আমার প্রিয় পোস্ট
- পাইছি.....
ডাউনলোড করুন - হা...হা...হা...
- ইনষ্টল করা সফটওয়ারের সিরিয়াল বের করুন সহজেই - এ আর খান
- উইন্ডোজ সেভেনকে জেনুইন করে ফেলুন জেনুইন সিরিয়াল দিয়ে - এ আর খান
- বিনামূল্যে নিন ব্যান্ডউইড মিটার সফটওয়্যার - আরিফ বল্গ
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- মুভি পাগলেরা সহায়তা করেন...World War II এর উপর নির্মিত মুভি'র নাম জানতে চাই - লুথা
- এই নির্লজ্জ সাইফুর নিজের মাথা ন্যাড়া করার ছবি জোড়া দিয়েছিস বোধায়। - মেহদী
- ব্লক করা যে কোন সাইটঃ ফেসবুক, ইউটিউব ইত্যাদি ব্রাউজ করুন সহজে - বিডি আইডল
- আরো কিছু সোভিয়েত্স্কি কৌতুকভ।(প্রায় সবই পলিটিক্যাল) - হাসান মাহবুব
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- Task Manager ডিজাবল হয়ে গেলে তা ফিরিয়ে আনবেন কিভাবে? - আলোকিত পৃথিবী
- কিছু অসাধারন রাশিয়ান প্রশ্নোত্তর। - হাসান মাহবুব
- টুকে লেখা, পড়ে লেখা, জেনে লেখা... (আলী, হাবিব মহাজন। ফাডাররাও পড়তে পারেন) - অঃরঃপিঃ
- একাধিক I.D. দিয়ে Yahoo! মেসেন্জারে লগিন: পার্ট ২ - আমড়া কাঠের ঢেকি
- বঙ্গদেশের ফটু রঙ্গ -২ - কাঙাল মামা
- দেখাদেখি বদলে যাওয়া... তাইলে কী বদলাইল? - ব্রাত্য রাইসু
- রাজাকার প্রতিরোধে উজ্জীবিত করবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই কবিতাটি - অমাবশ্যার চাঁদ
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- মজার একটা সাইট শেয়ার না করে পারলাম না
- নিঃসঙ্গ
- আলু পাড়ার মড়ক ও সামু বলগের অবস্থান! - ক-খ-গ
- নবীনদের জন্য - নাদান
- বারাক ওবামা এবং সেই কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্টদের গল্প... - যুবােয়র হাসান
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- আজ বিশ্ব শালা-শালি দিবস
- নাফিস ইফতেখার
- ব্লগিং করার সুবিধার্তে সা,ই, এ - দুঃখবিলাস
- অর্থনীতি ব্লগ: আয়কর রিটার্ণ যাদের দিতেই হবে - শওকত হোসেন মাসুম
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- পরশুরামের কুঠার অথবা জিন্দা লাশের আয়ুষ্কাল - ফারুক ওয়াসিফ
- যেকোন Webpage থেকে বিজ্ঞাপন অপসারন করুন, বিজ্ঞাপনহীন ওয়েবের জগতে আপনাকে স্বাগতম! - নাফিস ইফতেখার
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- XP Genuine করুন : Microsoft এর মাথায় কাঁঠাল ভেঙে খান - নাফিস ইফতেখার
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- "এক ক্লিকে দুই সার্চ ইঞ্জিন" Google and Yahoo! Search Result Side by Side - প্রচেত্য
নতুন ডিজিটাল ক্যামেরা মালিকের প্রথম ছয়টি ভুল
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৬
আমরা যারা অনেক সাধ্য সাধনা করে ডিজিটাল ক্যামেরার মালিক হই তাদের সবারই একটি কমন স্বপ্ন থাকে। ক্যামেরা হাতে পাওয়ার আগে ধৈর্যের পরীক্ষা দিয়ে অপেক্ষা করি এবং মনে মনে ভাবি, ক্যামেরাটি আগে হাতে আসুক- ফাটিয়ে দেবো!
একটু বেশি আবেগপ্রবন যারা, তারাই এই ফাটিয়ে দেয়ার আগেই করে বসি কয়েকটি ভুল। ভুল থেকে শিক্ষা নেয়া ভালো, আরো ভালো ভুল করার আগেই শিক্ষাটি নিতে পারা। আসুন তবে আজ দেখা যাক নতুন ডিজিটাল ক্যামেরা মালিকের ভুলগুলো কি কি-
এক· ঢাউস সাইজের ইমেজ ফাইল ই-মেইল করে পাঠানো
নতুন ক্যামেরাটি হাতে পাওয়ার পর পরই আমাদের ইচ্ছে হয় ক্যামেরাটির স্মার্টনেস এবং নিজের ফটোগ্রাফি প্রতিভার খবর বন্ধুদের জানানো। ফটোগ্রাফিতে নিজের প্রতিভা থাকলে তো খুবই ভালো, আর এটা অন্যকে জানানোতেও দোষের কিছু নেই। তবে সেই ইমেজ ফাইল অন্যকে ই-মেইল করে পাঠানোর আগে ফটোর সাইজটি ছেট করে নেয়া উচিত- যাতে করে এটা ডাউনলোড করতে আপনার বন্ধুর বেশি সময় না লাগে।
দুই· ইমেজ ফাইল ব্যাকআপ না করা
