আমার প্রিয় পোস্ট
- পাইছি.....
ডাউনলোড করুন - হা...হা...হা...
- ইনষ্টল করা সফটওয়ারের সিরিয়াল বের করুন সহজেই - এ আর খান
- উইন্ডোজ সেভেনকে জেনুইন করে ফেলুন জেনুইন সিরিয়াল দিয়ে - এ আর খান
- বিনামূল্যে নিন ব্যান্ডউইড মিটার সফটওয়্যার - আরিফ বল্গ
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- মুভি পাগলেরা সহায়তা করেন...World War II এর উপর নির্মিত মুভি'র নাম জানতে চাই - লুথা
- এই নির্লজ্জ সাইফুর নিজের মাথা ন্যাড়া করার ছবি জোড়া দিয়েছিস বোধায়। - মেহদী
- ব্লক করা যে কোন সাইটঃ ফেসবুক, ইউটিউব ইত্যাদি ব্রাউজ করুন সহজে - বিডি আইডল
- আরো কিছু সোভিয়েত্স্কি কৌতুকভ।(প্রায় সবই পলিটিক্যাল) - হাসান মাহবুব
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- Task Manager ডিজাবল হয়ে গেলে তা ফিরিয়ে আনবেন কিভাবে? - আলোকিত পৃথিবী
- কিছু অসাধারন রাশিয়ান প্রশ্নোত্তর। - হাসান মাহবুব
- টুকে লেখা, পড়ে লেখা, জেনে লেখা... (আলী, হাবিব মহাজন। ফাডাররাও পড়তে পারেন) - অঃরঃপিঃ
- একাধিক I.D. দিয়ে Yahoo! মেসেন্জারে লগিন: পার্ট ২ - আমড়া কাঠের ঢেকি
- বঙ্গদেশের ফটু রঙ্গ -২ - কাঙাল মামা
- দেখাদেখি বদলে যাওয়া... তাইলে কী বদলাইল? - ব্রাত্য রাইসু
- রাজাকার প্রতিরোধে উজ্জীবিত করবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই কবিতাটি - অমাবশ্যার চাঁদ
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- মজার একটা সাইট শেয়ার না করে পারলাম না
- নিঃসঙ্গ
- আলু পাড়ার মড়ক ও সামু বলগের অবস্থান! - ক-খ-গ
- নবীনদের জন্য - নাদান
- বারাক ওবামা এবং সেই কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্টদের গল্প... - যুবােয়র হাসান
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- আজ বিশ্ব শালা-শালি দিবস
- নাফিস ইফতেখার
- ব্লগিং করার সুবিধার্তে সা,ই, এ - দুঃখবিলাস
- অর্থনীতি ব্লগ: আয়কর রিটার্ণ যাদের দিতেই হবে - শওকত হোসেন মাসুম
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- পরশুরামের কুঠার অথবা জিন্দা লাশের আয়ুষ্কাল - ফারুক ওয়াসিফ
- যেকোন Webpage থেকে বিজ্ঞাপন অপসারন করুন, বিজ্ঞাপনহীন ওয়েবের জগতে আপনাকে স্বাগতম! - নাফিস ইফতেখার
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- XP Genuine করুন : Microsoft এর মাথায় কাঁঠাল ভেঙে খান - নাফিস ইফতেখার
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- "এক ক্লিকে দুই সার্চ ইঞ্জিন" Google and Yahoo! Search Result Side by Side - প্রচেত্য
ব্লগার আড্ডা থেকে ফিরেই হাসান বিপুলের শততম পোস্ট (সম্পূর্ণ রঙিন চিত্রযুক্ত)
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৩
একবার নিজের জন্মদিনের অনুভূতি বিশেষভাবে লিখে আমার এক বন্ধুকে পড়তে দিয়েছিলাম। সে দুই পাতা পড়ে মুখটি লেখা থেকে ওঠাল, চশমার ফ্রেমের ওপর দিয়ে আমার দিকে তাকিয়ে বলল,
-এইটা তর লেখা?
-আমি বললাম- না, অন্য একজনের। তুই পড়ে বল লেখাটা কেমন হয়েছে।
বন্ধুটি কপাল কুঁচকে বলল, ুদির ভাই এতো তেনা প্যাচায়ে লেকছে ক্যান?
