আমার প্রিয় পোস্ট
- পাইছি.....
ডাউনলোড করুন - হা...হা...হা...
- ইনষ্টল করা সফটওয়ারের সিরিয়াল বের করুন সহজেই - এ আর খান
- উইন্ডোজ সেভেনকে জেনুইন করে ফেলুন জেনুইন সিরিয়াল দিয়ে - এ আর খান
- বিনামূল্যে নিন ব্যান্ডউইড মিটার সফটওয়্যার - আরিফ বল্গ
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- মুভি পাগলেরা সহায়তা করেন...World War II এর উপর নির্মিত মুভি'র নাম জানতে চাই - লুথা
- এই নির্লজ্জ সাইফুর নিজের মাথা ন্যাড়া করার ছবি জোড়া দিয়েছিস বোধায়। - মেহদী
- ব্লক করা যে কোন সাইটঃ ফেসবুক, ইউটিউব ইত্যাদি ব্রাউজ করুন সহজে - বিডি আইডল
- আরো কিছু সোভিয়েত্স্কি কৌতুকভ।(প্রায় সবই পলিটিক্যাল) - হাসান মাহবুব
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- Task Manager ডিজাবল হয়ে গেলে তা ফিরিয়ে আনবেন কিভাবে? - আলোকিত পৃথিবী
- কিছু অসাধারন রাশিয়ান প্রশ্নোত্তর। - হাসান মাহবুব
- টুকে লেখা, পড়ে লেখা, জেনে লেখা... (আলী, হাবিব মহাজন। ফাডাররাও পড়তে পারেন) - অঃরঃপিঃ
- একাধিক I.D. দিয়ে Yahoo! মেসেন্জারে লগিন: পার্ট ২ - আমড়া কাঠের ঢেকি
- বঙ্গদেশের ফটু রঙ্গ -২ - কাঙাল মামা
- দেখাদেখি বদলে যাওয়া... তাইলে কী বদলাইল? - ব্রাত্য রাইসু
- রাজাকার প্রতিরোধে উজ্জীবিত করবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই কবিতাটি - অমাবশ্যার চাঁদ
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- মজার একটা সাইট শেয়ার না করে পারলাম না
- নিঃসঙ্গ
- আলু পাড়ার মড়ক ও সামু বলগের অবস্থান! - ক-খ-গ
- নবীনদের জন্য - নাদান
- বারাক ওবামা এবং সেই কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্টদের গল্প... - যুবােয়র হাসান
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- আজ বিশ্ব শালা-শালি দিবস
- নাফিস ইফতেখার
- ব্লগিং করার সুবিধার্তে সা,ই, এ - দুঃখবিলাস
- অর্থনীতি ব্লগ: আয়কর রিটার্ণ যাদের দিতেই হবে - শওকত হোসেন মাসুম
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- পরশুরামের কুঠার অথবা জিন্দা লাশের আয়ুষ্কাল - ফারুক ওয়াসিফ
- যেকোন Webpage থেকে বিজ্ঞাপন অপসারন করুন, বিজ্ঞাপনহীন ওয়েবের জগতে আপনাকে স্বাগতম! - নাফিস ইফতেখার
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- XP Genuine করুন : Microsoft এর মাথায় কাঁঠাল ভেঙে খান - নাফিস ইফতেখার
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- "এক ক্লিকে দুই সার্চ ইঞ্জিন" Google and Yahoo! Search Result Side by Side - প্রচেত্য
যে অমূল্য কথাগুলো সব সময় ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করেছে
১০ ই মার্চ, ২০০৯ রাত ১১:১৫
প্রেস ফটোগ্রাফারদের একটি বিশেষ মন্ত্র আছে। এক বাক্যের কথাটি হলো- ফিট অ্যান্ড বি দেয়ার। অর্থাৎ প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে যাও। ইংরেজিতে কথাটি এভাবে লেখা হয়- F8 and be there। খেয়াল করে দেখবেন ফিট শব্দটি এখানে সংক্ষেপে F8 দিয়ে লেখা হয়েছে। একজন প্রেস ফটোগ্রাফার অনায়াসে বুঝবেন এ ফিট মানে এফ এইট অ্যাপারচার। মানে হলো প্রস্তুতির পাশাপাশি সম্ভাব্য ছোট অ্যাপারচারে ফটো তোলার কথা বলা হয়েছে। এমন আরো প্রবাদতুল্য কথা আছে যা দীর্ঘদিন অনুপ্রাণিত করেছে ফটোগ্রাফারদের। আসুন আজ আমরাও কিছু উৎসাহ পাওয়ার চেষ্টা করি।