অনেকেই নিজের ফটোর নেগেটিভ যুগ যুগ ধরে সংরক্ষণ করেন। কিন্তু ডিজিটাল ফটোর বেলায় ওই আগ্রহটি কেন যেন থাকে না। আজ তোলা ছবিগুলো ডেস্কটপে রাখলেন, গতকালকের গুলো রেখেছিলেন জি ড্রাইভের ভেতর পিকনিক ফোল্ডারে, এতে করে দরকারের সময় কাঙ্ক্ষিত ছবি আপনি খুঁজে পাবেন এমন গ্যারান্টি আপনি নিজেই দিতে পারবেন না। মনে রাখবেন ডিজিটাল ক্যামেরা হাতে পেলেই আপনার প্রচুর ছবি তুলতে ইচ্ছে করবে। ফলে অল্প দিনেই আপনি প্রচুর ফটোর মালিক হয়ে যাবেন। এই ফটো গুছিয়ে রাখার অনেক উপায় আছে। তবে সবাই লাইব্রেরি সায়েন্স পড়বেন বা ক্যাটালগিং সিস্টেম জানবেন এমন কোনো কথা নেই- তার চেয়ে সহজ সরল ভাবে বছর ওয়ারি বা সাবজেক্ট ওয়ারি ফোল্ডার করে পিসিতে ফটো রাখুন। ধরা যাক ২০০৬ নামে একটি ফোল্ডার করলেন, তার মধ্যে আবার সাব ফোল্ডার করে রাখুন একেক ইভেন্টের ফটো।
তিন· ক্যামেরার ডিজিটাল জুম ব্যবহার
এটা একবারেই ভুয়া একটি অপশন। ক্রেতা টানার জন্যই ক্যামেরা কম্পানিগুলো এটা করে থাকে। বাস্তবে এর কোনো রেজাল্ট নেই। তাই কেবল ফটো তোলা নয়, ডিজিটাল কামেরা কেনার সময়েও ডিজিটাল জুমের অপশনে কোনো রকম গুরুত্ব দেয়ার দরকার নেই।
চার· কম রেজুলুশনে ফটো তোলা
অনেকেই ক্যামেরার মেমরি কার্ড বাঁচানোর জন্য কম রেজুলুশনে ফটো তোলেন। মনে করে দেখুন, যখন ফিল্ম ক্যামেরায় ফটো তুলতেন কতোটা হিসেব করে এক একটা ফ্রেম সেট করতেন। সে হিসেবে সবচেয়ে বড় সাইজে ফটো তুললেও আপনার ক্যামেরায় ফিল্মের চেয়ে বেশি ফটো তোলা যাবে। আজকের ফটো যদি আগামীর স্মৃতি হয়, তাহলে সেই স্মৃতিটি যেন বড় আর ডিটেইল হয় সেদিকে খেয়াল রাখুন।
পাচ· ক্যামেরার সঙ্গে পাওয়া সফটওয়্যারটিই ব্যবহার করা
প্রতিটি ডিজিটাল ক্যামেরার সঙ্গেই থাকে একটি সফটওয়্যার সিডি। এতে সাধারণত একটি ইমেজ এডিটিং সফটওয়্যার থাকে। অনেকেই কেবল এই সিডির সফটওয়্যারটিই ব্যবহার করেন। হ্যা, এগুলোতে ছবি এডিট করার কিছু শর্টকাট সিস্টেম দেয়া থাকে, তবে এগুলো কখনোই প্রফেশনাল স্ট্যান্ডার্ড টুল নয়। ফটো এডিট করার জন্য অ্যাডোবি ফটোশপ বা এ মানের কোনো এডিটিং সফটওয়্যার ব্যবহার করম্নন।
ছয়ঃ ক্যামেরটিকে বুঝতে একটু সময় দিন
অনেকে ক্যামেরাটি হাতে নিয়েই ফটো তুলতে শুরু করেন। এটা করার আগে ম্যানুয়ালটি ভালো করে পড়ে নিন। প্রতিটি যন্ত্রের নতুন মডেলই হয়ে থাকে আগেরটির চেয়ে আলাদা। ক্যামেরার বেলায় এই পরিবর্তনটি হয় বেশ অনেকখানি। তাই বেশিরভাগ সাধারণ নিয়মকানুন জানা থাকলেও ম্যানুয়ালটি আগে মনোযোগ দিয়ে পড়ে নিন। সম্ভব হলে ম্যানুয়ালটির একটি ফটোস্ট্যাট কপি করে রাখুন। কারণ ক্যামেরা মডেল অনেক বেশি হয় এবং কোনো ম্যানুয়াল একবার হারিয়ে গেলে দ্বিতীয় কপি আর সহজে খুজে পাবেন না।
অদরকারি তথ্য
০১. এ লেখাটি প্রথম ছাপা হয়েছিল যায়যায়দিনের ক্যামেরা পাতায়
০২. ওপরের ছবিটি শাখারিবাজারে কল্পনা বোর্ডিংয়ে তোলা। সেখানে ছবিমেলার অংশ হিসেবে একটি প্রদর্শনী চলেছে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। মুনেম ওয়াসিফের সে প্রদর্শনীর নাম ছিল "ব্লাড স্প্লিন্টার অফ জুট" বাংলায় বলা হয়েছে "পাটের মৃত্যু আখ্যান"।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: কংগ্র্যাটস। কিন্তু নাফিসের তোলা ছবি পোস্ট হয় না কেন? ছবি দেখতে চাই।
শাহরিয়ার হাসান বলেছেন:
পোস্টের ছবিটি কোথাকার? আপনি তুলেছেন?
লেখক বলেছেন: হ্যা, আমার তোলা। আর কোথায় তোলা সেটি পোস্টের নিচে দেয়া আছে। ধন্যবাদ।
হাসিব বলেছেন:
নতুনদের জন্য (আমিও নতুন থেকে কখনো পুরানা হৈতারিনাই) আমি একটাই প্রশ্ন জিগাই । উত্তরটাও আমিই দেই ।
প্রশ্ন - একটা স্টেডিয়ামে বেকুবের সংখ্যা কত ?
উত্তর - একটা স্টেডিয়ামে বেকুবের সংখ্যা = গ্যালারিতে নাম্বার অফ ফ্ল্যাশের ঝিলিক ।
লেখক বলেছেন: এইটা ভালো বলেছেন। ![]()
লেখক বলেছেন: ক্যামেরায় কি আসে যায়...
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
এটা একবারেই ভুয়া একটি অপশন। ক্রেতা টানার জন্যই ক্যামেরা কম্পানিগুলো এটা করে থাকে। বাস্তবে এর কোনো রেজাল্ট নেই। মনে হয় ভুল কথা, জুম দিয়ে খুব বেশী কিছু করা না গেলেও একেবারে কম ও করা যায় না ...
লেখক বলেছেন: জুম নিয়ে তো আমি কিছু বলিনি, বলেছি "ডিজিটাল জুম" নিয়ে। অপটিকাল জুম তো অবশ্যই কাজের জিনিস।
লেখক বলেছেন: নিয়ে নিন, তারপর ছবি তুলে ব্লগে পোস্ট করুন। অগ্রিম অভিনন্দন ক্যামেরার মালিক হবার জন্য।
হাসিব বলেছেন:
বসের লেন্সটা কত মিলির ?
