আমার প্রিয় পোস্ট

যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...

শুটিং ফেডারেশনের ঝারিতে আসিফের সোনা জয় ও একটি ধার করা ১৮+

২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩১

শেয়ারঃ
0 0 0

ভালো একখান খবর পাওয়া গেল। আমাদের শুটার আসিফ ইসলামাবাদের ৪র্থ সাউথ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে প্রথম দিনেই সোনার মেডেল জিতছে।

হুররে...

বিডি নিউজের সাইটে দেখলাম এই ভালো খবরটার সাথে জব্বর এক রসিকতা।

শনিবার ইসলামাবাদে শুরু হয়েছে চতুর্থ দক্ষিণ এশিয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপ। আর তাতে রাইফেল হাতে প্রথম দিনেই জ্বলে উঠেছেন আসিফ। জ্বালানী হিসেবে নাকি কাজ করেছে শ্যুটিং ফেডারেশনের কর্তাদের কঠোর হুঁশিয়ারি। যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবলু বিডিনিউজকে যেভাবে বলেছেন, "যাওয়ার আগে আমরা আসিফকে বলেছি, এটা তোমার শেষ সুযোগ। তুমি যদি কিছু করে দেখাতে পারো তাহলে তোমার জন্য অনেক কিছু করার চেষ্টা করবো। নইলে হয়তো এটাই তোমার জাতীয় দলের হয়ে শেষ সফর হয়ে যেতে পারে। মনে হয় এটাই কাজ দিয়েছে।"

ভাইরে, হাসুম না কান্দুম বুঝতে পারতেছি না।

যাকগা, তার চেয়ে ব্লাগার রিয়াজ শাহেদের ব্লগ থেকে একটি রসিকতা পড়ি, এই ঘটনার সাথে মিল আছে।

এক বুড়ো বিয়ে করেছে এক কচি মেয়েকে। কিন্তু কয়েক হপ্তা পর দেখা গেলো, বিছানায় যত কায়দা কানুনই বুড়ো করে না কেনো, বউ বেচারির রাগমোচন তো আর হয়না। বুড়ো তখন ঠিক করলো ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তার সব শুনে, সব দেখে রায় দিলেন, "এক কাজ করুন। ফ্যান্টাসি সেক্স চেষ্টা করে দেখুন। ষন্ডা কোন ছোকরাকে ভাড়া করবেন। আপনারা যখন ঐসব করবেন, ছোকরা ন্যাংটা হয়ে দাঁড়িয়ে তালপাখা দিয়ে আপনাদের বাতাস করবে।" ডাক্তারের কথা কি আর ফেলা যায়? বুড়ো খুঁজেপেতে এক মুশকো জোয়ান ছোকরাকে ভাড়া করে বাড়ি নিয়ে গেলো। কিন্তু হায়, ডাক্তারের নির্দেশমতো কাজ করেও কোনো ফল পাওয়া গেলো না। রেগেমেগে বুড়ো আবার ডাক্তারের চেম্বারে হানা দিলো। ডাক্তার সব শুনে, সব দেখে আবারও রায় দিলেন, "এক কাজ করুন। এবার উল্টো ফ্যান্টাসি সেক্স চেষ্টা করে দেখুন। ষন্ডা কোন ছোকরাকে ভাড়া করবেন। এবার ছোকরা আপনার স্ত্রীর সাথে ঐসব করবে, আর আপনি ন্যাংটা হয়ে দাঁড়িয়ে তালপাখা দিয়ে ওদের বাতাস করবেন।" মরিয়া বুড়ো ঠিক তাই করলো; এবং এবার একেবারে হাতেনাতে ফল পাওয়া গেলো- বুড়োর বউ এক উথালপাথাল রাগমোচন লাভ করলো। বেজায় উল্লসিত হয়ে বুড়ো তখন ষন্ডা ছোকরার কাঁধে টোকা দিয়ে বললো, "এবার বুঝেছো তো হে ছোকরা, কিভাবে ঠিকমতো বাতাস করতে হয়?"

