বিগত কয়েকদিন রুদ্ধশাসে দেখে গেলাম হারিয়ে যাওয়া মানুষদের মুখ স্বজন হারানোর কান্নায় বিধ্বংস পরিবারের সদস্যদের করুণ মুখচ্ছবি। এই নিয়ে সারাদেশে তোলপাড় হয়ে যাচ্ছে। অদ্ভুত ভাবে আমরা দুভাগে বিভক্ত হয়ে ক্রমাগত কাদা ছোড়াছুড়ি করে যাচ্ছি। কেউ আর্মি কেউ বিডিআর পক্ষ নিয়ে আমরা তর্ক করে যাচ্ছি অদ্ভুতভাবে। আমাদের মিডিয়া ও পেন্ডুলামের মত দুলেছে একবার এই পক্ষ আরেকবার ঐপক্ষে। কিন্তু হারিয়ে গেছে কিছু মানুষ যারা ভুল সময়ে ভুল জায়গায় থাকার বলি। দৃশ্যপট থেকে পুরো হারিয়ে গেছে এই সমস্ত বেসামরিক মানুষগুলো। তাদের মৃত্যুতে কারো ক্ষতি বৃদ্ধি আসে না বলে মিডিয়া কিংবা আমরা সবাই ভুলে যাই তাদের কথা। শহীদ সেনারা ক্ষতিপূরণ পাবে কিন্তু এই সমস্ত অসহায় নিরীহ মানুষগুলো - যাদের একেকজনের মৃত্যু চিরতরে শেষ করে দিয়েছে একেকটি পরিবারের সারাজীবনের হাসি তাদের জন্য কী করছে সরকার কিংবা কী ভাবছি আমরা।
এদের পাশে দাণনড়ানোর মানবিক দায় থেকে একটি পোস্ট দিয়েছিলাম।
Click This Link কিছু করার তাগিদ থেকে আমার করা পোস্টে অনেকে আগ্রহ দেখি্যেছেন এদের পাশে দাঁড়াবার। কিন্তু এ ব্যাপারে শুধু শুকনা সমবেদনার চেয়ে কিছু করাটা বেশি জরূরী বোধ করছি। তাই সামু ব্লগের সকল ব্লগারকে অনুরোধ জানাচ্ছি কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায় এব্যাপারে সুনির্দিষ্ট বক্তব্য জানানোর জন্য।
এব্যাপারে আমার কিছু প্রস্তাবনা উল্লেখ করলাম-
** এ ঘটনায় হারিয়ে যাওয়া সকল বেসামরিক ব্যাক্তিদের বের করা
** হারিয়ে যাওয়া মানুষগুলোর কথা মিডিয়া দ্বারা সরকারের দৃষ্টিগোচর করা।
** অর্থ সাহায্য দ্বারা অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো।
** এই সমস্ত মানুষগুলোর কথা ভুলে যাওয়া জনসাধারণের সামনে তাদের কথা তুলে ধরা।
আমি শুধু আমার নিজের ভাবনা গুলো বলে গেলাম। সকল ব্লগার ব্লগ কর্তৃপক্ষের কাছ থেক উদ্যোগ এবং পরামর্শ আশা করছি। স্বজন হারানো এইসব মানুষের পাশে দাঁড়াতে আমরা কী করতে পারি সে ব্যাপারে সকল ব্লগারের সহায়তা চাইছি।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৯ বিকাল ৪:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