অনেকে জানতে চান, একজন ভালো ফটোগ্রাফার কি করে ভালো ফটো তুলতে পারেন। ফটো তোলার সময় তার মনে কি চিন্তা চলে এবং ফটো তোলার আগের মুহূর্তে তিনি কি ভাবেন। এর উত্তর পাবেন নিচের এ কোটেশন থেকে- একজন ভালো ফটোগ্রাফার হিসাব করেন ইঞ্জিনিয়ারের কলম দিয়ে, চিন্তা করেন দার্শনিকের মন দিয়ে এবং দেখেন একজন কবির চোখ দিয়ে।
অনেকেই ফটো তোলার সময় টেকনিকাল বিষয়ে অনেক বেশি গুরুত্ব দেন। টেকনিকাল দিকে অবশ্যই খেয়াল রাখা জরুরি কিন্তু অন্য কোনো দিকে খেয়াল না রেখে কেবল টেকনিকাল বিষয়ে নির্ভুল থাকলে তা আপনাকে বড় ফটোগ্রাফার বানাবে না। যেমনটা বলা হয়েছে এভাবে- ফটোতে গ্রে অ্যামাউন্ট হিসাব করা ভালো, আরো ভালো ওই ফটো বিষয়ে আপনার চিন্তা কতোটুকু গ্রে ছিল সেটি সম্পর্কে সচেতন থাকা।
অনেকেই চান বাজারের সবচেয়ে দামি এবং সবচেয়ে বেশি ফাংশন আছে এমন ক্যামেরার মালিক হতে। সোজা ভাষায় বাজারের সবচেয়ে ভালো ক্যামেরাটি আমার চাই। কিন্তু প্রশ্ন হলো, ভালো ক্যামেরা কোনটি? উত্তরে বলা যায়- ভালো ক্যামেরা সেটিই, যার ওপর একজন ভালো ফটোগ্রাফার আস্থা রাখেন।
এর পরও প্রশ্ন থেকে যায়। ভালো ক্যামেরা পেলেই কি ভালো ফটো নিশ্চিত করে? এর উত্তরে আমারা তাকাতে পারি আরো একটি অমৃতবাক্যের দিকে- ক্যামেরা অনেকাংশেই একটি বহুরূপী গিরগিটির মতো। ব্যবহারকারীর ব্যক্তিত্বের সঙ্গে তারও স্বভাব বদলায়।
তাহলে একজন ভালো ফটোগ্রাফার কি করেন? তিনি ক্যামেরাটিকে বোঝার চেষ্টা করেন এবং এর ক্ষমতা ও অক্ষমতা জেনে নেন। তার পর সচেতনভাবে ক্যামেরাটিকে ব্যবহার করেন। এমনকি ঠিক ভাবে ব্যবহার করতে জানলে লেন্সের ওপরের ধুলাও ফটোগ্রাফারের অ্যাসিস্টান্ট হিসেবে কাজ করতে পারে।
তাহলে কিভাবে এগোনো দরকার? ফাইনাল কথাটি হলো- সব সময় মনে রাখুন আপনার ফটো কেবল কিছু দেখালেই হবে না, ফটো তখুনি সাকসেসফুল যখন এটা দর্শককে একই সঙ্গে ভাবাবে।
সেটা কিভাবে করা সম্ভব? কখন একটি ফটো দর্শকদের ভাবাবে? এর উত্তর হলো- প্রথমে জেনে নিন কিসের বা কার ফটো তুলছেন। সাবজেক্টকে বোঝার চেষ্টা করুন। রূপক অর্থে কথাটি বলা হয় এভাবে- প্রথমে শিখে নিন ফুল কাকে বলে। তারপর বুঝুন আপনার সামনে যা আছে সেটি কোন ফুল এবং তার পর ফটো তুলুন।
এমনি আরো অনেক দরকারি বিষয় আছে যা মেনে চললে কেবল ফটোগ্রাফি নয় অনেক বিষয়েই সাফল্য আনে।
ডিসক্লেইমার : বোল্ড হরফে লেখা অংশগুলো আমার নিজের বাক্য নয়। পছন্দ হয়েছিল বলে অনেক বড় ফটোগ্রাফারের এমন কোটেশন আমি লিখে রেখেছি যখনই চোখে পড়েছে।
ওপরের ছবিটি তোলা হয়েছে সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর এলাকার ভেতর লেক পাড় থেকে। ফোকাল লেংথ ৫০ মিলিমিটার, অ্যাপারচার এফ ৪, শাটার স্পিড ১/১৬০ সেকেন্ড এবং আইএসও ১০০।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফটোগ্রাফি, কোটেশন, টিপস ;
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৯ রাত ১১:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
তিতিয়ানাতান্তা বলেছেন:
খুব ভাল পোষ্ট , এবং ইন্টারেসটিং। আমার খুব ভাল লেগেছে,
লেখক বলেছেন: থ্যাংকিউ। এখনো জেনারেল?
