বেচারা আবদুল নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে হাটাহাটি করছিল। দিন কয়েক আগে আমেরিকায় এসেছে। ডোন্ট টক টু স্টেঞ্জার-টাইপের আমেরিকান আদব কায়দা ঠিক শিখে উঠতে পারে নাই। কাজেই এহেন আবদুল যখন দেখল ইয়া বড় এক কুকুর সুইট একটা পিচ্চি মেয়েকে এই কামড়ায় তো সেই কামড়ায়, তখন আবদুল আর স্থির থাকতে পারল না। ই-য়া-লি বলে সে ঝাপিয়ে পড়ল। নিজের জীবন বিপন্ন করে হতে, মুখে বুকে পিঠে আচড় খেয়ে কুকুরটাকে ধরাশায়ী করে ফেলল।
আমেরিকান পুলিশও এখন ঘটনার শেষে আসে, তাই এল তারা। পুলিশের সার্জেন্ট আবদুলের সঙ্গে হ্যান্ডশেক করে বললেন ব্রেভো, ওয়েল ডান। আমি দিব্য চোখে আগামি কালের নিউজ হেডলাইন দেখতে পাচ্ছি- ব্রেভ নিউ ইয়র্কার সেভস এ ইয়ং গার্লস লাইফ।
আবদুল মুখ কাচুমাচু করে করে বলল আমি তো নিউ ইয়র্কার নই।
পুলিশ বলল তাহলে হডেলাইন হবে- ব্রেভ আমেরিকান সেভস এ ইয়ং গার্লস লাইফ।
আবদুল বলল আমি তো মুসলমান, বাড়ি ঝালকাঠি।
পরদিন নিউজ হেডলাইন দেখা গেল- ইসলামিক এক্সট্রিমিস্ট কিলড ইনোসেন্ট আমেরিকান ডগ।
মরাল : যেখানকার যে রীতি। সামহয়্যারইনে এসলামী বাক্য ব্যতিত অন্য আলাপ নিজ রিস্কে করিবেন।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০০৭ দুপুর ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