লেখক বলেছেন: এইটা তোলা হয়েছে ২৪ মিলিমিটার ফোকাল লেংথে। ১০৫ মিলিমিটার পর্যন্ত জুম করা যায়।
হাসিব বলেছেন:
ঘটনা হৈলো ক্যামেরা কিনার পরিকল্পনা কর্তেছিলাম । সেই মতে কি ক্যামেরা কিনবো সেইটা নিয়া পড়ালেখা করতে শুরু কৈরাই ধরা খায়া গেছি ।
আমি যেইসব ছবি তুলবো সেইটাতে ক্যানন ১০০০ডি হৈলেই হয় । একটা সামান্য বাজেট বাড়ালে নিকন ডি৯০ও হয় । কিন্তু লেন্সের প্রশ্ন আসতেই কবি নিরব হয়ে গেছে ।
ওয়াইড এ্যাঙ্গেল লেন্স কিনতে চাইতেছিলাম । দাম দেইখা ভিমরি খাইতেছি ।
লেখক বলেছেন: হাসিব,
অনুমতি দিলে কয়েকটা পরামর্শ দেই-
ক্যাননের ৩৫০ডি, ৪০০ডি, ৪৫০ডি বা ১০০০ডি বিগিনার শ্রেণীর ক্যামেরা বলা হয়। নিকনের বেলায় হলো ডি৪০, ডি৫০, ডি৭০, ডি৭০এস, ডি৯০ ইত্যাদি। যদি এই লেভেলের ক্যামেরা কিনতে চান তবে আমি হলে ক্যাননের দিকে যেতাম। কারণ-
১. লো লাইটে ক্যানন অনেক ভালো পারফর্ম করে। ছবিতে গ্রেইন অনেক কম আসে। নিকন সম্প্রতি ডি৩ ও ডি৭০০ যথেষ্ট ভালো করে বনিয়েছে বলা হচ্ছে, অর্থাৎ লো লাইটে এই নতুন দুটো মডেলও ভালো করছে। কিন্তু ওই দুটোর দাম সম্ভবত ৩৫০০ এবং ৮০০০ ডলার।
২. ঢাকায় এখন ক্যাননের ডিলার আছে, নিকনের এখনো নেই। কাজেই সমস্যা হলে হাতের কাছে টুকটাক সমাধান ক্যাননে ভালো পাওয়া যাবে বলে মনে হয়।
সুনীল সমুদ্র বলেছেন:
কাজের পোষ্ট।
বেশ ভাল লেখা।
তবে মেমোরী কার্ডে পর্যাপ্ত খালি স্থান থাকা সত্ত্বেও শুধু ব্যাটারীর চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে যে অধিকসংখ্যক ছবি তোলার সুযোগ নষ্ট হতে পারে -সে সমস্যার দিকেও আলোকপাত করা উচিত ছিল।
সেই সাথে এ সমস্যা সমাধানের জন্য অনেকেই যে দুটি রিচার্জেবল ব্যাটারী সাথে রাখেন সেটাও বলা যেতে পারে।....
লেখক বলেছেন: আপনার পয়েন্ট গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই।
তবে ও বিষয়কে এখানে না রেখে, "অ্যাসাইনমেন্টে যাবার আগে কোন কোন সতর্কতা অবলম্বন করা উচিৎ"- এ ধরণের পোস্টে আমি রাখতে আগ্রহী। খেয়াল করেছেন বলে ধন্যবাদ।
বিষাক্ত মানুষ বলেছেন:
আমারো একই অবস্থা হাসিব ভাই । প্লান আছিলো ডি৮০ কিনুম .. লেন্সের ব্যাপারে আরিকটু সৈখিন হৈতে চাইছিলাম ... দাম দেইখা ক্যামেরা কিনাও হৈলো না
লেখক বলেছেন: বিমা, এ বিষয়ে আমার চিন্তা ওপরে হাসিবের কমেন্টে শেয়ার করেছি। ক্যামেরা কেনেন না ভাই। বহুদিন দল বেধে ছবি তুলতে বের হই না।
বিষাক্ত মানুষ বলেছেন:
ছবিটা কিন্তু সেইরকম হৈছে ।
লেখক বলেছেন: বিমার প্রসংসার জন্য থ্যাংকু ![]()
ছবিটা ক্রেডিট ওপরওয়ালার। আশা ছিল বিকাল বিকাল প্রদর্শনীতে যাব। পুরান ঢাকার জ্যাম ঠেলতে ঠেলতে মাগরিবের আযান হয়ে গেল, দিনের আলো পেলাম না। ছবি দেখে বের হয়ে আসার সময় দেখলাম ওপরে তিনটি কাপড় সেট করে একটা ডিজাইন মতো করা হয়েছে। মনে হলো দেখি তো নিচের প্রদর্শনী আর ওপরের ওই ডিজাইন ফ্রেমে আনতে পারি কি না। একটু পিছিয়ে এলাম। ভিউ ফাইন্ডারে তাকালাম। তাকিয়েই পুরা টাসকি খেলাম। এতোক্ষণ আকাশের দিকে খেয়াল করিনি।
সূর্য ডুবে যাবার ক্ষাণিক্ষণ পর লালচে ভাবটি যখন চলে যায়, সে সময়ের আকাশের মতন এমন দুঃখী নীল আকাশ সম্ভবত আর কখনো হয় না।
হাসিব বলেছেন:
বুঝলাম । এইবার লেন্সের ব্যাপারে আপনার অবজারভেশন কি ?
দুইটা লেন্সের অপশন আছে ওয়াইড এ্যাঙ্গেলের
Sigma 10-20mm EX DC HSM Lens
আরেকটা হৈলো
canon ef-s 10-22mm
এই দুইটার দামের পার্থক্য ৫০-৬০ ইউরো । ৬০ইউরোর মায়া করাটা কি উচিত হবে ?
আপনার জানামতে এই রেঞ্জের কোন ওয়াইড এ্যাঙ্গেল লেন্স আছে ?
লেখক বলেছেন: সিগমা বা অন্য কোনো থার্ড পার্টির বানানো লেন্স আমি কখনো ব্যবহার করি নি। যখন নিকন ব্যবহার করেছি তখন সস্তা হলেও নিকনের লেনস ব্যবহার করেছি। এখন ক্যানন ব্যবহার করছি ক্যাননের লেন্স দিয়েই।
তবে বন্ধুদের কাছে শোনা একটি বিষয় শেয়ার করি- সিগমা বা ট্যামরন লেন্স প্রথমে বেশ ভালো পারফর্ম করলেও বছরখানেক পরে এর ইমেজ কোয়ালিটি ফল করতে থাকে বলে অভিযোগ আছে। ফলে আপনার জায়গায় আমি হলে ক্যাননের লেন্সই ব্যবহার করতাম। বিস্তারিত পাবেন ডিপি রিভিউ সাইটে।
আরিফুর রহমান বলেছেন:
আলোচনা পড়তেছি।
লেখক বলেছেন: ধুর, খলি পড়লে হবে? আপনিও ইনপুট দেন না ভাই।
অধিকাংশ ক্যমেরা নির্মাতা বর্তমানে ম্যনুয়াং, সিডি কিছুই দেয় না; বলে ইন্টারনেট থেকে নামিয়ে নিতে। মুভিগুলো ক্যমেরাটি আমার কাছে ভালই লেগেছে। রিমোট কন্ট্রোল আছে তবে আলাদাভাবে কিনেছি। দেখার আমন্তরন রইল। ৪গিবি SDHC card চার ঘন্টা মুভি রেকর্ড করা যায়, বিল্ট ইন শব্দ রেকর্ডিং। তবে ব্যটারী দুই ঘন্টা এক নাগারে মুভি নিতে পারে।
বিষাক্ত মানুষ বলেছেন:
.. আমি তো দেশে নাই ভাই।আমি তো এতদিন নিকন নিয়াই চিন্তা করছি .. তাইলে কি ক্যাননের দিকে যাইতে বলেন ?