আরিফ থেকে আনা বলেছেন:
ছবিটা দারুন
লেখক বলেছেন: ধন্যবাদ। মোট ৪টা ফ্রেম নিয়েছিলাম, শেষবারের রেজাল্ট এটা।
বিবর্তনবাদী বলেছেন:
খুব ভাল পোস্ট এবং প্রিয়তে।
লেখক বলেছেন: ডারউইন স্যাররে ধন্যবাদ।
লেখক বলেছেন: আমারো আপনার কমেন্ট অনেক ভাল্লাগছে!! ![]()
মিছে মন্ডল বলেছেন:
শাটার স্পিড সম্পর্কে জানতে চাই...
লেখক বলেছেন: কমেন্টের উত্তরে লেখার চেয়ে এ বিষয়ে আরো একটি পোস্ট লিখে ফেলা মনে হয় ভালো। তবে, টেকনিকাল বিষয়ে লেখার সময় আমার একটি ভয় কাজ করে, সমানা সামনি যেভাবে বলতে পারতাম বা ইন্টারঅ্যাকশান হতো, সেটি পুরণ হচ্ছে কি না। তবুও লেখার ইচ্ছে আছে।
আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: পিকনিকের ছবি না, পিকনিকে গিয়ে তোলা ছবি। এইটা পিকনিকের ছবি হয় ক্যামনে?
তিতিয়ানাতান্তা বলেছেন:
গত কাল সেফ হয়েছি। আপনি ও জানেন যে আমি জেনারেল ছিলাম। আন্তরিকতা ভাল লাগলো। এখন আমি সেফ পোষ্ট দেই। ইচ্ছে হলে পড়ে দেখবেন। ভাল থাকুন
লেখক বলেছেন: জানি না মানে??? আপনাকে আফগান মহিলা জেনারেলের টুপি কে সাপ্লাই দিলো ![]()
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
ভাল লেগেছে। প্রিয়তে।ফোকাল লেংথ, অ্যাপারচার, শাটার স্পিড, আইএসও ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে চাই।
লেখক বলেছেন: ভাইরে, এক ফোকাল লেংথ সম্পর্কে জানতে চাওয়ায় সিনিয়র এক ফটোগ্রাফার আমাকে ঢাউস দুই ভলিউমের The Focal Length Encyclopedia ধরিয়ে দিয়েছে। অন্য বিষয়গুলোও একই অবস্থা। ভেবে চিন্তে বের করা লাগবে সংক্ষেপে কাজের কথাগুলো কিভাবে লেখা যায়।
আপনার আগ্রহের জন্য ধন্যবাদ।
মিছে মন্ডল বলেছেন:
তারাতারি লিখে ফেলেন, আমার খুবই দরকার। আপনি ভয় পেলে চলবে কিভাবে!!! জলদি করেন, অপেক্ষায় আছি। ধন্যবাদ
কালপুরুষ বলেছেন:
@হাসান বিপুল, শাটার স্পীড ১/১৬০ নিয়ে একটু খটকা লাগলো। কারণ বেশীরভাগ এসএলআর ক্যামেরায় শাটার স্পীড "বি" থেকে শুরু করে ১, ১/২,১/৪,১/৮, ১/১৬, ১/৩০, ১/৬০, ১/১২০, ১/২৫০,১/৫০০ এই ভাবে ১/৪০০০সে: (১ সেকেন্ডের অংশ বিশেষ) পর্যন্ত দেখেছি। ফ্লাশ সিন্ক্রো যথাক্রমে ১/৬০সে: (ক্যানন, পেন্টাক্স, মিনোলটা) কিংবা ১/১২০ বা ১/১২৫সে: (নিকন)। ১/১৬০সে: এটা কোন ব্রান্ডের ক্যামেরায় জানতে পারলে ভাল হতো। পোস্টটা ভাল লাগলো। প্রিয়তে রেখে দিলাম।
লেখক বলেছেন: এটা নিকন বা ক্যানন দুই ক্যামেরাতেই পাওয়া সম্ভব। আমরা হাফ স্টপ করে তো এক্সপোজার বাড়াতে পারি তাই না? নতুন ডিজিটাল ক্যামেরাগুলো ১/২ স্টপের পাশাপাশি ১/৩ বা ওয়ান থার্ড স্টপেও এক্সপোজার প্যারামিটার চেঞ্জ করার সুবিধা রাখছে।
