আমার প্রিয় পোস্ট

আমি যে পৃথিবীকে চেয়েছিলাম,তাকে আমি পাইনি । তখনো আমার সময় আসেনি।তখনো আমার সময় আসেনি ,,,

ছোট্ট ধাক্বা-2

২৭ শে জুন, ২০০৬ দুপুর ১২:৫৫

শেয়ারঃ
0 0 0

মাংস পোড়ায়ে পোড়ায়ে খাচ্ছিলাম..কচি নধর ভেড়ার বুকের নরম নরম মাংস..হঠাৎ একটা ধাক্বা লাগল..

বছর খানেক আগের কথা..শ্রাবণ মাস,ঝুম বৃষ্টির দিন..বেইলী রোডে দাঁড়ায়ে ছিলাম,ভেজা চুপচুপ কাক দের সাথে-তাদের মতই..দূর থেকে একটা রিক্সা আসতে দেখলাম,বাতাসের উল্টা দিকে ধুকে ধুকে আগাচ্ছে;অথবা আগাচ্ছেনা..আমার সামনে আসতেই একেবারে থেমে গেল..সত্তুর এর আগেপিছে হবে বয়স,ছেঁড়া গেনজি র উপর দিয়ে হাঁপরের মত উঠানামা করতে থাকা পাঁজর এর হাড্ডিগুলো স্পষ্টই দেখা যাচ্ছে..মর্মছুঁয়ে যাওয়া বর্ণনা কবিরাই হয়ত ভালো দিতে পারবে,আমি ওপথ মাড়াবোনা..নিতান্তই কৌতুহলবশতঃ(অথবা সময় কাটানোর জন্য??) একটা-দুটা কথা বললাম..বাড়িতে রুগ্ন মেয়ে ছাড়া কেউ নাই,তাই অশক্ত শরীরেও জীবনের সাথে এই অসম লড়াই..অনুযোগের স্বরে বললেন যে,বুড়ো বলে কেউ রিক্সায় চড়তেও চায়না,তাই জমার টাকা টুকু পর্যন্তঅনেকদিন ওঠেনা..কিছুক্ষণ আহা'উহ ুু করলাম,ভাংতির জন্য পকেটে হাতড়ালাম(নিম্নমানের মানুষেরা যেমন করে আর কি!)..তারপর বৃষ্টি থামার সাথেই যুবকতর রিক্সাওয়ালা খুঁজে রওনা দিয়ে দিলাম..

পোড়া মাংসের সুস্বাদু গন্ধ আবার নাকে ধাক্বা দিল..পেটুকের মত মাংস চিবাতে চিবাতে ছোট্ট একটা অংক মাথায় কষলাম..আমার এই একবেলার খাওয়ার খরচে ওই রিক্সাওয়ালার 44দিনের জমার টাকা হয়ে যায়..সত্যিই সেলুকাস!কি বিচিত্র এই মানুষ!কি বিচিত্র তাদের মানবজীবন!

এইসব বিদঘুটে অংক মাথা থেকে ঝেরে ফেলে আরো অনেকক্ষণ ধরে মাংস পোড়ালাম,চিবালাম এবং ঢেকুর তুললাম..তারপর নারীকে বুঝালাম-"এসো,এইভাবে,এইভাবে..এরকম ভাবে.."


 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে জুন, ২০০৬ সন্ধ্যা ৬:০৬
অতিথি বলেছেন: পোস্ট টা ভুলে মুছে ফেলছিলাম..তাই আবার দিলাম..যাচ্ছেতাই হইলেও নিজের লেখা তো-মায়া লাগে..
২. ২৭ শে জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬
আপন তারিক বলেছেন: মুছলেন কেন ? খারাপ কি ? ভালই তো !!
৩. ২৭ শে জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬
হযবরল বলেছেন: হুমম , মাংস.........মাংসল...........থিকথিকে ..........
রক্তাক্ত ।
দাঁতের জান্তব উল্লাসে
মিহি হওয়া, আমিষের বলিদান
আর মনের র্ধষণ প্রতিনিয়ত ।

৪. ২৭ শে জুন, ২০০৬ রাত ৮:০৬
অতিথি বলেছেন: খুব উঁচুমানের মানুষরাই বোধহয় নিজেকে এত অবলীলায় নিম্নমানের মানুষ বলতে পারে...ভুল বলিনি আশা করি। কেবল বোধগুলোকে কাজে লাগানোর পালা এবার।

৫. ২৮ শে জুন, ২০০৬ সকাল ৮:০৬
অতিথি বলেছেন: প্রজাপতি,বিব্রত বোধ করতেসি..বেটার আমরা সবাই আমাদের ধাক্বাগুলা কে নিয়ে লিখি..
আসেন,বোধ জাগাই..
৬. ০৮ ই জুলাই, ২০০৬ রাত ৩:০৭
কনফুসিয়াস বলেছেন: উদ্দেশ্য খুবই ভালো, কিন্তু ধাককায় কাজ হবে কিনা সেই নিয়ে তুমুল সন্দেহ আছে। আমরা যে কোন কিছুতেই বড্ড বেশি অভ্যস্ত হয়ে পড়ি, পড়ছি, প্রতিনিয়ত... ।
৭. ১৬ ই আগস্ট, ২০০৬ বিকাল ৪:২২
অতিথি বলেছেন: এইরকম ধাক্কা আরো বেশি দিয়েন তো! ঘুমন্ত মানুষগুলারে জাগাইতে ধাক্কা একটু বেশিই লাগে হয়তো!!

বৃদ্ধের বর্ণনাটি স্পর্শ করেছে। খুব ভালো লেখেন আপনি।
৮. ১৬ ই আগস্ট, ২০০৬ বিকাল ৪:৫০
অতিথি বলেছেন: আমি সহজে কোন পোষ্টই মুছি না ।
৯. ২৬ শে জানুয়ারি, ২০০৭ রাত ৩:৫০
অতিথি বলেছেন: ভাল (অর্থাৎ খারাপও) লাগছে।

 

মোট সময় লেগেছে ০.৯২৭৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