somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক ইউএনওর থার্টিফার্স্ট নাইট !!!;)

০৩ রা জানুয়ারি, ২০১২ সকাল ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেএম এরশাদ আহসান হাবিব থার্টিফার্স্ট নাইটে ওই উপজেলার ভুল্লারহাটে প্রদর্শনরত মৌসুমী অপেরার যাত্রা প্যান্ডেলে সারারাত কাটিয়ে ভোরবেলা উপজেলা কোয়ার্টারে তার বাসায় ফিরেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ইউএনও সরকারি জিপ গাড়ি নিয়ে যাত্রা প্যান্ডেলে আসেন। প্যান্ডেলের ভেতর যাত্রা শিল্পীদের জন্য নির্মিত গ্রিন রুমে বসে রাতভর অশ্লীল নৃত্য উপভোগ করেন। এ সময় তার সঙ্গে যাত্রা আয়োজক তিন-চারজন বসেছিলেন। উপজেলার একজন প্রধান নির্বাহী সরকারি কর্মকর্তা লাজলজ্জার মাথা খেয়ে অনুমতিবিহীন একটি যাত্রা প্যান্ডেলে বসে নগ্ননৃত্য উপভোগ করার ঘটনাটি বছরের শুরুর দিনে লালমনিরহাটে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। ইউএনও এজেএম এরশাদ আহসান হাবিবের খুব কাছের এবং পরিচিত অনেকেই যাত্রা প্যান্ডেলে রাত কাটানোর ঘটনায় তাকে তিরস্কার করেছেন বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। কালীগঞ্জ উপজেলার রাজনৈতিক, জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি অভিযোগ করে বলেন, এই ইউএনও কালীগঞ্জ আসার পর থেকে উপজেলায় যাত্রার নামে নগ্ননৃত্য, অশ্লীলতা ও জুয়ার আসরের ঘটনা বেড়েই চলেছে। সূত্র মতে ২৭ ডিসেম্বর থেকে কোন অনুমতি না নিয়ে কালীগঞ্জের ভুল্লারহাটে শুরু হয়েছে যাত্রাগান। যাত্রার নামে সেখানে চলছে উদাম নৃত্য আর অশ্লীলতা। এসব অশ্লীলতা বন্ধের দাবিতে ওই এলাকার ছাত্রছাত্রী, সাধারণ মানুষ লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক সড়ক অবরোধ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করলেও ইউএনওর মদদে যাত্রা বন্ধ হয়নি। বরং যাত্রা প্যান্ডেলের ভেতর চলছে জুয়ার আসর। গত বছর উপজেলার কাকিনায় একটানা ১৫ দিন চালানো হয় যাত্রার নামে জুয়া ও অশ্লীলতা। উপজেলা প্রশাসনের কাছে স্থানীয় জনগণ লিখিতভাবে অভিযোগ করেও তার কোন প্রতিকার পায়নি। এ ব্যাপারে ইউএনওর মন্তব্য জানার জন্য তার ০১৭১২৪৭০৬৭২ নম্বর মোবাইলে রোববার সারাদিনে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সূত্র: যুগান্তর
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×