আমার প্রিয় পোস্ট

শহর এখন বিদেশমুখী এদিক-ওদিক যায়রে.. গ্রামের মধ্যে শহুরে ভাব পাচ্ছে বেশি তাইরে ... আমার দৃষ্টি গাঁ-এর দিকে অন্য কোথাও নাইরে..দেশের মর্ম দেশ ছাড়িলে মনেতে টের পাইরে...

অবশেষে পেলাম প্রায় Somewhereinblog এর মত একটি English ব্লগ !!!

১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৫৬

শেয়ারঃ
0 0 0



অনেক আগে থেকেই এই ব্লগে কিছু পোষ্ট দেখেছিলাম যেখানে বিষয়বস্তু ছিল সামুর মত কোন ইংরেজি ব্লগ আছে কিনা জানার জন্য। অনেকে দেখলাম কিছু ব্লগের লিংক দিয়েছিল... কিন্তু সেটা সামুর সাথে সেরকম কোন মিল খুজে পেলাম না। তাই আমিও বেশকিছুদিন আগে অনেক খুজে একটা সাইটের সন্ধান পাই যেটা দেখতে এবং ব্লগিং সিস্টেম অনেকটাই সামুর মত। তখন ঐ সাইটে রেজিষ্ট্রেশন করেছিলাম এবং ভাবছি সামুতে এই সাইট নিয়ে একটা পোষ্ট দিব। কিন্তু আজ না কাল করতে করতে দেরী হয়ে গেল। যাক অবশেষে আজ দিচ্ছি :)

এই সাইটটিতে কিছু বাড়তি সুবিধা পাবেন তা হল :

B-) নিজের প্রোফাইল আলাদা ভাবে সাজানো যায়, যেটা সামুতে এই মূহুর্তে এ্যাকটিভ নেই।
B-) গুগল এ্যাডসেন্স PUB নাম্বার শেয়ারিং করে আয় করা যায়।
B-) এই সাইটের রেটিং সিস্টেম অনুসারে পোষ্ট দেখার ব্যবস্থা আছে।
B-) নতুন কোন ব্লগার রেজিষ্ট্রেশন করলে সেটা রেটিং এর ভিত্তিতে দ্রুত প্রথম পাতায় চলে আসে।
:D এছাড়া রয়েছে আরো অজানা (আমার নিকট) অনেক ফিচার।

তো দেখুন সাইটটিতে ঢুকে...

কাঙ্খিত সেই ইংরেজি ব্লগ

কেমন লাগল জানাবেন আশা রাখি।





 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইংরেজি ব্লগসামুর মত ইংরেজি ব্লগ ;
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৫৭
হায় ঈশ্বর! বলেছেন: সামুর মতো পশ্চিম বঙ্গে কোনো বাংলা ব্লগ আছে কি ?
১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০১

লেখক বলেছেন: সম্ভবত, কফি হাইজের আড্ডা নামে একটা সাইট দেখেছিলাম।
লিংকটা এই মূহুর্তে পাচ্ছি না।

২. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০০
টেকি মামুন বলেছেন: অনকে ব্লগই দেখেছি কিন্তি ঠিক সামুর মত পাইনি। দেথি আপনারটা কেমন হয়।
১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০৪

লেখক বলেছেন: আমি কিন্তু বলিনি ১০০% সামুর মত, বলেছি প্রায়... কারণ এর হোম পেজের লুক'টা আমার কাছে প্রায় সামুর মত লেগেছে।
বাকীটা আপনি দেখে নিন।

ধন্যবাদ।

১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:১২

লেখক বলেছেন: এইতো ভাই আছি দৌড়ের উপ্রে !!

সামনের মাসে ফাইনাল পরীক্ষা। আপনি ভাল আছেনতো ? মারামারি শেখা কেমন চলছে ;)

ইশ !! কতদিন দেখিনা (সামনাসামনি)

১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:১৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ রনি ভাই ।

হায় ঈশ্বর! @ দেখলেন রনি ভাই কত কাজের !!