লেখক বলেছেন: আমার মনে হয় ডি৮০-র চিন্তা না করাই ভালো। এই রেঞ্জ হলে ক্যাননের ক্যামেরা নেয়াই ভালো। এই রেঞ্জের ক্যামেরায় নিকন এখনো বাদশা শাজাহানের আমলের সিসিডি ব্যবহার করতেছে, যেইটা তারা নিজেরা বানায় না, কেনে সনির কাছ থেকে। অপর দিকে ক্যানন ব্যবহার করে সিমোস সেন্সর, যেটা আধুনিক, কম ব্যটারি খায়, লো লাইট ও হাই আইএসওতে ভালো কাজ করে, মানে গ্রেইন (ছবিতে অপক্ষোকৃত অন্ধাকর অংশে "গুড়া গুড়া ইফেক্ট") কম আসে।
আরিফুর রহমান বলেছেন:
আমি ক্যাননের একটা ৩৫০ডি'র সাথে সিগমা ইএক্স ডিজি ব্যাভার করছি আজ আড়াই বছর। তেমন কোন মানবনতি পরিলক্ষিত হয় নি। সিগমা'র লেন্স কিনলে এর প্রিমিয়াম কোয়ালিটি লেন্সগুলি থেকে বেছে নেয়াই বেহ্তের।
লেখক বলেছেন: আপনি মনে হয় যথেষ্ট যত্ন নিয়ে ব্যবহার করছেন। কারো ক্যামেরা বা লেন্স অনেকদিন পরও ভালো সার্ভিস দিচ্ছে এমনটা শুনতেও ভালো লাগে।
প্রাইম লেন্স অবশ্যই অনেক ভালো, ছবির জন্য এবং ফটোগ্রাফারের নিজের জন্যও।
আরিফুর রহমান বলেছেন:
হম.. ছবিটা জটিলস্য জপ্রকেটিং হয়েছে।
লেখক বলেছেন: মানে কি? ভালো কইলেন?? তাইলে থ্যাংকু। ![]()
আর খারাপ কইলে আপনে আর আপনার চোদ্দ গুষ্টি "জটিলস্য জপ্রকেটিং" ।
বিষাক্ত মানুষ বলেছেন:
এই রেঞ্জের ক্যাননের কয়েকটা মডেল বলেন তাইলে । একটু খোঁজ খবর নিয়া দেখি ।
লেখক বলেছেন: ক্যাননের আছে ৩৫০ডি, ৪০০ডি, ৪৫০ডি এবং ১০০০ডি। এর মধ্যে এখন সম্ভবত প্রথম দুটি মডেল পাওয়া যাবে না, ডিসকন্টিনিউড। বাজেট আরো একটু বাড়ালে ৩০ডি (যদি পাওয়া যায়) বা ৫০ডি ট্রাই করে দেখতে পারেন।
আরিফুর রহমান বলেছেন:
প্রাইম লেন্স???!!!আমি তো প্রিমিয়াম লেন্সের কথা বলেছি!!
(আঙুলের ভুল হবে হয়তো আপনার)
লেখক বলেছেন: প্রিমিয়াম লেন্স কথাটি আমার জন্য নতুন, আগে শুনিনি।
প্রাইম লেন্স বলতে যে লেন্সে জুম করার অপশন নেই, কেবল একটি নির্দ্রিষ্ট ফোকাল লেংথেই ছবি তোলা যায় সেটি বুঝিয়েছি। যেমন কেবল ২৪ মিমি, ৩৫মিমি, ৫০মিমি...
লেখক বলেছেন: ওকে, প্রিমিয়াম হলো সিগমার প্রফেশনাল সিরিজের লেন্স। আগে জানতাম না, ধন্যবাদ।
হাসিব বলেছেন:
বস কি ফটোগ্রাফির উপর ভালো কোন বইয়ের নাম কৈতারবেন ? কিনা নিতাম ।
লেখক বলেছেন: ঢাকা থেকে কিনতে চাইলে একেবারে বেসিক বিষয়গুলো গুছিয়ে সায়েন্টিফিকালি পাওয়া যাবে এমএ বেগ সাহেবের "আধুনিক ফটোগ্রাফী" বইতে। পাবেন নিউ মার্কেটে। সম্ভবত বুক মার্টে পাওয়া যাবে। ডিজিটাল ফটোগ্রাফি সহ আলোচনা চাইলে রফিকুল ইসলামের লেখা "ফটোগ্রাফি : কলাকৌশল ও মনন" বেস্ট চয়েজ।
ঢাকার বাইরে ধেকে কিনলে এনসেল অ্যাডামসের তিনটি বই, "দি নেগেটিভ" "দি ক্যামেরা" এবং "দি প্রিন্ট" হলো বেসিক জিনিস। কেন রকওয়েল বলে একজন লেখক আছেন, তার বই নেটে সার্চ করে দেখতে পারেন।
লেখক বলেছেন: ঢাকা থেকে কিনলে আমি সাজেশন দেবো ক্যাননের ডিলারের কাছ থেকে নিতে। দাম অবশ্য একটু বেশিই হবে গ্রে-মার্কেটের চেয়ে। ৬০ হাজারে অনায়াসে ১০০০ডি পাওয়া উচিৎ।
আরিফুর রহমান বলেছেন:
বিমা যদি শুরু করে থাকো, মানে 'উৎসাহী' কিন্তু প্রো নও, তবে ক্যাননের ৪৫০ডি ভালো হবে। পরে লেন্সের সম্ভার বাড়তে পারে প্রয়োজন ও উৎসাহ ভেদে।
(তবে একটা লেন্স যেন ২.৮ এপারচার হয়, কম আলোতে দরকার)
একটা ভালো ফ্ল্যাশ।
একটা ভালো তেপায়া।
বাড়াবাড়ি করতে চাইলে:
লাইট-মিটার
সি-এফ ডাউনলোডার
এ তালিকা শেষ হবার নয়।
লেখক বলেছেন: সেই সাথে অবশ্যই ডেসিকেটর। নইলে দামী লেন্সে ফাঙ্গাস পড়ে যাবে।
শাহরিয়ার হাসান বলেছেন:
কোন ওয়েব সাইটে আপনার তোলা ছবি পাওয়া যাবে? বা নিয়মিত আপনি যেখানে আপনার ছবি আপলোড করেন?