সেই থেকে জানি, বিশেষ উপলক্ষে বিশেষ করে লেখা আমার পক্ষে সম্ভব না। অথচ বাংলা ব্লগে কারো শত পোস্ট হলে নাকি আলাদা করে একটি বিশেষ পোস্ট দেয়া দরকার পড়ে। কেন জানিনা, এটাই নাকি রেওয়াজ। সমস্যা হলো, শততম পোস্টে আমার লেখা পড়ে কোনো ব্লগার মনিটরের দিকে তাকিয়ে আমাকে বিশেষ কিছু একটার ভাই সম্বোধন করে মনে মনে একটি কমেন্ট করবেন, এটা ভাবতেই অসুস্থ লাগে। তার চেয়ে আমি যেটা পারি, অর্থাৎ ছবি তোলা, সেটা দিয়েই যদি পোস্ট দেয়া যায়, ক্ষতি কি?
এবার আজই প্রথমবারের মতো গিয়েছিলাম বই মেলায়। সেখনে এমন বইয়ের ঘোমটা খোলা হবে, যেটি ব্লগারদের জন্য বেশ অনুপ্রেরণাদায়ক। এর পাশাপাশি আরো একটি উদ্দেশ্য ছিল। আমি সামুতে প্রায় সব ব্লগারকেই পছন্দ করি (মানে, চরম বিরক্তিকর দুই একজন ছাড়া)। ফলে, আগে পোস্টের শিরোনাম দেখি, তারপর গোটা লেখা পড়ি। অমুকের লেখা এজন্য পড়ব না, তমুকের লেখা তাই পড়তেই হবে- এমন কোনো সমস্যা আমার কোনো কালে ছিল না, চাইনা হোক। ফলে আশা ছিল বইয়ের ঘোমটা খোলার আয়োজনে এমন বেশ অনেকজনকে নিশ্চয়ই পাব, যাদের মনে মনে কাল্পনিক একটি চেহারা দিয়ে এসেছি। লেখার পেছনের মানুষদের চেনার আগ্রহটা আমাকে তেজগাঁওয়ের অফিস থেকে ঠেলে নিয়ে গেল বই মেলায়।
তাহলে আসুন এবার নজর দেই আজকের ব্লগার আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন আয়োজনের সচিত্র প্রতিবেদনে।
এখানে একটি কথা বলে রাখি, আমি জানি অনেক ব্লগার নিজের পরিচিতি ছবির মাধ্যমে দিতে চাননা। তাদের সে চাওয়ার প্রতি সম্মান জানিয়ে আমিও ছবির সঙ্গে ব্যক্তি পরিচিতি দেয়া থেকে দূরে থাকলাম। যারা যারা এসব ছবিতে আছেন, তারা নিজেরা চাইলে কমেন্টে নিজেদের পরিচিতি দিতে পারেন, সেটা ভালোই হয়-
প্রথমে মেলায় গিয়েই পেলাম কয়েকজন স্টার ব্লগার জম্পেস আড্ডা দিচ্ছেন
![]()
দু একজন দেখা গেল ছবিও তুলছেন
![]()
স্বাক্ষর দিলাম যুদ্ধাপরাধী বিচরের দাবীতে গণস্বাক্ষর নেয়ার বইতে। কোনো কোনো আয়োজনে স্রেফ `মিছিলের একজন' হতে পারাটাও আনন্দের।
![]()
এরপর আমরা চলে এলাম বর্ধমান হাউসের সামনে নজরুল মঞ্চে
![]()
চলছে আলোচনা
![]()
দু-একজন দেখা গেল তরুণীদের পাশে পজিশন নেয়ার ব্যাপারে বেশ সচেতন।
জয় গুরু-
![]()
একদিকে আলোচনা, অপরদিকে অনেকেই তুলে রাখছিলেন এ আয়োজনের স্মৃতি
![]()
নিজেও চেষ্টা করছিলাম নানা অ্যাঙ্গেল থেকে বিভিন্ন শট নিতে
![]()
অবশেষে বউয়ের থুক্কু বইয়ের ঘোমটা খোলা হইল
![]()
তাহার পর লেখক মহাশয়ের অটোগ্রাফ প্রদান ও ফটোগ্রাফ সেশনে আবির্ভাব
![]()
এই পরিবারটির পরিচয় না দিলেও চলে। এদের চেনে না, ব্লগে এমন কে আছে? স্বয়ং আরিল এবং তার পরিবার
![]()
দুই একজনের রিকোয়েস্টে শাটার ক্লিক
![]()
এক ফাঁকে গিয়েছিলাম উন্মাদের স্টলে। সেখানে দেখা গেল উন্মাদীয় স্টাইলে বইয়ের বিক্রি-বাট্টা। দোকানের মালিক কার্টুনিস্ট আহসান হাবীব বাইরে আর সব কাস্টমার দোকানের ভেতরে!
