প্লিজ, আমাকে ক্ষমা করুন যদি কারো অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, তবুও বলি, আপাত মন খারাপ লাগলেও, এই প্রম্থানই হয়তো মিলে যায় মাইকেলের সঙ্গে। গতকালও তার নামটি মনে পড়লে আমি দেখতাম প্রাণশক্তিতে ভরপুর একজনের ইমেজ যিনি দরদ দিয়ে গাইছেন- মেক এ বেটার প্লেস ফর ইউ অ্যান্ড ফর মি।
মাইকেল নামটি শোনার সঙ্গে যে প্রথম স্মৃতি আমার মনে পড়ে সেটি ৮০-র দশকের গান বিট ইট। হাফ প্যান্ট পড়া শৈশবে স্কুলে যাবার সময় শুনতাম পাড়ার বড় ভাইরা ডেক সেট (সে এক মিউজিক প্লেয়ার ছিল বটে) বাজিয়ে পাড়ার মাড়ে বাজাচ্ছে গানটি। আর এর পর দেখলাম তার বিশ্বজয়ের কাহিনী। ৮৪ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডে থ্রিলার অ্যালবামের জন্য ৮টি অ্যাওয়ার্ড জেতা পারফর্মার।
মাইকেলের এই ইমেজ নিয়েই আমি আগামী দিনগুলোতে তাকে স্মরণ করতে চাই। আমার দরকার নেই মাইকেলের নামের সঙ্গে একটি দুর্বল বুড়ো মানুষের চেহারা যোগ করার। আজ অসম্ভব মন খারাপ লাগছে, সেটি না হয় সহ্য করে নেব। তার বদলে মনে মনে চাইব ব্যক্তি জীবনে যে একাকীত্ব সহ্য করতে হয়েছে তাকে, অন্তত জীবনের শেষ দিনগুলোতে, প্রস্থানের পর তার আত্মা যেন সে কষ্ট না পায়।
আমার মন খারাপের কথাগুলো যতটুকু সম্ভব লিখে রাখলাম এখানে। চাইলে আপনারাও যোগ করুন আপনাদের অনুভূতি। সেটিও যোগ না হয় করে নেব মূল পোস্টের সঙ্গে।
মাইকেলের আত্মা শান্তিতে থাকুক।
============================================
জটিল বলেছেন: আমিও নির্বাক।
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: লাভ ফর মাই মিকাইল....
অমাবশ্যার চাঁদ বলেছেন: মাইকেলের আত্মা শান্তিতে থাকুক।
আহমেদ রাকিব বলেছেন: মাইকেলের আত্না শান্তিতে থাকুক।
আমি ও আমরা বলেছেন: আজ সকালে অফিসে এসে যথারীতি রুটিন মাফিক সামু তে ঢুকি। ঢুকেই দেখি এই মহাপ্রয়ানের খবর। সেই সাথে জেনে নিলাম তার বয়স ছিল ৫০। অথচ তার প্রতিটি মুভমেন্ট আমাকে কখনো ভাবতে দেইনি তার বয়স বেড়ে যাচ্ছে। তার মুভমেন্ট তার গান তাকে সবুজ ছেলে বানিয়েছিল। মাইকেলের আত্না শান্তিতে থাকুক।
চরণ দাস বলেছেন: এমন সুখী প্রস্থান তারেই সাজ
তানহা তাবাসসুম বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++
মনির হাসান বলেছেন: মাইকেল জ্যাকসনে শুণ্যতা পূরণ হওয়ার নয় ।
কালক রাতে ব্লগে প্রথম খবর টা দেখে বিশ্বাস হচ্ছিল না ... খুব কষ্ট হচ্ছে ... অনেক দিন ওর গান শুনিনা আর তার বিতর্কীত জীবন যাপনেও বিরক্ত ছিলাম ... কিন্তু শৈশবে এই মাইকেলই ছিল অনেক শিশুর মত আমারো আইডল ... স্কুল যাওয়ার পথে বন্ধুরা গাইতে গাইতে যেতাম "জাস্ পিরে ... জাস্ পিরে (তখনো জানতাম না শব্দটা আসলে জাস্ট্ বীট ইট্) ...
অনেক দিন পর হঠাৎ করে এইসব মনে আসল ... খারাপ লাগছে খুব।
শ।মসীর বলেছেন: Blood on the Dance floor-আমার প্রথম ইংলিশ এলবাম ক্রয়।তারপরে পরিচয় অসাধারন সব মিউজিক ভিডিওর সাথে।
no more will come /
তারার হাসি বলেছেন: আমার স্কুল জীবনের হিরো, ছেলেরা তেমন করে প্যান্ট আর বেল্ট পড়ত, শার্ট এমনভাবে ইন করা হত কিছু অংশ বাতাসে উড়ত। টিফিনটাইমে ছেলেরা বেঞ্চের উপর দাঁড়িয়ে নাচত তেমন করে...
bill board top chart এর প্রথমের র্যাঙ্কগুলি থাকত মাইকেলের দখলে...
এখনো মাঝে মাঝে শুনি heal the world !
প্রিসলির ক্রেজ আমরা দেখিনি তারপরেও শুনি তার গান, জানি তার অনেক কিছু, তেমন করেই মাইকেল জ্যাকসনের জনপ্রিয় গান গুলি কখনোই হারাবে না, থাকবে গান প্রেমিক মানুষের মনে।
অনেক ভাল থেকো তুমি, নিরালায় নিভৃতে, নিজের মত করে...।
মরিযাদ হারুন বলেছেন: চিনচিন কষ্টে ভরে ওঠলো বুকটা।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