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
আপনার তোলা ছবিটা অসাধারণ। খুবই ভাল লাগল।আমি তো ডিজিটাল জুম আর অপটিক্যাল জুম নিয়ে তালগোল পাকিয়ে ফেলেছিলাম। পরে কমেন্ট পরে ভুল ভাঙল।
আমি সম্প্রতি একটি সনি সাইবার সট কিনেছি। ৪ অপটিক্যাল জুম, ৮ মেগাপিক্সেল। আপনার পোস্টটা কেনার আগে পেলে আরো ভাল হত মনে হয়।
ভাল থাকবেন।
লেখক বলেছেন: ব্যপার না। আমরা সবাইতো ভুল করি।
সনি সাইবার শট ভালো ক্যামেরা সিরিজ। এখনো বদনাম শুনিনি।
আরিফুর রহমান বলেছেন:
ওহ! পোলারাইজার ফিল্টারের কথা বলতে ভুলে গেছি।
জন হেজকো John Hedgecoe দিয়ে সার্চ দিলে যে বইগুলি পাওয়া যাবে, প্রাথমিক শুরু করার জন্য মনে হয় ভালো. @হাসিব
পাভেল করচাগিন বলেছেন:
বিপুল ভাই, দারুন হয়েছে ছবিটা। যদি আপত্তি না থাকে তবে এই ছবির পেছনের আমার ৪ টা প্রশ্ন:১. কোন মডেলের ক্যামেরা ছিল
২. আই এস ও কত
৩. স্পিড কততে দিয়েছিলেন
৪. অ্যাপারচার কত
পোস্টটা প্রিয়তে রেখেছি।
লেখক বলেছেন: দাঁড়ান, একটু দেখে নেই ডেটাগুলো...
১. ক্যামেরা : ক্যানন ৫ডি মার্ক টু।
২. আইসও : ১৬০০
৩. স্পিড : ১/২০ সেকেন্ড
৪. অ্যপারচার : এফ-৪
বাড়তি তথ্য
লেন্স : ক্যানন ইএফ ২৪-১০৫ মিমি ৪ এল আইএস
অফটপিক : আপনি কি সেই পাভেল যাকে "পাভলুসকা" ডাকা হত?
আরিফুর রহমান বলেছেন:
'সাগর ভাই'র মুড়ির ভেতর লেন্স ডুবিয়ে সংরক্ষনের বুদ্ধিটা চমৎকার লেগেছে।
লেখক বলেছেন: এইটা দেশি সিসটাম। খারাপ না।
তবে সাবধান, মুড়ির গুড়া লেন্সের ভেতর ঢুকলে খবর আছে।
পাভেল করচাগিন বলেছেন:
আই এস ও ১৬০০ দেখে ভড়কায়া গেলাম। বাকি সব ভাবলেও এইটা ভাবি নাই। আর ক্যামেরাটাতো জব্বর।অফটপিক: "পাভলুসকা" - ঠিক ধরেছেনে। আমার খুব প্রিয় চরিত্র।
লেখক বলেছেন: কেবল ১৬০০ না, এমনকি ৩২০০ আইসওতে হরদম ছবি তুলছি, ছবি দেখে টের পাওয়া যায় না।
নিচের ছবিটা ৩২০০ আইএসওতে তোলা-
![]()
পারভেজ রবিন বলেছেন:
বিপুল ভাই আপনি কি এখনো যাযাদিতে আছেন? আমি আপনার ব্লগ প্রথম দেখে ফটোগ্রাফিক টিউটোরিয়াল না দেখে খুব হতাশ হয়েছিলাম।
যাযাদির সবগুলো ক্যামেরা সংখ্যা আমার কাছে আছে। এর বাইরে নতুন কিছু পেলে আমার উপকার হত।
বিষাক্ত মানুষ বলেছেন:
বিপুল ভাই আপনারে কালকে একটা কথা বলতে মনে ছিলো না । আমার জন্য একটু উপকার করবেন ?আমার খুব ভালো রেজুলুশনে বাংলাদেশের একটা ছবি দরকার । যেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে ।
ঘটনা হচ্ছে আমার ইউনিভার্সিটি থেকে আমিই প্রথম বাংলাদেশি পাস দিচ্ছি , সেইদিন আর্টস ডিপার্টমেন্টের এক প্রফেসর ডেকে বললো ওদের ডিপার্টমেন্টে বাংলাদেশের একটা ছবি বড় করে বাঁধিয়ে রাখতে চায়.. যাস্ট স্যুভেনিওর হিসেবে, আমি যেন একটা ছবি দেই তাদের ।
এখন ফ্লিকারে অনেক অনেক ছবি দেখলাম, কিন্তু কোনটাই পোস্টার সাইজ হবার মত না ।
আপনার তোলা বা অন্য যে কোন কারো তোলা কিছু চমৎকার ছবি লাগবে আমার , ছবির মালিকের নাম পোস্টারে উল্লেখ করা থাকবে সেটার নিশ্চয়তা আমি দিচ্ছি।
লেখক বলেছেন: খুজে দেখি। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করাইতে হবে, এমন চিন্তা করে তো কখনো ছবি তুলি নাই, এখানেই কয়েকটা থাম্বনেইল দিবো, কোনোটা পছন্দ হলে, ই-মেইলে বড় ফাইল পাঠিয়ে দেয়া যাবে।
বিষাক্ত মানুষ বলেছেন:
ঠিক আছে .. অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: বিমা: এই কয়েকটা পেলাম, কোনোটা যদি পছন্দ হয় জানাবেন।
![]()
![]()
![]()
![]()
চন্দন বলেছেন:
হুম! জনগুরুত্ব সম্পন্ন পোস্ট ব্লগে পেশ করা হইল
বিষাক্ত মানুষ বলেছেন:
১ ২ ৩ তিনটাই দেন । আসলে আমি দেশের প্রাকৃতিক সৌন্দর্য প্রাধান্য দিচ্ছিলাম । সেইটা যেন আবার কোন ভাবে আমাদের দারিদ্রতা প্রকট হয়ে না আসে।
অথবা দর্শনীয় কিছুও হইতে পারে .. যেমন লালবাগের কেল্লা, শহীদ মিনার (এইটা আমার প্রথম পছন্দ ছিলো , ছোট ইতিহাস দিয়া আন্তর্জাতিক মাতৃভাষার সাথে সবাইরে পরিচয় করায় দেয়া যাইতো)
প্রলয় হাসান বলেছেন:
আমি কিছূদিনাগে নিকন ডি ৮০ কিনলাম। নিকন পুরনো আমলের সিসিডি বব্যহার করে আর কেনে সনির কাছ থেকে, এই তথ্য আপনি কই পাইছেন?? আর বিগিনার হিসাবে নিকন ডি ৮০ কে স্কেইপ করার কারনটা কি?ভুল কয়টার কোনটাই আমি করি নাই এখন পর্যন্ত। তবে আমাকে একটা টিপস দেন তো। ট্রাই পড ছাড়া নিখুতঁ ভাবে কিভাবে নাইট শট টেক করা যায়? বড়ই বিপদে আছি এইটা নিয়া।
প্রথম ছবিটা কে তুলছে? ফাটাফাটিসটিক হয়েছে।
ছবিটা আমি তুল্লে নাম দিতাম - "চাদেরঁ আলোয় তিনজন যুকক।"
আাপনার কি ফ্লিকর এ্যাকাউন্ট আছে? বা এই জাতীয় অন্য কিছু?