![]()
এরপর আবার যথারীতি নজরুল মঞ্চ ছেড়ে পুরোনো আড্ডায় ফেরত। সেখানে গান শোনালেন একজন ব্লগার
![]()
এবং রাত নটায় মেলা সাঙ্গ হবার আগ পর্যন্ত চলছিল বিচারের দাবী
![]()
এখন পর্যন্ত আমার হিসাব হলো-
* পোস্ট করেছেন: ১০০টি
* মন্তব্য করেছেন: ১০৬৩টি
* মন্তব্য পেয়েছেন: ১৯১৮টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ১১ মাস
* ব্লগটি মোট ৩৮৪৪২ বার দেখা হয়েছে।
আর মডারেটর মাহশয়কে জিজ্ঞেস করা লাগে না- তিনি অনায়াসে এখন পর্যন্ত বলছেন- "আপনি একজন নিরাপদ ব্লগার
আপনার লেখা সরাসরি সংকলিত পাতায় প্রকাশিত হবে।"
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জটিল বলেছেন:
অভিনন্দন লেখক বলেছেন: থ্যাংকু
লেখক বলেছেন: আপনারেও আমরা মিস করছি ![]()
লেখক বলেছেন: ধুর মিয়া ![]()
লেখক বলেছেন: পরের বার আইসেন। আইজ পয়লা গেলাম, এরপর আর মিস করুম না।
কৌশিক বলেছেন:
বলছিলাম না, বিপুল ভাই গ্রেট ফটোগ্রাফার।
লেখক বলেছেন: আব্বে হালায় ছরম দেন ক্যলা...![]()
ছবির জন্য অসংখ্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আমি তরুনী পাই নাই, যে পজিশন নিসে, হে পাইসে, আমার কি?
লেখক বলেছেন: থ্যাংকু ![]()
লেখক বলেছেন: হুমমম
লেখক বলেছেন: খিক খিক
আন্ধার রাত বলেছেন:
এদের কারো নাম রাখা হয়নি নাকি?
ছবিগুলো জলজ উদ্ভিদের মত সবুজাভ কেন? সবাই কি পানির নিচে?
লেখক বলেছেন: নামের ব্যপারে আগেই কৈফিয়ত দিসি।
পানির নিচে না, নজরুল মঞ্চে সবুজ রঙের আলোক সজ্জার আইডিয়া যেন কার মাথা থিকা আসছে। ফ্ল্যাশ ব্যবহার করলে এইটা এড়ান যাইত, কিন্তু ফ্ল্যাশ ইউজ করি নাই।
অক্ষর বলেছেন:
৭ নাম্বার ফটুকে ছবি তুলতাছে কে?
লেখক বলেছেন: ভাই ৭ নম্বর ফটোগ্রাফার আওয়াজ দেন। আমি আগেই কইসি অনুমতি ছাড়া পরিচয় প্রকাশ করুম না।
লেখক বলেছেন: থেঙ্কু থেঙ্কু ![]()
লেখক বলেছেন: থ্যাংকু এবং ঠিকাছে
মনজুরুল হক বলেছেন:
বিপুল একজন ভাল ফটোগ্রাফার। এইটা ট্রানস্লেশন করো ................................
বাইকে লিফট দিলাম কি এইজন্যে? কি নিঠুর হৃদয়হীন বিপুল ......উফস............
লেখক বলেছেন: খিয়াল কইরা, যতো নাড়াচাড়া করবেন, ততই কিন্তু চোরাবালি ডেঞ্জারাস।
লেখক বলেছেন: আইলেন না ক্যান?
...অসমাপ্ত বলেছেন:
... শততম পোস্টের শুভেচ্ছা। ...ছবিগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। ...শামীম ভাইকে চিনলাম আর সম্ভবত প্রিয় লেখক মাহবুব লীলেন। উন্মাদ স্টলের ছবির জন্য বিশেষ থ্যাংকু...
লেখক বলেছেন: হ, উন্মাদের কামকাজ পুরা উল্টাপাল্টা...