অর্থাৎ, শাটার স্পিড ১/১২৫ এর পর তো ১/২৫০ হয়, তাই না? হাফ স্টপে বাড়ালে আপনি মাঝামাঝি আরেকটা স্টেপ পাবেন ১/১৮০। আর যদি ১/৩ স্টপে বাড়ান তবে, ১/১২৫ এর পর আরো দুটি ছোট স্টপ পার হয়ে ১/২৫০ পাবেন, সে দুটি স্টপ হলো, ১/১৬০ এবং ১/২০০।
ওপরের ছবিটি ক্যানন ক্যামেরায় তোলা। আপনার আগ্রহের জন্য ধন্যবাদ।
কালপুরুষ বলেছেন:
ও হ্যাঁ, যদি ক্যামেরা "প্রোগ্রাম" সেটিং-এ থাকে তবে আলোর তারতম্য (লাইট ইনটেনসিটি বা লুমিনেন্স ফ্যাক্টর/রেসিও) অনুসারে ক্যামেরা অটোমেটিক তার ইচ্ছেমতো যে কোন শাটার স্পীড ও এ্যাপারচার সেট করে নিতে পারে। সেক্ষেত্রে ১/১৬০সে: শাটার স্পীড কোন ব্যাপার না।
লেখক বলেছেন: প্রোগ্রামে অনেকেই দেখি ছবি তোলে, কিন্তু আমার ঠিক স্বস্তি হয় না। আমি বেশিরভাগ সময় অ্যাপারচার প্রায়োরিটি সেটিংসে তুলি। আর যেখানে শ্টার স্পিড ভাইটাল, সেখানে ম্যানুয়াল বা শাটার প্রায়োরিটিতে তুলি।
লেখক বলেছেন: খালি শিখলে হবে? ছবি তুলে পোস্ট করেন।
বৃত্তবন্দী বলেছেন:
কামের পোস্ট...
লেখক বলেছেন: কাজে লাগলেই খুশি। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ। নতুন শব্দটা পসন্দ হইসে।
কালপুরুষ বলেছেন:
@হাসান বিপুল, আপনি "আইএসও" বলতে কী "এএসএ" ("ASA" means "American Standards Association") বা DIN (Deutsche Institute Norm) বোঝাতে চেয়েছেন? এই দুটো টার্ম এখন মনে হয় "ISO" (International Standards Organisation) হিসেবে ব্যবহার করা হয়। ISO 200 means ASA 200 or DIN 24.
লেখক বলেছেন: ঠিক ধরেছেন।
সত্যান্বেষী বলেছেন:
একটু বলবেন কি ডিজিটাল এসএলআর ক্যামেরা ৩০ হাজারের মধ্যে কোনটা কিনলে ভাল হয়? অগ্রীম ধন্যবাদ।
লেখক বলেছেন: ৩০ হাজারে পাবেন বলে মনে হয় না। একটু হয়তো বাজেট বাড়াতে হতে পারে। সম্ভব হলে ক্যানন কিনুন। এই রেঞ্জের ক্যামেরার মধ্যে নিকনের চেয়ে ক্যানন আমার কাছে বেটার মনে হয়।
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
সত্যান্বেষী বলেছেন: একটু বলবেন কি ডিজিটাল এসএলআর ক্যামেরা ৩০ হাজারের মধ্যে কোনটা কিনলে ভাল হয়? অগ্রীম ধন্যবাদ।
রণদীপম বসু বলেছেন:
টেকি মানুষ না হওয়া সত্ত্বেও পোস্টটি ভালো লাগলো। ধন্যবাদ হাসান বিপুল। এ ধরনের আরো পোস্ট লিখুন।
লেখক বলেছেন: আপনার অনুপ্রেরণা আমার মনে থাকবে। ধন্যবাদ।
নকীবুল বারী বলেছেন:
চমৎকার পোষ্ট। ধারাবাহিকভাবে কি ফোটোগ্রাফির কিছু বেসিক সম্পর্কে পোষ্ট দিতে পারেন?