লেখক বলেছেন: নিকন নতুন সিসিডিই ব্যবহার করে, কিন্তু সিসিডির প্রযুক্তি সাজাহানের আমলের। নিকন নিজে সেন্সর তৈরি করে না। সে সিসিডি এবং সিমোস (ডিথ্রি এবং ডি৭০০ এর জন্য) কেনে সনির কাছ থেকে, এইটা এখন ওপেন সিক্রেট।
দিনে তোলেন আর রাতে তোলেন, এক্সপোজার টাইম স্লো হইলেই ট্রাইপড লাগবে। এর কোনো বিকল্প নাই।
প্রথম ছবি মানে কি, এই পোস্টের ছবিটা? ওইটা আমার তোলা। পছন্দ হয়েছে জেনে ভালো লাগছে।
ফ্লিকার অ্যাকাউন্ট নাই, ফটো ডট নেটে আছে। এখানে ক্লিক করলে পাবেন। তবে সেখানে অনেক দিন ছবি আপলোড করি না।
প্রলয় হাসান বলেছেন:
হা হা। আমি জান্তাম নিকন নিজের সিসিডি নিজেই বানায়। বরং সনি কিনে কনিকা মিনলটা থেকে। এখন পুরা কোম্পানিটাই সনি কিনে নিছে। নিকনের এম এল - ৩ মডেলের একটা রিমোট কন্ট্রোল পুরা মার্কেট আউট হয়ে গেছে। আমি দুইমাস ধরে খুজতেছিঁ। অস্ট্রেলিয়ায় না পেলে জাপান বা থাইল্যান্ড থেকে আনাতে হবে। আর "ওপেন সিক্রেট" ব্যাপারটা নিয়ে একটু খোজঁ দরকার। আপনার কাছে থাকলে বলেন। আমারও উপকার হয়।নিকনের ডি ৮০ কেন আপনার মতে বিগিনার নয়, এইটার কারনটা তো এখনও জানতে পারলাম না!
পোস্টের নয়, আমি বলেছি ৩১ নং কমেন্টার রিপ্লাইয়ের কথা। চাদেরঁ আলোয় তিনজন যুকক- এই নামটা শুনেও বুঝতে পারা কথা ছিলো। যাইহোক, ছবিটা কে তুলেছেন?
টিপসের জন্য ধন্যবাদ ।
লেখক বলেছেন: নিকনের ডি২এইচ ক্যামেরার ব্যপারে নিকনের প্রেস রিলিজ থেকে তুলে দিলাম নিচের অংশটুকু-
Nikon Develops Faster Image Sensor For Digital Cameras
Until now, it has relied on other companies, such as Sony Corp. to supply image sensors. But as digital cameras become the global norm for both general consumers and professionals, the firm determined that developing in-house technology was important for such higher-end products such as SLRs. The company will continue to use sensors produced by other manufacturers for its consumer-grade compact digital cameras.
কনজিউমার গ্রেড ক্যামেরায় অন্যদের সেন্সর ব্যবহার চালু রাখার কথা থাকলেও, নিকন তাদের ডিএসএলআর ক্যামেরাতেও সনির সিন্সর ব্যবহার চালু রাখে। ডিটুএইচ বডিতে নিকন নিজেদের বানানো যে সেন্সর ব্যবহার করে সেটি ছিল ৪ মেগাপিক্সেলের। এর পর আর কোনো মডেলের বেলায় নিকন নিজেদের সেন্সর বানানোর দাবী করেনি। আরো খেয়াল করে দেখুন সানির ২৪ মেগাপিক্সেল আলফা ৯০০ এর পরপরই এসেছে নিকনের ডিথ্রিএক্স ওই একই রেজুলিউশনের।
নিকনের ডি৮০ তো এসএলআরের বিগিনার ক্যামেরাই। আমি দ্বিমত করেছি নাকি?
ওখানে চারটি ছবিই আমার তোলা।
প্রলয় হাসান বলেছেন:
আমার কিছু পোস্ট- (প্রথম দুই লিংকের ছবিগুলার কোনটাই ডি এস এল আর দিয়ে তোলা নয়। এবং শেষের দুটি পোস্টে আপনার কোন মন্তব্য থাকলে করে আসতে পারেন। )
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
আপনি দেখছি প্রোট্রেইট স্পেশালিস্ট।
সুদীপ্ত বলেছেন:
আমি আনাড়ি। ডিজিটাল আর অপটিক্যাল জুমের পার্থক্য বুঝি না।
লেখক বলেছেন: এইটা ঠিকঠাক বুঝাইতে হইলে আড়াই ঘণ্টার ক্লাশ নেয়া লাগবে...
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
বিমার কমেন্টের উত্তরের প্রথম ছবিটা দেখে বাক্যহারা...কাল বইমেলায় আপনার ক্যামেরার দিকে আমার এক বন্ধু মনি ভাই দেখি চোখ গোল গোল করে তাকাচ্ছিলো, বাচ্চারা যেমন আইস্ক্রীমের দিকে তাকায় , অম্নি ...
লেখক বলেছেন: প্রথম ছবিটা তোলা হয়েছিল চারুকলায়। সময় সম্ভবত বেলা তিনটা হবে। শীতকাল ছিল, ২০০৫ সাল। চারুকলার পাশে ঝড়ে পড়া শুকনো পাতায় আগুন জ্বালানো হয়েছিল। সেই ধোয়ায় শীতের বিকেলের সূর্যালোক এভাবে তীর্যক রশ্নি তৈরি করেছে। ভাগ্য ভাল বলে এটি আমার চোখে পড়েছিল।
এই ক্যামেরা যদি আমার না থাকতো, আর অন্যের হাতে দেখতাম, তবে আমিও একইভাবে চোখ গোল গোল করে তাকাতাম। কী তীব্র আকুতি নিয়ে পয়সা জমিয়ে যে এ ক্যামেরা কিনেছি সেটি আমি জানি। আর এখন ছবি তুলতে গেলে ভয় পাই। মনে হয় ছবি যদি ভালো না হয়, লোকে বলবে- "একখান ক্যামেরাই আছে, ছবি তো তুলতে পারে না।"
লেখক বলেছেন: এইটা তোলা হয়েছিল মিরপুর বোটানিকাল গার্ডেনের ওপারে, মানে ভেরি বাধের ওপারে একটি বড় বটগাছ আছে না? সেখানে। ছেলে-মেয়ে দুটোর বয়স কম, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ত তখন, জব্বর প্রেমিক-প্রেমিকা। ছবি তোলার পর আমার সাথে যোগাযোগ করে ছবি নিয়ে গেছে।
আমি প্রশ্ন করেছিলাম, তোমাদের এই ছবিটা এতো দরকার কেন? মেয়েটি উত্তর দিল, "এইটা বড় করে ব্সায় আমার পড়ার টেবিলের সামনে বাধিয়ে রাখব। চেহারা বোঝা যায় নাতো, বাবা-মা জানবেও না বকবেও না। কিন্তু আমিতো জানি ওইটা আমি আর সে।"
রণদীপম বসু বলেছেন:
আপনাদের ছবি বিষয়ক পোস্ট পড়ি আর দীর্ঘশ্বাস ছাড়ি...! আহারে...!মন্তব্যের মধ্যে দেয়া ছবিগুলো দুর্দান্ত হয়েছে ! এর প্রথমটাতো পাগল কইরা দেয়ার মতো ! অসম্ভব ঈর্ষা করতে ইচ্ছে হচ্ছে ! কিন্তু....