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
শততম পোস্টে অভিনন্দন।আমি ছিলাম আপ্নের পিছে পিছে, তার ও পিছে সৌরভ। ছবি তোলার চান্স দেই নাইক্কা।
লেখক বলেছেন: বিটলা পুলা, পরের বার তোমাগো খাইছি...
টানিম বলেছেন:
jotillllllllllllll
লেখক বলেছেন: আপনে চান আপনের পিছে লাগুক? ![]()
সেন্চুরী করার জন্য অভিনন্দন।
লেখক বলেছেন: ভালো ভালো... থ্যাংকু।
কালপুরুষ বলেছেন:
প্রথমেই অভিনন্দন। শততম পোস্টের জন্য এতো উৎসাহী হয়ে ছবি তুলবেন জানলে একটা ভাল রকমের পোজ দিতাম। ছবিগুলোর কম্পোজিশন চমৎকার হয়েছে। সামনে আবারো দেখা হবে আশা করি।
লেখক বলেছেন: শততম পোস্টের লেখা কি লিখব এইটা নিয়ে দু দিন আগে থেকেই ভাবছিলাম। মেলায় ছবি তোলার সময়েও ভাবিনি এ ছবিগুলো দিয়েই থ্রি ডিজিট পোস্ট হবে। বাসায় আসার পর খাবার টেবিলে হঠাৎ মাথায় আসল, আরে আমার পোস্ট তো রেডি, জাস্ট ছবিগুলো ডাউনলোড করে এডিট করলেই হয়।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
ছবি ট্যাগ কইরা দেন
লেখক বলেছেন: থ্যাংকু
লেখক বলেছেন: বেশি কাইত কইরেন না বুড়া চাচা, রস গড়ায়া পড়বে...
লেখক বলেছেন: থ্যংকু
বিবর্তনবাদী বলেছেন:
অভিনন্দন। আমিও গেছিলাম। কয়েকটা ছবি তুলবার সময় ছবি তোলা দেখতে ছিলাম।
লেখক বলেছেন: আপনেরে চিনার ইচ্ছা ছিল, আওয়াজ দেন নাই কেন?
লেখক বলেছেন: থ্যাংকু
ব্যতিক্রমী বলেছেন:
উপর থেকে ৬ নাম্বার ছবির বাম পাশের চশমা পরা লোকটি ব্লগার ধূসর জীবন। বিপুল ভাই আপনার ক্যামেরার কাজ অসাধারণ। আপনি একদিন রঘুরাইকেও ছাড়িয়ে যাবেন।
লেখক বলেছেন: ভাইরে, রঘু রাই অন্য মাল। ঈশ্বরের কৃপা ছাড়া ওই লেভেলে যাওয়া যায় না। আমি রঘুর সাথে টানা দেড় ঘণ্টা কথা বলছি কেবল তাকে জানার জন্য, বোঝার জন্য যে, একজন বড় মাপের ফটোগ্রাফার কেমন হন। এক পর্যায়ে টের পাইলাম, বড় ফিলোসফার হওয়া ছাড়া বড় ফটোগ্রাফার কেন, কোনো শিল্পীই হওয়া যায় না।
তবে আশীর্বাদ করার জন্য আপনাকে ধন্যবাদ।
জানা বলেছেন:
অভিনন্দন শততম পোস্টের জন্য। অনেকের সাথে দেখা হয়ে খুব ভাল লাগলো।
লেখক বলেছেন: আপনার ও আরিলের সঙ্গে আলাপ করার ইচ্ছে ছিল, কিন্তু মনে হল সম্ভবত নিজেদের মতো ঘুরে বেড়াতেই আপনাদের ভালো লাগছে। হয়তো পরে কখনো আলাপ হবে।
ফিউশন ফাইভ বলেছেন:
দুর্দান্ত হয়েছে ছবিগুলো। ছবি-পরিচিতি দিলে আরো ভালো লাগতো।
লেখক বলেছেন: আহারে, আপনারে যে কতো লোক খুঁজল ![]()
লেখক বলেছেন: থ্যাংকু
লেখক বলেছেন: পরের বার আইসেন। তাহলে আর মন খারাপ হবে না।
লেখক বলেছেন: অভিনন্দন লইলাম।
এন এইচ আর বলেছেন:
আপনার সেন্চুরিতে শুভেচ্ছা, ছবি আর সুন্দর সাবলীল পোস্টের জন্য পিলাস। আর নিজেরে মাইনাচ।
লেখক বলেছেন: এর পরের বার আড্ডায় আইসেন, ফটো অ্যালবামে প্লাস কইরা দিমুনে...