 

সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৩
নিঃসঙ্গ বলেছেন: আমি আগে একটু হাইসা নেই =p~
৩. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: আশরাফুলরে এরকম ঝারি দেওন যায়না?????
৪. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৩
গোলাপি বলেছেন: হাহাহা। সবাইকে এমন ঝারির উপর রাখা উচিৎ :D
৫. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৫
চাণক্য বলেছেন: বৎস অশ্লিল গল্প কেন লিখিতেছ।তুমি বরং আগেরকার সেই সব চিত্র বিষয়ক লিখাই লিখ। তাহাতেই তোমার মঙ্গল।
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: তুমার আমলের সাহিত্যের তুলনায় এইসব গল্প পোলাপ জল দিয়া ধোয়া।

৬. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
বিডি আইডল বলেছেন: আশরা ফুল রে পাংখা টানার কাম দেবার দরকার...দুইটা থাবড়ানির পর
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৯

লেখক বলেছেন: কোন জোকটা? রিয়াজ শাহেদের নাকি শুটিং ফেডারেশন কর্মকর্তার? :)

৮. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৪
এ. এস. এম. রাহাত খান বলেছেন: জটিল কিইলে কম হইবেক!!
এইডা হইল ফাটা ফাটি

:)
১০. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০০
মোহাম্মদ আরজু বলেছেন: চাণক্য যথার্থ কহিয়াছেন। হাসান বিপুল বরং চিত্র বিষয়ক লেখাই লিখুক। তাহাতেই হাসান বিপুলের মঙ্গল।
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৪

লেখক বলেছেন: জ্বি, পয়সা উল্টায়া পাল্টায়া যেভাবেই ওজন দেন না কেন, বার বার একই রেজাল্ট পাওয়া যায়।

১১. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৪
মনির হাসান বলেছেন: ... বুড়ার কাহিনি জটিল হইছে ।
১৩. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৭
নাফিস ইফতেখার বলেছেন: জোকটা সেইরকম হইসে!!! =p~ =p~ =p~

লেখায় + + +
১৪. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৭
ইয়াহইয়া ফজল বলেছেন: হাসান বিপুল, সঠিক জায়গায় একেবারে মেপে মেপে সঠিক কৌতুক বসিয়ে দেয়ায় আপনাকে আন্তরের গভীর থেকে এক ট্রাক ধন্যবাদ।
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৩

লেখক বলেছেন: ধুর, শুটিং ফেডারেশনের কর্মকর্তা ওইরম কথা না কইলে কি জোকটা খুইজা বাইর করি? আপনার ধন্যবাদের ট্রাক শুটিং ফেডারেশনে পাঠায়া দেন।

১৫. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪৮
সালাউদ্দিন আইউবী বলেছেন: ফাটাফাটি হইছে বৎস। তুমি হাজার বছর পাংখা নিয়া দাড়িয়ে থেকো।
আশরাফুলরে পাংখা নিয়া দাড়াইবার কাজ টা যত শ্রীঘ্রই দেয়া যায় ততই ক্রিকেট ব্যাটের ক্ষয়সাধন হইতে বাংলার ক্রিকেট রক্ষা পায়।
১৬. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ২:০১
মাহমুদ৬৯ বলেছেন: জোকটা সেইরকম হইসে!!!
ফাটাফাটি....কিভাবে বাতাস করতে হয়।
১৭. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ২:২০
ফারহান দাউদ বলেছেন: শুটিং ফেডারেশনের কর্তারটাই বেশি মজারু।
১৮. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৩০
অলস ছেলে বলেছেন: জটিল।হা হা হাহ াহাহাহাহহাহা
২০. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৪
নামহীনা বলেছেন: বিডি আইডল বলেছেন: আশরা ফুল রে পাংখা টানার কাম দেবার দরকার...দুইটা থাবড়ানির পর

হাহ হাহ হাহ........ জটিল কইছেন
২১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৫
ডেমিয়েন থর্ন বলেছেন: আশরাfool কে বাতাস দিতে দিলেও ও পারবে না। হাত থেকে ক্যাচ মিস করার মত পাঙ্খা ছুটে যাবে। তারপর বলবে, বাতাস করতে এসে আমার এক্সপিরিয়েন্স বেড়েছে, সাম্নের বার আর ভাল ভাবে বাতাস করব

 

মোট সময় লেগেছে ০.৯২১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