somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দর হইবার ফাটাফাটি টিপস :DB-);) পর্ব - ২

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগারগণ,
অপনাদের খেদমতে আরও কিছু ফাট্টাফাটি সৌন্দর্যের টিপস হাজির করলাম। তবে গত পর্বের অভিজ্ঞতা থেকে আমি প্রথমে বলে নিতে চাই
"আগে মনের সৌন্দর্যকে ঠিক করুন।"- এজন্য আমি জীবনের সফলতা ও মনের সৌন্দয্য নিয়ে সিরিজ আকারে পরবর্তী পোষ্টগুলো দিব।

টিপস:- ২১
যাদের ত্বক তৈলাক্ত তাঁরা ১ চামচ বেসন, ৫/৬টা জুঁই ফুলের নির্যাস, সামান্য আনারসের রস আর কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে এই মিশ্রণটি মুখে ও গলায় লাগিয়ে রাখুন। কিছুক্ষণ বাদে ধুয়ে ফেলুন।

টিপস:- ২২
৪টি বড় এলাচ, ৫/৬টি দারুচিনি, ১০/১২টি কিসমিস ও কয়েকটা চিনাবাদাম রাতভর ভিজিয়ে রাখুন। পরদিন সবগুলি একসঙ্গে মিহি করে বেটে একটা কৌটায় ভরে ফ্রিজে রেখে দিন। সাত দিন পর্যন্ত এটি অবিকৃত থাকবে। এরপর প্রতিদিন একটু করে বাটা বার করে বাড়িতে পাতা দই, মধু ও চিনি মিশিয়ে প্যাকের মত মুখে, গলায় ও ঘাড়ে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। রোদে পুড়ে মলিন হয়ে যাওয়া চামড়া এবং স্বাভাবিক কালো ত্বকের পক্ষে এই প্যাকটি অন্যবদ্য।


টিপস:- ২৩
স্বাভাবিক ত্বকের অধিকারী/ অধিকারিণীরা আরও একটি উপায়ে ফর্সা হতে পারেন। ১ চামচ চন্দন বাটা, ১ চামচ পাকা পেঁপের শাস একসঙ্গে মিশিয়ে সারা মুখে মেখে নিন। আধ ঘন্টা বাদে ধুয়ে ফেলুন।

টিপস:- ২৪
খুব শুষ্ক ত্বকের অধিকারীরা ১ চামচ ময়দা, ১ চামচ তরমুজের শাস, আধা চামচ শুকনো গোলাপের পাপড়ি, আধ চামচ আমন্ড পাউডার, দুধ দিয়ে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে, গলায় ও ঘাড়ে লাগান। তারপর শুকনো হলে ধুয়ে ফেলুন।


টিপস:- ২৫
শুকনো ত্বকের অধিকারীরা ১ চামচ বার্লি, ১ চামচ পাকা কলার শাঁস, ১ চামচ গোলাপের পাপড়ির রস মিশিয়ে নিন আপেলের রস আর গোলাপ জলের সাথে। ঘাড়ে, পিঠে, গলায় ও মুখে লাগিয়ে শুকনো হলে ধুয়ে ফেলুন।

টিপস:- ২৬
অনেক সময় পিগমেন্টেশন প্রবলেমের জন্য গায়ের রং কালো হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে ১ চামচ বেসন, ১ চামচ পাকা আমের শাঁস, আধ চামচ হলুদ বাটা, ১ চামচ গাঁদা ফুলের পাপড়ি বাটা দুধ দিয়ে মিশিয়ে স্নানের আগে লাগাতে হবে এমন জায়গায় যেখানে বেশি পিগমেন্টশন হয়েছে। ও এটা স্নানের আধ ঘন্টা আগে লাগাতে হবে।


টিপস:- ২৭
যদি আপনার ত্বক কম্বিনেশন হয় তা হলে এই পদ্ধতি অবলম্বন করে ত্বকের রং আরো ফর্সা এবং আরো উজ্জল করুন। আধখানা শসা কুরনো, ২ চামচ মিল্ক পাউডার, ১ চা-চামচ তাজা পুদিনা পাতা একসঙ্গে মিশিয়ে গলায় ও মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর ফ্রিজের ঠান্ডা জলে সব ধুয়ে ফেলুন।


টিপস:- ২৮
এই রূপটানটিও কম্বিনেশন স্কিনের জন্য। ২ চা-চামচ বেসন, সামান্য লেবুর রস, সামান্য ডাবের জল মেখে নিন। বাকী ডাবের জল ফিজে রেখে দিন। এই প্যাকটি মুখে , ঘাড়ে , গলায় ও পিঠে লাগিয়ে রাখুন। কুড়ি মিনিট বাদে ফ্রিজে রাখা ঠান্ডা ডাবের জলে ধুয়ে ফেলুন।

টিপস:- ২৯
মেক-আপের জাদুকরী ক্ষমতায় মিনিটেই হয়ে উঠতে পারেন আরও উজ্জল আরও ফর্সা ত্বকের অধিকারী। আপনার ত্বকের রঙের চাইতে এক শেড হালকা রঙের ফাউন্ডেশন ও কমপ্যাক্ট লাগান।


টিপস:- ৩০
চোখের মেক-আপের জন্য বেজ, ব্রাউন, আইভরি ইত্যাদি রঙের শ্যাডো আর সঙ্গে ম্যাট সিলভার বা পেল হোয়াইট হাইলাইটার লাগান, ফর্সা দেখাবে। শুধুমাত্র ডার্ক ব্ল্যাক আইলাইনার লাগান চোখের উপরের পাতায় লাগান, সঙ্গে ঘর কালো মাসকারা- আরও উজ্জল লাগবে
....................................................................................................


*** পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যারা নিজ সৌন্দর্য বিকশিত করার নানা পন্থা আবিষ্কার করে আসছে। তা না হলে উপরের ইভা রহমানের মত নিচের প্রাণীটিও আরও সুন্দর হওয়ার কোন প্রায়াস চালত।



.................................................................. চলবে

১ম পর্বের লিংক
Click This Link

সবাইকে ধন্যবাদ।

সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ রাত ২:৩৫
১৯টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×