আরিফুর রহমান বলেছেন:
ফটুগুলা চমৎকার হয়েছে!
লেখক বলেছেন: থ্যাংকু
সুনীল সমুদ্র বলেছেন:
এক নিকটাত্মীয়ের বিয়েতে যেতে হলো বলে খুব ইচ্ছে থাকা সত্ত্বেও আজ বইমেলায় যাওয়া হলোনা।
সবাইকে খুব মিস করেছি।
ছবিগুলো দেখে অনুষ্ঠানের প্রাণবন্ত কিছু ছোঁয়া অনুভব করলাম।
আপনার শততম সুন্দর পোষ্টের জন্য শত-সহস্র অভিনন্দন।
লেখক বলেছেন: অনুষ্ঠানের প্রাণবন্ত ছোঁয়া পেয়েছেন জেনে ভালো লাগল। ধন্যবাদ।
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন:
খুব ইচ্ছা ছিল সবার সাথে দেখা করার...পয়লা ফাল্গুনেও মিস করেছি...আজকেও করলাম...আমার এই মিস করাতেই আনন্দ...[কি দুষ্ক!...এই দেখলেন, আপনাকে অভিনন্দন জানাতে ভুলেই গেছি, ভাই, আপনার ছবিগুলো ভাল হয়েছে, আর সুন্দর এই পোস্টটার জন্য অনেক ধন্যবাদ...
লেখক বলেছেন: পিচকি বালিকা, আপনেরেও আমরা মিস করছি... পরের বার মিস করলে আপনার অ্যাসাইনমেন্টরে মাইনাস...
লেখক বলেছেন: আপনার NH আইকনডা জোস...
খুব ভাল লাগল ছবিগুলি দেখে, অনেক ধন্যবাদ আপনাকে। আমি জানা ছিল না এর মোড়কের উন্মেচন আজ হবে, জানলে উপস্থিত থাকার চেষ্টা করতে পারতাম। একটুর জন্য মিস ...
লেখক বলেছেন: অসুবিধা নাই, মেবি নেক্সট টাইম।
আরিফ থেকে আনা বলেছেন:
শততম পোস্টের অভিনন্দন।
লেখক বলেছেন: থ্যাংকু
লেখক বলেছেন: থ্যাংকু
মানচুমাহারা বলেছেন:
অফলাইনের আড্ডা বেশির ভাগ সময় মিস করলেই অনলাইনের আড্ডা বা এই আলোচনা বেশ ভালোই লাগে। মনে হচ্ছে যেন আমিও ঐ মানুষ গুলোর ভেতর ছিলাম।
লেখক বলেছেন: আইডিয়া খারাপ না।
পথিক!!!!!!! বলেছেন:
আমার একটা পুরা ছবি আইছে রে !
লেখক বলেছেন: থ্যাংকু
বউয়ের থুক্কু বইয়ের ঘোমটা খোলা,
দু-একজন দেখা গেল তরুণীদের পাশে পজিশন নেয়ার ব্যাপারে বেশ সচেতন। হাহাহাহাহা
জয় গুরু- জয় হাসান বিপুল !
শততম পোস্টের শত শুভেচ্ছা আর অভিনন্দন ।
লেখক বলেছেন: ওই, আমি কোনো গুরু না। শুভেচ্ছা আর অভিনন্দনের জন্য থ্যাংকু
লেখক বলেছেন: ধন্যবাদস...
লেখক বলেছেন: আরে চিকনা কাগু, এতোদিন পরে কইথিকা? আপনেরে মিস করি।
ল্যাটিচুড বলেছেন:
সেঞ্চুরির জন্য ঠাস-ঠাস-ঠাসঠাসঠাস। ছবি গুলো সত্যিই অসাধারণ হয়েছে।
লেখক বলেছেন: ঠাস-ঠাস মানে কি? চড় দিলেন নাকি গুল্লি করলেন? আমার কি ডরানো উচিৎ?
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
শতকের অভিনন্দন বিপুল ভাই। আরো কয়েকশো পোস্ট দেন। আমি আপনার পোস্ট চুপচাপ পড়ে চলে যাই, ভালোও লাগে ফটোগ্রাফি নিয়ে করা পোস্টগুলো!ভালো থাকবেন!