লেখক বলেছেন: ধুর মিয়া, আমি কি আপনেরে হিংসা করি? জগদীশ, বুদ্ধদেবের মতো আমিও বসু পরিবারের একজন হইলাম না বলে...
অ্যামাটার বলেছেন:
পোষ্টের জন্য অনেক ধন্যবাদ, এ'রকম একটা লেখাই খুঁজছিলাম, কেননা এই বিষয়ে আমি মোটামুটি বিশেষ+অজ্ঞ পর্যায়ের। মন্তব্যগুলো কাজের, সাথে শোকেসে।
লেখক বলেছেন: ধুর মিয়া, গ্যাস দিয়েন না।
প্রলয় হাসান বলেছেন:
ছবির পেছনের গল্পটা খুবই ভাল লাগল। মেয়েটি বুদ্ধিমতী। ছবিটি কত বছর আগে তোলা?আর জাগাটা চেনব না কেন? আমাদের বাড়ীর খুব আশে পাশেই ওটা। আমি নিজে ঐ বটতলায় অনেকবার গিয়েছিলাম। পাশের একটা বটতলায় একটা বেদীও আছে। এই বটতলা নিয়ে অনেক স্মৃতি জমে আছে।
লেখক বলেছেন: সম্ভবত ২০০৪ বা ০৫-এ তোলা
লেখক বলেছেন: ব্যপার না, ট্রাই করেন। পারবেন।
আমিনুল ইসলাম বলেছেন:
অদরকারি তথ্যগুলোই তো বেশি দরকারি। যাই হোক, ফটোগ্রাফিতে মহা শখ থাকলেও ক্যামেরার অভাব থাকার কারণে উপরের কোন ভুলই আজ পর্যন্ত করিনি তবে ছবির সাইজ ছোট করা যায় কীভাবে একটু বললে ভাল হতো।
লেখক বলেছেন: এইটা জনাব ফটোশপকে বললে করে দেবে।
আমিনুল ইসলাম বলেছেন:
আর ভিডিওগ্রাফিতেও আমার আগ্রহ আছে প্রচুর। সহজে কম সময়ে ভাল মানের ভিডিও এডিটিং করা যায় এমন কোন সফটওয়্যারের খোঁজ দিতে পারবেন কেউ?
লেখক বলেছেন: এইটা সম্ভব না। সময় কম অথচ ভালো আউটপুট এমন কখনোই পাওয়া যায় না।
গুরু ভাই বলেছেন:
পোরথম ছবি দেইখ্যা তো আমি মনে হর্সি এইডা...ইউরুপের কুনু ব্যাকস্টৃট... আম্নেরে সালাম!
লেখক বলেছেন: ইউরোপ ক্যা, মোগো কম কি আছে ভাইডি?
লেখক বলেছেন: ছোট্ট একটা আড্ডা আছে আমাদের। বেশ কয়েকজন তরুণ আসেন নানা সমস্যা নিয়ে, নিজের তোলা সাম্প্রতিক ছবি নিয়ে। আমরা আলোচনা করি। কোনো সমস্যা থাকলে নিজের জ্ঞানে যতোটুকু কুলায় আলোচনা করি। চলে আসুন কোনো এক সময়।
মোতাব্বির কাগু বলেছেন:
১ নং ছবিটা পাঠান না ভাই। মানে চারুকলার তিন জনের ছবি।
ছবিতে এডিট করে আপনার নাম লেখা থাকলেও অসুবিধা নাই।
লেখক বলেছেন: ধুর মিয়া, মনের ভেতর আত্মবিশ্বাস রাখেন, আপনারও এমন একটা ক্যামেরা হবে।
রূপক বলেছেন:
এই ছবিটার ডিটেইলস বলবেন একটু? ছবির ফ্লিকারটা অসাধারন পেয়েছেন
যদি আপত্তি না থাকে তবে এই ছবির পেছনের আমারও ৫ টা প্রশ্ন ছিল
১. কোন মডেলের ক্যামেরা ছিল?
২. আই এস ও কত?
৩. শাটার স্পিড কত ছিল?
৪. অ্যাপারচার কততে নিয়েছিলেন?
৫. ছবিটা কোথায় তোলা?
লেখক বলেছেন: ১. ক্যামেরা নিকন ডি৭০
২. সম্ভবত ৮০০
৩. এ ছবিটা অ্যাপারচার প্রায়োরিটিতে তোলা, শাটার স্পিড কতো ছিল বলতে পারছি না।
৪. এফ ৩.৫ (সম্ভবত)
৫. চারুকলা ইনস্টিটিউটে
পথহারা আমি বলেছেন:
অসাধারন। ৫ টা ছবির মধ্যে সবার উপরেরটা সুররিয়াল। তবে বাংলাদেশ কে রিপ্রেসেন্ট করার জন্য আমার মতে সেরা ছবি ৪ টার মধ্যে তৃতীয় টা। ছবিটার মধ্যে ফূর্তি ধরা পরেছে। ৪ টার ১ম টা দূর্দান্ত, কিন্তু বাংলাদেশ কে রিপ্রেসেন্টের জন্য আদর্শ না।আপনার লেখা এবং ব্লগারদের গুনগত মন্তব্য/ফিডব্যাক মিলিয়ে সৌখিন ফটোগ্রাফারদের জন্য অবশ্যপাঠ্য হয়ে দাড়িয়েছে।
পরের লেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।
ধন্যবাদ।
লেখক বলেছেন: বেশ চিন্তা-ভাবনা করে মন্তব্য লিখেছেন। আপনাকে ধন্যবাদ।
রূপক বলেছেন:
বিপুল ভাই, http://www.iccheghuri.com -এ ফটোগ্রাফি নামে নতুন একটা বিভাগ খোলা হয়েছে। সময় পেলে ওখানে লিখবেন আশা করি, নতুনদের বেশ উপকার হবে।আর Click This Link এখানে লিখলেও নতুনদের অনেক উপকার করা হবে। আশা করছি দেখা হবে। ভালো থাকবেন
শওকত আহমেদ বলেছেন:
আমার বাজেট ১৫০০০/- এর মধ্যে কোন ক্যামেরা ভাল হবে?
