আল আযহার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিয্য ও অবদান।
ইসলামি শিক্ষায় ইলমের কা'বা নামে প্রসিদ্ধ বিশ্বের দ্বিতীয় আর আজো পর্যন্ত টিকে আছে হিসেবে প্রথম বিশ্ববিদ্যালয় হল আল আযহার বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের মাঝে বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হলেও তার শুরুটি ছিল একটু অন্য রকম। তা হচ্ছে মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চালু। সেই মসজিদ আজো বর্তমান এবং কালের সাক্ষী হয়ে আছে আর জানান দিচ্ছে আল আযহারের সুদীর্ঘ কালের ইতিহাসের। ৯৭১ খ্রিঃ ফাতেমী শাসকদের হাতে এই মসজিদ নির্মিত হয়। আর আল আযহার বিশ্ববিদ্যালয় নির্মিত হয় ৯৮৮ খ্রিঃ। শুরুতে আল আযহার মসজিদকে কেন্দ্র করেই পড়াশোনার একটি পরিবেশ গড়ে উঠে কিন্তু প্রাথমিক সময়ের শিক্ষা দীক্ষা ছিল শিয়াদের হাতে পরিচালিত এবং শিয়া মাজহাবকে কেন্দ্র করে কিন্তু যখন সুলতান সালাহুদ্দিন আল আয়ুবী (রঃ) মিশরে আসলেন তখন তিনি শিয়া মাজহাবের প্রচার ও প্রসারের মুল কেন্দ্র হওয়াতে এটাকে বন্ধ করে দিলেন এবং এ অবস্থায় দীর্ঘকাল অতিবাহিত হয় পরবর্তীতে এটাকে আবার উম্মুক্ত করা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকিদার প্রচার প্রসারের লক্ষে। তখন থেকে আযহারের প্রসিদ্ধি পুরো পৃথিবীর মানুষ জানতে পারে আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় আলেমরা আযহারে জমায়েত থাকেন এবং সেই সাথে জ্ঞান পিপাসা নিবারনের লক্ষে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ছাত্ররাও ভিড় জমাতে শুরু করে আল আযহার বিশ্ববিদ্যালয়ে। তখন থেকে শুরু হয় আল আযহার বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্রদের পদচারনা এবং তারই ধারাবাহিকতা আজো বর্তমান আছে বিশ্বের ১০৫ দেশ থেকে ছাত্ররা পড়তে আসা। এখানে ইসলামিক ও মেডিসিন ও ইঞ্জিনিয়ারিং বিজনেস এডমিনসটেসন সহ সব ধরনের ফ্যাকাল্টি আছে। তবে আল আযহার বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ বৈশিষ্ট্য হল যে এখানে যে পরিমান ইসলামিক ফ্যাকাল্টি আছে সে পরিমান ইসলামিক ফ্যাকাল্টি পৃথিবীর আর কোথাও নেই। ২০১০-২০১১ শিক্ষাবর্ষের ভর্তি হওয়া ছাত্রের সংখ্যা সাত লক্ষ চল্লিশ হাজার। এখানে আছে ছেলেদের পাশাপাশি আলাদা মেয়েদেরও শিক্ষা গ্রহনের সমান সুযোগ । এবং তারাও যে কোন ফ্যাকাল্টিতে ভর্তির সুযোগ পেয়ে থাকে। ভর্তির নিয়ম কানুন আমি আলাদা একটি পেজ এ লিখব।
ভালো লাগলে জানাবেন আরো লিখব এ বিষয়ে
ধন্যবাদ সবাইকে..................
আত্মসমালোচনা।
আত্মসমালোচনা।
আত্মসমালোচনা সভ্যতার অন্যতম প্রধান শক্তি। যে ব্যক্তি, সমাজ, দল বা জাতি নিজের ভুল দেখার ক্ষমতা হারায়, সে ধীরে ধীরে যুক্তিবোধও হারায়। বাঙালির বড় সংকট এখানেই আমরা সমালোচনাকে শত্রুতা মনে করি,... ...বাকিটুকু পড়ুন
খালি গলায় নজরুলসংগীত গেয়ে ভাইরাল লায়লা বাউল

খালি গলায় ‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে রীতিমতো ভাইরাল ফরিদপুরের লায়লা বাউল। জীর্ণ শাড়ি পরা এই নারীর গাওয়া বাউল ও লোকগান টিকটক, ফেসবুক এবং ইউটিউবে ছড়িয়ে পড়েছে দ্রুত।
ভাইরাল সেই ভিডিও
জানা... ...বাকিটুকু পড়ুন
মহিষের নাম যখন ডোনাল্ড ট্রাম্প: ভাইরাল সংস্কৃতির মারপ্যাঁচে কোরবানির ঈদ

কোরবানি ঈদ এলেই আমাদের চারপাশে কেমন যেন একটা উৎসব-উৎসব আমেজের পাশাপাশি অদ্ভুত সব কাণ্ডকারখানার ধুম পড়ে যায়। বাঙালি যে সব কিছুতেই একটু রসকষ আর মজা খুঁজতে পছন্দ করে, সেটা... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশীরা কি সবচেয়ে সুখী?!
নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বাংলাদেশে থাকে। নিজেরা কাল্পনিক ভাবনার উপরে ভিত্তি করে সোশ্যাল মিডিয়ায় গুজব সৃষ্টি করে মহানন্দে বিরাজমান। সেটা আনন্দ উদযাপন নাকি সান্ত্বনা সেটা বোঝা বড় দায়। কারণ... ...বাকিটুকু পড়ুন
কোরবানির শুভ ঈদ ও জনতার কবিতা
কোরবানির শুভ ঈদ ও জনতার কবিতা
(ঈদের সকালে সবার জন্য আনন্দ সংবাদ )
Donald Trump news
( এই লিংকটি দেখে আসতে পারেন )
সোনালি চুলে বাহারি রূপ,
গায়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।