লেখক বলেছেন: ফটোগ্রাফি বিষয়ে যতোটুকু জানি, তার ওপর ভরসা করে টুকটাক লিখছি তো। আগের পোস্টগুলোতে নজর বুলাতে পারেন।
তিতিয়ানাতান্তা বলেছেন:
ওহো দুক্ষিত
লেখক বলেছেন: ব্যপার না।
রেজওয়ান শুভ বলেছেন:
প্রিয়তে ...
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
গরীব মানুষের ক্যামেরা দিয়া কি বোকে এফেক্টের ছবি তোলা সম্ভব? কেমনে কি?
সত্যান্বেষী বলেছেন:
মোটামুটি এই বাজেটের মধ্যে ক্যাননের একটি ডিজিটাল এসএলআর ক্যামেরা সাজেস্ট করা যাবে?
লেখক বলেছেন: ৪০০ডি ট্রাই করে দেখতে পারেন।
লেখক বলেছেন: থ্যাংকিউ।
নুভান বলেছেন:
একটা হাই এন্ড ক্যামেরা ব্যাবহার করি এখন অলিম্পাসের এসপি ৫৭০ ইউজি। সেদিন নেটে অস্বাভাবিক কমদামে (মাত্র ৩০০ ইউএস ডলারে) নতুন একটা ডিএসএলআর পেয়েই কিনে ফেল্লাম। অলিম্পাসের ই ৪১০ । বাংলাদেশী টাকায় মাত্র ২০,০০০ টাকার মতন। লেন্স অবশ্য একটা দেবে ডিফল্ট হিসেবে। ক্যামেরাটার সুবিধে হল, খুব্বি হালকা, ওজন মাত্র ৩৭৫ গ্রাম (বডির)।
লেখক বলেছেন: ধন্যবাদ আরজু।
অদ্ভুত আঁধার এক বলেছেন:
আপনার সাথে দেখা হল বছর দেড়েক আগে ঐ দিনের ছবি এটা?নতুন ক্যামেরা কিনছি, আপনার সাথে দেখা করা দরকার।
লেখক বলেছেন: কোনো সমস্যা নেই, সময় করে দেখা করলেই হয়।
আমিনুল ইসলাম বলেছেন:
বিপুল ভাই, অসম্ভব রকম ভালো লাগলো পোস্টটা। সত্যিই, ছবির কথা বলার ভাষা আছে। সেই ভাষা সে পায় যদি তাকে তোলা হয় ভালো কোনো ফটোগ্রাফারের দ্বারা।
লেখক বলেছেন: ধন্যবাদ সজীব, ভালো লগলো।
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
বাহ
লেখক বলেছেন: যে কারণেই ভালো হোক, মনটা ভালো রাখতে পারাই আসল কথা।
রানাকবির বলেছেন:
ভাই আমি আপনার শিষ্য আজকে থেকে। আমার একটা এস এল আর আছে CANON EOS 350D REBEL ST. এই ক্যামেরাটা আমি গিফ্ট হিসাবে পেয়েছি। মোটামোটি কিছু ছবি তুলেছি। অবশ্য আমি এ জগতে একেবারেই নতুন। আর একটা ব্যপার, আমি উপরের ক্যামেরাটা দিয়ে ক্লোজ আপ ছবি তুলতে চাই। পরামর্শ দিলে খুব উপকৃত হব। প্রিয়তে ... অবশ্যই।!!!!!
লেখক বলেছেন: ক্লোজ আপ ছবি তুলতে চাইলে আপনার টেলি লেন্স লাগবে। সাধারণত ৫০ মিলিমিটারের বেশি ফোকাল লেংথ হলে সে লেন্সকে টেলি লেন্স বলে। ক্যাননের ৭০-২০০ এল বেশ ভালো লেন্স, তবে এল সিরিজের বলে দাম বেশি। সস্তায় ৭৫-৩০০ লেন্সও পাবেন।
রানাকবির বলেছেন:
rebel st নয় XT.
যীশূ বলেছেন:
ভাইরে, আপনার সব লেখাগুলাই সংগ্রহে রাখার মত।
লেখক বলেছেন: ধুর মিয়া, এমনে কন ক্যলা?
নির্বাসন বলেছেন:
প্রিয়তে
লেখক বলেছেন: থ্যাংকিউ।
ল্যাটিচুড বলেছেন:
ভালো লাগলো
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