লেখক বলেছেন: চুপচাপ পড়ে চলে যাওয়াও খারাপ না। কোনোভাবে টিউনিং হয়ে গেলে ঠিকই টের পাওয়া যায় কোনো বন্ধু ব্লগে এসেছিল কি না...
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
নষ্ট মাথার দুষ্ট বালিকা... আপনারে আমি দিলাম পেইজগুলা । তখন যদি জানতাম !!!!!!!!!!
মোহাম্মদ আরজু বলেছেন:
আপনে দেখি বিখ্যাত ফটোগ্রাফার হাসান বিপুলের নামে নিক খুলছেন!
লেখক বলেছেন: নামের কপিরাইট আমি তার কাছ থিকা কিনা নিসি, আপনের কোনো সমস্যা? ![]()
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন:
ইয়ে মানে ভাই মাহমুদুল হাসান রুবেল...জানলে কি হইত...[কাচুমাচু ভাব...]
লেখক বলেছেন: টেংকু
লেখক বলেছেন: আপনেরে জোস একটা থ্যাংকু
সুবোধ বলেছেন:
অভিনন্দন
লেখক বলেছেন: থ্যাংকু
লেখক বলেছেন: তাইলে মোরে একমাত্র মাইনাসটা দেলে কেডা? ![]()
তোমার চেহারা সোন্দর হেইয়া তো মুইয়ো স্বীকার যাই, তয় মোর ক্যামেরার সামনায় আইস্যা খাড়াইতে হইবে না? মাইন্ড খাইয়ো না ভাইডি, পরের বার তুইল্যা দেবোনে...
আমিতো অন্য বলগারগো লাইগা সামনে আসনের চান্সই পাই নাই
লেখক বলেছেন: হয়, হেইয়া তো মুইয়ো বিশ্বাস করি, তয় এট্টু টেস কইরা লইলাম...
কৌশিক বলেছেন:
অনুরোধে ঢেকি গিলবেন না (আমারটা বাদে)
লেখক বলেছেন: তাই?
চিকনমিয়া বলেছেন:
মুকলার বিবাহ কবে হইবো? ওরেরে
লেখক বলেছেন: দুইটারেই বিয়ে দিয়ে দিলে কেমন হয়?
লেখক বলেছেন: আমি রেডি যাবার জন্য
প্রলয় হাসান বলেছেন:
দোকানের মালিক কার্টুনিস্ট আহসান হাবীব বাইরে আর সব কাস্টমার দোকানের ভেতরে!হাসতে হাসতে মইরা যাইতেছি!!
@নাজমুল, ঐটা ুল্রাজ!
লেখক বলেছেন: ুল্রাজ মানে কি?
রণদীপম বসু বলেছেন:
ফেসবুক এলবামে দেখেছি ছবিগুলো। কয়েকটা ছবি সম্ভবত ডাবল আপলোড হয়েছে। গিটার বাজাচ্ছেন যিনি, তিনি কি কল্লোল দাশগুপ্ত ? মাহবুব লীলেন, শেখ জলিল, একরামুল হক শামীম, সুলতানা শিরিন সাজি, কৌশিক দা, লীনা ফেরদৌসিকে চেনা গেলো। বাকীদেরকে চিনতে পারলে ভালো হতো।
এখানে আপনার ছবি কি আছে ?
ছবিগুলো শুধু ভালো নয়, চমৎকার হয়েছে !!
লেখক বলেছেন: নারে ভাই, আমি বরাবরই পেছনের মানুষ। ফলে এখানে আমার (তোলা) ছবি আছে বটে, তবে আমার চেহারা নাই।
বাকীদের চিনতে পারলে ভালো হতো, আমিও জানি। কিন্তু ওনাদের অনেকেই হয়তো নিজের পরিচয়টি ছবির মাধ্যমে দেয়া পছন্দ করবেন না। তাই উল্লেখ করলাম না।
লেখক বলেছেন: এইবার বুচ্ছি... খিক খিক খিকজ...
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন:
২১ তারিখ যামু আশা করি...আপ্নেরাও কি যাইবেন?