পথহারা আমি বলেছেন:
শওকত আহমেদ,১. Fujifilm FinePix S1000fd Digital Camera - (10.0MP, 12x Optical Zoom) 2.7" LCD
২. Canon Digital IXUS 85 IS Compact Camera - (10 MP, 3x Optical Zoom) 2.5'' LCD
৩. Sony CyberShot W130 Digital Camera -(8.1MP, 4x Optical Zoom) 2.5" LCD
এই দামের মধ্যে ফুজি'র টা বেশ ভাল, আর এত অপশন আর কোথাও পাবেন না। ক্যানন কম্প্যাক্ট বেশ ভাল। সনি'র খারাপ না।
শওকত আহমেদ বলেছেন:
ধন্যবাদ পথহারা
যীশূ বলেছেন:
আমার ডিজিটাল ক্যামেরা নাই। মনে ইচ্ছা থাকলেও গরিব মানুষ বইলা কিনতে পারি নাই। তবু লেখাটা সংগ্রহে রাখলাম, যদি কোনদিন কিনতে পারি।
লেখক বলেছেন: ব্যাপার না, একসময় আমারো ছিল না। বিশ্বাস রাখেন, ক্যামেরা নিজেই আপনার হাতে চলে আসবে।
শওকত আহমেদ বলেছেন:
ক্যামেরা ফুজিরটা কোথা থেকে কিনলে ভাল হবে?
পথহারা আমি বলেছেন:
ঢাকাতে পাওয়া যাবে কিনা নিশ্চিত বলতে পারছি না। এখানে বিপুল ভাই আপনাকে জানাতে পারবেন।আরেকটা কথা, ফুজির ক্যামেরাটি কিন্তু ৪ টি পেন্সিল ব্যাটারিতে চলে। এটা একটা দূর্বল দিক, সেই ক্ষেত্রে রিচার্জেবল পেনসিল ব্যাটারি ও চার্জার কিনলে ভাল করবেন। এই লিংকটা দেখুন।
Click This Link
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন:
অনেক জ্ঞান লাভ করলাম।জানি না কখনো কাজে লাগাতে পারবো কিনা।
কারণ এখনো ক্যামেরার মালিক হইনি।
কিন্তু এ বিষয়টা আমাকে খুব টানে।
এই ব্লগে ডিজিটাল ফটোগ্রাফি গ্রুপের আমিই মনে হয় একমাত্র সদস্য যার কোন ক্যামেরাই নেই।
তবে ফটো দেখি। দেখে মজা পাই।
ধন্যবাদ আপনাকে এবং দামী দামী মন্তব্য প্রদানকারী সকল ব্লগারকে।
সািদক বলেছেন:
পোস্ট টা দেরীতে খুঁজে পেলাম.....আমি বাক্যহারা......ব্যাপক দূর্বলতা থাকা সত্বেও ফটোগ্রাফির এ পোস্টের নান্দনিকতা আমাকে আরো ভাবাচ্ছে.....আপ্নার ইমেইল টা প্লিজ....
লেখক বলেছেন: hbipul@ইয়াহু.কম
বন্দী জাহাজী বলেছেন:
“ছোট্ট একটা আড্ডা আছে আমাদের। বেশ কয়েকজন তরুণ আসেন নানা সমস্যা নিয়ে, নিজের তোলা সাম্প্রতিক ছবি নিয়ে। আমরা আলোচনা করি। কোনো সমস্যা থাকলে নিজের জ্ঞানে যতোটুকু কুলায় আলোচনা করি। চলে আসুন কোনো এক সময়।”কোথায় আসতে হবে বলবেন কি দয়া করে?
আমি ও মাঝে মাঝে কিছু ছবি তোলার চেস্টা করি
ক্লাস এইট এ চাচার গিফট করা ইয়াসিকা ফিল্ম কামেরা দিয়ে ছবি তলা শুরু করি।
তারপর কামেরা বদল হয়েছে, বদল হয়েছে সময়ের......... এখন ইঞ্জিনিয়ারিং শেষ করছি ।
কিন্তু এখন মাঝে মাঝে ছবি তুলি, ছবি তুলতে ভাল লাগে... ...... ...
আপনাদের মত গুরুজনদের পরামরশ পেতে খুব ইছছা করে...
অভয় দিলে কিছু পাঠাতাম... ...
কালপুরুষ বলেছেন:
অসাধারণ পোস্ট। অনেকের কাজে আসবে।
মোতাব্বির কাগু বলেছেন:
why point and shoot camera have live view whereas d60 doesnot
কাঙাল বলেছেন:
কাজের পোস্ট।একজন ব্লগার বলেছেন, ডিজিটাল আর অপটিকাল জুমের মধ্যে পার্থক্য বুঝি না। উত্তরে বলা হলো এটা বোঝাতে আড়াই ঘন্টার ক্লাস নিতে হবে
প্রশ্ন আর উত্তর, দুটোই বেশ মজার
ওয়াসিফ জামি বলেছেন:
try to dry out the Li ion battery totally before the first charging>>>and do the same thing before the first 3 charging.
that will improve the battery life to the fullest
সৌরভ_হাসান বলেছেন:
আপনার পোস্ট অনেক দরকারি ইনফর্মেশন পাওয়া' জায়...আপনি ফটোগ্রাফির' compostion নিয়ে কিছু পোস্ট নিয়মিত দিতেন তবে আমরা যারা ফটোগ্রাফি তা আগ্রহী তারা আর উপকৃ্ত হতাম.।.।.।।
বলবোনা বলেছেন:
পোষ্টটি ভালো লেগেছে। তবে ৪নং ভুলটির সাথে একমত নই। আসলে digital camera হাতে পেলে এতো বেশি ছবি তুলে ফেলি যে High resolution এ ছবি রাখার জায়গার সংকুলান করতে পারিনা। বাকি পয়েন্ট গুলোর সাথে আমি একমত। আপনাকে ধন্যবাদ।
পাথুরে সুমন বলেছেন:
ভাইজান,মোটামুটির মধ্যে একখান ভাল ক্যামেরা কিনবার চাই। সনির ক্যামেরা কেমন?এই নিয়া একখান পোষ্ট করসিলাম।কোনো রেসপন্স পাই নাই।আপনি যদি পোষ্টখানা পইড়া একটু সমাধান দিতেন তাইলে খুব উপকার পাইতাম।আমার সাহায্য প্রার্থণামূলক পোষ্ট
েজােজা13 বলেছেন:
ভাই, আমি usa থাকি। camera কিনতে চাই। But আমি Photographyr কিসুই জানি না। কোনটা দিয়ে start করবো suggestion দিন। upto 700$.
েজােজা13 বলেছেন:
ভাই, আমি usa থাকি। camera কিনতে চাই। But আমি Photographyr কিসুই জানি না। কোনটা দিয়ে start করবো suggestion দিন। upto 700$.
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















তবে এর একটি ভুলও আজ অব্দি করিনি