এখনও কি মাঝরাতে ঘুম ভেঙে যায়
এখনও কি ভাব আমি ডাকছি তোমায়
সেলুলার ফোনটাকে তুলে নিয়ে হাতে
মাঝরাতে এখনও কি ছুটে যাও ছাদে
এখনও কি হাওয়ায় সে খুলে দেয় চুল
নাকি সব কিছু হয়ে গেছে ভুল
শুধু ভুল, শুধু ভুল।
এখনও কি মাঝ রাতে ঘুম ভেঙে যায়...
মনে পড়ে কি দুপুরের ক্লাসের শেষে
ক্যাফেটেরিয়ায় এসে গরম চা'য়ের সাথে
ছোট ছোট কথা, ছোট ছোট অনুরাগ
ছোট ছোট অভিমান, ছোট ছোট কিছু নিরবতা
সেই সব মনে করে এখনও আমার মত হও কি ব্যাকুল ?
নাকি সব কিছু হয়ে গেছে ভুল
শুধু ভুল, শুধু ভুল।
মনে পড়ে কি, অচেনা পথের টানে
হারিয়ে যাওয়ার পানে উধাও গাড়ির মাঝে শুধু তুমি আমি
মনে হত আকাশের ঠিকানাটা যত দুর
তারও চেয়ে দুরে গিয়ে থামি
সেই সব মনে করে এখনও আমার মত হও কি ব্যাকুল ?
নাকি সব কিছু হয়ে গেছে ভুল
শুধু ভুল, শুধু ভুল।
এখনও কি মাঝরাতে ঘুম ভেঙে যায়
এখনও কি ভাব আমি ডাকছি তোমায়
সেলুলার ফোনটাকে তুলে নিয়ে হাতে
মাঝরাতে এখনও কি ছুটে যাও ছাদে
এখনও কি হাওয়ায় সে খুলে দেয় চুল
নাকি সব কিছু হয়ে গেছে ভুল
শুধু ভুল, শুধু ভুল।
এখনও কি মাঝ রাতে ঘুম ভেঙে যায়...
শোনা + ডাউনলোড লিংক Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ রাত ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