৫. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০৮
বিপরীত স্রোত বলেছেন: সামুর মতো ওখানেও কি ছাগু আছে ?
১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:১৭

লেখক বলেছেন: হাসাইলেন ভাই ।

আপনি সরোজমিনে গিয়ে দেখে আসুন।

৬. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪২
নাহিনরানা বলেছেন: ভাই রেজিস্ট্রেশন করবো কিভাবে জানাবেন?
১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১:০২

লেখক বলেছেন: ঐ সাইটে গিয়ে দেখবেন উপরে বাম পাশে start a blog বাটন আছে সেটাতে ক্লিক করে গিয়ে রেজিষ্ট্রেশন করতে পারেন।
অথবা সরাসরি নিচের লিংক থেকেও রেজিষ্ট্রেশন করতে পারেন
http://my.orble.com/tn3-register/

৭. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪২
আমিনুল ইসলাম বলেছেন: বানাইয়া ফেললাম। ;)

http://www.orble.com/discovering-the-life/

দেখি ইন্টারঅ্যাকশন কেমন।
১৬ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:০৪

লেখক বলেছেন: হ্যা ভাল হয়েছে।
আর আপনিতো ইংরেজি ব্লগে-ই বেশি দেখা যায়, তাই আপনার জন্য এই সাইটটা বেশি কাজে আসবে আশা রাখি।

অনেক ধন্যবাদ।

৮. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১:০০
নুরুন নেসা বেগম বলেছেন: ভাল খবর। ধন্যবাদ, প্রিয়তে...।
১৬ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:০৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ভাল থাকবেন।

৯. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১:০৫
নাহিনরানা বলেছেন: পোস্ট দেয়া যায় কিভাবে?
১৬ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:১৬

লেখক বলেছেন: বলছি... ছবি সহ... ওয়েট

১০. ১৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:৫৫
দিগন্ত বলেছেন: ভারতে অনেকগুলো কমিউনিটি ব্লগ আছে - যার মধ্যে একটা হল desicritics.org
১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: হুমম দেখলাম ।
কিন্তু এটাতো রেজিষ্টার অপশন-ই খুজে পেলাম না। (যদিও বেশি খুজ নাই)

অরবেল-ই দেখি প্রায় সামুর মত।

ধন্যবাদ।

১১. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩৮
ইব্রাহীম আহমেদ বলেছেন: ব্লগ যে কি জিনিস - কতটা শক্তিশালী মাধ্যম -- সেটা এখানে না আসলে বোঝা অসাধ্য ...

আপনাকে অনেক ধন্যবাদ address টার জন্যে ...
১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩২

লেখক বলেছেন: আপনার কথার সাথে আমি একমত। আজ পর্যন্ত এই ব্লগে কোন বিষয় নিয়ে সাহয্য চেয়ে বিমুখ হইনি।

সেজন্য এই ব্লগের প্রতি ভালবাসাটা অনেক গভীর।

আপনাকেও ধন্যবাদ, ভাল থাকবেন।

১৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪০

লেখক বলেছেন: হুমম আছিতো ভালই..
কিন্তু আপনি যা শুরু করছেন তাতে আপনার জন্য তো ব্লগে এমএলএম সিস্টেম নিয়ে পোষ্ট দেয়া-ই দায় হয়ে পড়েছে।

প্লিজ একটু সুশীল হন।
সব ব্লগারদের সম্মান করে কথা বলুন।
আর নতুন পোষ্ট এর ব্যাপারে সর্তক থাকুন।
ধন্যবাদ।

১৩. ২৩ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫২
হাম্বা বলেছেন: comment by: বিপরীত স্রোত বলেছেন: সামুর মতো ওখানেও কি ছাগু আছে ?
১৪. ১৫ ই মে, ২০১০ দুপুর ১২:০০
বাবুল হোসেইন বলেছেন: ফয়সাল ভাই কেমন আছেন?

অনেক কাজের একটা লিংক দিলেন। ধন্যবাদ।

আপনি আমাকে একটা মেইল করবেন প্লিজ। আমার প্রোফাইলে ইমেইল আইডি দেয়া আছে।
১৫ ই মে, ২০১০ রাত ৮:৪২

লেখক বলেছেন: এইতো ভাইয়া গত রাতে বাসায় আসতে অনেকখানি ভিজে গেছি।

আপনার শেষ পোষ্টে বিস্তারিত জানার জন্য নির্দিষ্ট ২টি লিংক দিয়ে এসেছি। দেখুন।

০২ রা জুন, ২০১০ রাত ১:৪৬

লেখক বলেছেন: ওয়েলকু !!!

১৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: :#) :#)

১৭. ১৫ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৪৭
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: আমি মনে মনে একটি ইংরেজী ব্লগ সাইট খুঁজছিলাম।

অসংখ্য ধন্যবাদ।

:) :) :)
১৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:০৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.৩৬৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার কাছে জীবনটা হচ্ছে একখন্ড লোহ দন্ডের মত। আমি যদি এটাকে অযত্নে ফেলে রাখি তবে এটা মরিচা পড়ে নষ্ট হয়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই