somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইটা রফিকের কাহিনী বলি

১১ ই জুলাই, ২০০৭ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের রফিকের হাইট সাকুল্যে ৪ফিট ১০ ইঞ্চি। কিন্তু কলিজাটা বিশাল। তখন পড়ি নটর ডেম কলেজে। দুরন্ত যৌবন।

নটর ডেমের সিস্টেম ছিল ক্লাসের পাশাপাশি ক্লাব না করলে ইজ্জত থাকতো না। সায়েন্স ক্লাব, ডিবেটিং ক্লাব এমন অনেক ক্লাব ছিল। একদল ছিল বনে বাদারে ঘুরে বেড়াত, তাদের ক্লাবের নাম ছিল নেচার স্টাডি ক্লাব। আমাদের রফিক জুটে গেল সায়েন্স ক্লাবে।

প্রতি বছর সায়েন্স ফেয়ার হয়। কোনোবার হলিক্রসের সঙ্গে, কোনোবার ভিকিদের (মানে ভিকারুননিসা) সঙ্গে। এখন যৌবন যার সায়েন্স ফেয়ারে যাবার তার শ্রেষ্ঠ সময়- বলে রফিক ঝাপিয়ে পড়ল। তাকে ফেয়ার কমিটিতে রাখতে হবে। কারণ কি? কারণ সুইট সুইট মেয়েরা নাকি এবারের ভিকি কমিটিতে আছে।

আমরা মোটামুটি মেনে নিলাম। সাধারণত কমিটিতে থাকে তিন জন, সেবারে আমাদের চার জনের কমিটি হল।

ছোট মরিচের ঝাল বেশি, রফিক ফেয়ারের তিন দিনের দিন তার প্রতিভার পরিচয় দিল। একজনকে তার হেব্বি মনে ধরছে। আর সেই মেয়ে ভিকির কমিটিতে আছে। রফিক বললো বালিকাও নাকি রাজী। আমরা মাশাল্লা বলে রফিকের টাকায় ডিম চপ আর কোক খাইলাম।

বামন হয়ে চাদে হাত বলে একটা কথা আছে, সেই মেয়েকে দেখে আমাদের মনে হলো রফিক সৌরজগতের বাইরে হাত দিয়া বসে আছে। মেয়ের হাইট পাচ ফিট পাচ।

ফেয়ারের শেষ দিন। গ্রুপ ফটো তোলা হবে। গ্রুপ ফটো মানে আমরা চারজন আর ভিকি তিন জন। যৌথ আয়োজনের ফেয়ার দুই কলেজ মিলে হয়েছিল। এখন ফটো তোলার সময় রফিককে অবশ্যই তার কলিজার টুকরার পাশে দাড়াতে হবে।

এখন সমস্যা হলো প্রেয়সীর পাশে রফিককে মনে হলো বাংলাদেশের আমদানী-রপ্তানীর বার গ্রাফ।

বন্ধু আরিফ বললো, দোস্ত, তাই দুইটা ১০ ইঞ্চি ইটার উপরে দাড়া। ফটো ভালো হইবো। রফিক প্রথমে রাজী হয়নি। পরে তাকে বুঝানো হলো ব্যাটা ফটো সারাজীবনের বিষয়, এর জন্য দুই মিনিট ইটার উপরে দাড়াইতে পারবি না?

রফিক আমতা আমতা করে রাজী।

ফটো তোলা হলো। ফটোগ্রাফার কিবরিয়া। ফটো একদিন পরে প্রিন্ট করে আনা হলো। আমরা সবাই সেখানে হাসিমুখে দাড়ানো
এবং রফিকের পায়ের নিচে দুইটা ইট বহাল তবিয়তে দৃশ্যমান। ব্যাটা কিবরিয়া ইচ্ছা করে ইটা তো ইটা, তারও নীচে দুই হাত বাড়তি রেখে ফটো তুলেছিল।

এরপর দুইমাস কিবরিয়া কলেজে আসতে সাহস পায়নি। এদিকে কলেজে রফিকের নাম হয়ে গেছে ইটা রফিক।

শেষ কথা : সেই ফটো আমরা রফিকের বিয়েতে চামে গিফট দিয়েছিলাম। চামে মানে হলো, একটা প্রাইমারি গিফট তো ছিলই, সঙ্গে ফটো হলো এটাচমেন্ট ফাইল। বোনাস।

রফিক সেই বালিকার সঙ্গে আজও সুখের সংসার করছে। রফিক দোন্ত, মাফ কইরা দিস। সবাই তো ষড়যন্ত্রে ছিলাম।

পুনশ্চ : এই লেখা প্রকাশের পর রফিকের হাতে খুন হয়া না গেলে আরো দুই একটা কাহিনী বর্ণনার খায়েশ রখি।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৭ দুপুর ১:৫৯
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×