লেখক বলেছেন: মাথা খরাপ??? ১৩, ১৪ এবং ২১ তারিখের মানে হইল যারা সারা বছর সদরঘাটে নাইমা চিড়িয়াখানা দেখতে যায়, তারা ওই দিন যাইব বই মেলায় ![]()
তবে অন্যেরা যাবে কিনা বলতে পারি না, জিগাইয়া দেখেন।
লেখক বলেছেন: থ্যাংকু ![]()
ছবিগুলোর জন্য ধন্যবাদ।
আমি আপনাদের কাউকেই চিনিনা --- চিনতে খুব ইচ্ছে করে।
লেখক বলেছেন: ব্যপার না। ওই আড্ডায় যাবার আগে আমিও চিনতাম না। এখনো যে সবাইকে চিনি তা নয়।
নিউজনেট :: উন্নয়ন-অর্থনীতি বিষয়ক অনলাইন বলেছেন:
দারুন ছবিগ্রাফি, কোন ক্যামেরায় তোলা?.... একটা ছবি আমার সাইটে দিলাম.......Click This Link
লেখক বলেছেন: থ্যাংকু। ক্যামেরার নাম : ক্যানন ইওএস ফাইভডি মার্কটু।
আপনার সাইটে সব ছবি এমন চ্যাপ্টা কেন?
লেখক বলেছেন: কুরবানির শুভেচ্ছা।
মার্ক জুবাবের বলেছেন:
শততম পোস্টের শুভেচ্ছা জানাচ্ছি...
লেখক বলেছেন: ধন্যবাদ
এরশাদ বাদশা বলেছেন:
সেঞ্চুরি মুবারক!!টাকলাটারে চিনছি..কৌশিক ভাই। শামীম ভাইরে তো চিনছি। সাজি'পুরে দেখলাম মনে অয়। গিটারিস্টটা কে জান্তে ইচ্ছা করতেছে।
যাই হোক আপনে তো কইবেন না।
লেখক বলেছেন: থ্যাংকু... ট্রাই করে দেখেন গিটারিস্টের নাম মেলাতে পারেন কি না...
লেখক বলেছেন: ব্যাপার না, পারের বার দেখা হবে।
জয়িতা বলেছেন:
মিস কর্লাম
লেখক বলেছেন: ব্যপার না, পরের বার।
লেখক বলেছেন: ধুর, বাসায় নেটের অবস্থা ভালো ছিল না, ভাবসিলাম অফিসে গিয়া মেইল দিব। কিন্তু পরে ভুইল্যা গেসি... আজ সন্ধ্যা পর্যন্ত ওয়েট করা যায় না...প্লিজ...
লেখক বলেছেন: তুমি কই ছিলা?
লেখক বলেছেন: অ, তাইলে পরের বার আমরা যাব প্লেনে চড়ে।
নীল লাল সবুজ বলেছেন:
সুন্দার হইচে বিপুল ভাই!
লেখক বলেছেন: থ্যাংকু, ইদানিং দেখি না কেন?
পথিক মানিক বলেছেন:
জটিল হইছে।
লেখক বলেছেন: হাচা? ![]()
লেখক বলেছেন: পরের বার আরো বেশি ফিলিম আনা লাগবে...![]()
আমিনুল ইসলাম বলেছেন:
অভিনন্দন। ভেবেছিলাম একশ বা শততম পোস্ট আরো আগেই করে ফেলেছেন। পরিসংখ্যানের দিকে খেয়াল করি নাই। এত কম ব্লগ করেন কেন
সিমু নাসের বলেছেন:
মাসুম ভাই, সব হাতের কাজ বলতে কি বুঝাইলেন বুঝলাম না। বিপুল ভাই কি বুঝছেন?
লেখক বলেছেন: হ, আমিও টাসকিত, ডরে উত্তর দেই নাই। ওয়েট করতাসি, দেখি মাসুম ভাই কোনো ব্যখ্যা দেয় কি না।
সিমু নাসের বলেছেন:
মাসুম ভাই, সব হাতের কাজ বলতে কি বুঝাইলেন বুঝলাম না। বিপুল ভাই কি বুঝছেন?
লেখক বলেছেন: ওই পোলা, এক কথা বার বার জিগাস ক্যা?
সাহাদাত বলেছেন:
অসাধারন পোস্ট। আপনার ১০০তম পোষ্টে কিছু লিখতে পেরে ভাল লাগছে। পুরানো পোষ্ট পড়ার বাতিক আমার আছে। ধন্যবাদ ও শুভেচ্ছা নিন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...







































