগে আসতে পারছিলাম না। এখন আবার নিয়োমিত হবার চেষ্টা করছি। তবে নতুন কোনো পোষ্ট দেয়া হয়ে উঠলো না।

৩৩. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:১৬
মুভি পাগল বলেছেন: আমি খুব ইতালিয়ান মুভির পাগল। কিছুদিন আগে এটা ডাউনলোড করলাম:


দ্যা লিওপার্ড



০৪ ঠা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: ছবিটা দেখা হয়নি। আশা করি দেখা হবে। ধন্যবাদ।

৩৪. ০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩২
সাইফ শামস বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে। লেখাও ভাল।
০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ সাইফ শামস। :)

৩৫. ০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৬
সাইফ শামস বলেছেন: ডুমো ক্যাথেড্রাল ও ব্যাপটিস্ট্রীঃএর ছবিটা কিভাবে তুলেছেন? প্লিজ শেখান। ক্যামেরা কন্ফিগারেসন ও সেটআপটা যদি বলতেন, তবে খুব ভাল লাগত। ধন্যবাদ।
০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: ***এই চিহ্নযুক্ত ছবিগুলো আমার নিজের তোলা নয়। :( :( :(

৩৬. ২২ শে জুলাই, ২০১০ দুপুর ১:২৮
মুহিব বলেছেন: চমৎকার ছবি সাথে বর্ননা।
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১০:৫২

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

১৭ ই আগস্ট, ২০১০ রাত ১১:০৩

লেখক বলেছেন: থ্যাংক ইউ :)

৩৮. ১৭ ই আগস্ট, ২০১০ রাত ১১:২১
মে ঘ দূ ত বলেছেন: অনবদ্য!

দারুণ কিছু ছবি দেখবার সৌভাগ্য হল।
১৮ ই আগস্ট, ২০১০ রাত ১০:৩৬

লেখক বলেছেন: :) :) :)

৩৯. ১৮ ই আগস্ট, ২০১০ রাত ১২:১৩
মুরুববী বলেছেন:

১৮+ এর কি আছে্ ?? বাংগালী বড়ই আজিব !!
১৮ ই আগস্ট, ২০১০ রাত ১০:৩৭

লেখক বলেছেন: বাংগালী আসলেই বড় আজিব :) :) :)

২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: আপনি কি দেখবার চাইছিলেন ???? :) :) :)

১৯ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :) :) :)

০২ রা এপ্রিল, ২০১১ রাত ২:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ শিহাদ :)

০২ রা এপ্রিল, ২০১১ রাত ২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ বৃষ্টি :)

০২ রা এপ্রিল, ২০১১ রাত ২:১০

লেখক বলেছেন: নধ্যবাদ :) :) :)

৪৫. ২৫ শে মার্চ, ২০১১ বিকাল ৪:৪৪
শায়েরী বলেছেন: মূর্তি গুলো সারা বাকি সব গুলো ছবি ভালো লাগলো
০২ রা এপ্রিল, ২০১১ রাত ২:১৩

লেখক বলেছেন: মূর্তিগুলো ভালো লাগলো না কেন, শায়েরী?

৪৬. ৩০ শে এপ্রিল, ২০১১ রাত ৯:২০
রেজাউল হক কৌশিক বলেছেন: ছবিগুলো দেখে মজা পেলাম একই সাথে অনেক তথ্যও জানলাম। সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ।
০৯ ই মে, ২০১১ বিকাল ৩:১২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ :) :) :)

 

মোট সময় লেগেছে ১.২৯৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আবার আসিব ফিরে ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই